Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ফিনল্যান্ড

রাশিয়া সীমান্ত

রাশিয়া সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সীমান্ত আইন পরিবর্তন করবে ফিনল্যান্ড

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাশিয়া সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সীমান্ত আইন পরিবর্তনের পরিকল্পনা করছে ফিনল্যান্ডের সরকার। বৃহস্পতিবার (৯ জুন) এ ঘোষণা দেওয়া হয়। ইউক্রেনে আগ্রাসন পরবর্তী রাশিয়ার হুমকি মোকাবিলার প্রস্তুতি জোরালো করতেই এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য বর্তমানে আবেদন করে রেখেছে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের যুদ্ধের ইতিহাসও রয়েছে। তবে দুই দেশের সীমান্ত এলাকা এখন প্লাস্টিক লাইনে ঘেরা রয়েছে, যা ১৩শ কিলোমিটার (৮১০ মাইল) দীর্ঘ।

ফিনল্যান্ডের ওপর চাপ বাড়াতে রাশিয়া সীমান্তে আশ্রয় প্রার্থীদের পাঠাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরালো করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত বছর ইউরোপিয়ান ইউনিয়নও (ইইউ) বেলারুশের বিরুদ্ধে এমন অভিযোগ আনে। ওই সময় মধ্যপ্রাচ্যে, আফগানিস্তান ও আফ্রিকার হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পোলিশ সীমান্তে আটকে পড়ে।

আইন সংশোধন করে দেয়াল, নতুন সড়ক, টহল বাড়াতে সীমান্ত স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা করছে ফিনল্যান্ড সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেন, পরবর্তীতে, সরকার ফিনিশ বর্ডার গার্ডের মূল্যায়নেরভিত্তিতে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ জোনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সূত্র: রয়টার্স

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

স্টক নিউজ বিডি May 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে রাশিয়ার তোপের মুখে আছে ফিনল্যান্ড। রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে।

এমন সময় এই ঘোষণা এল, যখন ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে রাশিয়ার তোপের মুখে আছে ফিনল্যান্ড। যদিও রাশিয়া বলছে. ফিনল্যান্ড রুশ মুদ্রা রুবলে গ্যাসের অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্যাসগ্রিড ফিনল্যান্ড এক বিবৃতিতে বলেছে, ইমাত্রা প্রবেশ পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে ফিনল্যান্ডে এই ইমাত্রা পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ করা হতো।

ফিনিস রাষ্ট্রীয় মালিকানাধীন পাইকারি গ্যাস বিক্রেতা গ্যাজম গ্যাস সরবরাহ বন্ধের তথ্য নিশ্চিত করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফিনল্যান্ডের সংসদ

ফিনল্যান্ডের সংসদে ন্যাটোতে যোগদানের পক্ষে ভোট

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ন্যাটোর সদস্যপদের জন্য আবেদনের পক্ষে ভোট দিয়েছে ফিনল্যান্ডের সংসদ। ফিনল্যান্ডের বৈদেশিক বিষয়ক কমিটি জানিয়েছে ‘ সদস্যপদ পাওয়ার জন্য আবেদনের পক্ষে ভোট দিয়েছেন ১৮৮ জন সদস্য, বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।

এর আগে গত রোববার রাশিয়ার হুমকির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের পরিকল্পনার কথা জানায় ফিনল্যান্ড। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো নিশ্চিত করেন, তার দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে।

সূত্র: সিএনএন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভ্লাদিমির পুতিন

ন্যাটোতে যোগ দিয়ে ‘ভুল’ করছে ফিনল্যান্ড: পুতিন

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ন্যাটোতে যোগ দেয়া নিয়ে ফিনল্যান্ডকে সাবধান করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোকে তিনি জানান, নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়া হবে একটি ‘ভুল’। একইসঙ্গে ফিনল্যান্ডের নিরাপত্তার উপরে কোনো হুমকি নেই বলেও আশ্বাস দেন পুতিন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, শনিবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। ফিনিশ প্রেসিডেন্টই পুতিনকে ফোন করেছিলেন। তিনি তার টুইটার পেজে বিষয়টি জানিয়ে একটি টুইটও করেন। রাশিয়া ইউক্রেনে হামলা করলে প্রতিবেশি দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। আগে থেকেই কথা চললেও এবার ন্যাটোতে যোগ দিতে মরিয়া ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

ফোনালাপে ফিনল্যান্ডের জন্য নির্দিষ্ট কোনো হুমকি দেননি পুতিন। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ন্যাটোতে যোগ দেয়ার পাল্টা জবাবের কথা জানিয়েছে

এরইমধ্যে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। শনিবার ফোনালাপেও আরও ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন পুতিন। ক্রেমলিন থেকে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট সাবধান করে জানিয়েছেন, ফিনল্যান্ড যদি তাদের এতদিনকার নিরপেক্ষ অবস্থা বাতিল করে সেটি হবে একটি বড় ভুল। কারণ ফিনল্যান্ডের নিরাপত্তার উপরে কোনো হুমকি নেই। দেশটির রাজনৈতিক ভাবনায় যদি এ ধরণের পরিবর্তন আসে, তাহলে তা রাশিয়া-ফিনল্যান্ড সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। অথচ বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে ভালো প্রতিবেশি এবং সহযোগীতার সম্পর্ক গড়ে উঠেছে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য