Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

গুলি

মুখোশ পরিহিতদের গুলিতে রোহিঙ্গা নেতা গুরুতর আহত

স্টক নিউজ বিডি February 23, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতকারিদের হামলায় রোহিঙ্গাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম (২৮) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে।

তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারি কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত।

স্থানীয়দের বরাতে হারুনুর রশীদ বলেন, রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকে মোহাম্মদ সলিম ‘স্বেচ্ছায় পাহারায়’ নিয়োজিত কর্মিদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এসময়ে মুখোশ পরিহিত ১০-১৫ জনের অজ্ঞাত একদল দুষ্কৃতকারি তাদের উপর হামলা চালায়।

হামলায় মোহাম্মদ সলিমকে লক্ষ্য করে দুষ্কৃতিকারিরা উপর্যুপুরি গুলি ছুড়ে। খবর পেয়ে এপিবিএন একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারিরা পালিয়ে যায়।

পরে মোহাম্মদ সলিমকে উদ্ধার করে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এডিআইজি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে করে এই হামলার ঘটনা ঘটতে পারে। ঘটনা তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চালাচ্ছে বলে জানান ছৈয়দ হারুনুর রশীদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাধ্য না হলে র‌্যাব কখনও গুলি ছোড়ে না

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিস্থিতি সামাল দিতে একেবারেই বাধ্য না হলে র‌্যাব কখনও গুলি ছোড়ে না বলে দাবি করেছেন বাহিনীর বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, প্রচলিত আইন মেনেই যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই বল প্রয়োগ করে র‌্যাব। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করা র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাই বিদায়ের আগে র‌্যাব ডিজি হিসেবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, দায়িত্ব পাবার পর গেল আড়াই বছরে ৩৬ হাজার মাদক কারবারীকে গ্রেফতার এবং ২৩শ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। জঙ্গি কার্যক্রম র‌্যাবের নিয়ন্ত্রণে থাকায় দেশে কোন স্থানে হামলা হয়নি। অরাধীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর অবস্থানের কথা জানান তিনি।

র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেখানে যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা শক্তি প্রয়োগ করি। একটা লোক দৌড় দিলো, ধাক্কা দিলো আর গুলি করে দিতে হবে? সিচুয়েশন যে ডিমান্ড করে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ীই ব্যবস্থা নিয়ে থাকি।’

পুলিশের আইজির দায়িত্ব পালনের সময় সবার সহযোগিতা কামনা করেন এই শীর্ষ কর্মকর্তা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য