Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কোম্পানি সংবাদ

যমুনা লাইফ ইন্সুরেন্সে প্রতারিত গ্রাহক ও কর্মীদের কান্না

স্টক নিউজ বিডি November 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২০২০ এবং ২০২১ সালে যমুনা লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার চট্টগ্রামের গ্রাহকের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা এফডিআর সংগ্রহ করে।এফডিআর এর প্রমাণ স্বরুপ গ্রাকদের নীল কালারের রশিদ এবং কোম্পানির অনলাইন রশিদ প্রদান করেন।তৈমাসিক,মাসিক মুনাফা দেওয়ার শর্তে গ্রাহকের কাছ থেকে এফডিআরগুলো সংগ্রহ করা হয়।গ্রাহকদের মাসিক এবং তৈমাসিক মুনাফা ও প্রদান করা হয়। এর মধ্য কিছু গ্রাহকের টাকা ফেরত ও প্রদান করা হয়।

মূল ঘটনা শুরু হয় ফেব্রুয়ারি ২০২২ সালে।এফডিআর এর মেয়াদপূর্তিতে গ্রাহক মুনাফাসহ আসল টাকা ফেরত চাইতে গেলে-যমুনা লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার এর কর্মকর্তারা বিভিন্নভাবে গ্রাহকদের ঘুরাতে থাকেন।

যমুনা লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার এর কর্মকর্তাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে গ্রাহকগণ তাদের এফডিআর এর টাকা ফেরত পাওয়ার জন্য যমুনা লাইফ ইন্সুরেন্সের হেড অফিসে-এডিশনাল এমডি এবং চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের সংগঠন প্রধান জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করেন।প্রথমে জসিম উদ্দিন গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন বললেও পরবর্তীতে ফল্টি মারেন।পরবর্তীতে প্রতারিত গ্রাহকগণ কোম্পানির সিইও এবং এমডি-কামরুল হাসান খন্দকার,চেয়ারম্যান-বদরুল আলম খান এবং ভাইস চেয়ারম্যান-বুলবুল জয়নব আক্তারের শরণাপন্ন হন।এমডি-কামরুল হাসান খন্দকারের মাধ্যমে জানতে পারেন গ্রাহকের এফডিআরগুলো বিভিন্ন মেয়াদের বীমা পলিসি হিসেবে গ্রহণ করা হয়েছে।এই বিষয়ে এমডি বলেন চট্টগ্রামের জিএম-সাজ্জাদ,রায়হান এবং আতিক গ্রাহকদের মিথ্যা তথ্য দিয়ে টাকা সংগ্রহ করে ভূয়া বেতন বিল এবং মেডিকেল সার্টিফিকেট বানিয়ে গোপনে বীমা হিসেবে কোম্পানিতে জমা দিয়েছে।তারা বীমা হিসেবে জমা দিয়ে মোটা অংকের কমিশন তুলে খেয়ে ফেলেছে।গ্রাহকের ফাইনাল রশিদ,দলিল এবং আইডিআরএতে তথ্য প্রদানের বিষয়ে প্রশ্ন করলে এমডি কোন সঠিক উত্তর দিতে পারে নাই।এছাড়াও চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার এর লাইন বস কোম্পানির সহকারী এডিশনাল এমডি-রবিউল ইসলামের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রবিউল গ্রাহকের নিকট হইতে ভূয়া রশিদ দিয়ে টাকা আত্নসাত করেছে।তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহন করে নাই এমডি। এই প্রতারণার বিষয়ে এমডি আরো বলেন এই শাখার সংগঠন প্রধান ছিলেন এডিশনাল এমডি জসিমউদ্দিন।

চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের জিএম-সাজ্জাদ জানান, হেড অফিসের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা গ্রাহকের নিকট হইতে এফডিআর সংগ্রহ করি এবং প্রস্তাবপত্রগুলো এফডিআর হিসেবে হেড অফিসে পাঠায়। হেড অফিসের এমডি,এডিশনাল এমডি এবং রবিউল মিলে আমার গ্রাহকের এফডিআরগুলোকে গোপনে বীমা বানিয়ে ফেলে।আমরা যদি বীমা করতাম তাহলে আমি এবং আমার কর্মীরা নিজ নিজ ব্যাংক হিসাবে বীমার কমিশন পেতাম। এই চক্র আমার কর্মী এবং গ্রাহকের স্বাক্ষর জাল করে এহেন কর্মকান্ড করেছে।তারা গ্রাহকের স্বাক্ষর জাল করেছে,প্রস্তাবপত্রে কাটা-কাটি করেছে এমনকি গ্রাহকের এনআইডি বদল করে বয়স কমিয়েছে।

প্রতারিত কর্মীদের কান্না, চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের প্রতারিত কর্মী সাজু,রহিম,রুবেল দত্ত,সরওয়ার,মহসিন,সাইফুল,কান্তা দত্ত এবং সালমা আক্তার জানান-আমরা আমাদের নিকট আত্নীয়ের কাছ থেকে এফডিআর সংগ্রহ করে যমুনা লাইফে জমা দিয়েছি। আমাদের অধিকাংশ গ্রাহক সরাসরি যমুনা লাইফের ব্যাংক হিসাবে টাকা জমা দিয়েছে।গ্রাহেকর টাকার চাপে আমরা এখন দিশেহারা। আমরা কোম্পানি থেকে কোন কমিশন পাই নাই।আমরা কোম্পানির চেয়ারম্যান,এমডি,এডিশনাল এমডি,সহকারী এডিশনাল এমডি, হিসাব বিভাগের প্রধানসহ জড়িত সবার শাস্তি দাবি করছি এবং গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দাবি করছি। প্রতারিত কর্মী কান্তা দত্ত বলেন,যমুনা লাইফের দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি।মামলাটি সিআইডিতে তদন্তে আছে।

প্রতারিত গ্রাহকের কান্না, চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের প্রতারিত গ্রাহক নাজিম,হাবিবুর,বদিউল আলম,রিপন,নেওয়াজ বলেন আমরা আমাদের সঞ্চিত অর্থ মুনাফার আশায় যমুনা লাইফে এফডিআর করেছিলাম। তারা আমাদের টাকা মেরে দিয়েছে।আমরা যমুনা লাইফ ইন্সুরেন্সের ব্যাংক হিসাবে টাকা জমা দিয়েছি। যমুনা লাইফ বলতেছে আমাদের পলিসিগুলো বীমা হয়ে গেছে কিন্তু এর স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারে নাই।কারণ আইডিআরএ এর ইউএমপি এ্যাপে আমাদের পলিসির তথ্য নাই।এই চক্র আমাদের টাকাগুলো অবৈধভাবে কমিশন হিসেবে তুলে খেয়ে ফেলেছে। আমাদের প্রশ্ন ২৫ বছরের অভিজ্ঞ এমডি কিভাবে কমিশনের চেকে স্বাক্ষর করল।এছাড়াও সহকারী এডিশনাল এমডি রবিউলকে জাল রিসিটের মাধ্যমে গ্রাহকের টাকা আত্নসাতের জন্য বরখাস্ত করা হলে ও তার বিরুদ্ধে কোন মামলা করা হয় নাই।

প্রতারিত গ্রাহক রেজাউলের বক্তব্য, যমুনা লাইফ ইন্সুরেন্সের এডিশনাল এমডি জসিম উদ্দিন,সহকারী এডিশনাল এমডি রবিউল ইসলাম আমার বাড়িতে গিয়ে আমাকে যমুনা লাইফ ইন্সুরেন্সে কাজ করার অফার করে।আমাকে ছেলেকে ব্রাঞ্চ ম্যানেজার বানাবে বলে প্রতিজ্ঞা করে।আমি যমুনা লাইফ ইন্সুরেন্সের হেড অফিসে জসিম উদ্দিনের চেম্বারে বসে এফডিআর এর ফরম পূরণ করেছি এবং চেক দিয়েছি।এক বছর পর জানতে পারি আমার এফডিআরটি বীমাতে রূপান্তর হয়েছে। আমি হেড অফিসে গিয়ে এমডির নিকট অভিযোগ করি এবং আমার পলিসির ফাইনাল রশিদ এবং দলিল দিতে বলি। কারণ আমার এফডিআর যদি বীমা হয়ে যায় তাহলে এটার ফাইনাল রশিদ এবং দলিল থাকবে। এমডি আমাকে কোন কিছু দিতে পারে নাই।আমি বীমা নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দুদকে অভিযোগ করেছি।গত ৯ মে ২০২৩ তারিখে আইডিআরএ তদন্ত দলের নিকট সমস্ত তথ্য উপস্থাপন করেছি।আমাদের সাথে যমুনা লাইফের সবাই মিলে জালিয়াতি করেছে।তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হওক এবং বাংলাদেশ ব্যাংকে রক্ষিত কোম্পানির এফডিআর ভেঙ্গে আমাদের টাকা বুঝিয়ে দেএয়া হওক।

আইডিআরএ র তদন্ত, গত ৯ মে ২০২৩ তারিখে আইডিআরএ তদন্ত দল চট্টগ্রামে গিয়ে সরেজমিনে বিষয়টি তদন্ত করেন এবং গ্রাহক ও কর্মীদের সাথে কথা বলেন।
সোহেল রানা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লভ্যাংশের সিদ্ধান্ত জানাল সোনারগাঁও টেক্সটাইল

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলস পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

আজ বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৩ পয়সা আয় হয়েছিল। টাকা পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে হয়েছিল ৯৪ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৪৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Heidelberg Cement হাইডেলবার্গ সিমেন্ট

মুনাফায় ফিরেছে হাইডেলবার্গ সিমেন্ট

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।

সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৬৪ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ২৭ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৮ টাকা ০১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ

ইবনে সিনা নাম পরিবর্তন করবে

স্টক নিউজ বিডি February 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর পরিবর্তে “ইবনে সিনা ফার্মাসিটিক্যালস পিএলসি” নাম রাখতে চায়।

আজ ২৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করছে শেয়ারবাজারে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডসের ক্যাটাগরি পরিবর্তন

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
SPOT-MARKET

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার

স্টক নিউজ বিডি December 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৪ ডিসেম্বর, রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৫ ডিসেম্বর, সোমবার। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ৬ ডিসেম্বর, মঙ্গলবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
spot-market

৭ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

স্টক নিউজ বিডি November 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১ ডিসেম্বর, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অ্যারামিট সিমেন্ট, অ্যারামিট, কনফিডেন্স সিমেন্ট, পদ্মা অয়েল, সিলকো ফার্মা, এস্কয়ার নিট কম্পোজিট, আরডি ফুড লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৪ ডিসেম্বর, রোববার। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ৫ ডিসেম্বর, সোমবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১০ কোম্পানির লেনদেন বন্ধ কাল

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৮ নভেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মা, ঢাকা ডাইং, বঙ্গজ, ইন্দো-বাংলা ফার্মা, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। রেকর্ড ডেটের পর আগামী ২৯ নভেম্বর, মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
spot-market

৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২৮ নভেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পাওযার গ্রীড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ন্যাশনাল টিউবস, প্রিমিয়ার লিজিং, শমরিতা হসপিটাল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানফ্যাকচারিং লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৯ নভেম্বর, মঙ্গলবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ৩০ নভেম্বর, বুধবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য