Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি November 10, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.২২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dse

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

স্টক নিউজ বিডি November 10, 2026

আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক সেবা খাতের জ্যেষ্ঠ নির্বাহী জনাব সেলিম বারকাত আজ (১০ নভেম্বর ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর ১১২৭তম বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

জনাব সেলিম বারকাত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় চার দশকের কর্মজীবনে তিনি দেশীয় ও আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব, বৈশ্বিক ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি সরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগসংক্রান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেসরকারিকরণ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পরামর্শক কার্যক্রমে সিটিব্যাংকের প্রতিনিধিত্ব করেন।

২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর (Not-for-Profit) গ্রাহকগোষ্ঠী এবং বারমুডাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। এ ছাড়া তিনি সিনিয়র ক্রেডিট অফিসার ও পোর্টফোলিও ব্যাংকার হিসেবে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক এবং ব্রোকার-ডিলার প্রতিষ্ঠানের পোর্টফোলিও ব্যবস্থাপনা করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরিসহ আর্থিক বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটিগ্রুপের সদস্যপদ ও সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি উত্তর আমেরিকার বীমা খাতের একটি পোর্টফোলিও পরিচালনা করেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থায়ন ও একীভূতকরণ-অধিগ্রহণ (M&A) কার্যক্রমে অংশগ্রহণ করেন।

২০১৯ সালে তিনি বাংলাদেশে ফিরে এসে হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বের আওতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে এইচবিএলের ব্যবসায়িক কার্যক্রম ধারাবাহিক মুনাফা, শক্তিশালী মূলধন ভিত্তি এবং বাজারের অন্যতম নিম্ন খেলাপি ঋণের হার বজায় রাখতে সক্ষম হয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে তিনি সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেন। পাশাপাশি ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং চীন-কেন্দ্রিক বাণিজ্যিক করিডর ও চীনা মুদ্রা ইউয়ানের তারল্য ব্যবস্থাপনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (FinExcel) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিকে আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট ও সরকারি সংস্থাগুলোর জন্য একটি শীর্ষস্থানীয় কৌশলগত ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ তত্ত্বাবধান করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি FINRA Series 7 সার্টিফিকেশন অর্জন করেছেন, কর্ন ফেরির লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Monno-Fabrics-Limited

মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 10, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিকস গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ০৩ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৪ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৪১ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

স্টক নিউজ বিডি November 10, 2026

এবার খুলনার ডাকবাংলায় দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর ‘হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ওয়ালটনের আরেকটি ফ্রিজসহ এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ঘরভর্তি নানা ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়ে মহাখুশি শতরুপা ও তাঁর পরিবার।

সোমবার (৯ নভেম্বর, ২০২৬) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপার হাতে ওয়ালটনের উপহারের পণ্যগুলো তুলে দেন। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত ওই হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষেরা ছুটে আসেন। নগরীজুড়ে তৈরি হয় এক উৎসবের আমেজ।

পণ্য হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর, ২০২৬ তারিখ থেকে দেশব্যাপী পরিচালিত হচ্ছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘। এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।

এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। এরপর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন। এর কিছুক্ষণ পরেই শতরুপার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার একটি এসএমএস আসে।

হস্তান্তর অনুষ্ঠানে ওই সময়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে শতরুপা বলেন, প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজে কেনার সুবাদে আমি ওয়ালটন থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি আরো অনেক ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছি। এটা শুনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ি। ওয়ালটন ফ্রিজের মান ভালো। দেখতে সুন্দর। দামও হাতের নাগালের মধ্যে। তাই ওয়ালটন ফ্রিজ কিনেছিলাম। ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার মত সাধারণ ক্রেতাদেরকেই ওয়ালটন সত্যি সত্যি উপহার বুঝিয়ে দিচ্ছে- এটা দেখার পর ওয়ালটনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 8, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৭ টাকা ৮ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ৪৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫২ টাকা ২২ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Hasib_Fatmi

