Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অন্যান্য

জাল সনদসহ দুই ভুয়া চিকিৎসক গ্রেফতার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর থেকে চিকিৎসা দেওয়া অবস্থায় রেজিস্ট্রেশনবিহীন দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ওই দুইজন চিকিৎসককে উপজেলা সদরে রোগী দেখার চেম্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সাইনবোর্ড ও তাদের ব্যবহৃত লেখার প্যাডে যে সকল ডিগ্রি উল্লেখ করা হয়েছে তার সনদ দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই।

তবে একজনের নিকট থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়। চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসকরা হলেন, উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪১) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে কায়েম উদ্দিন মন্ডল (৫৮)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, কিছুদিন পূর্বে ওই এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী ওই দুই চিকিৎসকদের বিরুদ্ধে ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে বুধবার রাতে আক্কেলপুর উপজেলা সদরের কলেজগেট এলাকায় ওই দুই চিকিৎসকের রোগী দেখার চেম্বারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের নিকট থেকে শিক্ষাজীবনের অর্জিত সনদগুলো দেখতে চাইলে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের বা অন্যান্য কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেন নাই। অথচ সাইনবোর্ড ও লেখার প্যাডে বিভিন্ন ডিগ্রি উল্লেখ করে কায়েম উদ্দিন মন্ডল গত ৩২ বছর ধরে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

অপরদিকে হারুনুর রশিদ গত ১১ বছর ধরে একজন দন্ত চিকিৎসক হিসেবে কোন প্রতিষ্ঠান থেকে আইনগত ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। যে সকল ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা দিয়ে আসছেন, সেই সনদগুলো দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই। তবে দন্ত চিকিৎসকের নিকট থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়।

চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদি উদ্ধারসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আক্কেলপুর থানায় সোপর্দ করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ভূয়া দুই চিকিৎসকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শান্তি মিশনে নিহত সেনাসদস্য শরিফুলের বাড়িতে শোকের মাতম

স্টক নিউজ বিডি October 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কার্যক্রম পরিচালনাকালে বোমা বিস্ফোরণে নিহত ৩ সেনা সদস্যের একজন শরিফুল ইসলাম। তার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের অন্যতম কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে মা-বাবা, স্ত্রী, ভাই-বোন অনেকটাই নির্বাক। শোকে বিহ্বল এলাকাবাসীও।

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া গ্রামের তাঁত শ্রমিক লেবু শেখের ২ ছেলে ১ মেয়ের মধ্যে বড় শরিফুল ইসলাম। তিনি ২০১৭ সালের ২৩ নভেম্বর সেনাবাহিনীতে যোগ দেন। এরপর আফ্রিকান রিপাবলিকে অবস্থানকালে গত ৩ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ৪ অক্টোবর ০১.৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনা করছিলেন।

এসময়ে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। তখন ৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহতদের মধ্যে ছিলেন শরিফুল ইসলাম। মৃত্যুর এ সংবাদ শোনার পর থেকেই তার বাড়িতে চলছে শোকের মাতম।

সন্তানের মৃত্যুর খবর শোনার পর ছেলের ছবি দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। বাবা, ভাইবোনসহ আত্মীয় স্বজনের কান্নায় ভারী হয়ে আছে এলাকার আকাশ-বাতাস।

একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে পরিবারটি এখন অসহায়। মিশন শেষ করে বাড়িতে আসার মাত্র দেড় মাসের আগেই মৃত্যুবরণ করেন শরিফুল ইসলাম।

নিহত শরিফুল এক বছর আগে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের ছালমা খাতুনকে বিয়ে করেন। তার ছোটভাই কাওসার হোসেন লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করছেন। আর একমাত্র ছোটবোন এইচএসসিতে অধ্যয়নরত লাকী খাতুনের বিয়ে হবার কথা ছিলো বড়ভাই ফিরে আসার পর।

কিন্তু শরিফুলের মৃত্যুতে সাজানো সংসারটি এখন তছনছ হয়ে গেলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মিনি কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের শরিষা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮), অপরজন একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত থেকে সাঁথিয়ার শরিষা ব্রিজের কাছে মহাসড়কে একটি পাথরবোঝাই মালবাহী ট্রাক ইঞ্জিল বিকল হয়ে পড়েছিল। সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে মালবাহী একটি মিনি কাভার্ডভ্যান পাবনার সাঁথিয়ার দিকে আসছিল। দাঁড়িয়ে থাকা ট্রাককের পেছনে কাভর্ডভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপার নিহত হন।

এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মাধপুর হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়ার ক্ষুদ্রতম মা রাজশাহীর মাসুরা বেগম

স্টক নিউজ বিডি October 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উচ্চতা ৩৮ ইঞ্চি। বিয়ে করেছেন, মা হয়েছেন। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার ক্ষুদ্রতম মা রাজশাহীর মাসুরা বেগম।

মাত্র ৩৮ ইঞ্চি উচ্চতা নিয়েই সাবলিলভাবে করছেন সংসার। বিয়ের প্রায় ১০ বছর পর কন্যা সন্তানের জন্ম দিয়ে এশিয়ার ক্ষুদ্রতম মা হওয়ার গৌরবও অর্জন করেছেন রাজশাহীর পবা উপজেলার বজপুর গ্রামের মাসুরা বেগম।

২০০৩ সালে মাসুরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন মনিরুল ইসলাম। শারীরিক গঠনে মিল না থাকলেও মনের মিল রয়েছে এই দম্পত্তির।

মাসুরা বেগম বলেন, “যখন সকালে কাজে যাবে তখন আমার রান্নার পানি, গোসলের পানি, বাচ্চার জন্য পানি তুলে রেখে যাবে।”

তাদের আট বছরের মেয়ে মরিয়ম। এরই মধ্যে উচ্চতায় মাকে ছাড়িয়ে গেছে সে। মরিয়মের স্বপ্ন, বড় হয়ে মা-বাবার পাশে দাঁড়ানোর। শিশু মনের এই স্বপ্ন পূরণই একমাত্র চাওয়া তাদের।

মরিয়ম বলেন, “বড় হয়ে আমি লেখাপড়া করে ডাক্তার হবো।”

মাসুরার স্বামী মনিরুল ইসলাম বলেন, “সরকারের কাছে আকুল আবেদন আমাদের যেন কিছু আর্থিক সহযোগিতা করে।”

রিকশাভ্যান চালিয়ে সংসার চলে তাদের। ভূমিহীন এই পরিবারটির সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রতিবেশীরা।

প্রতিবেশীরা বলেন, “ওনার স্বামীকে যদি একটি কর্ম দেওয়া যেতো তাহলে তাদের ভবিষ্যৎটা ভালো হতো। মেয়েটার জন্য সরকারের কিছু ব্যবস্থা করা উচিত।”

দীর্ঘদিন অন্যের জায়গায় বসবাস করছেন এই দম্পতি। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, “প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে একটি ঘর প্রদান করার একটি সিদ্ধান্ত হয়েছে।”

২০০৬ সালে সন্তান জন্মদিয়ে বিশ্বের প্রথম ক্ষুদ্র মা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্টেসি হেরাল্ড। এরপর এশিয়ার প্রথম ক্ষুদ্রতম মা হওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের মাসুরা বেগম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুরের কেল্লাবাড়ি থেকে পিতা মোঃ ফাতুকে (৫০) এবং সিংড়ার কাজীপুর এলাকা থেকে পুত্র সজিবকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ফাতু নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১৪ আগস্ট কাজীপুর এলাকার মোঃ ফাতু প্রতিবেশী শান্ত হোসেনের বাড়িতে যায়। শান্ত বাড়িতে না থাকার কথা শুনে পানি খেতে চায় ফাতু। এসময় ভিকটিম পানি আনতে ঘরে ঢুকলে ফাতুও তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ে এবং পেছন থেকে ভিকটিমকে জাপটে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে ফাতু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তার পিছু নিয়ে তাকে আটক করে। খবর পেয়ে ফাতুর ছেলে সজিব চাকু নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতাকে ছাড়িয়ে নিতে এলাপাতারি ছুরি চালাতে থাকে এবং পিতা ফাতুকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় ছুরির আঘাতে আহত হয় তিনজন।

এ ঘটনায় শান্ত বাদি হয়ে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৪/৩২৬/৩০৭ ধারায় সিংড়া থানায় একটি মামলা করেন।

পরবর্তীতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফাতুকে এবং একই দিন সিংড়ার কাজীপুর থেকে তার ছেলে সজিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রংপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৩

