Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

কোম্পানি সংবাদ

জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

স্টক নিউজ বিডি August 11, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ব্যয় করবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমিটি কেনার অনুমোদন দেওয়া হয়। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন-সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয়ও কোম্পানিই বহন করবে।

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ উৎপাদন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের লক্ষ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

স্টক নিউজ বিডি August 11, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা। কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, গত সোমবার (১০ আগস্ট) থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাসনিম সিনহাকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

কোম্পানি কর্তৃপক্ষের আশা, তাসনিম সিনহার নেতৃত্ব ও অভিজ্ঞতা একমি ল্যাবরেটরিজের ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধি, গুণগত মানের মানোন্নয়ন আর দেশি ও আন্তর্জাতিক বাজারে তার অবস্থান আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ ২০১৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। পুঁজিবাজারে আজ একমি ল্যাবরেটরিজের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৮৩ টাকা ৪০ পয়সা দরে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

স্টক নিউজ বিডি August 11, 2026

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণের আবেদনে সম্মতি দিয়েছে। গত ২৯ জুলাই আদালত এই সম্মতি দিয়েছেন।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বছরের ৩ সেপ্টেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একীভূতকরণ বিষয়ে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই দিনে ওয়ালটন হাই-টেকের ৪৬তম পর্ষদ সভায় একীভূতকরণ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের ২১ মে অনুষ্ঠিত ওয়ালটনের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মার্জারের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, একীভূতকরণ বাস্তবায়িত হলে ওয়ালটন হাই-টেকের পণ্য লাইন আরও শক্তিশালী হবে। বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইকসহ ১২৩ ধরনের প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে ওয়ালটন ডিজি-টেকের পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা, নিট রাজস্ব ৯১৫.৮০ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ৪.০৯ কোটি টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেকের পরিশোধিত মূলধন ছিল ৩০২.৯৩ কোটি টাকা, নিট রাজস্ব ৭,০৮২.২৫ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ১,০৩৬.৬২ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের অবস্থান আরও সুদৃঢ় হবে। একীভূতকরণের মাধ্যমে উৎপাদন সক্ষমতা, বিপণন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।আন্তর্জাতিক বাজার

তাদের মতে, এই সিদ্ধান্ত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪% লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি August 10, 2026

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ আগস্ট, সোমবার অত্যন্ত সফলতার সাথে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানীত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল আকতার। । এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানির সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহসহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাটির পরিচালনায় ছিলেন কোম্পানি সচিব জিএম রাশেদ, এসিএস।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত সম্মতিতে ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৪% লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভার এজেন্ডা অনুযায়ী ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালকবৃন্দ পূর্ণ নির্বাচন সহ অন্যান্য সকল এজেন্ডা অনুমোদন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ নুরুল আকতার বলেন -জীবন বীমা খাত প্রচুর সম্ভাবনাময় একটি খাত, বর্তমানে ইন্স্যুরেন্স পেনিট্রেশন খুবই কম সুতরাং পেনিট্রেশন বাড়িয়ে এটি জিডিপিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তিনি আরো বলেন ২০৩০ সাল নাগাদ কোম্পানিকে ফুল ডিজিটালাইজ করা এবং বীমা শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে চার্টার্ড লাইফ কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট একত্রে কাজ করে যাচ্ছে।

কোম্পানির সিইও তার বক্তব্যে বলেন- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৩ থেকে ৫ দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করে থাকে, যেখানে ২০২৫ সালে দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯.০৮%। শতভাগ কমপ্লায়েন্স ও কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার জন্য চার্টার্ড লাইফ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন সহ ক্রেডিট রেটিং-এ দীর্ঘ মেয়াদে ‘AA’ এবং স্বল্প মেয়াদে ‘ST-1’ অর্জন করেছে। ‘ভিশন ২০৩০’ অর্জনে জন্য দক্ষ সেলস টিম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন

