102
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি (লোকসান (EPS) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ৪২ পয়সা। আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
