Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আজকের খবর

বাংলাদেশ ফাইন্যান্সের ২০২৬ সালের প্রথমার্ধে মুনাফা ৮৬% বৃদ্ধি; পুনরুদ্ধার কার্যক্রম ও মূলধন পুনর্গঠনে অগ্রযাত্রা অব্যাহত

স্টক নিউজ বিডি July 29, 2026

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি. ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ঋণ পুনরুদ্ধার কৌশল, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং চলমান ব্যবসায়িক পুনর্গঠন উদ্যোগের ইতিবাচক প্রভাব এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২৯ জুলাই ২০২৬ তারিখে পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অনিরীক্ষিত সমন্বিত (Consolidated) আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথমার্ধে কোম্পানির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৮৬% বৃদ্ধি পেয়েছে। একইভাবে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) সময়েও সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৩% বৃদ্ধি পেয়েছে, যা কোম্পানির আর্থিক কার্যক্রমে ধারাবাহিক ইতিবাচক অগ্রগতির প্রতিফলন।

এই উন্নত আর্থিক ফলাফলের পেছনে প্রধান ভূমিকা রেখেছে সফল ঋণ পুনরুদ্ধার ও আদায় কার্যক্রম, ঋণ, লিজ ও বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত সংরক্ষিত প্রভিশন অবমুক্তকরণ এবং তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ থেকে অর্জিত মূলধনী মুনাফা।

উন্নত মুনাফার ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথমার্ধে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ০.২৩ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.১২ টাকা। একইভাবে, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ০.০৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ০.১২ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ঋণাত্মক ২৮.৮৪ টাকায় উন্নীত হয়েছে, যা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঋণাত্মক ২৯.০৭ টাকা ছিল। এটি কোম্পানির আর্থিক ভিত্তি ক্রমান্বয়ে শক্তিশালী হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

কোম্পানিটি ২৭৩% প্রভিশন কভারেজ রেশিও বজায় রাখতে সক্ষম হয়েছে, যা এর বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য ঋণ ক্ষতি মোকাবিলায় শক্তিশালী আর্থিক সক্ষমতার প্রতিফলন।

কোম্পানির কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, চলমান কৌশলগত পুনর্গঠন কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার সহায়ক পদক্ষেপ এবং বাজার পরিস্থিতির ধারাবাহিক উন্নয়নের ফলে কোম্পানির আর্থিক পুনরুদ্ধার আরও ত্বরান্বিত হবে। এর মাধ্যমে মূলধন ভিত্তি আরও সুদৃঢ় হবে, পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শেয়ারহোল্ডারসহ সকল অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই মূল্য সৃষ্টি নিশ্চিত হবে। 

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুঁজিবাজারে আসতে চায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার

স্টক নিউজ বিডি July 28, 2026

কনফিডেন্স গ্রুপের সদস্য প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তার প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে।

ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র কর্পোরেট অফিসে প্রতিষ্ঠান দুইটির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রস্তাবিত আইপিও-র জন্য সামগ্রিক ইস্যু ম্যানেজমেন্ট এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে।

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান। নিজস্ব কার্যক্রম এবং বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট উৎপাদন, সংরক্ষণ, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন এবং পেইন্ট বা রং উৎপাদনের মতো বহুমুখী খাতে কোম্পানিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই অংশীদারিত্ব আইপিও-র সফল বাস্তবায়নে সহায়তা করবে এবং ভবিষ্যতের সম্প্রসারণের জন্য টেকসই মূলধনের জোগান নিশ্চিত করার মাধ্যমে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির কৌশলকে এগিয়ে নেবে।

চুক্তি সই অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
berger-paints

বার্জারের প্রথম প্রান্তিকে মুনাফা দ্বিগুণ

স্টক নিউজ বিডি July 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে প্রথম দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এই সময়ে সমন্বিতভাবে বার্জারের নিট মুনাফা হয়েছে ১৮০ কোটি ৭৬ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ৮৫ কোটি ৬৮ লাখ টাকা ছিল। বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৯৪ কোটি ৩৯ লাখ টাকা বা ১১০ দশমিক ১৬ শতাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৬ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে ১৮ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৮৮ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৩৪ টাকা ৬১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৩৭ টাকা ৫ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
purabi-insu

