Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিও

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১১ মে

স্টক নিউজ বিডি April 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১১ মে, বুধবার। চলবে ১৮ মে, বুধবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। তা দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আছিয়া সি ফুড

আছিয়া সি ফুডের আইপিও অনুমোদন

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই খাতে আছিয়া সি ফুডস লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৮১৯তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটালের লেনদেন শুরু ৩১ মার্চ

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি আগামী ৩১ মার্চ, বৃহস্পতিবার ‍পুঁজিবাজারে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে জেএমআই হসপিটালের ট্রেডিং কোড হবে “JHRML”। আর কোম্পানি কোড হবে ৯৯৬৪৪।

আজ ২৯ মার্চ, মঙ্গলবার কোম্পানিটির আইপি‘র বরাদ্দপ্রাপ্ত শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে কোম্পানিটির আইপিও’র লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। এতে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে দেশি বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৫১টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন। প্রবাসী বা বিদেশী বিনিয়োগকারীরা বরাদ্দ পেয়েছেন ৫৮টি করে শেয়ার।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩ মার্চ পর্যন্ত।

কোম্পানিটির বিডিংয়ে (নিলামে) কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাট-অফ প্রাইস থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

ওই সময়ে কোম্পানিটিতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৭৫ লাখ টাকার বিপরীতে ১৩৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রতিটি শেয়ারে ২৫ টাকা করে ১৩৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার দর প্রস্তাব জমা পড়েছে। যাতে কোম্পানির কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।

জেএমআই হসপিটালের বিডিংয়ে ৩৮৫ যোগ্য বিনিয়োগকারী দর প্রস্তাব করে। এরমধ্যে ১ জন সর্বনিম্ন ১৬ টাকা করে দর প্রস্তাব করেছেন। এছাড়া ২ জন ২২ টাকা করে, ২ জন ২৩ টাকা করে ও ১ জন ২৪ টাকা করে দর প্রস্তাব করেছেন।

এই টাকা উত্তোলনের কাজে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটালের আইপিও’র শেয়ার বিওতে জমা

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের আইপি‘র শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২৯ মার্চ, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির আইপিও’র লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। এতে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে দেশি বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৫১টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন। প্রবাসী বা বিদেশী বিনিয়োগকারীরা বরাদ্দ পেয়েছেন ৫৮টি করে শেয়ার।

এর আগে (২০ মার্চ) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩ মার্চ পর্যন্ত।

কোম্পানিটির বিডিংয়ে (নিলামে) কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাট-অফ প্রাইস থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

ওই সময়ে কোম্পানিটিতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৭৫ লাখ টাকার বিপরীতে ১৩৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রতিটি শেয়ারে ২৫ টাকা করে ১৩৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার দর প্রস্তাব জমা পড়েছে। যাতে কোম্পানির কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।

জেএমআই হসপিটালের বিডিংয়ে ৩৮৫ যোগ্য বিনিয়োগকারী দর প্রস্তাব করে। এরমধ্যে ১ জন সর্বনিম্ন ১৬ টাকা করে দর প্রস্তাব করেছেন। এছাড়া ২ জন ২২ টাকা করে, ২ জন ২৩ টাকা করে ও ১ জন ২৪ টাকা করে দর প্রস্তাব করেছেন।

এই টাকা উত্তোলনের কাজে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্টার অ্যাডহেসিভ

আজ থেকে স্টার অ্যাডহেসিভের আবেদন গ্রহণ শুরু

স্টক নিউজ বিডি March 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই খাতে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া স্টার অ্যাডহেসিভ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আজ (২৭ মার্চ) আবেদন গ্রহণ শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির কিউআইওতে আজ আবেদন শুরু হয়েছে যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। গত ১৫ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ৫০ লখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলালিংক

শেয়ারবাজারে আসবে বাংলালিংক

স্টক নিউজ বিডি March 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি ভিওন (Veon) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার ভিওন ও বাংলালিংকের একটি প্রতিনিধি দল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে দেখা করে বিষয়টি জানিয়েছেন। তারা এ বিষয়ে বিএসইসির সহযোগিতা চেয়েছেন। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বড় বড় কোম্পানিগুলো শেয়ারবাজারে আসার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে, এটি খুবই ইতিবাচক বিষয়। বাংলালিংককে আমরা আশ্বস্ত করেছি, আইপিওর ব্যাপারে কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটালের আইপিওর শেয়ার বরাদ্দ

