Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অন্যান্য

বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে জেলে আহত, নিখোঁজ ৯

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ডাকাতের হামলায় একজন জেলে গুলিবিদ্ধ এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার বরগুনার মনির মৃধার মালিকানাধীন এফবি ভাইভাই ট্রলার ডাকাতের কবলে পড়ে।

বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছ ধরে ফিরে আসার সময় ডাকাতের ছোড়া গুলিতে খোকন নামে একজন জেলে আহত হয়েছেন এবং তাদের এলোপাথারি মারধরে ৯ জন জেলে সাগরে পরে গিয়ে নিখোঁজ রয়েছেন।

ট্রলারে মোট ১৮ জন জেলে ছিলেন। গুলিবিদ্ধ জেলে খোকনসহ অন্যান্য জেলেদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধ খোকন বলেন, আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা মাছ এবং জালসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

এবিষয়ে পটুয়াখালীর আন্ধারমানিক কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম রাজিউল হাসান প্রিয় বলেন, শুনেছি একটি ডাকাতির ঘটনা ঘটেছে এবং কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অগ্নিসংযোগের ঘটনায় দুজনকেই গ্রেফতার

রাজশাহী মহানগরীতে মাদকসহ গ্রেফতার ১৮

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকের সময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬৫.৫০ গ্রাম হেরোইন, ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রবিবার সকালে আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাণ হয়।

এতে বলা হয়েছে, বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৫.৯৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মিরপুরে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যাচেষ্টা

স্টক নিউজ বিডি December 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ শহরের মিরপুরে মো. আলম (২৪) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে মিরপুর শ্রমকল্যাণ কেন্দ্রের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. আলম মিরপুর বিড়ালা কুটি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

হাসপাতাল থেকে আহত আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে মিরপুর গ্রামের কাওসারের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা বেদম মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে একটি মোটরসাইকেল চলে আসলে তারা পালিয়ে যায়।

তবে হামলাকারীদের মধ্যে কাওসার ও মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি।

মোটরসাইকেলযোগে আসা একই এলাকার ইব্রাহিম হোসেন বাবু বলেন, আমরা দুজন মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে আলমকে কয়েকজন মারপিট করছিল। তাদের মধ্যে কাওসারকে আমরা চিনতে পেরেছি। আমাদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আলম একজন হতদরিদ্র ও এতিম ছেলে। পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করা হয়েছে। ঘটনাটি ন্যাক্করজনক বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু বলেন, আলম নামের ওই ছেলেটি অত্যন্ত ভালো। ওকে এলাকার সবাই মাছি বলে ডাকে। ছেলেটির বাবা মারা গেছে, মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। পূর্ব শত্রুতার জেরে ছেলেটিকে মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতেও থাকছে খালেদা-তারেকের জন্য ‘ফাঁকা’ চেয়ার

স্টক নিউজ বিডি December 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাভেশ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে। সমাবেশের মঞ্চে এখানেও থাকছে খালেদা-তারেকের জন্য ‘ফাঁকা’ চেয়ার।

সমাবেশের মঞ্চে দেখা গেছে, এবারো সমাবেশে নেতাকর্মীদের চেয়ারের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য জন্য রয়েছে প্রতিকী চেয়ার। যেখানে রাখা হয়েছে তাদের ছবি।

সমাবেশের এই চেয়ারকে ঘিরে কাজ করছে নেতাকর্মীদের কৌতুহল আর উদ্দীপনা। অনেকে এই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার আর ছড়িয়ে দিচ্ছেন।

আয়োজকরা বলছেন, এমন চেয়ার রাখার মাধ্যমে দলীয় চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চেয়ারপারসনকে মনে প্রাণে ধারণ করেন তারা।

গণসমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহীর এ বিভাগীয় গণ-সমাবেশে ১৫ লাখ লোকের সমাগমের টার্গেট করেছে বিএনপি। বিএনপির দাবি, সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা ও আশপাশের জেলা থেকে গণসমাবেশে ১৫ লাখের বেশি লোকের সমাগম হবে।

গতকাল শুক্রবার গণসমাবেশস্থলের মঞ্চ পরিদর্শন করতে গিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার অভিযোগ করে বলেন, ‘সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের বাধা উপেক্ষা করে লাখো নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশে এবং কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অবস্থান করছেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১ ডিসেম্বর থেকে রাজশাহীর ৮ জেলায় পরিবহন ধর্মঘট