পুরাবী জেনারেল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে প্রবৃদ্ধি অর্জন

স্টক নিউজ বিডি July 28, 2026

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পুরাবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (Q2) ও অর্ধবার্ষিক সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২০০তম সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৫.৫০ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৪.২৯ টাকা। ফলে ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ১.২১ টাকা বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.৪১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৫ টাকা। ফলে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয়ে সামান্য হ্রাস পেয়েছে।

অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে হয়েছে ০.৮৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৭৮ টাকা। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে ১.০১ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.৭০ টাকা।

সামগ্রিকভাবে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয়ে সামান্য চাপ থাকলেও অর্ধবার্ষিক ভিত্তিতে নিট সম্পদ মূল্য, শেয়ারপ্রতি আয় এবং পরিচালন নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে পুরাবী জেনারেল ইন্স্যুরেন্স, যা কোম্পানিটির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের ছয় মাসে সমন্বিত মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ১,৪২৩ কোটি টাকা

স্টক নিউজ বিডি July 28, 2026

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৬) শক্তিশালী মুনাফা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভায় অনুমোদিত অনিরীক্ষিত (Un-audited) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত (Consolidated) ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৪২৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯০৬ কোটি টাকা। ফলে ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭২৮ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪২০ কোটি টাকা।

আলোচ্য সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে হয়েছে ৫.০৭ টাকা, যা এক বছর আগে ছিল ৩.০৯ টাকা। শুধু দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ২.৫৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৩৪ টাকা।

ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে হয়েছে ৪০.০৫ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৮.৪৭ টাকা।

এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৪৯.৩৮ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৪৪.৮৪ টাকা।

অন্যদিকে, একক (Standalone) ভিত্তিতে জানুয়ারি-জুন সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১,০৩৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬২০ কোটি টাকা। এ সময়ে একক ইপিএস বেড়ে ৪.৫১ টাকা হয়েছে, যা আগের বছর ছিল ২.৭১ টাকা। একক ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে ৪৮.০১ টাকা হয়েছে, যা ২০২৫ সালের শেষে ছিল ৪৩.৫৫ টাকা।

ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, নিট সুদ আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে। এছাড়া আমানত সংগ্রহ ও ব্যাংক ঋণ বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহের উন্নতি হয়েছে। একই সঙ্গে মুনাফা বৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজে পুনর্মূল্যায়ন রিজার্ভ বৃদ্ধির প্রভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বেড়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
nitol inshurance

নিটল ইন্স্যুরেন্স পিএলসির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ, ইপিএস বেড়েছে ১৬.১৮%

স্টক নিউজ বিডি July 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স পিএলসি ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অনিরীক্ষিত) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ০.৭৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৬৮ টাকা। অর্থাৎ ইপিএস প্রায় ১৬.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per Share) বেড়ে ৩২.০৮ টাকা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩০.৫২ টাকা।

অন্যদিকে, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (Net Operating Cash Flow Per Share) বেড়ে ০.১৮ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৪ টাকা।

এ সময়ে কোম্পানির মোট নিট সম্পদ (Net Asset Value – NAV) বেড়ে ১,৩৫৪,৪৩৭,৮৫৪ টাকা হয়েছে, যেখানে এক বছর আগে এ পরিমাণ ছিল ১,২৮৮,৪২৮,৩১৭ টাকা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা, ইপিএস ও সম্পদমূল্যে শক্তিশালী প্রবৃদ্ধি

স্টক নিউজ বিডি July 23, 2026

বিশেষ প্রতিবেদন: ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) যমুনা ব্যাংক পিএলসি আর্থিক সূচকের প্রায় সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৮১তম সভায় দ্বিতীয় প্রান্তিকের (Q2) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর শেয়ারমূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information) প্রকাশ করেছে ব্যাংকটি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত (Consolidated) কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩,৭৮২.৯৭ মিলিয়ন টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩,১১২.৫৯ মিলিয়ন টাকা। অর্থাৎ এক বছরে নিট মুনাফা বেড়েছে প্রায় ২১.৫ শতাংশ।

