Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বঙ্গবন্ধু

জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

স্টক নিউজ বিডি August 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতিবারের ন্যায় এবারও শোকার্ত বাঙালি জাতির সঙ্গে একাত্ম হয়ে দলটি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মসূচি হলো— ১৫ আগস্ট সোমবার সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল সাড়ে ৬টায় জাতির জনকের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ (রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে)। সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।

সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন।

বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। পাশাপাশি মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) বিশেষ প্রার্থনা, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করা হবে।

দুপুরে সারাদেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন করা হবে। বাদ আসর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল (বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ)।

১৬ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের স্মরণসভা। ওই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাগুলোর সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বঙ্গবন্ধুর হত্যা নিয়ে সুশীলদের কথা নেই: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি August 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুশীল সমাজের বিশাল অংশ আজ মানবতার কথা বলে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা বা তার পরিবারকে নির্বংশ করার চেষ্টা নিয়ে তাদের কথা নেই। ২০০৪ সালে গ্রেনেড হামলা নিয়ে কথা নেই। ২০১৩-১৪ সালে পুড়িয়ে মানুষকে হত্যা করা হলো, পঙ্গু করে দেওয়া হলো, এতে কারও মানবাধিকার নিয়ে কথা নেই।

রোববার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম ‘ষড়যন্ত্রের উৎপাটনই শোকাবহ আগস্টের অঙ্গীকার’ শীর্ষক এক সেমিনার আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাজীবনে বঙ্গবন্ধু কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। ধাপে ধাপে সবকিছু করেছেন। পুরো দেশটাকে এগিয়ে নেওয়ার পথরেখা তৈরি করেছেন।

মন্ত্রী বলেন, আজ মির্জা ফখরুল বলেন, তারা সংখ্যালঘু নির্যাতন করেননি। আমরা এতটাও ভোলা নই, ’৭১ ভুলে যাইনি। ’৯১ এর পরে ২০০১ এর পরে কী হয়েছিল, তা ভুলে যাইনি। গোপাল কৃষ্ণ, ফাহিমা মুনিমা সব ভুলে যাবো? যাদের মাধ্যমে আমরা এমন নৃশংসতা দেখেছি। তারা বলে আমরা নির্যাতন করিনি। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ষড়যন্ত্র আজও চলছে, একই লোকদের দিয়েই চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র প্রতিহত না করার খেসারত কী দিতে হয় এটা আমরা এখন জানি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট মেজর (অব.) নাসির উদ্দিন আহাম্মেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলা ও নিউজবাংলা২৪.কমের ডিরেক্টর (মিডিয়া) মো. আফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খুনিকে ফেরত না দিলে কানাডার সঙ্গে বন্ধুত্ব প্রশ্নবিদ্ধ হবে

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে ফেরত না দিলে বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর দুজন খুনির অবস্থান আমরা জানি। তাদের একজন এ এম রাশেদ চৌধুরী, সে আছে যুক্তরাষ্ট্রে। অন্যজন এস এইচ এম বি নূর চৌধুরী, সে আছে কানাডায়। নূরকে আনার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু কানাডা সরকার তাকে ফেরত দিতে অপারগতা জানাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, কানাডা সরকার বলছে, তাদের আইন আছে, যদি কোনো ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দেওয়া হয় বা এমন কোনো মামলা আছে, যেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তখন তারা সেই ব্যক্তিকে ফেরত দিতে চান না। তারপরও আমরা অনবরত এটা নিয়ে তাগিদ দিচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তারা তাকে ফেরত না দেন, তাহলে তাদের (কানাডা) সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তা প্রশ্নবিদ্ধ হবে। এটাও আমরা তাদের জানিয়ে দেবো।

মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘১৫ আগস্টের নেপথ্যের কুশীলব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা খুনিদের যখন আমরা দেশে ফিরিয়ে আনার জন্য কথাবার্তা বলেছি, কেউ কিন্তু এ প্রশ্নটা অন্তত তুলতে পারেননি যে, বিচার কার্যক্রম সঠিকভাবে হয়নি। কিংবা বিচারকে প্রভাবিত করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারকার্যের মাধ্যমে আসলে বাংলার মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন অধ্যায় রচিত হয়েছে। ফলে ১০০ বছর পরও কেউ এ মামলার বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।

সাধারণ আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার হোক- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনটিই চাওয়া ছিল জানিয়ে আনিসুল হক বলেন, ইনডেমনিটি বাতিল করা হলো। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকে চেয়েছিলেন যেন এ মামলার বিচারকাজ সাধারণ আদালতে হয়। জনসম্মুখে যেন এ মামলার রায় হয়। বাংলার জনগণ যেন জাতির পিতার খুনিদের সাজা কার্যকর হওয়ার প্রত্যক্ষ সাক্ষী হতে পারে।

তিনি বলেন, বিচারিক আদালতে এ মামলার রায় হলো। এরপর সেটা হাইকোর্টে এলো। তখনো কিন্তু শেখ হাসিনার সরকারই দায়িত্বে। হাইকোর্টের সাতজন বিচারপতি তখন এ মামলা শুনতে বিব্রতবোধ করেছিলেন। তারা কেন বিব্রতবোধ করেছিলেন, তা এখনো আমার বুঝে আসে না। আমি একজন আইনজীবী। এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। আইনের পরিভাষায় বিব্রত হওয়ার বিষয়টি রয়েছে। তাই এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে অর্থাৎ দেশের জনগণ এটা মনে করতেই পারেন যে, ওই বিচারপতিরা নিশ্চয়ই এ হত্যাকাণ্ডের (বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা) পক্ষের শক্তি। এটাই বাস্তব, এটাই সত্য। এখন যে নেপথ্যের কুশীলব নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি, সেখানে তো এদেরও আপনি নেপথ্যের কুশীলবের তালিকা থেকে বাদ দিতে পারবেন না। এটাও আমাদের চিন্তা করতে হবে।

১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বিচারে কমিশন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, নেপথ্যের কুশীলব কারা, তাদের চিহ্নিত করতে হবে। কিন্তু তাদের অধিকাংশই তো এখন গত হয়েছেন (মারা গেছেন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা আছে। সেটা আমি সংসদে দাঁড়িয়েও বলেছি, নেপথ্যের কুশীলবদের বিচারে একটা কমিশন হবে। কমিশনের প্রারম্ভিক কাজ হলো- আইনটা তৈরি করা। এটা করার চেষ্টা আমরা করছি। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে এটা দ্রুত করে ফেলবো।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম প্রমুখ।

বিশেষ আলোচক ছিলেন ইতিহাসবিদ ও শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন এবং গবেষক, লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয়। তারা এ পর্যন্ত ১৯ দফা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এখানো যড়যন্ত্র করে যাচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেচ ভবন মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শামসুল আলম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তখন দেশের উন্নয়ন স্থিমিত করা হয়েছে। এখন আবার সে অপচেষ্টা চলছে।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশে তখন কোনো টাকা-পয়সা ছিল না, খাবার ছিল না। ১৯ দিনের মাথায় বঙ্গবন্ধু পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন। যেখানে ভারত স্বাধীনতার তিন বছর আর পাকিস্তান ছয় বছর পর সেটা করেছে। এটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর দুরদর্শিতা সম্পর্কে ধারণা গেছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এরপর কৃষিতে কাজ করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গবেষণা প্রতিষ্ঠান করেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি কৃষির যে ভিত্তি তৈরি করেছেন সেটা অবিস্মরণীয়। এজন্যই এখন কৃষির বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, সেজন্য উন্নয়নের বিরোধীরা তখন দীর্ঘ পরিকল্পনা করে তাকে হত্যা করেছে। এরা তারাই, যারা স্বাধীনতায় পরাজিত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠকে আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

বঙ্গবন্ধু শুধু বাংলা নয়, সারা বিশ্বময়: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছিল শোষিতের গণতন্ত্রের পক্ষে। স্বাধীন বাংলাদেশ সাম্রাজ্যবাদী ও পরাজিত শক্তি মেনে নিতে পারেনি তাই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি, বঙ্গবন্ধু শুধু বাংলা নয়, আজ সারা বিশ্বময়।

