Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়

নিম পাতার বাতাস আর ঝাড়ফুঁকে চলে সর্বরোগের চিকিৎসা

স্টক নিউজ বিডি September 12, 2022
স্টক নিউজ বিডি September 12, 2022 0 শেয়ার করুন
43

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:  বাগেরহাটের মোরেলগঞ্জে স্বপ্নে রোগ সারানোর ক্ষমতা পেয়েছেন বলে দাবি করে সর্বরোগের চিকিৎসা করছেন আব্দুল মুকিত নামে এক ব্যক্তি। একগুচ্ছ নিম পাতা দিয়ে বাতাস, ঝাড়ফুঁক আর বিভিন্ন দাওয়ার মাধ্যমে ক্যানসারেরও চিকিৎসা করছেন তিনি। ৮ মাস ধরে শনিবার ও মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষ আসেন তার কাছে। মুকিতের চিকিৎসায় রোগ থেকে মুক্তি ও ভোগান্তি দুই ধরনেরই কথা রয়েছে এলাকায়। স্বাস্থ্য বিভাগ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল মুকিত (৫৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বাসিন্দা। এক মেয়ে ও স্ত্রী রয়েছে তার। বর্তমানে ক্যানসার, প্যারালাইসিস, পাইলস, স্ট্রোক, মাজা ব্যথা, বাত-ব্যথা, জন্ডিস, হাঁপানিসহ সব ধরনের চিকিৎসা দেন তিনি। প্রতি শনি ও মঙ্গলবার রাতে তার নিজের বাড়ির অদূরে লক্ষ্মীকান্ত মন্ডলের বাড়িতে বসে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

স্থানীয়দের দাবি, চিকিৎসাসেবাকে কেন্দ্র করে ৩৫ সদস্যের একটি কমিটি রয়েছে। এই কমিটিতে স্থানীয় ইউপি সদস্যসহ প্রভাবশালীরা রয়েছে। চিকিৎসাসেবা দিয়ে যে টাকা আয় হয়, সেই টাকা তারা ভাগ করে নেন। মুকিত তেমন কিছু পায় না।

শনিবার রাতে কবিরাজের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামে লক্ষ্মীকান্তের বাড়িতে গিয়ে শতাধিক নারী-পুরুষের ভিড় দেখা যায়। ছোট একটি ঘরে থালার ওপর মোমবাতি জ্বালানো। সেই থালায় ৫-২০ টাকা পর্যন্ত রাখছেন লোকজন। সেই ঘরের পরেই আরেক ঘরে প্লাস্টিকের চেয়ারে বসে নিম-পাতা দিয়ে রোগীদের ঝাড়ফুঁক ও পরামর্শ দিচ্ছেন কবিরাজ আব্দুল মুকিত। বেশির ভাগ রোগীকে পথ্য হিসেবে কালোজিরা, সরিষার তেল ও মধু খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
চিকিৎসার প্রক্রিয়া সম্পর্কে কবিরাজ আব্দুল মুকিত বলেন, আমি খুব অসুস্থ ছিলাম। প্রায় দুই যুগ আগে বিয়ে করলেও কোনো বাচ্চা হতো না আমার। দুই বছর আগে আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছেন। বছর খানেক আগে রাতে ঘুমের ঘোরে কেউ একজন এসে আমাকে বলেন, তুই সুস্থ হয়ে যাবি। লাঠি ফেলে দে, তোর কাছে যারা আসবে তারাও সুস্থ হবে। তুই চিকিৎসাসেবা দেওয়া শুরু কর। তারপর থেকে আমি নিজেও সুস্থ হয়ে যাই, আর মানুষদেরও চিকিৎসা দেওয়া শুরু করি। রাত ১০টার দিকে এশার নামাজ আদায় করেছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, রাত ১২টায় পড়ব। আর ফজরের নামাজের বিষয়ে বলেন, চিকিৎসা করতে করতে সারা রাত কেটে যায়। ফজরের নামাজ পড়ে ঘুমাই।

চিকিৎসা পদ্ধতি ও ফি সম্পর্কে মুকিত বলেন, আমি কারও কাছ থেকে কোনো টাকা নিই না। যার যা ইচ্ছে, সামনে একটা থালা রাখা আছে, সেই থালায় রেখে যায়। এটা দিয়ে এই বাড়ির বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয় বহন করা হয়। আমি কখনো এই টাকা ভোগ করি না। সংসার চলে কীভাবে এমন প্রশ্নে তিনি জানান, দিনে দিনমজুরির কাজ করি।

মুকিতের কাছে চিকিৎসা নিতে যাওয়া কচুয়া উপজেলার নদ্রেন্দ্রপুর গ্রামের রিকশাচালক আসাদ মোল্লা বলেন, আমার হাঁটু ফুলে উঠেছিল, অনেক চিকিৎসা করেও যখন ভালো হয়নি, তখন এখানে আসি। এখানে আসার পরে ভালো হয়েছি।

অঞ্জলী রানী নামে এক নারী বলেন, আমার এবং আমার মেয়ের শরীরে সমস্যা ছিল। এখানে এসে ভালো হয়েছি।

স্থানীয় জাহাঙ্গীর হোসেন বলেন, মুকিত নিজেই অসুস্থ। আর তার কাছে শত শত লোক আসছে। এটা নিঃসন্দেহে প্রতারণা।

মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মুখার্জী বলেন, মুকিত ফকির যে চিকিৎসা দিচ্ছে তা স্পষ্ট অপচিকিৎসা।

বনগ্রাম ইউনিয়নের ৬ নং (বলভদ্রপুর) ওয়ার্ডের সদস্য প্রদীপ মজুমদার বলেন, আমরা যতদূর জানি মুকিতের কাছে লোকজন ভালো হয়। কীভাবে সে চিকিৎসা দেয়, তা সে জানে। আমরা অন্য কিছু জানি না।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

১২ সেপ্টেম্বর ২০২২
ফেভিকন
স্টক নিউজ বিডি

নিম পাতার বাতাস আর ঝাড়ফুঁকে চলে সর্বরোগের চিকিৎসা

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

November 8, 2026

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত...

November 8, 2026

ধারাবাহিক প্রবৃদ্ধিতে একমি ল্যাবরেটরিজ, লভ্যাংশে নতুন রেকর্ড

November 5, 2026

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির  সমঝোতা স্মারক স্বাক্ষর

November 5, 2026

মোবাইল ডাটা ও মিনিটের মেয়াদ বাতিলের দাবিতে আলোচনা

November 4, 2026

বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে...

November 3, 2026

সর্বশেষ খবর

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • ধারাবাহিক প্রবৃদ্ধিতে একমি ল্যাবরেটরিজ, লভ্যাংশে নতুন রেকর্ড

  • মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির  সমঝোতা স্মারক স্বাক্ষর

  • মোবাইল ডাটা ও মিনিটের মেয়াদ বাতিলের দাবিতে আলোচনা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • নিম পাতার বাতাস আর ঝাড়ফুঁকে চলে সর্বরোগের চিকিৎসা

  • বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • জেমিনি সির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর...

ধারাবাহিক প্রবৃদ্ধিতে একমি ল্যাবরেটরিজ, লভ্যাংশে...

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির...