বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান পিয়া।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবর হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, ১ নম্বর পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু, বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শফিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
