স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা (রিস্টেটেড)। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩১ পয়সা, যা আগের বছর মাইনাস ১৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৩৩ পয়সা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
