Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নাভানা ফার্মাসিউটিক্যালস

নাভানা ফার্মাসিউটিক্যালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 30, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ৭৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৫৭ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৩৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাভানা ফার্মার লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৫২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২২২ তারিখে কোম্পানিটির শেোয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৪১ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৬৫ পয়সা ইপিএস হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিরি এনএভি হয়েছে ৩৯ টাকা ৫১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

নাভানা ফার্মাসিউটিক্যালসের বিডিংয়ের তারিখ নির্ধারণ

স্টক নিউজ বিডি June 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং শুরু হবে আগামী ৪ জুলাই বিকাল ৫টায়। চলবে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২৬তম কমিশনের সভা নাভানা ফার্মার বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিধি অনুসারে, বুক বিল্ডিং পদ্ধতির আওতায় কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি প্রথমে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করবে। যে দামে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত শেয়ার বিক্রি শেষ হবে, সেটি হবে এই শেয়ারের কাট-অফ প্রাইস। আর আইপিওতে এই কাট-অফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেষ বিক্রি শেষ হবার পর কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য আলাদা সময়সূচি ঘোষণা করবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

গত ১ জুলাই, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৯ পয়সা। গত ৫ বছরে কর পরবর্তী মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫১ টাকা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ০২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী মূল্য ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ রোগীদের নাভানা ফার্মাসিউটিক্যাল এর চিকিৎসা সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ রোগীদের নাভানা ফার্মাসিউটিক্যাল এর চিকিৎসা সামগ্রী বিতরণ

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য নাভানা ফার্মাসিউটিক্যাল এর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

নাভানা ফার্মাসিউটিক্যাল-এর তত্বাবধানে কোম্পানির চেয়ারম্যান জনাব আলহাজ্ব আনিসুজ্জামান চৌধুরী রণি ও ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রসেসর ডাঃ মো জুনায়েদ শফিক সহ পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যানের একান্ত সচিব ও নির্বাহী, জনাব আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ এসব চিকিৎসা সামগ্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব মো শামীম আহসান এর নিকট হস্তানন্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন নাভানা ফার্মার চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক রাজীব চক্রবত্তী, আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কাজী জহির উদ্দীন, খোরশেদ আলম হিরু, আতিকুজ্জামান ও আসিফ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

নাভানা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ বুধবার (৮ জুন) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২৬তম কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি প্রথমে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করবে। যে দামে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত শেয়ার বিক্রি শেষ হবে, সেটি হবে এই শেয়ারের কাট-অফ প্রাইস। আর আইপিওতে এই কাট-অফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেষ বিক্রি শেষ হবার পর কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য আলাদা সময়সূচি ঘোষণা করবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থ নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

গত ১ জুলাই, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৯ পয়সা। গত ৫ বছরে কর পরবর্তী মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫১ টাকা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ০২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী মূল্য ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত, শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ​এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। অন্যদিকে এএফসি ক্যাপিটাল লিমিটেড নাভানা ফার্মার আইপিও প্রক্রিয়ার রেজিস্ট্রার হিসেবে কাজ করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় নাভানা ফার্মা

শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় নাভানা ফার্মা

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বুক-বিল্ডিং পদ্ধতির অধীনে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। বুক-বিল্ডিংয়ের মানদণ্ড অনুযায়ী, কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিজেদের পরিচয় করিয়ে দেবার জন্য আজ (২১ ডিসেম্বর) একটি রোডশোর আয়োজন করে।

রাজধানীর সেরাটন হোটেলে আয়োজিত এ রোড শোতে কোম্পানিটি তাদের প্রসপেক্টাসে বিগত ৫ অর্থাবছরের ফিন্যান্সিয়াল প্রতিবেদন তুলে ধরেছে।

অনুষ্ঠানে উপস্থিত নাভানা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, নাভানা ফার্মাসিউটিক্যাল সব সময় মান সম্মত প্রোডাক্ট তৈরি করে যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোম্পানিটি শক্ত অবস্থানে রয়েছে। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নাভানা কোম্পানি টেক্স পরবর্তী ২০ কোটি টাকা মুনাফা করেছে।

