Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অন্যান্য

রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি ও শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে নগরীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর আলুপট্টি মোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি শেষে মহানগরীর বিভিন্ন পেশার মানুষকে সাথে নিয়ে রং বেরঙের বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

উদ্বোধন শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়। এরপর রাজশাহী কলেজ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য প্রদান করেন আগত অতিথিবৃন্দ।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, “রাজশাহী মহানগরবাসী নিরাপদ থাকবে আমরা আপনাদের নিরাপত্তা দিবো” রাজশাহী মহানগর এলাকাকে কিশোর অপরাধ, ইভটিজিং, টিকটক/লাইকি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও তিনি রাজশাহী মহানগরবাসীকে সাথে নিয়ে মহানগরীকে মাদকমুক্ত করার শপথ গ্রহণ করেন।

পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিভাগের সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভ্যানচালক ফকির চান হত্যায় আটক ২

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচির ভ্যানচালক ফকির চান হত্যায় ঘাতকসহ ২ জনকে আটক করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ।

আটককৃতরা হলেন বেলকুচি থানার ক্ষিদ্রমাটিয়া গ্রামের বলরামচন্দ্র বাজবংশীর ছেলে ঘাতক সঞ্জিত চন্দ্র রাজবংশী (৩৫)। অপরজন হচ্ছে চোরাই অটোভ্যান কেনার অপরাধে আটক কামারখন্দ থানার ভারাঙ্গা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে আব্দুর রহিম (৩০)।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার অফিসে প্রেস ব্রিফিংয়ে অপরাধ দমনের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৭ অক্টোবর রাতে মাছ কেনার কথা বলে ফকির চানের ভ্যানটি ভাড়া করে পূর্ব পরিচিত ঘাতক। গভীর রাতে উল্লাপাড়া থানার ঘাটিনাতে নিয়ে গিয়ে গলায় গামছা পেছিয়ে চালককে মাটিতে ফেলে দেয় এবং রড দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

পরে লাশ রাস্তার পাশের ঝোপে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে চলে যায় ঘাতক সঞ্জিত। একই রাতে অটোভ্যানটি চোরাকারবারি রহিমের কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করে সে।

এ ব্যাপারে পরিবার থানায় অভিযোগ করেনি। ফেসবুকে হত্যার তথ্য পেয়ে জিডি করে ওসি বেলকুচি।

পুলিশ তদন্ত করে রোববার রাতে ঘাতক এবং অটোভ্যান ক্রেতাসহ ২ জনকে আটক এবং নিখোঁজ ফকির চানের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এছাড়া অটোভ্যান, ১টি মোবাইল এবং হত্যায় ব্যবহৃত রড উদ্ধার করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের গণ অনশন ভাঙালেন রাসিক মেয়র

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৭ দফা দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ও জেলা কমিটির নেতাকর্মীদের চলমান গণ অনশন ভাঙালেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি চলাকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের জুস পান করিয়ে গণ অনশন ভাঙান রাসিক মেয়র লিটন।

এ সময় বক্তব্যকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের সাধনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশটা আমাদের সকলের। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করেন। আপনারা কখনও নিজেদের ছোট মনে করবেন না। আমি সব সময় আপনার সঙ্গে আছি এবং থাকব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশে^র অন্যতম ধনী দেশে পরিণত হবে।

উল্লেখ্য, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলা কমিটির আয়োজনে শনিবার সকাল ১১টা থেকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গণ অনশন কর্মসূচি পালন করছিল। তাদের দাবিসমূহ হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন বৈষশ্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার।

অনশনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি শরৎচন্দ্র সরকারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতে শাহ্-মুখদুম থানা যুবদলের প্রচার মিছিল

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে রাজশাহীতে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৫ টার দিকে নগরীর শালবাগান এলাকায় মিছিলটি সম্পন্ন হয়।

আগামী ২৭ শে অক্টোবর যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে শাহমুখদুম থানা যুবদলের উদ্দ্যেগে প্রচার মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শালবাগানস্থ থানা যুবদলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, শাহমুখদুম থানা যুবদলের সাবেক আহ্বায়ক নাসিম খান ও সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিক ও শাহমখদুম থানা যুবদলের সাবেক সদস্যবৃন্দ।