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রংপুরের তারাগজ্ঞ উপজেলার বারাতি ব্রীজের কাছে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ যাত্রী। তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও ড্রাইভার হেলপারকে আটক করতে পারেনি। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে তারাগজ্ঞ উপজেলার ইকরচালি থেকে একটি অটোরিকশা ৪ যাত্রী নিয়ে তারাগজ্ঞ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় চট্রগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুর গামি শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা চালকসহ তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সুরাইায়া বেগম (১৪) নামে এক কিশোরী মারা যায়। বাকি ৬ জনের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সুরাইয়ার বাবার নাম ভুট্টু মিয়া বাড়ি তারাগজ্ঞ উপজেলার ইকরচালি সরকার পাড়া গ্রামে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে আরও দুজন মারা যায়। এরা হলেন অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪৫) পিতা নজির উদ্দিন বাড়ি তারাগজ্ঞ উপজেলার জগদীশ উত্তরপাড়া গ্রামে অপরজন হলেন গৃহবধু স্মৃতি বেগম (২৩) স্বামী মাহমুদ আলী বাড়ি ইকরচালি গ্রামে।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৪ যাত্রীর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান জানিয়েছেন।

এদিকে তারাগজ্ঞ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তিনি তিনজন নিহত হবার বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অশান্ত মিয়ানমার, এবার টেকনাফ সীমান্তে গুলির শব্দ

স্টক নিউজ বিডি September 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সীমান্ত ঘেঁষা মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি হচ্ছে। আর এই গোলাগুলির শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংগাগুনা ও উলুবনিয়া গ্রামের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন ‘দুদিন ধরে গোলাগুলির শব্দ আসছে। ফলে খারাংগাগুনা ও উলুবনিয়া গ্রামের ঝুঁকিতে থাকা প্রায় ৪০০ মানুষের তালিকা তৈরি করেছি।’

টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘সীমান্তে ২৪ ঘণ্টা সজাগ রয়েছে বিজিবি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি।’

এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে এখন আর গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে সীমান্ত এলাকায় বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হন। আহত হয়েছেন পাঁচ জন। একই দিন দুপুরে সীমান্ত এলাকা থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যা নামে একজনের পায়ের নিম্নাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়ে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিপুল পরিমাণ গাঁজা-ফেন্সিডিলসহ ৪ মাদক আটক

স্টক নিউজ বিডি September 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গা ও সদরে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা এবং ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমাবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ও রোববার রাতে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের কোহাইগড়ের আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২), জকিগঞ্জের আমলসিধ গ্রামের মৃত মিজাজুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২), চাঁদপুরের দক্ষিণ বালিয়া গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (২০) এবং ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল থানার উত্তরগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ বাজারস্থ চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের উপরে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। সেই সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়।

অপর ঘটনায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ হতে ঢাকাগামী মহাসড়কের মুলিবাড়ী চেকপোষ্টের সামনে অবস্থান নেয়। তখন মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আরও কমলো সোনার দাম

স্টক নিউজ বিডি September 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে কমানো হ‌য়ে‌ছে এক হাজার ৪৯ টাকা। ফলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকায়, যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৭ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সংগঠনটি প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল। পরদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে ভালো মানের সোনা ৮২ হাজার ৩৪৭ টাকা ভরি বিক্রি হয়েছে।

বাজু‌সের নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৬২৩ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭০ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পরকীয়া সন্দেহে মেয়ের সামনে স্ত্রীকে হত্যা

স্টক নিউজ বিডি September 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে মেয়ের সামনে স্ত্রী বিউটি বেগমকে (৪৫) গলা কেটে হত্যা করে পালিয়েছে তার স্বামী আব্দুল বারেক (৪৯)।

রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘাতক স্বামী আব্দুল বারেক ওই এলাকার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। সে পেশায় একজন অটোভ্যান চালক। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহত বিউটি ওই এলাকারই আলতাফ হোসেনের মেয়ে।

ঘটনার রাতে ১২ বছর বয়সী মেয়ে মাহি আক্তারের সামনেই এই নৃশংস হত্যাকাণ্ড চালায় আব্দুল বারেক।

এলাকাবাসী জানায়, একই এলাকার জনৈক ওয়ার্কশপ মিস্ত্রির সাথে স্ত্রী বিউটি খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে এই সন্দেহে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হতো তাদের মধ্যে। শনিবার রাতে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে স্বামী আব্দুল বারেক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী বিউটির গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

এ সময় মেয়ে মাহির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন বিউটি বেগমের রক্তাক্ত মৃত দেহে মেঝেতে পড়ে আছে। পরে ৯৯৯-এর ফোনের মাধ্যমে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়ি যায়। সেখানে গিয়ে ধারালো অস্ত্রদিয়ে গলাকাটা অবস্থায় গৃহবধূ বিউটি বেগমের লাশ পাওয়া যায়। এসময় ওই গৃহবধূর স্বামী আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী আব্দুল বারেক স্ত্রী বিউটি বেগমকে গলাকেটে হত্যা করেছেন। ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতক স্বামীকে গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য