নিজস্ব প্রতিবেদক: বনানীস্থ সানম্যান গ্রুপের অফিসে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের ৮৫তম জন্মদিন আমরা বিকল্পধারা পরিবার পালন করে। আলোচনা অংশ নিয়ে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, দেশের তেল-গ্যাস সংকটের কারণে পুরো দেশবাসী একরকম অসহায় অবস্থায় আছে। আমরা আশা করি সরকার তার প্রজ্ঞা দিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করবে। তা না হলে দেশ আবারও রাজনৈতিক সংকটে পরবে। রাষ্ট্রের প্রতিটি কাজে স্বচ্ছতা থাকতে হবে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ মহসিন চৌধুরী, উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, আইনুল হক, সহ-সভাপতি আবু নোমান, নওয়াব বাহাদুর, তানজিলা মান্নান, তাজরিনা মান্নান, সায়ান সিরাজ, আয়েশা কাইয়ুম আমরিন প্রমূখ। থাইল্যান্ডের একটি হাসপাতাল থেকে চিকিৎসাধীন মেজর (অব.) আবদুল মান্নান দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। দেশ ও দেশের কল্যাণ এবং মেজর অব আবদুল মান্নানের রোগ মুক্তির জন্য দোয়া করেন মাওলানা প্রিন্সিপাল আলহাজ্ব মজিউর উদ্দিন।
স্টক নিউজ বিডি
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ পথচলার ৮৫ বছরে প্রবীণ এই নেতাকে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রবীণ রাজনীতিবিদ মেজর মান্নানের ৮৫তম জন্মদিন আগামীকাল ১৫ সেপ্টেম্বর। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি দেশের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, অনুসারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
মেজর মান্নানের রাজনৈতিক জীবন দেশের সমকালীন রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত নাম হিসেবে বিবেচিত হন।
রাজনীতির পাশাপাশি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, সুশাসন ও সামাজিক কল্যাণের বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য ও অবস্থান বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নিজের রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
তাঁর দীর্ঘ পথচলায় অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁদের অনেকের কাছে মেজর মান্নান একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁর কাছ থেকে নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরা অভিজ্ঞতা ও দিকনির্দেশনা লাভ করতে পারেন।
৮৫ বছরে পদার্পণ উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেছেন। তাঁরা বলেন, জীবনের এই পর্যায়েও তাঁর অভিজ্ঞতা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা একটি মূল্যবান সম্পদ।
জন্মদিন উপলক্ষে বিভিন্নভাবে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট ও বার্তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
৮৫তম জন্মদিনে মেজর মান্নানের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করছেন তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষী।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ আমতলা ৬০ ফুট এলাকায় নির্মাণাধীন একটি ভবনকে কেন্দ্র করে রাস্তার দাবিতে ‘চাঁদাবাজির’ অভিযোগ উঠেছে।
ভবনমালিকদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই—এমন কিছু ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রাস্তার দাবি তুলে বিভিন্নভাবে তাঁদের হয়রানি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভবন ও জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এ ঘটনায় ক্ষুব্ধ ভবনমালিক ও স্থানীয় বাসিন্দারা আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় সূত্র ও ভবনমালিকদের বক্তব্য অনুযায়ী, পীরেরবাগের ওই এলাকায় ‘অ্যাচিভ রিয়েল এস্টেট লিমিটেড’ প্রায় দুই থেকে তিন মাস আগে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। জমির তিন পক্ষের মালিক যৌথভাবে ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়ে নির্মাণের দায়িত্ব দেয় প্রতিষ্ঠানটিকে।
ভবনমালিকদের ভাষ্য, নির্মাণাধীন ভবনের উত্তর পাশে আগে তিনটি বাড়িতে যাতায়াতের জন্য একটি এজমালি পথ ছিল। পরবর্তী সময়ে ওই জমির মালিকেরা যৌথভাবে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় পথটির ব্যবহার বন্ধ হয়ে যায়। তাঁদের দাবি, ঢাকা সিটি জরিপেও সংশ্লিষ্ট জমি ব্যক্তিমালিকানাধীন হিসেবে রয়েছে।
জমির অংশীদার প্রকৌশলী জাকির হোসেন বলেন, তাঁরা প্রায় দুই বছর আগে পুরো জায়গা খালি করে ডেভেলপারকে নির্মাণকাজের জন্য বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নানা প্রতিকূলতার কারণে কাজ এগোতে পারছে না। এর মধ্যে রাস্তার দাবিতে বিভিন্ন পক্ষের কর্মকাণ্ডে তাঁরা আরও সমস্যায় পড়ছেন।
জাকির হোসেন বলেন, “আমরা সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা চাই। জমির মালিক ও নির্মাণকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে যেন এভাবে হয়রানির হাত থেকে রেহাই দেওয়া হয়।”