স্টক নিউজ বিডি August 10, 2026

বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে নতুন রূপ দেওয়ার ধারাবাহিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, তুরস্কের বিখ্যাত কোচ হোল্ডিং -এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ‘বেকো প্রাইম্যাক্স সিরিজ’ টেলিভিশন লাইনআপ।

এই উন্মোচন সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশন জার্নির আরও একটি নতুন মাইলফলক। এটি বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি ইঞ্জিনিয়ারিংয়ের মান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোম্পানির প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। স্থানীয় উৎপাদন ও উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত পণ্য সরবরাহের পাশাপাশি দেশের শিল্প উন্নয়নে অবদান রেখে চলেছে।

বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি বাংলাদেশি পরিবারগুলোর জন্য উন্নত হোম এন্টারটেইনমেন্ট প্রযুক্তিকে আরও সহজলভ্য করার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। কিউলেড এবং মিনি এলইডি উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে নতুন এই লাইনআপে। এতে রয়েছে প্রিমিয়াম পিকচার কোয়ালিটি, ইন্টেলিজেন্ট ফিচার, ইমার্সিভ অডিও এবং নিরবচ্ছিন্ন স্মার্ট কানেক্টিভিটি, যা গ্রাহকদের দেবে একদম নতুন প্রজন্মের দারুণ এক ভিউয়িং এক্সপেরিয়েন্স।

বেকো প্রাইম্যাক্স QLED সিরিজ টেলিভিশন ৪৩”, ৫০”, ৫৫”এবং ৬৫” স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, এর ফ্ল্যাগশিপ ৭৫” Mini LED মডেলটিতে থাকা উন্নত কিউডি QD Mini LED প্রযুক্তি চমৎকার এক সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে। 

আধুনিক গ্রাহকদের পরিবর্তনশীল জীবনযাত্রার কথা মাথায় রেখে তৈরি এই সিরিজে রয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি, MEMC সহ HSR 120Hz রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল এবং অফিশিয়াল গুগল টিভি প্ল্যাটফর্ম। ফলে নেটফ্লিক্স, ইউটিউব এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলোতে খুব সহজেই ব্যবহার করা যায়।

নতুন এই উন্মোচন প্রসঙ্গে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ. এম. ফাইরোজ বলেন:

“বেকো প্রাইম্যাক্স  টেলিভিশন সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি এবং তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের, তারই প্রতিফলন। আমাদের ট্রান্সফরমেশন যাত্রা এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন সবার জন্য সহজলভ্য করছি; সেই সাথে পুরো বাংলাদেশজুড়ে গ্রাহকদের উন্নত গুণমান, আধুনিক প্রযুক্তি ও সেরা মান নিশ্চিত করছি।” 

সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত ব্যবহারের জন্য বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের সঙ্গে থাকছে ৪ বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে ওয়াল মাউন্টিং ও ফ্রি ইন্সটলেশন সুবিধা; যা সিঙ্গার বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে প্রদান করা হবে। 

নতুন বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজটি এখন সারা দেশের সকল সিঙ্গার | বেকো শোরুম, অনুমোদিত ডিলার আউটলেট এবং singerbd.com -এ পাওয়া যাচ্ছে। 

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে 

১৯০৫ সালে প্রতিষ্ঠিত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তুরস্কের কোচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র একটি সহযোগী প্রতিষ্ঠান এবং এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান। ধারাবাহিক উদ্ভাবন এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে কোম্পানিটি তাদের রূপান্তরের যাত্রায় বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাবনী মানকে বাংলাদেশি গ্রাহকদের হাতের নাগালে নিয়ে আসছে। দেশব্যাপী রিটেইল ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিশ্বস্ত পণ্য সরবরাহের পাশাপাশি দেশের শিল্পোন্নয়নে ভূমিকা রাখতে এবং উদ্ভাবনী হোম অ্যাপ্লায়েন্স সমাধানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