তিনি আরও বলেন, নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ৩০ বছর অতিক্রম করেছে। এর মধ্যে আমরা মানুষের আস্থা অর্জন করেছে। আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করবো। এছাড়াও বাংলাদেশে আমরা ভ্যাকসিন তৈরির করার পরিকল্পনা আছে।

উক্ত রোড-শো তে আরও উপস্থিত ছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জুনায়েদ শফিক, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং ড. সাঈদ আহমেদ, এশিয়ান টাইগারের ব্যবস্থাপনা পরিচালক ফুয়াদ হোসেনসহ আরও অনেকে।

নাভানা ফার্মাসিউটিক্যালস ৩১ মার্চ ১৯৮৬ সালে গঠিত হয়। কোম্পানিটি মূলত পশুচিকিৎসা এবং মানব স্বাস্থ্য এই দুটি বিভাগের অধীনে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানীর ভেটেরিনারি বিভাগ পোল্ট্রি, দুগ্ধ এবং জলজাত পণ্য সহ বিভিন্ন বিভাগের জন্য ১২৩ টিরও বেশি উচ্চ-মানের ওষুধ এবং ফিড সাপ্লিমেন্ট তৈরি করে এবং বাজারজাত করে।

অন্যদিকে, মানব স্বাস্থ্য বিভাগ ২৭৭ টিরও বেশি ওষুধ তৈরি করে। যার ট্যাবলেট, ক্যাপসুল, ওরাল লিকুইড, অ্যাম্পুল, শুকনো পাউডার শিশি, সাসপেনশনের জন্য পাউডার, চোখের ড্রপ, ক্রিম ও মলম ইত্যাদি রয়েছে।

নাভানা ফার্মা প্রায় ৩০০০ কর্মী নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫ টি দেশে এসব পণ্য রপ্তানি করে থাকে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৭.৯৮ কোটি টাকা, যা আগের অর্থবছরে ১৩.১৩ কোটি টাকা ছিল। এ সময়ে কোম্পানিটির আয় ছিল ৩৬০.৬৬ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩১৪.৯০ কোটি টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.২৪ টাকা, যা আগের বছরে ছিল ১.৬৪ টাকা। এবং ২১ অর্থবছরে এ এর শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ৪০.৯ টাকা।

কোম্পানিটির কারখানা নারায়ণগঞ্জ জেলার রূপসী, রূপগঞ্জ, অবস্থিত।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ​এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। অন্যদিকে এএফসি ক্যাপিটাল লিমিটেড নাভানা ফার্মার আইপিও প্রক্রিয়ার রেজিস্ট্রার হিসেবে কাজ করছে।

বাংলাদেশে ওষুধ শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে. স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ প্রায় শতভাগ বিদেশী ওষুধের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হচ্ছে।

স্থানীয় ঔষধ ও রাসায়নিক ক্ষাতের প্রতিষ্ঠানগুলো এখন দেশীয় বাজারের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে। প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন, হৃদরোগ ও ক্যান্সার রোগের ওষুধ এবং ইনসুলিন সহ বিভিন্ন জটিল এবং আন্তর্জাতিক মানের

ওষুধ তৈরি ও উৎপাদন করছে। তাই এই খাতে বিনিয়োগকে সম্ভাবনাময় মনে করছেন বিশ্লেষকেরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

আজ নাভানা ফার্মার রোড শো

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। এ জন্য কোম্পানিটি রোড শো আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। অন্যদিকে এএফসি ক্যাপিটাল লিমিটেড নাভানা ফার্মার আইপিও প্রক্রিয়ার রেজিস্ট্রার হিসেবে কাজ করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

নাভানা ফার্মার রোড শো ২১ ডিসেম্বর

স্টক নিউজ বিডি December 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। এ জন্য কোম্পানিটি রোড শো’র আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য