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিয়েছে জেএমআই হসপিটাল। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে দেশি বিনিয়োগকারীরা ৫১/৫২টি শেয়ার এবং বিদেশী বিনিয়োগকারীরা ৫৮/৫৯টি শেয়ার বরাদ্ধ পেয়েছে।

রোববার (২০ মার্চ) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩ মার্চ পর্যন্ত।

কোম্পানিটির বিডিংয়ে (নিলামে) কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাট-অফ প্রাইস থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

ওই সময়ে কোম্পানিটিতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৭৫ লাখ টাকার বিপরীতে ১৩৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রতিটি শেয়ারে ২৫ টাকা করে ১৩৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার দর প্রস্তাব জমা পড়েছে। যাতে কোম্পানির কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।

জেএমআই হসপিটালের বিডিংয়ে ৩৮৫ যোগ্য বিনিয়োগকারী দর প্রস্তাব করে। এরমধ্যে ১ জন সর্বনিম্ন ১৬ টাকা করে দর প্রস্তাব করেছেন। এছাড়া ২ জন ২২ টাকা করে, ২ জন ২৩ টাকা করে ও ১ জন ২৪ টাকা করে দর প্রস্তাব করেছেন।

এই টাকা উত্তোলনের কাজে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিডি থাই ‍ফুডের আইপিও’র অর্থ ব্যবহারে পরিবর্তন

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম আগামী ৯ মে বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগমী ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত প্রসপেক্টাস অনুসারে আইপিও আয়ের ব্যবহারে ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের একটি টানেল ওভেন অন্তর্ভুক্ত ছিল। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোট অর্থ ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা তিন খাতে ব্যবহার করা হবে:

১। সাংহাই মেগাহু ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেড, চীন থেকে ৮৪ লাখ ৫৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের একটি রোটারি ওভেন এবং প্যাকিং মেশিন এবং সি এস এরোথারমস প্রাইভেট লিমিটেড থেকে ১৮ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার মূল্যের আরেকটি রোটারি ওভেন আমদানি করা হবে। সাংহাই ইক্সুন মেশিনারি ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, চীন থেকে একটি টানেল চুলার পরিবর্তে ভারত থেকে আনা হবে।

২। গুয়াংজু হুয়ায়ান প্রিসিসন মেশিনারি কোং লিমিটেড, চীন থেকে ৫১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা মূল্যের ছাঁচের যন্ত্রাংশের দুটি সেট এবং তাইঝো হংইয়ান সিকা মোল্ড কোং লিমিটেড, চীন থেকে ৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ছাঁচের যন্ত্রাংশের একটি সেট ২৫০ মিলি, ৫০০ মিলি এবং১ লিটারের পানীয় বোতলগুলোর ছোট ঘাড়ের জন্য ইনজেকশন মোল্ডিং মেশিনের ছাঁচের ঘাড় রূপান্তরের জন্য সংগ্রহ করা হবে। যা বিপুল খরচ সাশ্রয় করবে।

৩। বাকি ১ কোটি ২১ লাখ ২২ হাজার ৭০২ টাকার বিভিন্ন যন্ত্রপাতি যেমন২৫০ কেভিএ ডিজেল জেনারেটর, ৫০০ কেজি বয়লার ইত্যাদি ক্রয় এবং নির্মাণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আল-মদিনা ফার্মা

আজ আল-মদিনা ফার্মার ওয়েব শো

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে আসছে এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি কিউআইও মাধ্যমে বুক-বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।

এ জন্য আজ রোববার (২০ মার্চ) বিকালে আনলাইনে কোম্পানিটি একটি ওয়েব শোর আয়োজন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণ, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ ও কিউআইও এর কাজে ব্যয় করবে। বাজার থেকে অর্থ সংগ্রহ করার পরবর্তী ২৪ মাসের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন শেষ করা হবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। গাজীপুরে অবস্থিত কোম্পানির কারখানায় বর্তমানে ১৫০টিরও বেশি ধরনের ভেটেরিনারি ওষুধ উৎপাদন হয়। এছাড়াও কোম্পানিটি মানুষের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ আমদানি ও বিপণন করে থাকে।

২০২০-২১ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৪ টাকা ৯২ পয়সা। তার আগের তিন বছর অবশ্য টানা লোকসান করেছে কোম্পানিটি। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mercantile-bank

মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বে-মেয়াদি ‘মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০১ মার্চ) বিএসইসির ৮১৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা মার্কেন্টাইল ব্যাংক ৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।

Back To Top