ভবনমালিকদের অভিযোগ, তাঁদের নির্মাণকাজ রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী চলছে। এ ছাড়া সংশ্লিষ্ট জমি ও রাস্তা নিয়ে এসি ল্যান্ডের প্রতিবেদনসহ তাঁদের কাছে বিভিন্ন নথি ও তথ্য-প্রমাণ রয়েছে। রাস্তা নিয়ে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলোর সত্যতা যাচাই করতে এসব নথি তাঁরা সংশ্লিষ্টদের দেখাতে প্রস্তুত বলেও জানান।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় বসবাস করছেন এবং আশপাশের প্রতিবেশীদের সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো। কিন্তু সম্প্রতি বাইরে থেকে কিছু ব্যক্তি এসে রাস্তার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। এতে নির্মাণকাজে বাধা সৃষ্টি হচ্ছে এবং তাঁদের মধ্যে আতঙ্ক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভবনমালিকদের দাবি, রাস্তার দাবিতে যাঁরা বিভিন্ন কর্মসূচি করছেন, তাঁদের অনেকেরই সংশ্লিষ্ট জমিতে মালিকানা নেই। এমনকি তাঁরা নির্মাণাধীন ভবনের আশপাশের বাড়ির মালিক বা ভাড়াটিয়াও নন। তাঁদের অভিযোগ, মূলত চাঁদা আদায়ের উদ্দেশ্যে এসব কর্মসূচি ও প্রচারণা চালানো হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা আরও অভিযোগ করেন, কিছু কিশোর ও যুবককে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও পোস্ট ছড়ানো হচ্ছে। তাঁদের পেছনে কারা রয়েছেন, সেটিও তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তাঁরা। কয়েকজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। তবে এ বিষয়ে নির্দিষ্ট কারও বিরুদ্ধে কোনো বক্তব্যের স্বাধীন যাচাই করা যায়নি।
জাকির হোসেন বলেন, “আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ আছে। কেউ চাইলে আমরা সেগুলো সরবরাহ করব। প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুক।”
ভবনমালিক ও স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তার বিষয়ে কারও বৈধ দাবি থাকলে তা আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। কোনো ধরনের ভয়ভীতি, চাপ সৃষ্টি বা চাঁদাবাজির মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
তাঁরা এ বিষয়ে প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক: লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক জেলা ছাত্রদলের প্রভাবশালী সদস্য ইয়ামিন মুন্না । বিএনপির দুরদিনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় ইয়ামিন মুন্নাকে নিয়ে আগামী দিনের সমাজ গঠনের স্বপ্ন দেখছে এলাকাবাসী। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী ইয়ামিন মুন্না ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
এলাকাবাসী জানায়, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আত্নপ্রকাশের খবরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও এলাকাবাসীর অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে সরকার দলীয় একনিষ্ঠ কর্মী ইয়ামিন মুন্না অংশগ্রহণের সম্ভাবনা বেশ জোরালো।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইয়ামিন মুন্নাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সবাই। রাজনৈতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ইয়ামিন মুন্না সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করে বলেন, দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন।ফ্যাসিবাদের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম বেগবান করতে জীবনবাজি রেখে অংশ নিয়েছেন।বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী।তাই সরকার প্রধানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।একইসাথে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছে প্রকাশ করেন। ইউনিয়ন বাসীর জন্য কথায় নয়, কাজে প্রমান দিতে চান তিনি। সে লক্ষ্যে তিনি জেলা বিএনপির নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থেকে কাজ করে চলেছেন।
স্থানীয় সচেতন মহলের ধারণা, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও স্পষ্টতা আসবে।তবে নৈতিক ও ক্লিন ইমেজের সমাজসেবক ইয়ামিন মুন্না প্রার্থী হিসেবে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫ টায় ভালুকা উপজেলা কার্যালয় খসরু মাস্টার কমপ্লেক্স ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, ধন্যবাদ ময়মনসিংহ জেলা বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কমিটি কে। স্বল্প সময়ে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করার জন্য। আপনাদের আজকের সভার মাধ্যমে সবার দায়িত্ব ও সাংগঠনিক পরিচয় ঘটল। আমরা আশা করি আগামী দিনে পোশাক শ্রমিকদের সকল প্রকার ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে করব।
তিনি বলেন, শিল্প রক্ষা, শ্রমিকের জীবন মানের উন্নয়ন, অর্থনৈতিক ভারসাম্যতার লক্ষ্যে অতি দ্রুত বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ সরকারি চাকুরীজীদের পে-স্কেল ঘোষণা করার মত শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংকের ন্যূনতম বেতনের ন্যায় শ্রমিকের ন্যূনতম বেতনের ঘোষণা ও কার্যকর করতে হবে। পরিবর্তিত বাংলাদেশে সবার গণতান্ত্রিক মানবিক দেশ করার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশা করি বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শ্রমিকদের সকল প্রকার দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতা করবে। শিল্পকে আরো উন্নত ও প্রসারিত করতে এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে শান্তি ও সবার অধিকার নিশ্চিত করতে হবে। বেআইনি সকল কাজের বিরুদ্ধে শ্রমিক-মালিক-সরকার ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফজলু। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহমুদুল হক খান সুমন। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হোসাইন বাপ্পী।