এছাড়াও শাহমুখদুম থানা যুবদলের মহল্লা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আসছে শীত, রাজশাহীতে খেজুর রস সংগ্রহে প্রস্তুত গাছিরা

স্টক নিউজ বিডি October 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ধীর পায়ে এগিয়ে আসছে শীত। সকাল-সন্ধ্যার প্রকৃতিতে পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তা। শীত এলেই রাজশাহীর গ্রামে গ্রামে শুরু হবে খেজুর রস নামানোর কর্মযজ্ঞ। আর তাই এখন গাছ প্রস্তুতের কাজ শুরু করেছেন গাছিরা। মালিকদের কাছ থেকে ইজারা নেওয়া শত শত গাছ কেটে রস নামানোর উপযোগী করে রাখছেন তারা। এ জন্য ব্যস্ত সময় কাটছে গাছিদের।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় খেজুর গাছ আছে ৭ লাখ ৮০ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ আছে চারঘাট উপজেলায়। সেখানে গাছের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার।

দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৯৯ হাজার গাছ আছে বাঘা উপজেলায়। আর পুঠিয়া উপজেলায় খেজুর গাছের সংখ্যা ৮৫ হাজার। বাকি গাছগুলো অন্য উপজেলায়।

শীতকালে রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়ার বাড়িতে বাড়িতে চলে খেজুর গুড় তৈরির কর্মযজ্ঞ। প্রতি শীত মৌসুমে প্রায় ৬০ কোটি টাকার ৮ হাজার মেট্রিক টন গুড় উৎপাদন হয় এসব এলাকায়।

গাছিরা মালিকদের কাছ থেকে গাছ ইজারা নিয়ে রস সংগ্রহ করেন। শীত আসার আগেই তারা গাছ ছেটে রস নামাতে প্রস্তুতি শুরু করেন। এখন তাদের সেই কাজ শুরু হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে গাছ প্রস্তুতের কাজ করছিলেন বাঘার মনিগ্রাম এলাকার গাছি আবদুস সোবহান।

তিনি বলেন, ‘আমার নিজস্ব কোনো গাছ নেই। আমি গাছ ইজারা নিয়ে রস নামাই। এবারও আশপাশের ১২০টি গাছ চুক্তিতে নিয়েছি। প্রতিটি গাছের জন্য মালিককে দিতে হবে ২০০ থেকে ৪০০ টাকা। এখন গাছগুলো প্রস্তুত করে রাখছি। কয়দিন পরই রস নামবে।’

পুঠিয়ার জাইগিরপাড়া গ্রামের গাছি ফিরোজ আলীও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছ প্রস্তুতের কাজে। তিনি বলেন, ‘প্রত্যেক বছরই আমি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করি। সেই রস বাড়িতে নিয়ে যায়। বাড়ির মেয়েরা তাতে জ্বাল দেন। এরপর তৈরি হয় সুস্বাদু খেজুর গুড়। গত বছর ১২৫টি গাছের রস থেকে প্রতিদিন গড়ে ২৫ কেজি গুড় তৈরি হয়েছে। এবার গাছের সংখ্যা ১৪০টি। রস নামাতে শীত আসার আগেই আমি গাছগুলোকে প্রস্তুত করে রাখছি।’

কৃষি বিভাগের তথ্য মতে, রাজশাহীতে মৌসুমভিত্তিক আড়াই হাজার পরিবার খেজুর গাছের উপর নির্ভরশীল। অনেকের নিজের কিছু গাছ আছে। কিন্তু বেশিরভাগ গাছি টাকার বিনিময়ে রস নামানোর জন্য গাছ ভাড়া নেন। গাছিদের বাড়িতে তৈরি গুড় হাটের দিন তারা বিক্রি করেন।

জেলার পুঠিয়ার বানেশ্বর, ঝলমলিয়া এবং বাঘা উপজেলা সদরে খেজুর গুড়ের হাট বসে। হাটে নিয়ে গাছিরা আড়তে গুড় বেচেন। আর আড়ত থেকে গুড় কিনে নিয়ে যান দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বেপারিরা। শীতকালে এখানকার গাছিদের সুদিন ফিরে আসে। তাই তারা শীতের অপেক্ষায় থাকেন।

ঝলমলিয়া হাটের গুড়ের আড়ত জয় ট্রেডার্সের মালিক সুমন সরকার বলেন, ‘শীতকালে সপ্তাহের দু’দিন ঝলমলিয়ায় গুড়ের হাট বসে। প্রতি হাটে প্রায় কোটি টাকা মূল্যের ১৫০ মেট্রিক টন গুড় বেচাকেনা হয়। শীতকালের এই গুড়ের কদর ভালো। তাই এই গুড় দেশের বিভিন্ন স্থানে যায়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, ‘রাজশাহীর বাঘা, পুঠিয়া ও চারঘাটের বিভিন্ন রাস্তার পাশে, পতিত জমি কিংবা ঝোপ-জঙ্গলে প্রচুর খেজুর গাছ রয়েছে।

এগুলো গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। গাছিরা এখন গাছ প্রস্তুত করতে ব্যস্ত। শীত আসার সঙ্গে সঙ্গে রস নামতে শুরু করবেন তারা। তখন গাছিদের পুরো পরিবার গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়বেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চৌমুহনীতে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

স্টক নিউজ বিডি October 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ছয়টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে চৌমুহনী বাজারের মহেষগঞ্জ অংশের একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সেই আগুন পাশে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে থাকা নৈশ প্রহরীরা আগুনের লেলিহান দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ ও সোনাইমুড়ী স্টেশনের চারটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তৌহিদুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বিদ্যুৎ ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পরবর্তীতে বলা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীর দর্শনীয় স্থান ঘিরে রয়েছে পর্যটন কেন্দ্র

স্টক নিউজ বিডি October 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নির্মল দুষণমুক্ত নগরী হিসেবে রাজশাহীর পরিচিতি আজ বিশ্বজুড়ে। এ নগরী একই সাথে বিভিন্ন নামে পরিচিত, রেশম নগরী, শিক্ষা নগরী, আমের রাজধানী, শান্তির নগরী, সবুজ নগরী, ক্লিন সিটি অন্যতম।

রাজশাহীর সিল্ক দেশের সুনামের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রাজশাহীতে রয়েছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে সুশিক্ষার সুন্দর পরিবেশ। যে একবার রাজশাহী থেকে ঘুরে গেছেন, রাজশাহীর প্রশংসা অবশ্যই তার মুখেই শুনবেন। প্রাচীন জনপদটি সবুজ ও নির্মল বায়ুর শহর এটি, যেখানে নীরবে, নিভৃতে, কোনো ঝামেলা ছাড়াই একান্ত কিছু সময় কাটানো যায়।

এখানে রয়েছে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পদ্মার পাড় ঘেঁষে ঘুরে বেড়ানোর সুযোগ। এখানে নদীর পাশাপাশি পদ্মার চরের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। সৌন্দর্যের কারণে জায়গাটিকে অনেকেই তুলনা করেন কক্সবাজার সমুদ্র সৈকতের সঙ্গে। এ সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র।

আসন্ন শীতের সকাল কিংবা পড়ন্ত বিকেলে পদ্মাপাড়ের উন্মুক্ত পরিবেশ আর নয়নাভিরাম দৃশ্য আকৃষ্ট করবে পর্যটকদের। পদ্মায় পানি থাকুক আর নাই থাকুক নির্মল বাতাস আর বাঁধ ভাঙা আনন্দে মনটাকে যে ভাসাতে পারবেন তা নিশ্চিত করেই বলছেন পর্যকটরা। নদীর পাড়জুড়ে জেগে থাকা ছোট-বড় বালুচর আর রয়েছে ক্ষুদ্র বনভূমি। যেই তপ্ত বালুচরেও খুঁজে পেতে পারেন এক অন্য রকম ভ্রমণ আনন্দ।

