স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রাক মৌসুমের প্রস্তুতি ভালো হলো না রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোয় ১-০ গোলে হেরেছে রিয়ার মাদ্রিদ। এবার ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে সমতা করেছে কার্লো আনচেলত্তির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল।
রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রাক মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামেন করিম বেনজেমা। দীর্ঘদিন পরে গোল পেয়েছেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। তারপরও জয়ের মুখ দেখেনি লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫ মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ লিওনেল সোলারির দলের বিপক্ষে পিছিয়ে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা। ফ্রান্সম্যান ওই গোলের বোঝা বেশিক্ষণ দলের ঘাড়ে রাখেননি। ২২ মিনিটে তিনি দলকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যাজার্ড। তার ওই গোলেই জয়ের পথে ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু ফুটবল টেকনিকে শক্তিশালী ক্লাব আমেরিকা ছেড়ে কথা বলেনি। ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