একই সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে ৪.০৩ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৩১ টাকা। ফলে ইপিএসে প্রায় ২১.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে ৫২.৩৮ টাকা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৭.৩১ টাকা। এতে ব্যাংকটির নগদ প্রবাহ ও পরিচালন কার্যক্রমের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

সম্পদমূল্যের দিক থেকেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু (NAV) দাঁড়িয়েছে ২৮,৬৮৫.৪৬ মিলিয়ন টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ২৩,০৮৮.৫৮ মিলিয়ন টাকা। একই সঙ্গে শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (NAVPS) বেড়ে ৩০.৫৪ টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ২৪.৫৮ টাকা।

ব্যাংকটির একক (Solo) আর্থিক ফলাফলেও একই ধরনের ইতিবাচক চিত্র দেখা গেছে। একক ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে ৩,৭৬৫.৪৯ মিলিয়ন টাকা, ইপিএস ৪.০১ টাকা, এনওসিএফপিএস ৫২.৩০ টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু ৩০.৬১ টাকা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগ আয় বৃদ্ধি, ঋণের বিপরীতে প্রভিশন ব্যয় কমে আসা এবং পরিচালন কার্যক্রমে উন্নতির ফলে কর-পরবর্তী নিট মুনাফা ও ইপিএস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্রাহক আমানত বৃদ্ধি এবং বিনিয়োগ থেকে অধিক আয় হওয়ায় পরিচালন নগদ প্রবাহও শক্তিশালী হয়েছে।

এছাড়া, অধিক নিট মুনাফা থেকে সৃষ্ট রিটেইনড আর্নিংস বৃদ্ধির কারণে শেয়ারহোল্ডারদের ইক্যুইটি বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সব মিলিয়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৬ সালের প্রথমার্ধে যমুনা ব্যাংক পিএলসি মুনাফা, শেয়ারপ্রতি আয়, নগদ প্রবাহ ও সম্পদমূল্য—সব গুরুত্বপূর্ণ সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। এটি ব্যাংকটির আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাকেও শক্তিশালী করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংকের মূলধন, সম্পদ ও আমানতে শক্তিশালী প্রবৃদ্ধি; সম্পদ ছাড়িয়েছে ৪ হাজার ২৮৬ কোটি টাকা

স্টক নিউজ বিডি July 22, 2026

বিশেষ প্রতিবেদন: দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি ২০২৫ সালে মূলধন, সম্পদ, আমানত, বিনিয়োগ এবং শেয়ারহোল্ডারদের ইকুইটিসহ প্রায় সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকটি ধারাবাহিক প্রবৃদ্ধির মাধ্যমে আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য দৃঢ় অবস্থান তৈরি করেছে।

মোট সম্পদে ৬২১ কোটি টাকার প্রবৃদ্ধি

২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট সম্পদ (Total Assets) দাঁড়িয়েছে ৪২,৮৬৯.৮৩ কোটি টাকা, যা আগের বছরের ৩৬,৬৪৮,৭৭ কোটি টাকা থেকে প্রায় ৬,২২১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সম্পদের এই প্রবৃদ্ধি ব্যাংকটির পরিচালন সক্ষমতা, আয় সৃষ্টির ভিত্তি এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

ব্যাংকটির পরিশোধিত মূলধন ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটি বৃদ্ধি পাওয়ায় মূলধন ভিত্তি আগের বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে মূলধন পর্যাপ্ততার অবস্থানও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার মধ্যে রয়েছে, যা ব্যাংকের ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়িয়েছে।

বিনিয়োগে শক্তিশালী সম্প্রসারণ

২০২৫ সালে ব্যাংকটির মোট বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২০২২৮.৯৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ ১৯,৪০২.১৮ কোটি টাকা এবং অন্যান্য খাতে বিনিয়োগ ৮২৬.৭৬ কোটি টাকা। নিরাপদ ও পরিকল্পিত বিনিয়োগ কৌশল ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করেছে।

