Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

যুদ্ধে মার্কিনিদের সহায়তা করেছে আমিরাত, অভিযোগ ইরানের

স্টক নিউজ বিডি May 14, 2026
স্টক নিউজ বিডি May 14, 2026 0 শেয়ার করুন
56

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সময় টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বৃহস্পতিবার ওই অভিযোগ করেছেন তিনি।

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত একটি সক্রিয় অংশীদার এবং এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মাঝে সংযুক্ত আরব আমিরাতে একটি ‘গোপন’ বৈঠক হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে, সে প্রসঙ্গেও কথা বলেছেন আরাঘচি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন সফরের কথা অস্বীকার করেছে আবু ধাবি।

আরাঘচি বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। এমনকি যখন এই আগ্রাসন শুরু হয়, তারা এর নিন্দা জানাতেও অস্বীকার করেছিল।’’

তিনি বলেন, ‘‘এটাও স্পষ্ট হয়ে গেছে যে, তারা এই হামলায় অংশ নিয়েছিল এবং সম্ভবত সরাসরি আমাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপও নিয়েছে।’’

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার জেরে ইসরায়েলসহ সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় ইরান। সেই সময় থেকে ইরান ও আমিরাতের মাঝে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ইরান বারবার অভিযোগ করে বলেছে, উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন বাহিনীকে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। যদিও উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ বারবার অস্বীকার করে বলেছে, সংঘাত শুরু হওয়ার আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানে হামলার কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশ্লেষকরাও ইরানের ওপর হামলায় আমিরাতের জড়িত থাকার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এর বিপরীতে, চলতি মাসের শুরুর দিকে আমিরাতের পূর্বদিকের ফুজাইরাহ অঞ্চলের একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল আবু ধাবি। তবে ইরান সেই অভিযোগ নাকচ করে দিয়েছে।

সূত্র: এএফপি।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...