Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
জাতীয়রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

স্টক নিউজ বিডি October 4, 2026
স্টক নিউজ বিডি October 4, 2026 0 শেয়ার করুন
28

বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি, খ্যাতিমান চিকিৎসক ও রাজনীতিবিদ এবং বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ২০২৪ সালের ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। দেশের মানুষের কাছে তিনি ডা. বি. চৌধুরী নামে পরিচিত ছিলেন।

১১ অক্টোবর ১৯৩০ সালে কুমিল্লায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা কফিলউদ্দিন চৌধুরী ছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ। ঢাকার সেন্ট গ্রেগরী হাইস্কুল থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, পরে লন্ডন, এডিনবরা ও গ্লাসগো থেকে কৃতিত্বের সাথে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রী লাভ করেন। প্রখর মেধার অধিকারী ডা. বি চৌধুরী তৎকালীন পূর্ব পাকিস্থানের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।

চিকিৎসা ও সাংস্কৃতিক জীবন: ষাটের দশকে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান “আপনার ডাক্তার” এর উপস্থাপক হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি একাধারে লেখক, প্রাবন্ধিক, নাট্যকার ও সুবক্তা হিসেবে সুনাম অর্জন করেন। সমাজসেবায় অবদানের জন্য তিনি ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ পান।

রাজনৈতিক জীবন: ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে ডা. বি. চৌধুরী রাজনীতিতে আসেন। ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব নিযুক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি উপ-প্রধানমন্ত্রী, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদে সরকারি দলের উপনেতার দায়িত্ব পালন করেন। তিনি মুন্সীগঞ্জ-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। স্বাধীন চিন্তার অধিকারী ডা. বি চৌধুরী সংবিধানের আলোকে রাষ্ট্রপতির অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক মতবিরোধ সৃষ্টি হয়। ফলে তিনি নিজ ইচ্ছায় ২০০২ সালের ২১ জুন মাত্র ৭ মাসের মাথায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে এক বিরল নজির স্থপিন করেন।

২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২০২৪ সালের ৫ অক্টোবর ৯৩ বছর বয়সে তাঁরই প্রতিষ্ঠিত ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডা. বি চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত দল বিকল্পধারা বাংলাদেশ বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। কুরআন খতম এবং মরহুম ডা. বি চৌধুরীর কবর জিয়ারত এবং কবর সংলগ্ন মসজিদে জোহর বাদ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা। মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষক ও অতিথিদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে...

October 4, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা...

September 29, 2026

বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপি সদস্যের লাশ উদ্ধার

September 19, 2026

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

September 16, 2026

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ...

September 15, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ...

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন...

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো...

বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপি...