Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের লেনদেনআজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

বড় দরপতনে শেষ হয়েছে ঢাকার শেয়ারবাজার

স্টক নিউজ বিডি October 27, 2024
স্টক নিউজ বিডি October 27, 2024 0 শেয়ার করুন
মূল্যসূচকের বড় পতনে শেষ হলো লেনদেন
102

সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে শেয়ারবাজারে। রবিবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স তেজ দেখিয়ে ১৪৯ দশমিক ২০ পয়েন্ট হারিয়ে ৪৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার ২ দশমিক ৯১ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের ৪ এপ্রিল বা গত সাড়ে তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ পতন। ওই দিন ঢাকার শেয়ারবাজারের ডিএসইএক্স সূচকটি ১৮১ পয়েন্ট বা ৩ দশমিক ৪৪ শতাংশ হারিয়ে ৫০৮৯ পয়েন্টে নেমেছিল। তবে পয়েন্ট বিবেচনায় সূচকের এই পতন ২০২২ সালের ৭ মার্চের পর সর্বোচ্চ। ওই দিনে সূচকটির ১৮২ পয়েন্ট হারিয়ে ৬৪৫৬ পয়েন্ট নেমেছিল। তবে ওই দিনের সূচক পতনের হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৪টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৩৯টিই দর হারিয়েছে। কমপক্ষে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে ১৫৯টি শেয়ার।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাপক দরপতন হয়েছে।

গত আড়াই মাসের দরপতনে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন দুপুরে কয়েকশ বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরানো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ারবাজারে লেনদেনে সুশাসন ফেরাতে এ সংস্থা আপ্রাণ চেষ্টা করছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দরপতনের জন্য বিগত সরকারের ১৫ বছরে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে দুর্বল মৌলভিত্তির কোম্পানিকে তালিকাভুক্ত করাকে দায়ী করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাগাতার কারসাজির মাধ্যমে শেয়ারদর বাড়ানো হয়েছিল। দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইসসহ নানা কৃত্রিম ব্যবস্থা দিয়ে পতন আটকে রাখা হয়েছিল।

শেয়ার করুন 1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...