ব্যাংকের মোট সম্পদের পরিমাণও ধারাবাহিকভাবে বেড়েছে। এর ফলে পরিচালন সক্ষমতা, আয় সৃষ্টির ভিত্তি এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের সুযোগ আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে পরিচালন আয় ও মুনাফার ধারা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতাকে সমর্থন করছে।

এছাড়া ডিজিটাল ব্যাংকিং, গ্রাহকসেবা সম্প্রসারণ, নতুন পণ্য চালু এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে যমুনা ব্যাংক ব্যবসায়িক বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে।

আমানতে গ্রাহকদের আস্থা আরও বেড়েছে

ব্যাংকটির মোট আমানত ও অন্যান্য হিসাব ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৬,০৩১.৫৪ কোটি টাকা, যা ২০২৪ সালের ৩১,০৪০,৬১ কোটি টাকা থেকে প্রায় ৪,৯৯০,৯২ কোটি টাকা বেশি। এই প্রবৃদ্ধি ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা এবং তহবিল সংগ্রহের সক্ষমতা বৃদ্ধির স্পষ্ট প্রতিফলন।

যমুনা ব্যাংক পিএলসি মূলধন, সম্পদ, আমানত ও ঋণ—সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে সক্ষম হয়েছে। এসব সূচক ইঙ্গিত দেয় যে, ব্যাংকটির আর্থিক ভিত্তি আগের বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে।

শেয়ারহোল্ডারদের ইকুইটিতে উল্লেখযোগ্য অগ্রগতি

২০২৫ সালের শেষে শেয়ারহোল্ডারদের মোট ইকুইটি বেড়ে দাঁড়িয়েছে ২,৫৭৬.৪৩ কোটি টাকা, যা আগের বছরের ২,১৭০.৯৫ কোটি টাকা থেকে প্রায় ৪০৫.৪৭ কোটি টাকা বেশি। পাশাপাশি রিটেইনড আর্নিংস বেড়ে হয়েছে ৪৪৬.৯১ কোটি টাকা, যা ভবিষ্যৎ মূলধন শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতি শেয়ারের সম্পদমূল্য বেড়েছে

ব্যাংকটির প্রতি শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু (NAV) ২০২৪ সালের ২৪.৬১ টাকা থেকে বেড়ে ২৭.৪৩ টাকায় উন্নীত হয়েছে। এটি শেয়ারহোল্ডারদের সম্পদমূল্য বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে।

নগদ অর্থ ও কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণও বেড়েছে

২০২৫ সালের শেষে ব্যাংকটির হাতে নগদ অর্থ ছিল ১,৯৯৪.২৫ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও এজেন্ট ব্যাংকে সংরক্ষিত অর্থ দাঁড়িয়েছে ১,৫৭০.১৭ কোটি টাকা। পর্যাপ্ত তারল্য সংরক্ষণ ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতাকে আরও জোরদার করেছে।

মূলধন ভিত্তি আরও শক্তিশালী

পরিশোধিত মূলধন, শেয়ারহোল্ডারদের ইকুইটি এবং মূলধন পর্যাপ্ততার অবস্থান ২০২৫ সালে আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ঋণ ও অগ্রিম বিতরণে প্রবৃদ্ধি এবং পরিচালন আয়ের ধারাবাহিকতা ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক গতি বজায় থাকার ইঙ্গিত দেয়।

ডিজিটাল ব্যাংকিং, নতুন পণ্য ও সেবা চালু, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি ব্যবসায়িক বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে।

সার্বিক মূল্যায়ন

সামগ্রিকভাবে ২০২৫ সালে ব্যাংক পিএলসি মূলধন, সম্পদ, আমানত, বিনিয়োগ ও শেয়ারহোল্ডারদের ইকুইটিসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই চিত্র ইঙ্গিত দেয়, ব্যাংকটির আর্থিক ভিত্তি আগের বছরের তুলনায় আরও সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যেভাবে টিকে গেল ব্যাংকটি-কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান

স্টক নিউজ বিডি July 22, 2026

অর্থনীতি প্রতিবেদক: দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এবং কিছু গুরুতর অভিযোগের সত্যতা না পাওয়ায় দেরিতে হলেও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের মূল্যায়ন শুরু করেছে বাংলাদেশ ব্যাংক| ব্যাংকটির তিন দশকের পথচলায় কারা কি ভুমিকা রেখেছেন তার চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে| যারা নিজেদের সব বিতর্কের উর্দ্ধে রেখে দীর্ঘদিন ধরে ব্যাংটিকে এগিয়ে নিতে অবদান রেখেছেন তাদের গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে নতুন পরিচালক পর্ষদ| বিগত বিভিন্ন সরকার আমলে কারা পরিচালনা পর্ষদ পরিচালনা করেছেন এবং কোনো পরিচালকের ক্ষেত্রে কোনও বঞ্চনার ঘটনা ঘটেছে কি-না তাও খতিয়ে দেখা হয়েছে| রাজনৈতিক কারনে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কোনো দ্বন্দ্ব বা সংঘাতের নজির খুঁজে পাওয়া যায়নি| বিভিন্ন দল-মতের কিছু ধর্মপ্রাণ মানুষ বিস্ময়করভাবে মিলেমিশে ব্যাংকটিকে চালাতে সক্ষম হয়েছেন| এমন চিত্রই গত দুই বছরে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকসহ একাধিক তদারক সংস্থার অনুসন্ধান ও নিরীক্ষা প্রতিবেদনে|

প্রায় দুই বছর আগে অন্তর্বর্তীকালীন সরকার এস আলম গ্রুপের সম্পৃক্ততার কারনে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে| ব্যাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত ৫ জন স্বতন্ত্র পরিচালকের হাতে দেওয়া হয় পর্ষদের দায়িত্ব| তখন সন্দেহ করা হয়েছিল এই ব্যাংকটি লুটপাটের কারনে ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছে| কিন্তু সংশ্লিষ্ট একাধিক তদন্ত সংস্থার অনুসন্ধানে উঠে আসে ভিন্ন চিত্র| কোন প্রভাবশালী বা বিতর্কিত গ্রুপের আগ্রাসনের কবলে পড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এসেট কোয়ালিটির বড় ক্ষয়ক্ষতি হয়নি| জাল-জালিয়াতি বা অন্যকোন অনৈতিক পন্থায় বিনিয়োগ কেলেঙ্কারি ঘটেনি| চরম দূর্দিনেও ব্যাংকটি তারল্য সংকটে পড়েনি এবং গ্রাহকের যেকোনো অঙ্কের টাকা সরবরাহ করতে সক্ষম হয়েছে| ফলে শত প্রতিকূলতা ও ঝুঁকির মধ্যেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় ব্যাংকটি|

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবদিক ভালোভাবে পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত ব্যাংকের পরিক্ষীত উদ্যোক্তাদের খুঁজে বের করা হয়েছে| যারা দেশের প্রথম সারির এই ব্যাংকটিকে প্রতিষ্ঠা করেছেন, অক্লান্ত পরিশ্রম করে সফলতা এনে দিয়েছেন এবং এখনো দুর্দিনে এগিয়ে নিতে পারার সামর্থ্য অছে -এমন কয়েকজনকে রাখা হয়েছে নতুন পরিচালনা পর্ষদে| অচিরেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরো কয়েকজন যোগ্য উদ্যোক্তা পরিচালককে নিয়োগ দেওয়া হতে পারে|

গত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে নানা অভিযোগে যে ১২টি ব্যাংকের পরিচালক পর্ষদ বাতিল করা হয়েছে তারমধ্যে কেবল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে গত ১৬ জুলাই| এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ব্যাংকটির আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ার কারণে আগের উদ্যোক্তাদের (পরিক্ষীত) কাছে ছেড়ে দেওয়া হয়েছে| অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না| কিন্তু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন| তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে|