রাজশাহী সিটি কর্পোরেশন পদ্মার পাড়কে পরিকল্পিতভাবে সাজিয়ে যাচ্ছে। বড়কুঠি এলাকা, পদ্মা গার্ডেন, লালনশাহ মুক্ত মঞ্চ, আই বাঁধ, টি-বাঁধ, শিমলা পার্ক, সিমান্তে নোংগর তারই ফসল। এজন্য দেশের অন্যান্য স্থানের চেয়ে রাজশাহীর পদ্মার পাড় একটু ভিন্নভাবে গড়ে উঠছে। পদ্মার কোল ঘেঁষে প্রায় ১২ কিলোমিটার জায়গার বিভিন্ন পয়েন্ট জুড়ে গড়ে তোলা হয়েছে সড়ক পথ।

নগরীর বুলনপুর থেকে শুরু করে বড়কুঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া এলাকা পর্যন্ত এসব পয়েন্ট বিস্তৃত। এসব পয়েন্টে থাকা বাঁধের সড়কে হেঁটে কিংবা মোটরবাইকে বেশ আরামেই ঘুরা যায় পদ্মার তীর। পদ্মা নদীর কোল ঘেঁষে মহান এই সাধক হযরত শাহ মখদুম (রা) এর মাজার শরিফ রয়েছে। এটি রাজশাহীর অন্যতম পুণ্যস্থান।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন বুলনপুর আইবাঁধ এবং পঞ্চবটি আইবাঁধ এলাকাতেই দর্শনার্থীদের আনাগোনা বেশি। তবে আরও কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে এটিই হয়ে উঠতে পারে রাজশাহীর প্রধান বিনোদন কেন্দ্র। এই এলাকায় পর্যটক ও দর্শনার্থীবান্ধব বেশ কিছু সুযোগ-সুবিধার প্রয়োজন বলে মনে করেন বিনোদনপ্রেমীরা। এমন কিছু পরিকল্পনা নিয়ে স্থানগুলো সাজানো হলে এখানে একটি ভালো পর্যটন কেন্দ্র হতে পারে।

এছাড়াও রাজশাহীতে রয়েছে দেখার মতো কিছু দর্শনীয় স্থান, নগরীর মাঝেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর বাংলার ব-দ্বীপ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক কোষাগার হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন প্রাচীন প্রাচীন নিদর্শন দিয়ে সাজানো এই জাদুঘর।

প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। এ জাদুঘরে পাল ও সেন আমলের প্রতিমা ভাস্কর্যের জন্য জাদুঘরটির খ্যাতি সারা বিশ্বে। খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দ থেকে ১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের বহুবিধ প্রত্ননিদর্শন এ জাদুঘরে সংগৃহিত রয়েছে।

এছাড়া পিকনিক স্পট হিসেবে রাজশাহী বিভাগে অত্যন্ত জনপ্রিয় ‘শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা’। রয়েছে শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সড়কের দ্বীনেভদ্রা এলাকায় মহান মুক্তিযুদ্ধের এ স্মৃতিসৌধ ‘স্মৃতি অম্লান’। শিশুদের নির্মল বিনোদনের রয়েছে ‘শহিদ জিয়া শিশুপার্ক।এই পার্কটি অনেকটা ফ্যান্টাসি কিন্ডম এর আদলে করা হয়েছে।

এছাড়া জেলার পুঠিয়া উপজেলায় রয়েছে রাজবাড়ি। রাজবাড়িটি অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক আছে। এখানকার পুরাকীর্তির মধ্যে পাঁচআনি রাজবাড়ী বা পুঠিয়া রাজবাড়ী, চারআনি রাজবাড়ী ও ১৩টি মন্দির রয়েছে।

জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি জমিদার বাড়ি, তাহেরপুর পৌরসভায় নিশিন্দা রাজের ধ্বংসস্তুপ, হিন্দুদের সর্ব প্রথম দুর্গাপুজার স্থান, রাজা কংশনারায়নের প্রাসাদ। বাংলার বার ভুইয়ার এক জন তাহের ভুইয়ার রাজ প্রাশাদ। জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে হাওয়াখানা নামে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এছাড়াও রয়েছে হযরত শাহমখদুম বিমানবন্দর, সারদা পুলিশ একাডেমী, রাজশাহী কলেজসহ বেশকিছু দর্শনীয় স্থান।

