Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

তথ্যপ্রযুক্তি

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্ম হচ্ছে ই-মেইল। বিশেষ করে অফিসিয়াল যত বার্তা আদান-প্রদান সবকিছু ই-মেইলেই করতে হচ্ছে। এক্ষেত্রে গুগলের জি-মেইল ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে এখন সবচেয়ে বেশি।

ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে বেশিরভাগ সময়ই জি-মেইল ব্যবহার করছেন। তবে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড বারবার পরিবর্তন করে ঝামেলায় পড়েন অনেকেই। কারণ ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করায় নতুন পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন না। যদি এমন ঝামেলায় পড়েন তাহলে কয়েকটি উপায়ে জি-মেইল অ্যাকাউন্ট ফের লগইন করতে পারবেন।

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে এবং রিকভারি ই-মেইল বা ফোন নম্বরের মাধ্যমে খুব সহজেই কাজটি করা যায়। তবে যদি এর কোনোটিই আপনার কাছে না থাকে তারপরও জি-মেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পুনরুদ্ধার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-

প্রথমে ‘গুগল অ্যাকাউন্ট রিকভারি’ অপশনে যেতে হবে।
এখানে জি-মেইল আইডি বা আপনার নাম লিখুন।
এরপর ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
পরবর্তী স্ক্রিনে ৩টি বিকল্প অপশন দেখতে পাবেন। একটি ‘এন্টার ইওর পাসওয়ার্ড’, ‘গেট ভেরিভিকেশন ই-মেইল অন রিকভারি ই-মেইল’ এবং ‘ট্রাই এনাদার ওয়ে টু সাইন ইন’।
এর মধ্যে থেকে ‘ট্রাই এনাদার ওয়ে টু সাইন ইন’ অপশনে ক্লিক করুন।
এখন যে ডিভাইসে এরই মধ্যে ব্যবহারকারী লগইন করেছেন সেখানে একটি মেসেজ পাবেন।
এভাবে আসলে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। এবার ‘ইয়েস,ইটস মি’ অপশনে ক্লিক করুন।
এখন খুব সহজেই জি-মেইল অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে ৩০ জিবিপিএস ব‌্যান্ডউইথ আমদানি করবে ভারতের আসাম রাজ‌্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড’।

মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ভারতের একটি প্রতিনিধিদলের মধ‌্যে রপ্তানির বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত হয়।

বৈঠকে আগামী নভেম্বরের মধ‌্যে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে চুক্তি সইসহ রপ্তানির বিষয়টি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এর আগে এ বিষয়ে ঢাকায় কোম্পানির প্রতিনিধির সঙ্গে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।

মেঘালয় রাজ‌্য সরকারের যুগ্মসচিব (আইটি) কুমবামুট লাং ননগরির বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সাবমেরিন ক‌্যাবল লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, আমাদের ব‌্যান্ডউইথ রপ্তানির বিষয়ে কোনো সমস‌্যা নেই, আমাদের নিজস্ব চাহিদা মেটানোর পরও হাতে যথেষ্ট পরিমাণ ব‌্যান্ডউইথ আছে ও থাকবে। দেশে নেটওয়ার্কের বর্ধিত চাহিদা মিটিয়ে সৌদি আরব ও ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে।

বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক‌্যাবল সংযোগের কাজ শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, তৃতীয় সাবমেরিন সংযোগ সম্পন্ন হলে অতিরিক্ত আরও প্রায় ১৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ সংযুক্ত হবে। এছাড়াও প্রথম সাবমেরিন ক‌্যাবলে আরও তিন হাজার ৮০০ জিবিপিএস ব‌্যান্ডউথ সংযুক্ত হচ্ছে অর্থাৎ বর্তমানে বিদ‌্যমান ক‌্যাপাসিটির চেয়ে প্রায় ৫ গুণ বেশি।

আসামে ব‌্যান্ডউইদথ রপ্তানির যথাযথ প্রক্রিয়া নেওয়ার জন‌্য মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন। প্রক্রিয়া সম্পন্ন হলে সিলেটের তামাবিল থেকে মেঘালয়ের ডাউকি হয়ে গুয়াহাটিতে আসাম নিজস্ব ব‌্যয়ে ক‌্যাবল সংযোগ স্থাপন করবে। এজন‌্য বাংলাদেশ তামাবিল পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বিকল্প লাইন স্থাপন করবে বলে মন্ত্রী প্রতিনিধিকে আশ্বস্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক আখ্যায়িত করে দেশের মানুষের ডিজিটাল জীবনধারা নিশ্চিত করতে প্রতিটি অঞ্চলে নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হতো। ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৮ লাখ। ২০২০ সালে কোভিড শুরুর প্রাক্কালে দেশে এক হাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো। বর্তমানে তা বেড়ে তিন হাজার ৮০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটিতে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্ত্রী উল্লেখ করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন- আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজার শ‌্যামল সরকার, আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কনসালটেন্ট সি আর ডেকা, দীপংকর চৌধুরী।