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গত তিন দশকের গুরুত্বপূর্ণ সূচক পর্যবেক্ষন করে দেখা গেছে, প্রথম ১২ বছরেও ব্যাংকটি কাঙ্খিত সফলতার দেখা পায়নি| ২০০৭ সালে ক্লাসিফাইড বিনিয়োগ বহুগুন বেড়ে যায়| সেসময়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নানান ব্যার্থতার ভয়াবহ চিত্র ফুটে ওঠে| ব্যাংকটিকে গভীর সংকট থেকে টেনে তোলার জন্য পদক্ষেপ নেয় ওয়ান ইলেভেন সরকার| পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক| তখন পরিচালক পর্ষদও ঢেলে সাজানোর পদক্ষেপ নেন ব্যাংকের পরিক্ষীত উদ্যোক্তা পরিচালকরা| কঠিন সেই পরিস্থিতি সামাল দিতে সবাই একমত হয়ে দক্ষতার বিচারে পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেন বদিউর রহমানকে| তখন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন আব্দুস সামাদ শেখ| মুলত এই এমডি-চেয়ারম্যানের জুটিই নতুনভাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মজবুত ভিত্তি গড়ার কাজ শুরু করেন|


ব্যাংকটির সাবেক এক ব্যবস্থাপনা পরিচালক নাম না প্রকাশের শর্তে বলেন, ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে বদিউর রহমানের ৮ বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পেয়েছিল তিনজন ডাইনামিক ব্যবস্থাপনা পরিচালক| বদিউর রহমানের সঙ্গে কাজ করা দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হলেন একরামুল হক| এই জুটি ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অসামান্য সফলতা অর্জন করেন| আর বদিউর রহমানের সঙ্গে সেসময়ে কাজ করা শেষ সফল ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোঃ হাবিবুর রহমান| এই বদিউর রহমান-হাবিবুর রহমান জুটির হাত ধরেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও সমৃদ্ধির অনন্য নজির সৃষ্টি হয়|

চেয়ারম্যান বদিউর রহমানের ৮ বছরের অগ্রগতি ও পজিটিভ গ্রোথই হলো ব্যাংকটির ৩০ বছরের পথচলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়| ২০০৭ সালে ব্যাংকের প্রোফিট গ্রোথ ছিল মাইনাস ২২ ভাগ| ২০০৯ সালে প্রোফিট গ্রোথ বিস্ময়করভাবে ঘুরে দাড়ায়, পৌঁছায় প্লাস ১৩ ভাগে| ২০১১ সালে প্রোফিটের পজিটিভ গ্রোথ দাঁড়ায় ৩৪ ভাগে| এরপর ২০১৬ সালে বদিউর রহমানের শেষ বছর প্রোফিট গ্রোথ ছিল ১৮ ভাগে| এই ৮ বছরে আমানত প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়ে ২,৯৬৯ কোটি টাকা থেকে ১৯,৯৭০ কোটি টাকায় উন্নীত হয়| একই সময়ে বিনিয়োগ ২,৯৭২ কোটি টাকা থেকে বেড়ে ১৯,৬৫১ কোটি টাকায় পৌঁছে| আমদানি ব্যবসা ৩,২৬৮ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১১,৮৭৮ কোটি টাকা এবং রপ্তানি ব্যবসা ২,০১৭ কোটি টাকা থেকে বেড়ে ৮,৮১৫ কোটি টাকায় উন্নীত হয়| পাশাপাশি ব্যাংকের শাখার সংখ্যা ৫০ থেকে বৃদ্ধি পেয়ে ১৪০-এ পৌঁছায়|

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক, কেপিএমজি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিচালিত বিভিন্ন অডিট, পরিদর্শন ও পর্যালোচনার পরই ব্যাংকটির পরিচালনা কাঠামো পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়| আর এই কঠিন চ্যালেঞ্জের সময়েও ১০ বছর পর ২০২৬ সালে আবারো পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সেই পরিক্ষীত উদ্যোক্তা পরিচালক বদিউর রহমানকে| একইভাবে পর্ষদের ইসি কমিটির চেয়ারম্যান করা হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দুই মেয়াদের সফল পর্ষদ চেয়ারম্যান সেলিম রহমানকে| তিনি কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র প্রথম সহসভাপতি হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন|


