Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কোম্পানি সংবাদ

২ কোম্পানির লেনদেন চালু সোমবার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১০ অক্টোবর, সোমবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সামিট পাওয়ার লিমিটেড।

সূত্রে জানায়, আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
eastern-housing

ইস্টার্ন হাউজিং স্পট মার্কেটে যাচ্ছে ১০ অক্টোবর

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী ১০ অক্টোবর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১১ অক্টোবর, রোববার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর, মঙ্গলবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২ কোম্পানির লেনদেন বন্ধ ৬ অক্টোবর

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৬ অক্টোবর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সামিট পাওয়ার লিমিটেড।

সূত্রে জানায়, এর আগে কোম্পানি দুইটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ প্রতিষ্ঠানগুলোর শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে। রেকর্ড ডেটের পর আগামী ১০ অক্টোবর, সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোর লেনদেন চালু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ক্রেতা নেই ১৫৮ কোম্পানির

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৫৮ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১টিই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ব্যাংক খাতের ১৬ কোম্পানি, আর্থিক খাতের ১২টি, ওষুধ ও প্রকৌশল খাতের ৮টি, খাদ্য-জ্বালানি খাতের ৬টি, বিবিধ খাতের ৫টি, ট্যানারি খাতের ৪টি, সিমেন্ট, আইটি খাতের ৩টি, কাগজ ও টেলিকমিউনিকেশন খাতের ২টি, সিরামিক খাতের ১টি কোম্পানি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
meghna-life

সাপ্তাহিক লুজারের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.১২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ১৫ হাজার টাকা। ইন্টারন্যাশনাল লিজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকা।

বিআইএফসি ৯.২৪ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, বারাকা পতেঙ্গা পাওয়ার, জিবিবি পাওয়ার, এনার্জি প্যাক পাওয়ার, ওরিয়ন ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মোনার্ক হোল্ডিংস লিমিটেড

মার্কেট মেকারের লাইসেন্স চায় মোনার্ক হোল্ডিংস লিমিটেড

স্টক নিউজ বিডি September 26, 2022

মার্কেট মেকারের লাইসেন্স নিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে ক্রিকেটার সাকিব আল হাসান ও আলোচিত বিনিয়োগকারী মো. আবুল খায়ের হিরুর প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড। এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে এ-সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, মার্কেট মেকারের লাইসেন্স পাওয়ার জন্য মোনার্ক হোল্ডিংসের আবেদনটি ডিএসইর পক্ষ থেকে বিএসইসির কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা, ২০১৭ অনুসারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে প্রতিষ্ঠানটির আবেদন অনুমোদন করা হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন মোনার্ক হোল্ডিংসের মার্কেট মেকারের লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের মে মাসে বিএসইসির কাছ থেকে ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার জন্য ট্রেকহোল্ডারের প্রাথমিক অনুমোদন পায় মোনার্ক হোল্ডিংস লিমিটেড। সে সময় জমা দেয়া নথি অনুসারে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হচ্ছেন সাকিব আল হাসান। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন পুঁজিবাজারে বহুল আলোচিত শেয়ার ব্যবসায়ী ও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হীরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান। আর পরিচালক হিসেবে রয়েছেন হিরুর পিতা আবুল কালাম মাতবর ও ব্যবসায়িক অংশীদার জাভেদ এ মতিন। ২০১৭ সাল থেকে বিএসইসির শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাকিব আল হাসান। মোনার্ক হোল্ডিংসের শেয়ার বরাদ্দ বিবরণীর সার্টিফায়েড কপিতে সাকিব আল হাসানের পিতার নাম দেয়া হয় কাজী আব্দুল লতিফ। প্রকৃতপক্ষে কাজী আব্দুল লতিফ সাকিবের ব্যবসায়িক অংশীদার কাজী সাদিয়া হাসানের পিতা। আর সাকিবের পিতার নাম মাসরুর রেজা। এ নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি সাত কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িত থাকার দায়ে মো. আবুল খায়ের হীরুর সহযোগীদের ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এক্ষেত্রে হিরু ও তার সহযোগীরা মিলে সাতটি কোম্পানির শেয়ারদর কারসাজির মাধ্যমে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার মূলধনি মুনাফা অর্জন করেছেন। কমিশনের তথ্যানুসারে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড ও বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি হয়। এসব কোম্পানির শেয়ারদর বাড়ানোর ক্ষেত্রে মো. আবুল খায়ের হীরু, তার পিতা আবুল কালাম মাতবর, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, তার বোন কনিকা আফরোজ, তার শ্যালক কাজী ফরিদ হাসান, তার ব্যবসায়িক অংশীদার ক্রিকেটার সাকিব আল হাসান, তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ লিমিটেড ও দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভ লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড এবং হীরু ও ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড জড়িত ছিল। এছাড়া সম্প্রতি অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনারনিউজের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়ে বিতর্কে জড়ান সাকিব। সমালোচনার মুখে অবশ্য পরে তিনি বেটইউনারের সঙ্গে চুক্তি বাতিল করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
asiatic lab

এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিংয়ের তারিখ নির্ধারণ

স্টক নিউজ বিডি September 25, 2022

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির বিডিংয়ের (নিলাম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং শুরু হবে আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায়। চলবে ১৩ অক্টোবর বিকাল ৩টা পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে গত ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি দিয়েছে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে, প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। যে দামে এসে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিক্রি শেষ হবে, সেই দামের (Cut-off Price) চেয়ে ৩০ শতাংশ অথবা ২০ টাকা, যেটি কম, সেই দামে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য