Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিও / রাইট

ইউনিয়ন ইন্স্যুরেন্স

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১৫ ডিসেম্বর

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনে অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
MUTUAL-FUND

নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির ‘রেস ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ড’ নামে ওই ফান্ড অনুমোদন করেছে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৭৯৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি ২ কোটি ৫০ লাখ টাকার যোগান দেবে। বাকি ২২ কোটি ৫০ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডের ইউনিট বিক্রি করে এই অর্থ সংগ্রহ করা হবে।

আলোচিত ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

ফান্ডটির ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lavello ice

আইপিও অর্থ ব্যবহারের প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত তাওফিকা ফুডসের

স্টক নিউজ বিডি November 7, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬১তম পরিচালক পর্ষদ সভা ৭ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালক পর্ষদ বর্তমান বাজার ও চাহিদার কথা বিবেচনায় নিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য আইপিও থেকে প্রাপ্ত অর্থ মূলধণী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে। দশম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতিতে উক্ত সংশোধন প্রস্তাবটি অনুমোদন করা হবে।

এছাড়াও তাওফিকা ইঞ্জিনিয়ারিং এর মনোনীত পরিচালক কাওছার আহমেদ তার পদ থেকে ইস্তফা দেন এবং সৃষ্ট শূন্যস্থানে ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো: একরামুল হকের কনিষ্ঠ কন্যা মুহসীনীনা সারিকা একরামকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……..

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ৭ নভেম্বর থেকে

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামী ৭ নভেম্বর, রোববার শুরু হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটি ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। কোম্পানির ট্রেডিং কোড হবে “SKICL”। আর কোম্পানি কোড হবে ২৫৭৫২।

কোম্পিানিটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার আজ ২ নভেম্বর সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদির বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটি গত ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১১ আগস্ট কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, ফিক্সড প্রাইস, শেয়ারবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩ টাকা ৯৩ পয়সা। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ২ টাকা ৬৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও’র শেয়ার বিনিয়োগকারীদের বিওতে

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও’র শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পিানিটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার আজ ২ নভেম্বর সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদির বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটি গত ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১১ আগস্ট কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, ফিক্সড প্রাইস, শেয়ারবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩ টাকা ৯৩ পয়সা। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ২ টাকা ৬৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কৃষিবিদ ফিড

কৃষিবিদ ফিডের শেয়ার বিনিয়োগকারীদের বিওতে জমা

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেডের কোয়ালিফাইয়েড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৮ অক্টোবর কোম্পানিটির বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

জানা গেছে, নির্দিষ্ট সময়ে কিউআইও’র জন্য বরাদ্দ শেয়ারের বিপরীতে ২৫ গুণের বেশি আবেদন জমা পড়েছে।

গত ১০ অক্টোবর কৃষিবিদ ফিডের কিউআইও এর আবেদন ও চাঁদার টাকা জমা নেওয়া শুরু হয়, যা ১৪ অক্টোবর পর্যন্ত চলে। কিউআইও’র মাধ্যমে কোম্পানিটি ২২ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়ে ৫৫৯ কোটি টাকার আবেদন। যা মোট অ্যামাউন্টের ২৫ দশমিক ৪২ শতাংশ।

কৃষিবিদ ফিডের নিলামে ৫১৩টি যোগ্য বিনিয়োগকারী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৪২টি প্রতিষ্ঠান ও ১৭১ জন ব্যক্তি বিনিয়োগকারী আছেন।

প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ১০৯টি করেছে স্টক ডিলাররা। সমসংখ্যক বিড জমা পড়েছে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ডের। মিউচুয়াল ফান্ডগুলো ৩৬টি বিড করেছে। মার্চেন্ট ব্যাংকের বিড জমা পড়েছে ২৭টি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ১৭টি, বীমা কোম্পানির ১৫টি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ১২টি, ব্যাংকের ১১টি। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজাররা জমা দিয়েছে ৫টি প্রস্তাব। আর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ১টি প্রস্তাব জমা পড়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

আগামীকাল থেকে একমি পেস্টিসাইডের আইপিও আবেদন শুরু

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়ার সময়সূচি জানিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আগামীকাল ১২ অক্টোবর, মঙ্গলবার কোম্পানির আইপিওর আবেদন ও টাকা জমা নেওয়া শুরু হবে। এটি ১৮ অক্টোবর, সোমবার পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ১৯ জুলাই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কৃষিবিদ ফিড

আগামিকাল থেকে কৃষিবিদ ফিডের আবেদন শুরু

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই খাতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কৃষিবিদ ফিড ইন্ডাস্ট্রিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আগামী ১০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কিউআইওতে ১০ অক্টোবর আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। গত ৫ সেপ্টেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯০তম কমিশন সভায় অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
asiatic lab

২৪ অক্টোবর এশিয়াটিক ল্যাবরেটরিজের রোড শো

স্টক নিউজ বিডি October 6, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করতে চায় ওষুধ ও রসায়ন খাতের এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। এ জন্য কোম্পানিটি রোড শো’র আয়োজন করেছে। আগামী ২৪ অক্টোবর কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর রেডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Lub-rref-bangladesh-ltd

আইপিওর টাকা কোথায় ব্যয় করবে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড

স্টক নিউজ বিডি August 26, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: আইপিওর টাকা বিএমআরইতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

তথ্যমতে, লুব-রেফ তাদের প্লান্ট আধুনিকায়নে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বর্তমান জ্বালানি নীতি অনুযায়ী আলাদা জায়গায় পুনঃশোধনাগার প্লান্ট স্থাপনের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির নিজস্ব জমিতে তা স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বেস অয়েল ম্যানুফ্যাকচারে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে বলে জানিয়েছে কোম্পানিটি।

প্রকল্পটি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একটি গ্রিন ট্রান্সমিশন ফান্ড (জিটিএফ) প্রকল্প হিসেবে শ্রেণীবদ্ধ রয়েছে। আলাদা স্থানে স্থানান্তরের ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা অনেকাংশে বাড়বে এবং অতিরিক্ত রাজস্ব আয়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়াতে সাহায্য করবে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন হলে কোম্পানির শিপ বার্থিং ফ্যাসিলিটি থেকে রাজস্ব আয় বাড়াবে। এর সঙ্গে থাকা বার্থ অপারেটিং জেটি থেকেও অতিরিক্ত রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হবে।

প্রকল্পের সঙ্গে থাকবে একটি ট্যাংক টার্মিনাল, যা ভাড়ার মাধ্যমেও অতিরিক্ত আয় আসবে কোম্পানিটির। এ বিষয়ে শেয়ারহোল্ডরদের অনুমোদনের জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। যার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর। ইজিএম-সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৭৯ পয়সা। অন্যদিকে সমাপ্ত হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের একই সময় হয়েছিল ১ টাকা ৮৯ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সা (পুনর্মূল্যায়ন)।

অন্যদিকে সমাপ্ত হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। এ হিসাবে প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ কোটি ২০ হাজার টাকা বা ১৩ শতাংশ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য