Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্টক নিউজ বিডি November 14, 2026
স্টক নিউজ বিডি November 14, 2026 0 শেয়ার করুন
20

তেহরান কিংবা ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে পারেন বলে জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে শুরু করা এই অজনপ্রিয় সংঘাত কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে বর্তমান ও সাবেক কর্মকর্তারা মনে করছেন। সাম্প্রতিক সময়ে তিনি কখনো নতুন হামলার মাধ্যমে যুদ্ধের তীব্রতা বাড়ানোর হুমকি দিয়েছেন, আবার কখনো সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প ইরানে হামলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছেন বলে জানান। এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব মিত্র দেশ পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে না জড়ানোর অনুরোধ জানিয়েছে, তাদের প্রতিও তিনি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন।

গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এখনই এটি শেষ করে দিতে পারি। কিন্তু যেসব দেশকে আমি রক্ষা করতে চাই, তাদের অনুরোধে আমরা কিছুটা দীর্ঘ ও মার্জিত পথে এগোচ্ছি।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই মূল স্থপতি এবং একক সিদ্ধান্ত গ্রহণকারী। সব তাস তার হাতেই রয়েছে এবং তিনি সবসময় আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখবেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন তিনি কী করবেন এবং কখন করবেন।’

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয় কোনো সাড়া দেয়নি।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, গত দুই সপ্তাহে ফোনালাপে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছিলেন ট্রাম্প। উভয় নেতাই তাকে ইরানে পুনরায় হামলা না চালানোর জন্য অনুরোধ করেন। তবে ট্রাম্প কোনো পক্ষকেই সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।

অন্য দুটি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ট্রাম্প বলেছিলেন যে তিনি নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন। তখন সউদী যুবরাজ তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তি দেন যে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে কাজ করছে। এ বিষয়ে সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি। সূত্র: রয়টার্স।

১৪ নভেম্বর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই...

November 14, 2026

প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬...

November 12, 2026

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয়...

November 11, 2026

মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি...

November 11, 2026

মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

November 11, 2026

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

November 10, 2026

সর্বশেষ খবর

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

  • উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

  • ন্যাশনাল টি’র ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • মেট্রোরেলে ভ্যাট আরোপে এনবিআরের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

  • ন্যাশনাল টি কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট...

প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪...

মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত...