স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯৫ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৬৭ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৬৬ পয়সা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
