Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদরাজনীতি

শরীয়তপুর -২ আসনে বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলুর মনোনয়নপত্র দাখিল

স্টক নিউজ বিডি December 2, 2023
স্টক নিউজ বিডি December 2, 2023 0 শেয়ার করুন
277

শরীয়তপুর প্রতিনিধি:-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া- সখিপুর) আসনে বিকল্পধারার বাংলাদেশের মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বুলু মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের  জেলা প্রশাসকের নিকট তিনি এ মনোনয়নপত্র দাখিল  করেন।

বিকল্পধারার মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বুলু নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি বিকল্পধারার বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার। উল্লেখ্য , শরীয়তপুরের তিনটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের তিনজন, দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৬ জন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ১১ জন ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসনে ৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২২ জন প্রার্থীর মধ্যে দলীয় ২০ জন ও স্বতন্ত্র ২ জন।

শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির মাসুদুর রহমান, জাকের পার্টির দেলোয়ার হোসেন, তৃণমূল বিএনপির বাসার মাদবর, খেলাফত আন্দোলনের মো. আব্দুস সামাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. গোলাম মোস্তফা।

শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ একেএম এনামুল হক শামীম, জাতীয় পার্টির ওহেদুর রহমান, জাকের পাটির বাদল কাজী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ফিরোজ মিয়া, গণফ্রন্টের কাজী জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের সৌমিত্র দত্ত, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল হাসান, বিকল্প ধারা বাংলাদেশের মো. আমিনুল ইসলাম (বুলু), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, মুক্তিজোটের মো. মনির হোসেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ডেপুটি স্পীকার ও একই আসনের ছয় বারের সাংসদ কর্নেল (অবঃ) শওকত আলীর পূত্র ডা. খালেদ শওকত আলী।

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসন থেকে বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক, জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. সিরাজ চৌকিদার, জাকের পার্টির জিয়ারউর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহদী হাসান।

০২ ডিসেম্বর ২০২৩
ফেভিকন
স্টক নিউজ বিডি

শরীয়তপুর -২ আসনে বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলুর মনোনয়নপত্র দাখিল

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

October 27, 2026

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

October 27, 2026

মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ ঘোষণা

October 27, 2026

বেঙ্গল উইন্ডসরের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি, ৫...

October 27, 2026

সাভারে ১১৬তম “নামা বাজার উপশাখা” উদ্বোধন করলো যমুনা...

October 27, 2026

আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ নিয়ে শুরু হলো ম্যারিকো বাংলাদেশ...

October 27, 2026

সর্বশেষ খবর

  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

  • মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ ঘোষণা

  • বেঙ্গল উইন্ডসরের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি, ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • সাভারে ১১৬তম “নামা বাজার উপশাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে কেডিএস অ্যাকসেসরিজের, ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক...

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ...

বেঙ্গল উইন্ডসরের মুনাফা ও নগদ...