এদিকে নাম না জানা অসংখ্য শহীদের আত্মত্যাগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির স্মৃতিস্তম্ভটি। একটি গণকবরের ওপর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসে হাজারো মানুষের মাথার খুলি ও কঙ্কাল। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা এবং রেলওয়ে স্টেশন এলাকায় পাওয়া যায় আরও কয়েকটি গণকবর। এছাড়াও রয়েছে দেখার অনেক কিছু।

দর্শনার্থীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) তাদের সেবার পরিধি বাড়িয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলে জানান রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, এর জন্য পদ্মা পাড়ের পুরো এলাকার মধ্যে পাঁচ থেকে ছয়টি স্থানকে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া এসব স্পটে যেন দর্শনার্থীরা সহজেই যাতায়াত করতে পারেন, সে জন্য এর সঙ্গে সংযোগ সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে। আশা করছি, এসব কাজ হয়ে গেলে দর্শনার্থীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর এখানে একটি পর্যটকবান্ধব ব্যবস্থা গড়ে উঠবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডেমু ট্রেনের যাত্রা শুরু

স্টক নিউজ বিডি October 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশীয় প্রযুক্তিতে সচল হওয়া ডেমু ট্রেন। দীর্ঘদিন পরে এই ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। সেই সঙ্গে উচ্ছ্বসিত রেলওয়ে সংশ্লিষ্টরা। সফলতা আসায় আরও চারটি ডেমু ট্রেন সচলের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৯ অক্টোবর) দুপুরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রেলমন্ত্রী বলেন, ‘নতুন প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হওয়ার মাধ্যমে আর্থিক সাশ্রয় হবে। পাশাপাশি ডেমু ট্রেন সম্পর্কে নেতিবাচক বিষয়ের আমূল পরিবর্তন হবে। এই যাত্রা সফল হলে এই প্রযুক্তিই ব্যবহার করা হবে। এই ট্রেনের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। নতুন প্রযুক্তিতে এই ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলতে পারে। ট্রায়ালে ৩০০ যাত্রীর জায়গায় সাড়ে ৭০০ জন পর্যন্ত যাত্রী নিতে সক্ষম হয়েছে। আমাদের লোকবলের কিছু অভাব ছিল, লোকবল নিয়োগ দেওয়া হলে বাকি ট্রেনগুলোও দ্রুত চালু করতে পারবো।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শুধু রেল নয়, দেশের কোনও উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলপথসহ দেশের সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। যেসব জেলা বা এলাকায় রেল যোগাযোগ নেই সেসব জেলায় রেলপথ স্থাপনের কাজ চলছে। একটি ডেমু ট্রেন চালু হয়েছে, খুব দ্রুত সবগুলো ডেমু ট্রেন সচল করা হবে। যাত্রীদের দুর্ভোগ কমাতে নতুন ট্রেন সংযোজন করা হবে এবং রেলে কর্মসংস্থান বাড়ানো হবে। আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশকে ডিজিটাল করার দীর্ঘ পরিকল্পনগুলো সব বাস্তবায়ন করা হবে।’

সচল হওয়া ডেমু ট্রেনটি প্রতিদিন রংপুর-পার্বতীপুর রুটে চলাচল করবে। কর্মদক্ষতা ঠিক থাকলে অন্যান্য রুটেও চলবে ট্রেনটি। এতে খুশি রেলের যাত্রীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সাথে সাথেই ধসেপড়া ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট।

পরে মোট দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ (১৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইজিবাইক ছিনতাই চক্রের তিন আসা‌মি গ্রেফতার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পিবিআই।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

তি‌নি জানান, গত ২৫ মে ভো‌রে কাজের উদ্দেশ্যে বারুহাস বাজারে যায় ইজিবাইক চালক ইসলাম। ওই দিন রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। প‌রের দিন সকা‌লে বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুরের মাঝখানে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হয় তাড়াশ থানায়। তদন্তকালে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন।

প‌রে মামলা তদন্তর জন‌্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ পিবিআই’র সহ‌যো‌গিতায় টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের মাধ্যমে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পিবিআই’র ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল রানা, মাহবুব মোর্শেদ খান, তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল খালেক ও এসআই কামরুল প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য