স্টক নিউজ বিডি August 9, 2026

দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি”। তিনি নোটের সঠিক যাচাই, বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

তিনি Cash Officials-দের উদ্দেশে বলেন, “Right Note, Right Handling, Right Process”—এই তিনটি বিষয় Cash Operation-এর মূলনীতি হতে হবে। কর্মশালায় নোট যাচাই, বাছাই, সংরক্ষণ ও ত্রুটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কর্মী ছাঁটাই নিয়ে ডিএসইর আনুষ্ঠানিক ব্যাখ্যা: ‘আইন মেনেই সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া’

স্টক নিউজ বিডি August 3, 2026

স্টক নিউজ বিডি: সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি.-এর কয়েকজন কর্মচারীর চাকরির অবসান (Termination) নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসইর দাবি, সম্পূর্ণ প্রক্রিয়াটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং প্রতিষ্ঠানের সার্ভিস রুল অনুসরণ করে আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

ডিএসই জানায়, কর্মী নিয়োগের মতো প্রয়োজনের ভিত্তিতে চাকরির অবসানও একটি স্বাভাবিক ও আইনসম্মত ব্যবস্থাপনা-প্রক্রিয়া। বিশ্বের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বাস্তবতা, সাংগঠনিক পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে চলমান দীর্ঘমেয়াদি সাংগঠনিক রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে কিছু পদ পুনর্বিন্যাস করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোট ৩৫০ জন কর্মীর মধ্যে ১৭ জনের চাকরির অবসান ঘটানো হয়েছে, যা মোট জনবলের ৫ শতাংশেরও কম।

ডিএসই আরও জানায়, সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তিগত বিবেচনা বা বৈষম্য করা হয়নি। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রয়োজন, কার্যকারিতা এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৬ অনুযায়ী নোটিশ অথবা নোটিশের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদান করে চাকরির অবসান ঘটানো হয়েছে। একই সঙ্গে বিদায়ী কর্মীদের মানবিক বিবেচনায় আইনে নির্ধারিত চার মাসের পরিবর্তে মোট ছয় মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট কর্মীদের চাকরির মেয়াদ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অব্যবহৃত ছুটির নগদায়নসহ অন্যান্য সব আইনগত পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে ডিএসই। প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে কর্মীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে দ্রুত প্রাপ্য অর্থ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ডিএসই আরও জানায়, পুরো প্রক্রিয়ায় বিদায়ী কর্মীদের ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং তাদের যথাযথ অভিজ্ঞতা সনদ (Experience Certificate) প্রদানসহ প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হবে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, চাকরির অবসানের পর কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যমে অসম্পূর্ণ তথ্য বা প্রেক্ষাপট ছাড়া বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। ডিএসই মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্য যাচাই করে মন্তব্য করার আহ্বান জানিয়েছে।

বিবৃতির শেষাংশে ঢাকা স্টক এক্সচেঞ্জ জানায়, তারা আইনের শাসন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও একটি দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান হিসেবে আইন ও পেশাদার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রিপাবলিক ইন্স্যুরেন্সের মুনাফা ও ইপিএসে প্রবৃদ্ধি, নিট সম্পদ মূল্যও বেড়েছে

স্টক নিউজ বিডি July 30, 2026

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক ফলাফলে কোম্পানিটি মুনাফা, শেয়ারপ্রতি আয় (EPS) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV)-এ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে ৫ কোটি ৯৭ লাখ টাকা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৫ কোটি ৮৬ লাখ টাকা। এর ফলে কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

একই সঙ্গে শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে ১.০৯ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.০৭ টাকা। এটি কোম্পানির আয় বৃদ্ধির ধারাবাহিকতার প্রতিফলন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আর্থিক অবস্থানেও উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৯.৭৭ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯.৭০ টাকা। অর্থাৎ শেয়ারহোল্ডারদের সম্পদের ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

