Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অন্যান্যআজকের সংবাদজাতীয়বিশেষ প্রতিবেদন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টক নিউজ বিডি August 29, 2025
স্টক নিউজ বিডি August 29, 2025 0 শেয়ার করুন
140

গত ২৭ আগস্ট ও ২৮ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে “মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়” সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদটি দৃষ্টিগোচর হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক সুখ্যাতি রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা নিষ্ঠা ও কর্তব্যের সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদান দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এই বিদ্যালয় থেকে পড়ালেখা করে অনেকেই দেশের বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে চাকুরী করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খুর্শেদা ইয়াসমিন প্রথম শ্রেণীর পরীক্ষা চলাকালীন সময়ে বারান্দায় দাঁড়ানো অবস্থায় অভিভাবকদের কয়েকটি (পরীক্ষার সময় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেয়ার অভিযোগ এনে) ছবি তুলে অন্য আরেকজন শিক্ষিকা ও অভিভাবকদের প্ররোচনায় সাংবাদিকদের কাছে পাঠান। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একজন শিক্ষক কিভাবে সাংবাদিকদের কাছে ছবি পাঠান সেটা আমাদের বোধগম্য নয়। আমরা শিক্ষকরা বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীসহ অন্য শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ মমতা দিয়ে পাঠদান করাচ্ছি। এখানে শিক্ষকদের কোন অবহেলা নেই। প্রকাশিত ওই সংবাদে উল্লেখ করা হয়, কয়েকজন অভিভাবক উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী রুনেল আহমদ ও মাসুক মিয়া বিদ্যালয়ের অভিভাবক নন। এতে প্রমাণ হয়, বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করার জন্য কিছু অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক খুর্শেদা ইয়াসমিন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেন এবং সংবাদটি প্রচার করান। ওই সংবাদের কারণে ঐতিহ্যবাহী বিদ্যালয়টির মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করি। এতে আমরা শিক্ষকবৃন্দ মর্মাহত হয়েছি। প্রয়োজনে আমরা প্রতিকারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিব। এই বিষয়ে এলাকার সম্মানিত অভিভাবকসহ সুশীল সমাজকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।

সকল শিক্ষকবৃন্দ
মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিলাগাঁও, কুলাউড়া।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...