ভারতের ত্রিপুরা রাজ্য বাংলাদেশ থেকে ২০ জিবিপিএস ব্যান্ডউথ আমদানি করে। ১০ জিবিপিএস দিয়ে আমদানি শুরু করলেও সম্প্রতি তা বেড়ে ২০ জিবিপিএসে উন্নীত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
BTRC

নতুন চারটি আনলিমিটেড ডাটা প্যাক চালু

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় চারটি নতুন ডাটা প্যাকেজ চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসব প্যাকেজ চালু করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিটিআরসি এসব তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসি জানায়, গ্রামীণফোন অপারেটরের মাধ্যমে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা পাওয়া যাবে। এছাড়া টেলিটক অপারেটরের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা পাওয়া যাবে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ বাজারে নিয়ে আসে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন রং ও নকশায় বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্যালাক্সি এ০৩ কোর নামে নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে স্যামসাং। বিশাল স্ক্রিন, দুর্দান্ত ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচারের জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে মোবাইলটি। বাজারে পাওয়া যাচ্ছে, ব্রোঞ্জ ও ওনিক্স ব্ল্যাকসহ আরও দুটি নতুন রঙে।

সবসময়ই ক্রেতাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও অনন্য ফিচারের স্মার্টফোন উৎপাদন করে ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে ব্র্যান্ডটি। সব শ্রেণির মানুষ যেন সাধ্যের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী ফোন কিনতে পারে, সেদিকে সবসময় লক্ষ্য রাখে স্যামসাং। আর এ কারণেই বাজারে এখন পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছে স্যামসাং।

স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৩ কোর স্মার্টফোনটি মূলত যারা আগে বেসিক ফোন ব্যবহার করতেন, কিন্তু এখন স্মার্টফোন ব্যবহার করতে চাইছেন, তাদের কথা চিন্তা করে তৈরি। এছাড়াও যারা একদম নতুন করে স্মার্টফোন ব্যবহার করে ইন্টারনেটের বিস্তৃত দুনিয়ায় প্রবেশ করতে চাইছেন তাদের জন্যও ‘পারফেক্ট চয়েজ’ ফোন হবে এটি।

যারা দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করে গেম খেলেন বা ভিডিও দেখেন তাদের চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্ত করতে ফোনটির রয়েছে শক্তিশালী ব্যাটারি। এরই মধ্যে সব শ্রেণির মানুষের কাছে স্মার্টফোনটির অনন্য ফিচারের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এ মুহূর্তে ফিচার ও দামের মূল্যায়নে এ স্মার্টফোনটি বাজারের অন্যতম সেরা স্মার্টফোন।

স্মার্টফোনটি যেসব ফিচারের কারণে এমন জনপ্রিয়তা পেল, চলুন তা জেনে নেওয়া যাক

এক্সসাইটিং নতুন কালারস্
গ্যালাক্সি এ ০৩ কোর রিলঞ্চ করা হয়েছে আকর্ষণীয় কয়েকটা নতুন ডিজাইনে। ব্রোন্জ এবং অনিক্স ব্ল্যাক, এ দুই কালারের পাশাপাশি গ্লসি অ্যান্ড প্যাটার্নড ফিনিশ ফোনটিকে প্রিমিয়াম একটি ফীল দেয়। সঙ্গে নন স্লিপারি গ্রিপ আপনাকে রাখবে সর্বদা দুশ্চিন্তা মুক্ত।

ভিডিও দেখার সেরা ডিসপ্লে
এ ডিজিটাল যুগে সবাই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভিডিওর দিকে ঝুঁকে পড়েছে। তরুণ প্রজন্মের অনেকেই এসব প্লাটফর্মে ভিডিও বানানোর মাধ্যমে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে চাইছেন। তাদের জন্য দরকার এমন একটি স্মার্টফোন যা ভিডিও দেখার এ চাহিদাকে পূরণ করবে।