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

স্টক নিউজ বিডি November 8, 2026

স্টক নিউজ বিডি | আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি অঙ্গরাজ্যের সিনেটের ১৮ নম্বর আসনে জয়ী হয়েছেন।

প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, হাসিব ফাতমি পেয়েছেন ৫৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ক্রিস স্টক পেয়েছেন ৪২ দশমিক ৭৯ শতাংশ ভোট। নির্বাচনে লিবার্টারিয়ান পার্টির প্রার্থী ব্র্যাড হেসেলও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে গত বছরের মে মাসে একটি শূন্য আসনে নিয়োগ পাওয়ার মাধ্যমে নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেটে দায়িত্ব পালন শুরু করেন হাসিব। এবার সরাসরি নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

হাসিব যে আসন থেকে নির্বাচিত হয়েছেন, সেটির আওতায় রয়েছে গ্র্যানভিল কাউন্টির সম্পূর্ণ এলাকা এবং উত্তর ওয়েক কাউন্টির অংশবিশেষ। ২০২৪ সালের নির্বাচনে এই আসনে ডেমোক্রেটিক প্রার্থী টেরেন্স এভারিট মাত্র ১২৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার হাসিব ফাতমি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১২ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়ে আসনটি ধরে রাখেন।

৩৮ বছর বয়সী হাসিব ফাতমির পৈতৃক নিবাস বাংলাদেশের নোয়াখালীতে। তাঁর বাবা মোহাম্মদ বদরুল এহসান ফাতমি এবং মা সায়িদা ফাতমি স্নিগ্ধা ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডারহাম শহরে জন্মগ্রহণ করেন হাসিব।

তাঁর মা ওয়েক কাউন্টি পাবলিক স্কুলে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কাজ করেছেন। হাসিবের শিক্ষাজীবনের শুরুটাও ওই এলাকার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। ২০০৯ সালে নিউইয়র্কের ফোর্ডহাম ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ২০১২ সালে সেখান থেকেই আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

নিজের জীবনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সরকারি শিক্ষা ব্যবস্থার অবদানের বিষয়টি বিভিন্ন সময়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন হাসিব ফাতমি। বাংলাদেশি বংশোদ্ভূত এই আইনজীবীর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সিনেটে নির্বাচিত হওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
acme lab

ধারাবাহিক প্রবৃদ্ধিতে একমি ল্যাবরেটরিজ, লভ্যাংশে নতুন রেকর্ড

স্টক নিউজ বিডি November 5, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্যবসায় প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতি বছরই কোম্পানিটির মুনাফা, শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নীট এ্যাসেট বেড়ছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি এ যাবৎ কালের সর্বোচ্চ ইপিএস করেছে। পাশাপাশি ঘোষণা করেছে রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটে ২০২১ সাল থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মৌলিক তথ্য পাওয়া যায়। সে তথ্য অনুসারে, ২০২১ সালে দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর ইপিএস ছিল ৭ টাকা ৪২ পয়সা; ২০২২ সালে ৯ টাকা ৯৮ পয়সা; ২০২৩ সালে ১০ টাকা ৮৯ পয়সা; ২০২৪ সালে ১১ টাকা ৬১ পয়সা; ২০২৫ সালে ১১ টাকা ৪৮ পয়সা এবং ২০২৬ সালে (অর্থবছর ২০২৫-২৬) ইপিএস হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা।

গত ছয় বছরের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছর ছাড়া প্রতিবছরই কোম্পানিটির ইপিএস বেড়েছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ইপিএস বেড়েছে ৩৪ দশমিক ৫০ শতাংশ; ২০২২-২৩ অর্থবছরে ৯ দশমিক ১২ শতাংশ; ২০২৩-২৪ অর্থবছরে ৬ দশমিক ৬১ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরে ১০ দশমিক ১৯ শতাংশ।

ইপিএস বৃদ্ধির পাশাপাশি কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৩০ জুন ২০২৬ এ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদের মূল্য ১৩৯.৩৭ টাকা যা গত অর্থবছরের তুলনায় ১০.২৯% বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন ২০২৫ এ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ১২৬.৩৭ টাকা।শেয়ারে বিনিয়োগ করুন

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ৬ বছরের ইপিএস

বিগত ২৬ অক্টোবরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর পরিচালনা পর্ষদ বৈঠকে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এটি এখন পর্যন্ত এক্মির সর্বোচ্চ লভ্যাংশ। ২০১৬ সালে তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি ধারাবাহিকভাবে আকর্ষণীয় লভ্যাংশ দিয়ে আসছে। প্রথম বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। পরের তিন বছরও একই হারে লভ্যাংশ দেওয়া হয়।২০২০ সালে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পর থেকে গত বছর পর্যন্ত কোম্পানির ঘোষিত লভ্যাংশ ছিল ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে।

বাজার বিশ্লেষকদের মতে, যে কোন কোম্পানির মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি পুঁজিবাজারের জন্য খুবই ইতিবাচক বিষয়। তাতে কোম্পানি ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, কোম্পানির আরো বেশি লভ্যাংশ দেওয়ার সক্ষমতা তৈরি হয়। বর্তমানে মন্দা বাজারে যেখানে মূলধনী মুনাফার সুযোগ নেই বললেই চলে, এমন সময়ে একটু ভাল লভ্যাংশ পেলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর রেকর্ড লভ্যাংশ তাই খুবই ইতিবাচক একটি বিষয়

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির  সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টক নিউজ বিডি November 5, 2026

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) সফটওয়্যার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (ব্র্যাক আইটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো তথ্যের গোপনীয়তা বজায় রেখে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক, প্রযুক্তিগত, আর্থিক ও পরিচালনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের একটি কাঠামো প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে সম্ভাব্য সফটওয়্যার উন্নয়ন প্রকল্প, প্রযুক্তিগত সমন্বয় এবং অন্যান্য ডিজিটাল উদ্যোগ নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে আদান-প্রদান করা সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে।

এই সহযোগিতার মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক তার ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো শক্তিশালীকরণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান অন্বেষণ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের (আরডিডি) সমন্বয়কারী ও পাবলিক রিলেশনস ডিভিশনের (পিআরডি) প্রধান মো. রাশাদুল আনোয়ার এবং ভাইস প্রেসিডেন্ট ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের প্রধান ওমর শরীফ উপস্থিত ছিলেন।

ব্র্যাক আইটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস ট্রান্সফরমেশন অফিসার সাদাত আদনান আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান।

এই উদ্যোগ ব্যাংকিং খাতে প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাগাতিপাড়ায় আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল আপডেট কার্যক্রম শুরু

স্টক নিউজ বিডি November 2, 2026

মুহাম্মদ মোতালেব আলী পান্না বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের শেয়ার প্রোফাইল আপডেট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুরে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার ১০টি প্লাটুনের মোট ৩২০ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

কার্যক্রমে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, নাটোর শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, বাগাতিপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মিজানুর রহমান এবং প্রশিক্ষিকা মোছা. মতিয়া সুলতানা উর্মী। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র উপজেলা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।

এ সময় সদস্য-সদস্যাদের ব্যক্তিগত তথ্য ও শেয়ারসংক্রান্ত প্রোফাইল হালনাগাদ করার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের তথ্য সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শেয়ার প্রোফাইল হালনাগাদের মাধ্যমে সদস্য-সদস্যাদের প্রাতিষ্ঠানিক তথ্য সঠিকভাবে সংরক্ষিত থাকবে। পাশাপাশি নিয়ম অনুযায়ী তাঁরা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও আনসার-ভিডিপি সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা পাবেন।

উপজেলার ১০টি প্লাটুনের ৩২০ জন সদস্য-সদস্যাকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সদস্যদের তথ্য হালনাগাদ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার মাধ্যমে আনসার-ভিডিপি কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
islami-bank

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি October 29, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৯ অক্টোবর, ২০২৬ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। 

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

  • ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য