এছাড়া বর্তমান পরিচালনা পর্ষদে প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক হিসেবে আরো ফিরেছেন, নাজমুল আহসান খালেদ, হাফেজ মো. এনায়েত উল্যা, মুহাম্মদ হারুনের পুত্র আনোয়ার হোসেন, মীর আহমেদ সওদাগরের পুত্র মোহাম্মদ আব্দুস সালাম, বাদশা মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম এবং মুহাম্মদ মাহতাবুর রহমানের পুত্র আলহাজ্ব ইমাদুর রহমান| প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক বাদশা মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর বলেন, কেডিএস গ্রুপের কর্ণধার খলিলুর রহমানকে আমাদের পর্ষদে পেয়ে আমরা গর্বিত ও আশাবাদী| ত্রিশ বছর আগে খলিলুর রহমানের আহ্বানে আমার বাবাসহ দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ করেছিলেন| তারপর থেকে আজ পর্যন্ত তিনিই সকল দুর্দিনে এই ব্যাংকটিকে আগলে রেখেছেন| যার ধারাবাহিকতায় এই নতুন চ্যালেঞ্জের মুখে খলিলুর রহমানের অভিভাবকত্বেই আবার শুরু হলো ব্যাংকটির নতুনভাবে ঘুরে দাঁড়ানোর যাত্রা|

এস আলম সম্পৃক্ততার ব্যাপারে সাবেক একজন পরিচালক জানান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবেই ৩০ বছর আগে ব্যাংকিং জগতে প্রবেশ করেন সাইফুল আলম (এস আলম)| তবে শুরু থেকেই এই ব্যাংকটি পরিচালনার ক্ষেত্রে সুশাসন ও পেশাদার নেতৃত্বের দিকে জোড় দেন পরিচালকরা| সারাদেশের বিভিন্ন অঞ্চলের কিছু ধর্মপ্রাণ ব্যবসায়ীর অর্থায়নে সাবেক সচিব এ জেড এম শামসুল আলম ব্যাংকটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন| তারা বিভিন্ন দল বা মতের হলেও ব্যাংকের স্বার্থে সবাই এক ছিলেন| এমনকি রাজনৈতিক কারণে কখনোই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নেতৃত্বে দ্বন্দ্ব বা সংঘাতের ঘটনা ঘটেনি| এক পর্যায়ে ২০১৭ সালে ব্যাংকের নেতৃত্বে এস আলমের ছোট ভাই আব্দুস সামাদ লাবু আসেন| তবে পর্ষদে প্রভাবশালী সব পক্ষের শক্ত প্রতিনিধিত্ব থাকায় এই ব্যাংকটি কারো একক কর্তৃত্বে পরিচালিত হয়নি| ফলে কিছু ঝুঁকি থাকা সত্বেও বড় ধরনের কোনো সংকটে পড়েনি| আর নতুন পর্ষদে ফেরানো হয়নি আব্দুস সামাদ লাবুকে|

সার্বিক বিষয়ে জানতে চাইলে ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন| আলহামদুলিল্লাহ, সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে পরবর্তীতে আমার দায়িত্বের ৮ বছরে আমরা এই ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম হই| বর্তমানে ২০২৬ সালে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে আবারও যখন বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তেমনই কঠিন এক চ্যালেঞ্জের মুখে আমাকে পুনরায় পর্ষদের দায়িত্ব দেওয়া হলো| সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করবো| ইনশাআল্লাহ অতীতের মতো অচিরেই আল-আরাফাহ ইসলামী ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে|

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১২ কোটি টাকা সংগ্রহে রয়্যাল ফুটওয়্যারের কিউআইও অনুমোদন

স্টক নিউজ বিডি July 16, 2026

শেয়ারবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটির কিউআইও অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ দুই বছর দুই মাস পর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন কিউআইও অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রয়্যাল ফুটওয়্যার শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান রসের কাছেও জুতা সরবরাহ করেছে। কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি অর্থ ব্যাংকঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং শেয়ার ইস্যুসংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করবে।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৭৪ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি অর্ধবার্ষিক আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।

এই শেয়ার ইস্যুতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য