Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আবহাওয়া

দুদিন পর বাড়তে পারে বৃষ্টি

স্টক নিউজ বিডি August 19, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শরৎ শুরু হতে সারাদেশে বৃষ্টি একেবারেই কমে গেছে। দেশের বেশির ভাগ অঞ্চলই বৃষ্টিহীন। বৃষ্টি যা হচ্ছে সেটাও পরিমাণে সামান্য। তবে আগামী দুদিন পর সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শুক্রবার রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছিল একেবারে বৃষ্টিহীন। বেশিরভাগ জায়গায়ই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ১৩ মিলিমিটার।

দুদিন বৃষ্টিহীন থাকার পর শনিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘ কেটে দেখা মিলছে রোদের। সকাল থেকে রাজধানীর কোথাও কোথাও অল্প সময়ের জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

শুক্রবার ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। তবে শনিবার সকাল থেকে সতর্ক সংকেত উঠে গেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনের পূর্বাভাসে তিনি জানান, এ সময়ের শেষের দিকে (দুদিন পর) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ফের বাড়তে পারে বৃষ্টি

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবণতা কমে গেছে। তাপমাত্রাও অনেকটা বেড়ে গেছে। তবে আগামী দু-দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সারাদেশেই বৃষ্টি বেড়েছিল। বিশেষ করে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছিল। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার ছাড়িয়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রামের জীবনযাত্রা। সেখানে কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে বন্যা।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বৃষ্টি কম। এসময়ে সবচেয়ে বেশি ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।

বুধবার সকাল থেকেই ঢাকা ছিল বৃষ্টিহীন। তবে বিকেলের দিকে ঢাকার বেশিরভাগ অংশে এক পশলা তুমুল বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে যাত্রাবাড়ী, ডেমরা ও সায়েদাবাদ এলাকায় কোনো বৃষ্টি হয়নি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নীলফামারীর সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবহাওয়ার খবর: ৬ আগস্ট, ২০২৩

স্টক নিউজ বিডি August 6, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ শ্রাবণ মাসের ২২তম দিন। আজকের (৬ আগস্ট) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (রাজশাহী)

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (বান্দরবান)

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (বান্দরবান, সীতাকুণ্ড ও নিকলি)

আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) সবেচেয়ে বেশি বৃষ্টি (বান্দরবান)

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে হতে পারে জলোচ্ছ্বাস

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্থল নিম্নচাপটি ইতোমধ্যে ভারতীয় ভূখণ্ডে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলীয় ১৫ জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১০ আগস্ট) সকালে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

স্থল নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে দমকা বাতাস। তবে বৃষ্টির প্রবণতা উত্তরাঞ্চলে কম।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগ ছিলো প্রায় বৃষ্টিহীন।

মঙ্গলবারের মতো বুধবারও ঢাকায় দমকা বাতাস বইছে। সঙ্গে আকাশে রয়েছে মেঘের আনাগোনা।

দক্ষিণাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তুলে ধরে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সীতাকুণ্ড ও হাতিয়ায়, এ দুটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

৮ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগেুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশে ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত জুলাইয়ে

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাধারণত জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তবে চলতি বছরে বিগত ৪১ বছরের মধ্যে জুলাই মাসে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছিল ৪৯৬ মিলিমিটার। আর বৃষ্টিপাত হয়েছে ২১১ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৫৭ দশমিক ৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের কাছে ১৯৮১ সাল থেকে বৃষ্টিপাতের ধারাবাহিক প্রতিবেদন আছে। তার আগের ধারাবাহিকভাবে নেই। এক্ষেত্রে জুলাই মাসে ১৯৮১ সালের পর আর এতো কম বৃষ্টিপাত হয়নি।

বৃষ্টিপাত কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের (পেরুর কাছের অংশটিতে) তাপমাত্রার ওপর পুরো পৃথিবীর বৃষ্টিপাতের সম্ভাবনা নির্ভর করে। সেখানে তাপমাত্রা বেশি থাকলে আমরা তাকে এল নিনো বলি। আর তাপমাত্রা কম থাকলে বলা হয় লা নিনা।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওই অংশ এবার লা নিনা ছিল, অর্থাৎ তাপমাত্রা কম থাকার কারণে পুরো পৃথিবীতেই জলীয় বাষ্প কম ছিল। আমাদের এখানেও কম ছিল। জলীয় বাষ্প সাগর থেকে কম আসলে মেঘমালা কম সৃষ্টি হয়। বৃষ্টিপাতও কম হয়। যে কারণে বৃষ্টিপাত পুরো পৃথিবীতেই কম হয়েছে। এবার জুলাইতে খরা, তাপপ্রবাহ বেশি ছিল।

এবারে জুলাইয়ের শুরু থেকে অর্থাৎ ৫ জুলাই থেকে পরবর্তী ১৭দিন টানা তাপপ্রবাহ ছিল। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৩ জুলাই রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। টানা তাপপ্রবাহ এবারের ঈদুল আযহার আন্দনকেও মাটি করে দিয়েছে। তীব্র গরমে অনেকেই ঘরের বাইরের যাননি।

এটা জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব কি-না, জানতে চাইলে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এটা তো কেবল এই বছরই হলো। পরপর কয়েক বছর হলে বোঝা যেত। কেননা, ৩০ বছর পরপর জলবায়ুর স্বাভাবিক পরিবর্তন হয়। কাজেই এটা এখনই বলা যাচ্ছে না।

এদিকে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, আগস্টেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি মাসে এক থেকে দুই দিন মাঝারি ধরনের বজ্রঝড় ও তিন থেকে চারদিন হালকা বজ্রঝড় হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা হতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। তাই সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, এ অবস্থায় রবিবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। যশোর, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সারা দেশে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে

সারা দেশে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত বৃহস্পতিবার সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য