এছাড়া কোম্পানির রিটেইনড আর্নিংস বা সঞ্চিত মুনাফা বেড়ে ৪ কোটি ৮১ লাখ ১৯ হাজার টাকা হয়েছে, যা বছরের শুরুতে ছিল ৪ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকা। পাশাপাশি রিজার্ভ ফর এক্সেপশনাল লসেস-এও নতুন সংযোজন করা হয়েছে, যা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় কোম্পানির আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।

প্রতিবেদনে আরও দেখা যায়, কোম্পানির মোট শেয়ারহোল্ডারদের ইকুইটি বেড়ে ১০৮ কোটি ১৮ লাখ টাকা অতিক্রম করেছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বাজার বিশ্লেষকদের মতে, মুনাফা, ইপিএস, নিট সম্পদ মূল্য এবং রিজার্ভ বৃদ্ধির ধারাবাহিকতা রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। এসব সূচকের উন্নতি ভবিষ্যতে কোম্পানির প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরালো করতে পারে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিনিয়োগকারীদের স্বার্থে ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনে যাচ্ছে বিএসইসি

স্টক নিউজ বিডি July 30, 2026

পুঁজিবাজারে অনিয়ম প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পর্যায়ক্রমে প্রায় ১০০টি ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নজরদারি জোরদারের অংশ হিসেবে প্রথম ধাপে ১০টি প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, অনিয়ম হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি শনাক্ত করে তা প্রতিরোধ করাই কমিশনের লক্ষ্য। এতে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে লেনদেন বেড়েছে এবং বিনিয়োগকারীদের আস্থাও ধীরে ধীরে ফিরে আসছে।

কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট, হাওলাদার ইক্যুইটি সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, এরশাদ সিকিউরিটিজ, আর চৌধুরী সিকিউরিটিজ, এসএআর সিকিউরিটিজ এবং এমএএইচ সিকিউরিটিজে পরিদর্শন করা হবে। এছাড়া লাইসেন্স নবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আজম সিকিউরিটিজ ও সিনথিয়া সিকিউরিটিজও এ তালিকায় রয়েছে।

পরিদর্শনকারী দলগুলোকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। পরিদর্শনের সময় ব্রোকারেজ ও ডিলার কার্যক্রম, আইন ও বিধিমালা পরিপালন, গ্রাহকের অর্থ ও শেয়ারের নিরাপত্তা, কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট (সিসিএ) পরিচালনা এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত (এএমএল/সিএফটি) বিধিমালা অনুসরণের বিষয়গুলো যাচাই করা হবে।

এরই মধ্যে সব ব্রোকারেজ হাউজে অভিন্ন এবং সম্পাদন-অযোগ্য (আনএডিটেবল) ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দিয়েছে বিএসইসি। কমিশনের মতে, প্রযুক্তিনির্ভর তদারকির পাশাপাশি নিয়মিত মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে ব্রোকারেজ খাতে সুশাসন ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে গ্রাহকের অর্থ ও শেয়ার আত্মসাতের মতো অনিয়ম প্রতিরোধও সহজ হবে।

সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এক সাক্ষাৎকারে বলেন, ব্রোকারেজ হাউজগুলোতে নিয়মিত ও ঘন ঘন অডিট ও পরিদর্শনের মাধ্যমে বড় ধরনের অনিয়মের আগেই ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ ব্রোকারেজ হাউজগুলোকে বিশেষ নজরদারির আওতায় রাখা হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

স্টক নিউজ বিডি July 30, 2026

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসি পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার সমাপনী, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও কর্মসূচিটির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি-এর রাজশাহী জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষণার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যারিসে ‘জুলাই ডায়লগ’

  • প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা

  • জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

  • ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

  • প্যারিসে ‘জুলাই ডায়লগ’

  • আমাদের মন পার্টির প্রতিষ্ঠাতা মালিকের ভাতিজা শিশু নেতা ঈমাম মাহাদীর জন্ম দিন –

  • চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪% লভ্যাংশ অনুমোদন

  • ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য