Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদন

সিএসই’র কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা নতুন দিগন্তের সূচনা করবে: বিএসইসি কমিশনার

Umme jannat November 3, 2025
Umme jannat November 3, 2025 0 শেয়ার করুন
74

আপনার ক্লায়েন্টকে জানুন’ নীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ সম্ভব। প্রতিটি প্রতিষ্ঠানে CAMLCO এবং BAMLCO কর্মকর্তাদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। চিটাগং স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ।

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র উদ্যোগে সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স এন্ড রিস্ক বেসড সুপেরভিশন” বিষয়ক একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা তিনি এসব কথা বলেন।

সিএসই-র এই প্রশিক্ষণ কর্মশালায় এক্সচেঞ্জের সংশ্লিষ্ট সকল স্টক ব্রোকার ও স্টক ডিলারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আশরাফুল হাসান, সিএসইর ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এবং চীফ রেগুলেটরী অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ।

সূচনা বক্তব্যে সিএসই-র চীফ রেগুলেটরী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অপ্রদর্শিত আয়কে বৈধ করার প্রচেষ্টা মানি লন্ডারিং হিসেবে পরিচিত, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।

তিনি বলেন, ব্যাংক লেনদেনের সঙ্গে এএমএল সরাসরি যুক্ত এবং পুঁজিবাজারেও এর গুরুত্ব অপরিসীম। কর্মশালায় অংশগ্রহণকারীদের এ বিষয়ে গভীর ধারণা অর্জনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ একটি বৈশ্বিক বিষয়।

তিনি বলেন, “Know Your Customer (KYC)” বা ‘আপনার ক্লায়েন্টকে জানুন’ নীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ সম্ভব। প্রতিটি প্রতিষ্ঠানে CAMLCO এবং BAMLCO কর্মকর্তাদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা একটি নতুন দিগন্তের সূচনা করবে।

বিশেষ অতিথি বিএসইসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সুশাসন প্রতিষ্ঠায় এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অপরিহার্য।

তিনি বলেন, “অবৈধ লেনদেন শুধু বাজারের সচ্ছতা নষ্ট করে না, বিনিয়োগকারীদের আস্থা ও দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।”

তিনি জানান, বিএসইসি প্রতি বছর চারটি কর্মশালা আয়োজন করে এবং আজকের কর্মশালাটি ২০২৫ সালের শেষ ব্যাচ।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান ও মোঃ আশরাফুল হাসান এএমএল/সিএফটি কমপ্লায়েন্স এবং রিস্ক বেসড সুপেরভিশন বিষয়ে বিশদ উপস্থাপনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে সিএসইর ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান মজুমদার বলেন, পুঁজিবাজারের সঙ্গে যুক্ত সকল স্টেকহোল্ডারের কাঠামোগতভাবে মানি লন্ডারিং প্রতিরোধে দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, “এই আইন পরিপালনকে বোঝা না ভেবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির সুযোগ হিসেবে নিতে হবে।” কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • বাজেট কমছে ঢাবির

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...