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন মন্ডল।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’র কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন এর যৌথ সিদ্ধান্তে ০৬/০৯/২০২৬খ্রি. তারিখে শাহিন মন্ডলকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, আশা করি নবনিযুক্ত সহ-সাধারণ সম্পাদক শাহিন মন্ডল সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তার উপর অর্পিত দায়-দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। তার অন্তর্ভুক্তিতে সারাদেশের অসহায় ভূমিহীনদের অধিকার আদায়ের আন্দোলন আরো বেগবান ও সুসংগঠিত হবে এই প্রত্যাশা করি।
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে সাবেক স্ত্রী সানজিদা রহমান স্মৃতি এবং তাঁর বাবা-মাকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত সায়ান মিয়ার উপযুক্ত ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
হামলায় সানজিদা রহমান স্মৃতির একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা সুলতানা। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সানজিদার সহপাঠীরা।
রোববার (৩০ আগস্ট) সকালে কুষ্টিয়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষক, ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ ঘটনায় অভিযুক্ত সায়ান মিয়াকে আটক করেছে পুলিশ।
শহরের ব্যস্ততম এলাকা লর্ড মার্কেট। প্রধান সড়কের পাশেই রয়েছে সেলিম ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেলিম হোসেন পরিবার নিয়ে ওই ভবনের ওপরের তলায় বসবাস করেন। গত মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে তাঁদের বাড়িতে প্রবেশ করেন সানজিদা রহমান স্মৃতির সাবেক স্বামী সায়ান মিয়া। এ সময় হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সানজিদা রহমান স্মৃতি স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা সেলিম হোসেন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী। অন্যদিকে অভিযুক্ত সায়ান মিয়া (২৮) মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা এবং পেশায় ট্রাকচালক।
মানববন্ধনে কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সাইফুজ্জামান, প্রফেসর ড. আব্দুল কুদ্দুস খান, সহকারী অধ্যাপক টিপু সুলতান, সহকারী অধ্যাপক মাহাবুবা খাতুনসহ অন্যান্য শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সানজিদা রহমান স্মৃতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সায়ান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
শাহ রিয়াজ আহমদ আশরাফী ফাউন্ডেশন এর উদ্যোগে পল্লবীতে ঈদে মিলাদুন্নবী পালিত হয় ।ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমাম হাসান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (স.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে; প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী পল্লবীস্থ বড় মসজিদের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শাহ রিয়াজ আহমদ আশরাফী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম হাসান বলেন, বিশ্বে ও সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (স.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ্কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
তিনি বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ (স.)-কে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য ‘রহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী করিম (স.) সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি।’ (সুরা আল-আম্বিয়া ১০৭)।
ইমাম হাসান বলেন- মুহাম্মদ (স.) এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তি, শান্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছেন।
ইমাম হাসান বলেন, আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবীর (স.) অনুপম জীবনাদর্শ, তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি মনে করি।
আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে মহানবী (স.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মোস্তাফিজুর রহমান আনসারী (সুমন), খলিল ওয়ার্সী, ইব্রাহিম হাসান মিঠু, মো. মুরাদ, ইরফান কাদরী ,রেজওয়ান শাহনেওয়াজ প্রমুখ।
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে আপনার নির্বাচিত হওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনার দীর্ঘদিনের দেশপ্রেম, জন সম্পৃক্ততা ও নেতৃত্বের অভিজ্ঞতা জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার প্রজ্ঞা, সততা ও দূরদর্শিতা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার সফল ও সুস্থ-সুন্দর কার্যকাল কামনা করছি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।
আল্লাহ আপনাকে দেশসেবার এই মহান দায়িত্ব পালনে শক্তি ও তৌফিক দান করুন। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পৃথিবীতে অবিচার অনাচার যখন চলমান
ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ প্রবহমান,
প্রেম-প্রীতি ন্যায়-নীতি ভালোবাসা উপেক্ষিত
কুসংস্কারে আচ্ছাদিত মানবাধিকার ভূলন্ঠিত।
সকল আঁধার অন্ধকার দূরে ঠেলে
প্রিয় রাসুল (সাঃ) এলো মা আমিনার কোলে,
রহমতের ছায়ায় শীতল হলো দুনিয়া
সত্যের পথ দেখালো প্রিয় রাসুল (সাঃ) আসিয়া।
সকল আঁধার অন্ধকার কেটে গেল
ধরণী আলোকিত উজ্জীবিত হল,
পথভ্রষ্ট মানুষ সত্য পথে এলো
কল্যাণময় গ্রন্থ আল-কুরআন পেল।
মুহাম্মদ (সাঃ) সমগ্র বিশ্বের সব মানুষের নবী
রাহমাতুল্লিল আলামীন মুক্তির চাবিকাঠি,
রাসুল ( সা:) এর জীবনাদর্শ মেনে চলি
দুজাহানের সুখী সুন্দর সফল জীবন গড়ি।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
