Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
বিনোদন

হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের!

স্টক নিউজ বিডি May 4, 2026
স্টক নিউজ বিডি May 4, 2026 0 শেয়ার করুন
109

বর্তমান সময়ের সব জনপ্রিয় ও ভাইরাল গানকে পেছনে ফেলে বিশ্ব সংগীতের শীর্ষ তালিকায় দাপট দেখাচ্ছেন ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন। চার দশক আগে মুক্তি পাওয়া তার কালজয়ী গানগুলো এখন স্পটিফাই গ্লোবাল চার্টের সেরা গানগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। স্পটিফাইয়ের সবশেষ তথ্য অনুযায়ী, জ্যাকসনের দুটি জনপ্রিয় গান এখন তাদের স্ট্রিমিংয়ের তালিকার সেরা ১৫-এর মধ্যে অবস্থান করছে। 

জ্যাকসনের এই গানের স্ট্রিম সংখ্যা বলা যায় হঠাৎ করেই বেড়েছে; গত কয়েক দিন ধরে এটি ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠছিল।

স্পটিফাই গ্লোবাল টপ চার্টের সোমবারের আপডেট বলছে, পপ সম্রাটের ‘বিলি জিন’ গানটি এখন তালিকার ৫ নম্বরে উঠে এসেছে। গত সপ্তাহজুড়ে গানটি ২ কোটি ৮৫ লাখ ৯ হাজারেরও বেশিবার স্ট্রিম করা হয়েছে। অন্যদিকে তার আরেক জনপ্রিয় গান ‘বিট ইট’ ২ কোটি ২১ লাখ ৪৯ হাজারের বেশি স্ট্রিম নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে।

জাস্টিন বিবার, বিটিএস এবং ওলিভিয়া রদ্রিগোর মতো বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের গানের সঙ্গে পাল্লা দিয়ে আশির দশকের গানের এই অভাবনীয় সাফল্য সংগীত বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে বিশ্বজুড়ে তার গানের শ্রোতা সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তার গানের স্ট্রিমিং বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও সিনেমাটির সুবাদে জ্যাকসনের ক্ল্যাসিক গানগুলোর দিকে ঝুঁকছেন। যা প্রমাণ করছে, সময়ের পরিবর্তন হলেও মাইকেল জ্যাকসনের গানের  আবেদন এখনো অমলিন।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার...

July 1, 2026

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

June 17, 2026

ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা

May 27, 2026

মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন রণবীর সিং!

May 3, 2026

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

April 29, 2026

এই ঘটনা থেকে বড় শিক্ষা হয়েছে : ফারহান...

April 29, 2026

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব...

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী...

ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত...

মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন...