Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

জাতীয়

মনোনয়নপত্রের তথ্য সংগ্রহের দায়িত্ব ইসির ১০ কর্মকর্তার

স্টক নিউজ বিডি November 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সংস্থাটি দ্বিতীয় পরিপত্রে এ তথ্য জানায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, জামানত, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য প্রদান, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ ইত্যাদির বিষয়ে পরিপত্রে বলেছে ইসি।

ইসির ১০ অঞ্চল থেকে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিভিন্ন তথ্য সংগ্রহ সংক্রান্ত তথ্য ইসির যেসব কর্মকর্তা সংগ্রহ করবেন- রংপুর অঞ্চলের প্রার্থীদের তথ্য সংগ্রহ করবেন ইসির উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান, খুলনা অঞ্চলের তথ্য নেবেন ইসির উপ-সচিব সালাহউদ্দীন আহমেদ, বরিশাল অঞ্চলের তথ্য নেবেন উপ-সচিব মো. মিজানুর রহমান, চট্টগ্রাম অঞ্চলের তথ্য নেবেন এনআইডির মুহাম্মদ ফজলুর রহমান।

এছাড়া, ঢাকা অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদুল হক, সিলেট অঞ্চলের তথ্য নেবেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের তথ্য নেবেন সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল, ফরিদপুর অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সহকারী সচিব আফরোজা পারভীন, ময়মনসিংহ অঞ্চলের তথ্য নেবেন সহকারী সচিব মো. ইলিয়াছ কামাল রিসাত এবং রাজশাহী অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সহকারী সচিব আরিফা বেগম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উপকূল অতিক্রম করে দুর্বল ‘মিধিলি’, নামলো বিপৎসংকেত

স্টক নিউজ বিডি November 17, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূল অতিক্রমের পর দুর্বল হয় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন অবস্থান করছে পটুয়াখালী ও কাছাকাছি এলাকায়। এজন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল ৩টায় উপকূল অতিক্রম করেছে। একই সঙ্গে দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, মিধিলি খুবই দুর্বল মানের একটি ঘূর্ণিঝড়। এর কেন্দ্রের আকার ৫০ কিলোমিটারের মতো। পুরো শরীরের আকার ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার।

তিনি বলেন, আগামীকাল (শনিবার) থেকে বৃষ্টি কমে যাবে। তবে উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টি থাকবে। আজ রাত ১২টার পর থেকেই মূলত বৃষ্টি শেষ হয়ে যাবে। ঢাকায়ও সন্ধ্যার পর আর বৃষ্টি থাকবে না।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গত রাত থেকেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকায় দিনভর বৃষ্টি হয়। শুক্রবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শুক্রবার সকালে দেশের চারটি সমুদ্রবন্দরে বিপৎসংকেত জারির পর সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে নিম্নচাপ

স্টক নিউজ বিডি November 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার শেষ রাত নাগাদ ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এটি শুক্রবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১১টি জেলায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

জেলাগুলো হলো-বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম।

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর বাতাসের গতিবেগ থাকবে ৬৪ থেকে ৮৮ কিলোমিটার। এটি সর্বোচ্চ ৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে।

গভীর নিম্নচাপটি এখন মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, এগিয়ে যাওয়ার গতি বিশ্লেষণ করে আমরা আশা করছি, এটি ঘূর্ণিঝড় হিসেবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা লাইফ ইন্সুরেন্সে প্রতারিত গ্রাহক ও কর্মীদের কান্না

স্টক নিউজ বিডি November 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২০২০ এবং ২০২১ সালে যমুনা লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার চট্টগ্রামের গ্রাহকের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা এফডিআর সংগ্রহ করে।এফডিআর এর প্রমাণ স্বরুপ গ্রাকদের নীল কালারের রশিদ এবং কোম্পানির অনলাইন রশিদ প্রদান করেন।তৈমাসিক,মাসিক মুনাফা দেওয়ার শর্তে গ্রাহকের কাছ থেকে এফডিআরগুলো সংগ্রহ করা হয়।গ্রাহকদের মাসিক এবং তৈমাসিক মুনাফা ও প্রদান করা হয়। এর মধ্য কিছু গ্রাহকের টাকা ফেরত ও প্রদান করা হয়।

মূল ঘটনা শুরু হয় ফেব্রুয়ারি ২০২২ সালে।এফডিআর এর মেয়াদপূর্তিতে গ্রাহক মুনাফাসহ আসল টাকা ফেরত চাইতে গেলে-যমুনা লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার এর কর্মকর্তারা বিভিন্নভাবে গ্রাহকদের ঘুরাতে থাকেন।

যমুনা লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার এর কর্মকর্তাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে গ্রাহকগণ তাদের এফডিআর এর টাকা ফেরত পাওয়ার জন্য যমুনা লাইফ ইন্সুরেন্সের হেড অফিসে-এডিশনাল এমডি এবং চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের সংগঠন প্রধান জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করেন।প্রথমে জসিম উদ্দিন গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন বললেও পরবর্তীতে ফল্টি মারেন।পরবর্তীতে প্রতারিত গ্রাহকগণ কোম্পানির সিইও এবং এমডি-কামরুল হাসান খন্দকার,চেয়ারম্যান-বদরুল আলম খান এবং ভাইস চেয়ারম্যান-বুলবুল জয়নব আক্তারের শরণাপন্ন হন।এমডি-কামরুল হাসান খন্দকারের মাধ্যমে জানতে পারেন গ্রাহকের এফডিআরগুলো বিভিন্ন মেয়াদের বীমা পলিসি হিসেবে গ্রহণ করা হয়েছে।এই বিষয়ে এমডি বলেন চট্টগ্রামের জিএম-সাজ্জাদ,রায়হান এবং আতিক গ্রাহকদের মিথ্যা তথ্য দিয়ে টাকা সংগ্রহ করে ভূয়া বেতন বিল এবং মেডিকেল সার্টিফিকেট বানিয়ে গোপনে বীমা হিসেবে কোম্পানিতে জমা দিয়েছে।তারা বীমা হিসেবে জমা দিয়ে মোটা অংকের কমিশন তুলে খেয়ে ফেলেছে।গ্রাহকের ফাইনাল রশিদ,দলিল এবং আইডিআরএতে তথ্য প্রদানের বিষয়ে প্রশ্ন করলে এমডি কোন সঠিক উত্তর দিতে পারে নাই।এছাড়াও চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টার এর লাইন বস কোম্পানির সহকারী এডিশনাল এমডি-রবিউল ইসলামের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রবিউল গ্রাহকের নিকট হইতে ভূয়া রশিদ দিয়ে টাকা আত্নসাত করেছে।তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহন করে নাই এমডি। এই প্রতারণার বিষয়ে এমডি আরো বলেন এই শাখার সংগঠন প্রধান ছিলেন এডিশনাল এমডি জসিমউদ্দিন।

চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের জিএম-সাজ্জাদ জানান, হেড অফিসের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা গ্রাহকের নিকট হইতে এফডিআর সংগ্রহ করি এবং প্রস্তাবপত্রগুলো এফডিআর হিসেবে হেড অফিসে পাঠায়। হেড অফিসের এমডি,এডিশনাল এমডি এবং রবিউল মিলে আমার গ্রাহকের এফডিআরগুলোকে গোপনে বীমা বানিয়ে ফেলে।আমরা যদি বীমা করতাম তাহলে আমি এবং আমার কর্মীরা নিজ নিজ ব্যাংক হিসাবে বীমার কমিশন পেতাম। এই চক্র আমার কর্মী এবং গ্রাহকের স্বাক্ষর জাল করে এহেন কর্মকান্ড করেছে।তারা গ্রাহকের স্বাক্ষর জাল করেছে,প্রস্তাবপত্রে কাটা-কাটি করেছে এমনকি গ্রাহকের এনআইডি বদল করে বয়স কমিয়েছে।

প্রতারিত কর্মীদের কান্না, চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের প্রতারিত কর্মী সাজু,রহিম,রুবেল দত্ত,সরওয়ার,মহসিন,সাইফুল,কান্তা দত্ত এবং সালমা আক্তার জানান-আমরা আমাদের নিকট আত্নীয়ের কাছ থেকে এফডিআর সংগ্রহ করে যমুনা লাইফে জমা দিয়েছি। আমাদের অধিকাংশ গ্রাহক সরাসরি যমুনা লাইফের ব্যাংক হিসাবে টাকা জমা দিয়েছে।গ্রাহেকর টাকার চাপে আমরা এখন দিশেহারা। আমরা কোম্পানি থেকে কোন কমিশন পাই নাই।আমরা কোম্পানির চেয়ারম্যান,এমডি,এডিশনাল এমডি,সহকারী এডিশনাল এমডি, হিসাব বিভাগের প্রধানসহ জড়িত সবার শাস্তি দাবি করছি এবং গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দাবি করছি। প্রতারিত কর্মী কান্তা দত্ত বলেন,যমুনা লাইফের দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি।মামলাটি সিআইডিতে তদন্তে আছে।

প্রতারিত গ্রাহকের কান্না, চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের প্রতারিত গ্রাহক নাজিম,হাবিবুর,বদিউল আলম,রিপন,নেওয়াজ বলেন আমরা আমাদের সঞ্চিত অর্থ মুনাফার আশায় যমুনা লাইফে এফডিআর করেছিলাম। তারা আমাদের টাকা মেরে দিয়েছে।আমরা যমুনা লাইফ ইন্সুরেন্সের ব্যাংক হিসাবে টাকা জমা দিয়েছি। যমুনা লাইফ বলতেছে আমাদের পলিসিগুলো বীমা হয়ে গেছে কিন্তু এর স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারে নাই।কারণ আইডিআরএ এর ইউএমপি এ্যাপে আমাদের পলিসির তথ্য নাই।এই চক্র আমাদের টাকাগুলো অবৈধভাবে কমিশন হিসেবে তুলে খেয়ে ফেলেছে। আমাদের প্রশ্ন ২৫ বছরের অভিজ্ঞ এমডি কিভাবে কমিশনের চেকে স্বাক্ষর করল।এছাড়াও সহকারী এডিশনাল এমডি রবিউলকে জাল রিসিটের মাধ্যমে গ্রাহকের টাকা আত্নসাতের জন্য বরখাস্ত করা হলে ও তার বিরুদ্ধে কোন মামলা করা হয় নাই।

প্রতারিত গ্রাহক রেজাউলের বক্তব্য, যমুনা লাইফ ইন্সুরেন্সের এডিশনাল এমডি জসিম উদ্দিন,সহকারী এডিশনাল এমডি রবিউল ইসলাম আমার বাড়িতে গিয়ে আমাকে যমুনা লাইফ ইন্সুরেন্সে কাজ করার অফার করে।আমাকে ছেলেকে ব্রাঞ্চ ম্যানেজার বানাবে বলে প্রতিজ্ঞা করে।আমি যমুনা লাইফ ইন্সুরেন্সের হেড অফিসে জসিম উদ্দিনের চেম্বারে বসে এফডিআর এর ফরম পূরণ করেছি এবং চেক দিয়েছি।এক বছর পর জানতে পারি আমার এফডিআরটি বীমাতে রূপান্তর হয়েছে। আমি হেড অফিসে গিয়ে এমডির নিকট অভিযোগ করি এবং আমার পলিসির ফাইনাল রশিদ এবং দলিল দিতে বলি। কারণ আমার এফডিআর যদি বীমা হয়ে যায় তাহলে এটার ফাইনাল রশিদ এবং দলিল থাকবে। এমডি আমাকে কোন কিছু দিতে পারে নাই।আমি বীমা নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দুদকে অভিযোগ করেছি।গত ৯ মে ২০২৩ তারিখে আইডিআরএ তদন্ত দলের নিকট সমস্ত তথ্য উপস্থাপন করেছি।আমাদের সাথে যমুনা লাইফের সবাই মিলে জালিয়াতি করেছে।তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হওক এবং বাংলাদেশ ব্যাংকে রক্ষিত কোম্পানির এফডিআর ভেঙ্গে আমাদের টাকা বুঝিয়ে দেএয়া হওক।

আইডিআরএ র তদন্ত, গত ৯ মে ২০২৩ তারিখে আইডিআরএ তদন্ত দল চট্টগ্রামে গিয়ে সরেজমিনে বিষয়টি তদন্ত করেন এবং গ্রাহক ও কর্মীদের সাথে কথা বলেন।
সোহেল রানা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ শামীম (৩৮) নামে এক জুতা ব্যবসায়ী সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন। শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

শামীমের ভাই আব্দুর রহমান জানান, আমরা দুই ভাই পাইকারি জুতার ব্যবসা করি। আমার ভাই ঢাকা থেকে সকালে সাভার যান। সাভারের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে হিমাচল গাড়িতে ওঠেন। ওই বাসে থাকা অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে সাড়ে ৪ লাখ টাকা কৌশলে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমাদের দুই ভাইয়ের মালিবাগ রেলগেটে জুতার দোকান রয়েছে। আমার ভাই সাভারেই থাকে। সাভার থেকে টাকা আনার পথে এ ঘটনা ঘটে। আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানা চরলিয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক জুতা ব্যবসায়ী এসেছেন। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কক্সবাজারে রেললাইন ও স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দোহাজারি-কক্সবাজার রেললাইন, কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনের কাছে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন তিনি।

কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে যান আইকনিক রেলস্টেশনে। সেখানে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেল লাইন রেল চলাচলের জন্য উন্মুক্ত করবেন এবং কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করবেন।

পরে রেলযোগে প্রধানমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যাবেন রামু স্টেশন। সেখান থেকে সড়ক পথে রামু সেনানিবাস হয়ে যাবেন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলে। চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া তিনি কক্সবাজারে ৫৩ হাজার কোটি টাকার আরও ১৬টি প্রকল্প উদ্বোধন করবেন। এগুলো হলো-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্তি প্রকল্প। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স গার্ডার ব্রিজ, কক্সবাজার সদরে খাল লাইনিং অ্যাপ্রোচ রোড ও ব্রিজ। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ৪টি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১টি প্রকল্প। এছাড়াও রয়েছে জনস্বাস্থ্য, গণপূর্ত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ৩টি প্রকল্প।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে চীন: রাষ্ট্রদূত

স্টক নিউজ বিডি November 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। চীন সরকারের পক্ষ থেকে কিট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চীনা রাষ্ট্রদূত বলেন, এবছর বাংলাদেশে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি এখনো চ্যালেঞ্জিং। চীন সরকার ও জনগণ বাংলাদেশি জনগণের দুর্ভোগে গভীরভাবে প্রভাবিত।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের আগস্টের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ব্যক্তিগতভাবে ঘোষণা দেন যে, চীন বাংলাদেশকে ২৫ মিলিয়ন আরএমবি ডেঙ্গু প্রতিরোধী সহায়তা দেবে। তারপর থেকে, দুই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ বজায় রেখেছে এবং চীন থেকে ডেঙ্গু প্রতিরোধী জরুরি সরবরাহ নিশ্চিতে সহযোগিতা করেছে।

বাংলাদেশকে চীনের প্রকৃত বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং এর বাইরেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে চীন। সব স্তরে সব ক্ষেত্রে ক্রমবর্ধমান নিয়মিত বিনিময়ের মাধ্যমে আমাদের দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ক্রমাগত সুসংহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

স্টক নিউজ বিডি November 4, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্রুত প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে এর ব্যয় বাড়ে। গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্ব তৎপর হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।

শনিবার (৪ নভেম্বর) সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের দ্বিতীয় প্যাকেজের কাজের উদ্বোধনকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্মাণাধীন মহাসড়কটি বাংলাদেশের সঙ্গে মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত করবে। এতে দেশে বাণিজ্যিক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নতুন বিদেশি বিনিয়োগ আসবে।

চার হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ সিলেট-তামাবিল মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে। এতে সিলেট-তামাবিল অঞ্চলে একটি নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠবে। প্রকল্পটি অত্র এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জীবন-জীবিকার মান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রকল্পের আওতায় পাঁচটি সেতু, ২২টি কালভার্ট, ১১টি ফুটওভার ব্রিজ, সাতটি বাসস্ট্যান্ড, ছয়টি ইউলুপ এবং একটি টোলপ্লাজা নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ায় কথা রয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) আর্থিক সহযোগিতায় মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে।

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলা পরিষদে উপজেলার ১২টি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২১ কোটি ৪০ হাজার টাকা ব্যয়বিশিষ্ট এসব কার্যক্রমের আওতায় সড়ক, স্কুল ভবন, সেতু ও মসজিদ নির্মাণ ও উন্নয়ন করা হয়। অনুষ্ঠানে ড. মোমেন সদর উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার ৩১৫ জন কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অবরোধের শেষদিনে চট্টগ্রামে বেড়েছে গাড়ি

স্টক নিউজ বিডি November 2, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির বৃহস্পতিবার শেষ দিনে চট্টগ্রাম মহানগরীতে নগরজীবন ছিল স্বাভাবিক। নগরীতে প্রত্যেক রুটে চলাচল করেছে বাস, মিনিবাস, লেগুনা। সিএনজি অটোরিকশাও চলেছে স্বাভাবিকভাবে। নগরীর বেশ কয়েকস্থানে নিত্যদিনের যানজটও দেখা গেছে। সপ্তাহের শেষ দিন হওয়ায় লোকজনের আনাগোনাও আগের দুই দিনের চেয়ে বেড়েছে।