স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৩ কোর এর এ স্মার্টফোনটির ডিসপ্লে ক্রেতাদের এমন চাহিদার কথা চিন্তা করেই বানানো হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ইনফিনিটি ভি ডিসপ্লে যার আসপেক্ট রেশিও ২০:৯। স্মুথ ভিডিও দেখার জন্য এ ফিচার ও আসপেক্ট রেশিও-এর ডিসপ্লে স্ক্রিন সবচেয়ে বেশি উপযোগী। কার্ভড ডিজাইনের কারণে ২১১ গ্রাম ওজনের হালকা এ ফোনটি হাতে ধরে রাখা খুবই সহজ।

‘একাই একশ’ ক্যামেরা
এ স্মার্টফোনটির ক্যামেরাকে বলা হচ্ছে ‘একাই একশ’ ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল এবং সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যা এ দামের ফোনগুলোর মধ্যে এটিকে দিয়েছে আলাদা বিশেষত্ব। নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার অনন্য বৈশিষ্ট্যের কারণে ফোনটি এরই মধ্যে স্মার্টফোন ব্যবহারকারী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।

শক্তিশালী প্রসেসর
ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মুথ করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী প্রসেসর। স্যামসাংয়ের এ ফোনটিতে রয়েছে কোয়াড ১.৬ গিগাহার্জ ও কোয়াড ১.২ গিগাহার্জের ইউনিসক অক্টাকোর প্রসেসর। শক্তিশালী এ প্রসেসরের কারণে ফোনটি দিয়ে বিরামহীনভাবে গেমস খেলা যাবে। তাই এ ফোনটিকে ‘হেভি গেমার ক্যাটাগরি’তে ফেলা হয়। নিশ্চিন্ত হয়ে দীর্ঘক্ষণ ভিডিও দেখতে চাওয়া স্মার্টফোনগুলোর মধ্যে এ ফোনটির অবস্থান অনেক ওপরে। গেমস খেলা ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফোনটিতে রয়েছে এলপিডিডিআর ৪ র্যাম।

চ্যাম্পিয়ন ব্র্যান্ডের চ্যাম্পিয়ন ব্যাটারি
ডিজিটাল এ সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে গেমস খেলতে চান বা ভিডিও দেখতে চান। ভিডিও দেখার সময় তা মাঝপথে আটকে গেলে খুব বিরক্ত হন ব্যবহারকারীরা। ফোন ব্যবহারকারীদের এ বিরক্তি থেকে মুক্তি দিতে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের চ্যাম্পিয়ন ব্যাটারি।

পাশাপাশি ব্যবহারকারীদের ফাইলের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে স্যামসাংয়ের এ ফোনটিতে রয়েছে ‘সেইফ ফোল্ডার’ ফিচার। ফোনটিতে রয়েছে স্টোরেজ ও মেমোরি অপ্টিমাইজ করা এবং অ্যাডাপ্টিভ টাইম আউটের মতো আধুনিক সুবিধা।

স্মার্টফোনটির ডার্ক মোড, ইএমআই ক্যালকুলেটর এবং আইডেন্টিফাই সিমিলার পিকচারের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের স্মার্টফোনের অভিজ্ঞতাকে করবে আরও সমৃদ্ধ। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি রম।

এছাড়া ফোনটিতে স্টোরেজ বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। এ সুবিস্তৃত স্টোরেজ ক্যাপাসিটির কারণে ফোনটির ব্যবহারকারীরা প্রচুর ভিডিও ডাউনলোড করে রাখতে পারবে। পাশাপাশি স্মার্টফোনটিতে থাকছে ২০ শতাংশ দ্রুত অ্যাপ লঞ্চ হওয়ার সুবিধা। এসব অনন্য ফিচারসহ বাজারের সেরা এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্য মাত্র ১১ হাজার ৮৯৯ টাকায়।

এতো কম দামে এতো সব দুর্দান্ত ফিচার দিতে সক্ষম হওয়া কেবল বাজারের নেতৃত্বস্থানীয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের পক্ষেই সম্ভব। নাগালের মধ্যে দাম ও সর্বাধুনিক সব সুবিধা এক ফোনে পাওয়ায় এ স্মার্টফোনটির দিকে ঝুঁকছেন দেশের সব শ্রেণির ক্রেতারা। আর নতুন দুটি রঙে বাজারে আসায় এর জনপ্রিয়তা বাজারে আরও কয়েক ধাপ বাড়বে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বর্তমানে সবার হাতেই আছে স্মার্টফোন। একটি নয়, অনেকের আবার একাধিক স্মার্টফোন নিত্যসঙ্গী। তবে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা কিংবা গেম খেলার জন্য যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে ফোনের চার্জ। জরুরি কাজের সময় ফোনে চার্জ না থাকলে নানা ঝামেলায় পড়তে হতে পারে।

তবে এই সমস্যার সমাধানে সঙ্গে রাখতে পারেন পাওয়ার ব্যাংক। একাধিক ডিভাইস চার্জ দেওয়া যায় একসঙ্গে। বড়সড় ঝামেলার হাত থেকে রক্ষা করতে ছোট্ট এই ডিভাইসটি খুবই কার্যকরী। তবে পাওয়ার ব্যাঙ কেনার সময় অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখুন। এতে আপনি খুব ভালো একটি পাওয়ার ব্যাংক কিনতে পারবেন। যা আপনাকে অনেকদিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে সার্ভিস দেবে।

চলুন জেনে নেওয়া যাক পাওয়ার ব্যাংক কেনার আগে কোন বিষয়গুলো জানা জরুরি-

পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই দেখে নিন চার্জিং পোর্ট কয়টি। এটি খুবই জরুরি। কারণ পাওয়ার ব্যাংকে যতগুলো চার্জং পোর্ট থাকবে ততগুলো ডিভাইস চার্জে দিতে পারবেন। স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস কই সঙ্গে চার্জ দিতে পারবেন।

ব্যাটারি ক্যাপাসিটি দেখে নিন। আপনার স্মার্টফোনের থেকে অন্তত ডাবল ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে। পাশাপাশি আপনার স্মার্টফোনের মতোই যেন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি যেন মিলিঅ্যাম্প আওয়ারস তালিকাভুক্ত থাকে। তাহলে অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস পাবেন।

একটা ভালো মানের চার্জার শুধু যে আপনার ডিভাইসটি দ্রুত চার্জ করতে পারে এমনটা নয়, আপনার ডিভাইসকে পাওয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে পারে এবং ওভারহিটিং থেকেও সুরক্ষিত রাখতে পারে। তাই পাওয়ার ব্যাংকের চার্জিং কেবেলটি যেন ভাল মানের হয় সেটি খেয়াল রাখুন।

সস্তায় যে কোনো একটি পাওয়ার ব্যাংক কিনে নিলেই হলো। এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। ভালো মানের এবং চেষ্টা করুন একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনতে। না হলে চার্জ করার পরিবর্তে আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে।

ডিভাইসের চার্জিং স্টেটাস অর্থাৎ কতটা চার্জ হল আপনার ডিভাইস, তা বোঝাতে আজকাল অনেক পাওয়ার ব্যাংকেই থাকছে এলইডি ইন্ডিকেটর্স। স্বচ্ছ এবং পরিষ্কার এলইডি ইন্ডিকেটর্স আছে চাইলে এমন একটি পাওয়ার ব্যাংক কিনতে পারেন।

পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই সেটি চেক করে নিন, যে সেটির আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইস ম্যাচ করে। ডিভাইসের থেকে যদি পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ কম হয়, তাহলে সেটি কাজ করবে না।

এছাড়াও নিশ্চিত করুন, চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট এবং যে ডিভাইস চার্জ করা হবে, তা যেন ম্যাচ করে। অ্যাম্পিয়ার কাউন্টই হলো সেই কারেন্ট, যা চার্জার থেকে যে প্রডাক্ট চার্জ হবে, যা সাপ্লাই করা হয়। চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট যদি কোনোভাবে বেশি হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি কম হয়, তাহলে হয় ডিভাইস চার্জ করবে না বা খুবই ধীরে ডিভাইস চার্জ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টেলিটক

দেনায় জর্জরিত টেলিটক, টিকে থাকা নিয়ে সংশয়

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল ফোন অপারেটর টেলিটক। প্রথমদিকে সাড়াও ফেলেছিল ব্যাপক। সিমের এত চাহিদা ছিল যে প্রথমে লটারির মাধ্যমে বিতরণ করা হয়েছিল। কম কলরেটে বেসরকারি অপারেটরগুলোকে ফেলে দিয়েছিল হুমকিতে। সেই প্রতিষ্ঠানটিই এখন নানাবিধ সমস্যায় জর্জরিত। গ্রাহক সংখ্যায় রয়েছে সবার নিচে। দেনার ভারে জর্জরিত। নেটওয়ার্কের অবস্থাও বেহাল। এ অবস্থায় সম্প্রতি টেলিটকের মাধ্যমে ফাইভ-জি সেবা দেওয়া থেকে সরে এসেছে সরকার। সবমিলিয়ে টেলিটকের অবস্থা এখন নিভু নিভু।

জানা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে প্রতিষ্ঠানটির দেনা ১০০ কোটি টাকা। আর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বা বিটিসিএল ৮৩ কোটি টাকা পরিশোধের জন্য টেলিটককে চিঠি দিয়েছে।

এছাড়া বিটিসিএল, হুয়াওয়ে, সামিট, টাওয়ার কোম্পানি, ই-ডটকো এবং কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছেও দেনা রয়েছে টেলিটকের। বদলি করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককেও।

সংশ্লিষ্টদের দাবি, এই ঋণ পরিশোধের সক্ষমতা নেই টেলিটকের। টিকে থাকতে হলে প্রতিষ্ঠানটিকে অন্য কোম্পানির সঙ্গে একীভূত (মার্জার) হতে হবে। এছাড়া টেলিটকের উন্নয়ন সম্ভব নয়।

এ বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম হাবিবুর রহমান বলেন, ‘আমি কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছি। এসব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। টেলিটকে অবশ্যই গ্রাহক আস্থা ফেরাতে কাজ করবো।’

টেলিটকের এ অবস্থার বিষয়ে জানতে সাবেক এমডি মো. সাহাবুদ্দিনকে ফোন দিলেও তিনি ধরেননি। গত ৪ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তাকে বদলি করা হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা যেটুকু বুঝি, অন্য অপারেটরদের চেয়ে টেলিটকের আর্থিক সক্ষমতা কম। সে কারণে হয়তো দেনা পরিশোধে তাদের বিলম্ব হয়েছে। টেলিটককে টাকা শোধ করার জন্য আমরা বলেছি। আশা করছি তারা তাড়াতাড়ি দেনা পরিশোধ করবে। এক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই। সরকারি প্রতিষ্ঠান বলে এটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিটক বিকশিত না হওয়ার অন্যতম কারণ হলো তাদের মার্কেটিং দুর্বলতা। অনিয়ম, অব্যবস্থাপনা আর সঠিক পরিকল্পনার অভাবেই টেলিটকের আজ এই অবস্থা। টেলিটককে টিকে থাকতে হলে এখন প্রচুর বিনিয়োগ করতে হবে। কিন্তু সরকার এ খাতে বিনিয়োগে আগ্রহী নয়। তাই টেলিটককে টিকে থাকতে হলে এখন এয়ারটেল-রবির মতো মার্জার করে ব্যবসা করতে হবে।

তিনি বলেন, টেলিটকের যে পরিমাণ দেনা আছে, সেই পরিমাণ সম্পদ নেই। সব বিক্রি করলেও দেনা পরিশোধ সম্ভব নয়।

এদিকে সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, সহজে টেলিটকের সিম পাওয়া যায় না। রিচার্জ পয়েন্টও অনেক কম। নেটওয়ার্কের অবস্থাও ভালো নয়। এসব কারণে গ্রাহক টেলিটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

পাওনা পরিশোধে এরই মধ্যে টেলিটককে চিঠি দিয়েছে বিটিসিএল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, আমরা টেলিটকের কাছে ৮৩ কোটি টাকা পাবো। তাদের চিঠি দেওয়া হয়েছে।

এদিকে টেলিটকের কাছে তরঙ্গ বাবদ পাওনা টাকার প্রথম কিস্তির ১০০ কোটি টাকা চেয়েছে বিটিআরসি। বিটিআরসির অর্থ হিসাব বিভাগ থেকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে গত ১ আগস্ট একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে পাঠানো চিঠি মোতাবেক ২ হাজার ৬শ মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ ফি-২০২২ এর প্রথম কিস্তির ১০ শতাংশ বাবদ অগ্রিম আয়কর ১০ শতাংশ হারে উৎসে কর্তনপূর্বক ৯৩ লাখ ৩৯ হাজার ৭০১ টাকা এবং মূসক বাবদ ৭ দশমিক ৫ শতাংশ হারে ৭৭ কোটি ৫ লাখ ৩ হাজার ৩০৮ টাকাসহ মোট ১০০ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৯ টাকা অনতিবিলম্বে ১৫ শতাংশ হারে প্রযোজ্য বিলম্ব ফিসহ পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।’

বিটিআরসির এক কর্মকর্তা জানান, তরঙ্গ বরাদ্দের জন্য গ্রামীণফোন ও রবি প্রথম কিস্তি পরিশোধ করেছে। বাংলালিংক প্রথম কিস্তির জন্য ১৫ শতাংশসহ পরিশোধের শর্তে এক বছর সময় নিয়েছে। তবে টেলিটক (এখনো পরিশোধ করেনি। এজন্য টেলিটককে চিঠি দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ, যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। টেলিটকের সংযোগ সংখ্যা মাত্র ৫৬ লাখ ৫৭ হাজার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
whatsapp

হ্যাকিং থেকে বাঁচতে কড়াকড়ি নিয়ম করছে হোয়াটসঅ্যাপ

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হোয়াটসঅ্যাপ বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। প্রতিনিয়ত ব্যবহারকারী ধরে রাখতে নতুন নতুন সুবিধা যোগ করছে সাইটটি। এজন্য বাড়ছে হ্যাকিংসহ নানা অপ্রীতিকর ঘটনা।

বিপুল সংখ্যক গ্রাহকের কারণেই এই প্ল্যাটফর্মে নিয়মিত হানা দেয় হ্যাকাররা। একটু অসর্তক হলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন ফিচার আনছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। এবার লগইনে নতুন ফিচার নিয়ে এসে ফের সুরক্ষা আঁটসাঁট করলো বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপটি।

সুরক্ষার স্তর বাড়াতে আসছে লগইন অ্যাপ্রুভাল (Login Approval) নামে নতুন ফিচার। এরই মধ্যে টু স্টেপ ভেরফিকেশন শুরু করেছে এই অ্যাপ। সেই ফিচারের উপরে নতুন লগইন অ্যাপ্রুভাল কাজ করবে।

যারা একই অ্যাকাউন্ট কয়েকটি ডিভাসে ব্যবহার করেন তাদের জন্য বেশ সুবিধাই হবে। স্মার্টফোন ছাড়া আলাদা কোনো ডিভাইস থেকে লগইন করলে নতুন ফিচারে আপনার ফোনে নোটিফিকেশন আসবে। এরপর লগইন আছে এমন কোন ডিভাইস থেকে অনুমোদন দিলে তবেই নতুন লগ ইন সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে লেটেস্ট বিটা ভার্সনে এই ফিচার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। খুব শিগগির আপডেটের মাধ্যমে সব গ্রাহকের ফোনে এই ফিচার পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্মার্টফোনের যে দুটি সিস্টেম হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্মার্টফোন বর্তমানে ডাটা আদান প্রদানে সবচেয়ে সহজ মাধ্যম। সহজে বহন করা যায় বিধায় সব ধরনের কাজে স্মার্টফোনের ব্যবহার হচ্ছে। তবে ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গেই এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন ডাটা ফাঁস ও হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। ফলে ডাটা গোপনীয়তা হারাচ্ছে প্রায়শই।

নানা কারণে ফাঁস হতে পারে আপনার গুরুত্বপূর্ণ ডাটা। বিশেষ করে সাধারণ ব্যবহারকারীর বাইরে যারা স্মার্টফোনকে প্রফেশনাল কাজে ব্যবহার করেন তাদের তথ্য চুরি হওয়ার ঝুঁকি বেশি। নানা প্রক্রিয়ায় তথ্য ফাঁস হতে পারে। এরমধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে ‘মেটাডেটা’ ও ‘পেগাসাস’।

মেটাডেটা
প্রায়শই শোনা যায় গুগল,ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করছে। এটি কিন্তু সত্যি। এসব বড় বড় সিস্টেমগুলো ব্যবহারকারীদের যে ডাটা সংরক্ষণ করে সহজভাবে বলতে গেলে তাই মেটাডেটা। অর্থাৎ মেটাডেটাও এক প্রকার ডাটা। ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটার তথ্য দেবে মেটাডেটা।

ধরুন কোনো একটা গান কে লিখেছে, কে গেয়েছে, কখন পাবলিশ হয়েছে, কার সুর করা, কোন অ্যালবামের অংশ, গানের লিরিকে মোট কতটি লাইন আছে, গানটি কী সম্পর্কে লেখা, জনরা কী, এইসব তথ্য হচ্ছে গানটির মেটাডেটা।

মেটাডাটা ব্যবহারকারীর ফোন নম্বর, কোন সার্ভার ব্যবহার করছেন এবং কতক্ষণ ব্যবহার করছেন তার তথ্য, সোশ্যাল মিডিয়ার কোন প্লাটফর্মে কি তথ্য শেয়ার করছেন ইত্যাদি তথ্য সংরক্ষণ করতে পারে দ্বিতীয় পক্ষ, কিংবা আপনার অবস্থান ও ট্র্যাক করতে পারে মেটাডেটার মাধ্যমে। তাই ভার্চুয়াল জগতে একান্ত ব্যক্তিগত তথ্য শেয়ারিং, মূল্যবান নথি আদান-প্রদান করা হতে পারে বিপদজনক।

পেগাসাস
পেগাসাস হচ্ছে একটি স্পাইওয়্যার প্রোগ্রাম। স্পাইওয়্যার হলো ঐ ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যার মাধ্যমে আপনার ব্যবহৃত ডিভাইস হতে তথ্য বা ডেটা অন্যত্র স্থানান্তর হতে পারে। এমনকি আপনার ডিভাইসের কনফিগারেশন ও বদলে দিতে পারে। ২০১৬ সালে পেগাসাসের অস্তিত্ব গবেষকদের নজরে আসলেও ২০২১ সালের মাঝামাঝির দিকে পেগাসাস বাংলাদেশসহ বিশ্বে বহুল আলোচিত একটি ইস্যু হিসেবে দাঁড়ায়।

পেগাসাস ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে যেতে পারে নিরবে। এতে ব্যবহারকারী টেরই পাবেন না কোনোভাবে। ইনস্টল হয়েই এটি ঐ ডিভাইসের একের পর এক তথ্য পাঁচার করতে থাকে অন্যত্র। কল হিস্ট্রি, স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু, মাইক্রোফোন চালু, ডিভাইসের প্রতিটি এপ্লিকেশনের এক্সেস হাতিয়ে নেওয়া থেকে শুরু করে পুরো ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারে পেগাসাস।

তবে সাধারণ হ্যাকিং সিস্টেমে স্পাম ম্যাসেজ কিংবা লিংকে ক্লিক করার মাধ্যমে ডিভাইস এর নিয়ন্ত্রণ অন্যত্র চলে গেলেও উপরোক্ত দুটি প্রোগ্রামের ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করতে হয় না। পেগাসাস থেকে মোবাইল ফোন বাঁচানোর উপায় নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদেশে বেড়াতে গেলে রেস্তোরাঁ-শপিংমল খুঁজে দেবে ইয়েলপ

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। একটি স্মার্টফোন থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর জানা যায়। ঘরে বসেই জানতে পারবেন কাছাকাছি রেস্তোরাঁ, ক্যাফে, হাসপাতালসহ, গ্যাস স্টেশনের খবর। এজন্য আছে ইয়েলপ (Yelp) অ্যাপ। রেস্তোরাঁয় কী কী খাবার পাবেন, কতক্ষণ খোলা থাকবে সবই জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এই অ্যাপটি। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি। শুধু রেস্তোরাঁই নয়, স্পা, কার ওয়াশ, জিম, হেয়ার সেলুন, শপিংমল, ইলেকট্রিশিয়ান, রেসকিউ সেন্টার, বারসহ সব কিছুরই হদিস মিলবে। বিংশ শতাব্দীতে যেমন ডিটেকটরি বই থাকত সবার বাড়িতে। সেখান থেকে কারো ফোন নম্বর খুঁজে নেওয়া যেত। তেমনি এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে আপনি যে এলাকায় আছেন সেখানকার সবকিছুই।

তবে এটা যারা ব্যবসায়িক আছেন তাদের জন্যও খুবই উপকারী একটি অ্যাপ। এখানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে অন্তর্ভুক্ত করতে পারবেন। অ্যাপটি আছে সার্চ বার এবং রিভিউ দেওয়ার অপশন। আপনার কোন প্রতিষ্ঠানের কোন সার্ভিস ভালো লেগেছে কিংবা খারাপ সবই সেখানে পোস্ট করতে পারবেন।

অ্যাপটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ডিভাইসেই। গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করতে পারবেন অ্যাপটি। এমনকি এর নিজস্ব ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন। অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন-

এজন্য আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে অ্যাপটি ইনস্টল করে নিন।
সার্চ বারে গিয়ে কি প্রয়োজন তা লিখুন।
সেখানেই আপনি অনেক অপশন পাবেন।
ধরুন, রেস্তোরাঁ খুঁজছেন। কী ধরনের খাবার চান সেগুলোর অপশন থাকবে। কোন রেস্তোরাঁ বাড়ি থেকে কত দূর, কতক্ষণ খোলা থাকবে সবই জানা যাবে। পছন্দমতো এবার রেস্তোরাঁ বেছে নিন।
এখানে আপনি হোন ডেলিভারি নেবেন নাকি রেস্তোরাঁয় বুকিং দেবেন সেই অপশনও থাকবে।
এছাড়াও সেখানকার দূরত্ব, ডেলিভারি খরচ সব কিছুই জানা যাবে।
যারা জিম করতে ভালোবাসেন তারা জিম অপশনে গিয়ে সাধ্যের মধ্যে জিমনেশিয়াম বেছে নিতে পারবেন।
ধারে কাছের শপিংমল খুঁজে নিতে পারবেন ইয়েলপে খুব সহজেই।

আপনি যদি বিজনেসের জন্য ইয়েলপ ব্যবহার করেন তাহলে সার্চ বারের পাশে ফর বিজনেস অপশন পাবেন। এরপর আপনার বিজনেসের ধরন লিখুন। সেখানে আপনার ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য চাওয়া হবে। সব কিছু ঠিকভাবে লিখে কাজ সম্পন্ন করুন। এতে এরপর আপনার ব্যবসায়িক পণ্য সম্পর্কে কেউ সার্চ করলে আপনার প্রতিষ্ঠানের নামও দেখাবে।

তবে আমাদের দেশে এখনো এই অ্যাপ উপলদ্ধ নয়, আবার বিশ্বের সব দেশেও পাবেন না। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, পোল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড,তুর্কি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ মোট ২১টি দেশে আপনি ইয়েলপের মাধ্যমে খুব সহজেই ডিটেকটরির কাজ করতে পারবেন।

ইয়েলপের জন্মের পেছনে একটি কাহিনি আছে। ২০০৪ সালে পেপালের কর্মচারী জেরেমি স্টপেলম্যান অসুস্থ হয়ে পড়েন। যখন তিনি সেরা ডাক্তারের জন্য অনলাইনে অনুসন্ধান করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন অনলাইনে তেমন কোনো ডাক্তারের তথ্যই নেই। যেখান থেকে সে কাউকে কল করতে পারে।

এরপর তিনি হাসপাতালের তথ্যও খুঁজছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও আশানুরূপ তেমন কোনো তথ্য পাননি। এরপর যখন তিনি সুস্থ হন, তখন এমন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করেন। যেখানে মানুষ চাইলে যে কোনো কিছু খুঁজে পাবে। তার বাড়ির আশেপাশের হাসপাতাল থেকে শুরু করে রেস্তোরাঁ, বার থেকে শুরু করে সবকিছু। সেখান থেকেই জন্ম ইয়েলপের। এজন্য তার খরচ হয়েছিল প্রায় ১ লিমিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকা। এই অর্থও তিনি সংগ্রহ করেছিলেন বন্ধুদের কাছ থেকে। খুব শিগগির হয়তো সব দেশেই এটি ব্যবহার শুরু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
5G

দেশে কাল থেকে চালু হচ্ছে 5G সেবা

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে আগামীকাল রবিবার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে ফাইভজি বা পঞ্চম প্রজন্মের সেবা। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে রাজধানী ঢাকার চারটি এলাকায় এবং ঢাকার বাইরে দুটি এলাকায় এই সেবা চালু করা হবে।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে, সংসদ ভবনের কাছে মানিক মিয়া এভিনিউতে, সচিবালয়ে এবং ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় টেলিটকের বিটিএস বা বেইস ট্রানসিভার স্টেশনের মাধ্যমে এটি চালু করা হবে।

ঢাকার বাইরে চালু করা হবে টুঙ্গিপাড়ায় এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়।

এর মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

জানা যায়, টেলিটকের ফোরজি সিমেই ফাইভজি সেবা মিলবে। ফোরজি সিম ফাইভজিতে সক্রিয় করে নিতে হবে। তবে টেলিটক গ্রাহকরা সবাই এখনই এ সুবিধা পাবে না। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোরজি সিম ফাইভজিতে সক্রিয় করে দেওয়া হবে। আর ফাইভজি সেবা পেতে হলে মোবাইল হ্যান্ডসেটটিও ফাইভজি সক্ষম হতে হবে। ভয়েস কল বা মোবাইল ফোনে কথা বলতে এ সেবা কাজে লাগবে না। সেবাটি ইন্টারনেটের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য