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩০ নভেম্বরের মধ্যে সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

শনিবার নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথসভা থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁই নবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

এছাড়া সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে এক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করাসহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রিহুইলার, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্যহ্রাস করাসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়।

এই দাবি ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব যৌথসভার লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এসময় আট জেলার পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাসিক মেয়রের শুভ কামনা

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৬ নভেম্বর) থেকে। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, তোমরা একাডেমিক শিক্ষা জীবনের আরেক গুরুত্বপূর্ণ ধাপ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। আশা রাখি, সিলেবাস অনুযায়ী তোমরা নিজেদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভালোভাবেই প্রস্তুত করেছ। তোমরা যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা। তোমরা ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে- এই প্রত্যাশা করি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক ধরা পড়লো

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন আমির হামজা নামে এক যুবক। পরে শাস্তি হিসেবে একশটি বেত্রাঘাতসহ জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছে তাকে। সঙ্গে জরিমানা হিসেবেও গুণতে হলো ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার গ্রাম্য শালিসের সিদ্ধান্ত অনুযায়ী আপত্তিকর অবস্থায় ধরা পড়া প্রবাসীর স্ত্রী ও ওই যুবককে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ী গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের বাড়িতে তার স্ত্রী ও পশ্চিম ভেংড়ী গ্রামের যুবক আমির হামজাকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা।

পরে ওই বাড়ির উঠানে গ্রাম্য শালিসে আটককৃত যুবক ও প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে ঘোরানোসহ যুবককের দশ হাজার টাকা জরিমানা করেন গ্রাম প্রধানরা। পরে তাদের শাস্তির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে গ্রামে ওঠে সমালোচনার ঝড়।

এলাকাবাসী জানায়, মাতববর আফসার আলী, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, হান্নান আলীসহ গ্রাম প্রধানরা প্রবাসীর স্ত্রী ও যুবক আমির হামজাকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছেন এবং যুবককে দশ হাজার টাকা জরিমানা করেন।

গ্রাম প্রধান আফসার আলী বলেন, সামাজিক বিধান কান ধরে উঠবস করিয়ে আটক যুবক ও যুবতীকে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। আর হাদিস ও শরিয়তের বিধানে আছে বলে গ্রাম্য মাতব্বররা এই রায় দিয়েছে বলে জানান তিনি। তবে এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত নন বলেও দাবি করেন তিনি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাম্য মাতব্বরদের এই ধরনের বিচার বা জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানো দুঃখজনক ঘটনা। তিনি দোষীদের বিচার দাবি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সম্ভবত শালিস-দরবার নিয়ে কোনও ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আজ রবিবার আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৮ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও জানানো হয়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪৩.২০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উদীচী রাজশাহীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সংগঠনটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৫ টায় রাজশাহী নগরীর ফুদকীপাড়া পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংগঠনের শিল্পীদের গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ।

৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর, রাজশাহী জেলা সংসদ সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রোনাথ প্রামানিক বলেন, ‘এ সময়ের আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে যারা নির্যাতিত হয়েও পিছু হটেননি, উল্টো প্রতিরোধ গড়ে তুলেছেন এবং সমাজবিকাশে অবদান রেখেছেন; তাদের নিয়ে এবারের আয়োজন করেছি। সেই সাথে দুর্নীতিবাজদের, সমাজে বিশৃঙ্খলাকারি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের দৌরাত্ম, অব্যাহত খাদ্যদ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ নিয়ে আমাদের এবারের সংগ্রাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সোনা।

এ সময় রাসিক প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, উদীচী রাজশাহী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর মালেক, নারী নেত্রী কল্পনা রায়, উদীচী রাজশাহী জেলা সংসদের সহ সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, আফতাব হোসেন কাজল,আফরোজা আহমেদ, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামানিক, জাতীয় পরিষদ সদস্য অজিত কুমার মন্ডল সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিল গণসংগীত, জুলফিকার আহমেদ গোলাপ রচিত কবিতালেখ্য “অন্তঃহীন পথচলা, আলো দিয়ে আলো জালা”, নৃত্য, গীটারে সুর বাজানো এবং খালেদা আক্তার কেয়ার রচনায় নাটক “লেছমিরা কোথায় যাবে”। এতে সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য