মার্কেটেগুলোতে বেচাকেনা হচ্ছে। তবে সাধারণ দিনের চেয়ে ক্রেতার সংখ্যা কম। কর্ণফুলী নদীর সদরঘাটসহ জেটিগুলোতে পণ্য খালাস হয়েছে। বন্দরের বহির্নোঙরেও জাহাজ থেকে পণ্য খালাস চলমান রয়েছে। পণ্যবাহী ট্রাক কাভার্ডভ্যান গন্তব্যে ছেড়ে গেছে। তবে চট্টগ্রাম থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়েনি।

সরেজমিন দেখা যায়, নগরীর রিয়াজ উদ্দিন বাজার, টেরিবাজারসহ অভিজাত মার্কেটগুলো খুলেছে। চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই এবং পাহাড়তলীর আড়তগুলোতে স্বাভাবিক বেচাকেনা হয়েছে।

সরেজমিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি, জামালখান রোড, আন্দরকিল্লা, টেরিবাজার মোড়, কোতোয়ালি মড়ি, নিউ মার্কেট, চকবাজার, বহদ্দারহাট মোড়ে নিত্যদিনের যানজট দেখা গেছে। এসময় কয়েকস্থানে দীর্ঘসময় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। তবে সাধারণ সময়ের তুলনায় যাত্রী সংখ্যা কম বলছেন গাড়ির চালক হেলপাররা। অন্যদিকে অটোরিকশা এবং সাধারণ রিকশাতেও যাত্রী কম বলে দাবি যাত্রীদের।

কাজীর দেউড়ি এলাকায় রিকশা চালক আবুল খায়ের বলেন, সাধারণ সময়ে দুপুরের আগ পর্যন্ত দিনের অর্ধবেলায় ৫০০ টাকার মতো ভাড়া হতো। কিন্তু আজ দেড়শ টাকার মতো হয়েছে। অবরোধের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন কম বের হয়েছে। তাই যাত্রী কম। আবার স্কুল কলেজগুলো খোলা থাকলেও ছাত্র-ছাত্রীরা তেমন যায়নি। এতে রিকশাওয়ালাদের আয়ে প্রভাব পড়েছে বলে জানান তিনি।

টেরিবাজার মুখে টেম্পু চালক মামুন মিয়া বলেন, গত দুই দিনের চেয়ে আজ যাত্রী বেড়েছে। তবে স্বাভাবিকের চেয়ে অনেক কম। যাত্রীর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

খাতুনগঞ্জের ব্যবসায়ী হাবিবুল্লাহ বলেন, অবরোধ হলেও খাতুনগঞ্জে স্বাভাবিক নিয়মে ব্যবসা চলছে। বাজার বসেছে। পণ্য বেচাকেনা হয়েছে। বিক্রিত পণ্য গন্তব্যেও যাচ্ছে।

এদিকে অবরোধ চলাকালে চট্টগ্রাম মহানগর বিএনপির অফিসে কোন নেতাকর্মীকে দেখা যায়নি। তবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে কয়েকস্থানে মিছিল করেছে বলে দাবি বিএনপির।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন আছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খাদিজার নিঃশর্ত মুক্তির দাবিতে অ্যামনেস্টির বিবৃতি

স্টক নিউজ বিডি November 2, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে খাদিজার চিকিৎসা সেবা নিশ্চিত করা ও দ্রুত সব মামলা তুলে নেওয়ারও দাবি জানানো হয়।

বুধবার (১ নভেম্বর) এক টুইট বার্তায় এ বিবৃতি প্রকাশ করে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, খাদিজাতুল কুবরা (২০) এক বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে করাগারে আছেন। ২০২০ সালে একটি ওয়েবিনারে উপস্থাপনার কারণে সম্প্রতি বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর দুই বছর পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়েবিনারে উপস্থাপনের সময় তার বয়স ১৭ বছর হলেও তাকে প্রাপ্ত বয়স্ক হিসাবে ধরে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে এবং একের পর এক জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার জামিনের পরবর্তী শুনানির দিন ১০ নভেম্বর।

পড়াশুনার জন্য খাদিজার এখন ক্যাম্পাসে থাকা উচিত জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি কঠোর আইনের জন্য খাদিজার জেলে থাকা উচিত নয়।

বিবৃতিতে তারা খাদিজার মুক্তি দাবি করে একটি স্বাক্ষরের আয়োজন করেন। বাংলাদেশ সরকারের কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তিন দাবি হলো ১.খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ২. তার মুক্তি যতদিন মূলতবি থাকবে ততদিন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ৩. মত প্রকাশের স্বাধীনতার নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত ও আটক সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য