১২ অক্টোবর ২০২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় যাচাই বাছাইকৃত ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গ্যাজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করণের জন্য গণবিজ্ঞপ্তি জারির দাবিতে হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে মোঃ রেজাউল হক এর সঞ্চালনায় বিজয় স্মরণীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম হিরন, শেখ নজরুল ইসলাম মাহবুব, মোঃ জহুরুল ইসলাম, মোঃ নুর হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, মোঃ এনায়েতুর রহমান, মোঃ ওসমান গণি, শামীম আহমেদ, এল এম রফিক, মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুর রহমান, মোঃ শাহজাহান হোসেন সাজু প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৮ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ কে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিষ্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে তাল মিলিয়ে এনসিটিবি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল। যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ইং সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ১৮ হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পূর্বেও ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ সময় সংগঠনের মহাসচিব মোঃ রেজাউল হক বলেন, বৈষম্য বিরোধী গণঅভ্যূত্থানের সরকার এর পক্ষ হইতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব গত ২৮ জানুয়ারি শাহবাগ মোড়ে এসে ঘোষণা দেন পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় এই ঘোষণার সাত মাস পর গত জুলাই মাসে মাত্র ১৫১৯ টি অনুদান প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও করনের জন্য আবেদন গ্রহণ করেন। যা যাচাই বাছাই করে প্রায় ৭২ দিন পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই। যা আমাদেরকে আরো বেশি হতাশায় ফেলে দিয়েছে কারণ প্রায় ৯ হাজার প্রতিষ্ঠানের মধ্যে প্রথম পর্যায়ে মাত্র ১৫১৯ টি মাদ্রাসার আবেদন যাচাই বাছাই করে ১০৯০ টির ফাইল এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় মানববন্ধন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী থেকে ৫ সদস্যের প্রতিনিধি দলকে প্রশাসনের সহায়তায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে স্মারকলিপি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা দেশে আসলে দ্রুত গতিতে প্রথম পর্যায়ের ফাইল স্বাক্ষর করে তালিকা প্রকাশ এবং ২য় দফা অনুদান বিহীন সকল প্রতিষ্ঠানের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারির বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় নেতৃবৃন্দ আগামী ২৫ শে অক্টোবর ২০২৫ইং এর মধ্যে উক্ত দাবি দাওয়া পূরণ না হলে ২৬ শে অক্টোবর থেকে অবস্থান কর্মসূচী পালন করা হবে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করণের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান
115