রোববার (২৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) ভার্চুয়াল এ আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির বিপরীত ধারা সামরিক স্বৈরাচার, অপরাজনীতি, ধর্মকে ক্ষুদ্র ও হীনস্বার্থে ব্যবহার করার রাজনীতি। রাজনীতি একটি ইতিবাচক বিষয় কিন্তু রাজনীতির এই ভিন্ন ধারায় আদর্শের কিছু খুঁজে পাইনি। আওয়ামী লীগ যে আদর্শের রাজনীতি করে, তা উদার মানবতাবাদী, অসাম্প্রদায়িক রাজনীতি। সেই রাজনীতির বিরোধিতা করা ভিন্ন ধারা রাজনীতির মূল উদ্দেশ্য ও লক্ষ্য। অর্থাৎ পুরোটাই নেতিবাচক। একটি আদর্শের বিরুদ্ধে তাদের অবস্থান। তাদের নিজস্ব কোনো আদর্শিক অবস্থান খুঁজে পাওয়া যায় না। তারা নিজেদের আদর্শকে সামনে আনছে না। কারণ মানুষ হত্যা করা, ষড়যন্ত্র করা, ক্যু-করা, আগ্নিসন্ত্রাস করা এগুলো কোনো আদর্শ হতে পারে না। এগুলো রাজনীতির উপাদান হতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু এই অপরাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে মানুষের অধিকারের পক্ষে, অসাম্প্রদায়িক গণতন্ত্রের পক্ষে রাজনীতি করেছেন। সর্বভারতীয় রাজনীতিতে কিংবদন্তি নেতাদের বঙ্গবন্ধু দেখেছেন। সেই পরিবেশের মধ্য থেকে টুঙ্গি পাড়ার খোকা আমাদের জাতির জন্য আলোকবর্তিকা হয়ে এসেছেন। দেশভাগের ঠিক আগে আগে তার রাজনৈতিক দীক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরত বোস, তাদের একটি প্রস্তাব ছিল, স্বাধীন যুক্ত বাংলার, সেটি হয়নি।

দীপু মনি বলেন, যখন পাকিস্তান তৈরি হলো, পাকিস্তান কাঠামোর মধ্যে বাঙালির অধিকার কখনই বাস্তবায়িত হবে না, এটি বঙ্গবন্ধু একেবারে গোড়াতেই বুঝেছিলেন। বাঙালির স্বাধীন রাষ্ট্রের চিন্তা গোঁড়া থেকেই তার মনের মধ্যে ছিল। বাঙালির স্বাধীন রাষ্ট্রের চেহারা কেমন হবে সেটির রূপরেখা আমরা বঙ্গবন্ধুর মধ্যে দেখতে পাই।

‘বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হলো? তখন বিশ্ব দুইভাগে বিভক্ত। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন বিশ্ব আজ দুইভাগে বিভক্ত। একদিকে শোষক আরেকদিকে শোষিত। বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্রের পক্ষে ছিলেন। তিনি শোষিতের গণতন্ত্রের কথা বলেছিলেন। তিনি সেই সময়ের সাম্রাজ্যবাদী শক্তির সব প্রচেষ্টাকে নষ্ট করে দিয়ে বাঙালিকে দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। সেটি সাম্রাজ্যবাদীরা মেনে নিতে পারেনি।’

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যদি তার সাফল্যের জায়গায় পৌঁছে যান, তাহলে সাম্রাজ্যবাদীদের নাক কাটা যায়, তাদের পরাজয় হয়। সেটি তারা মেনে নিতে পারেনি। তখন যেভাবে বিভিন্ন দেশে জাতীয়তাবাদী নেতাদের হত্যা বা ক্ষমতাচ্যুত করা হয়েছিল তাদের সবাই কী ধরনের নেতা ছিলেন, তারা নিজ দেশকে কেমন দেখতে চেয়েছিলেন, নিজেদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং ওইসব দেশে নেতাদের হত্যা করে সামরিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। সেইসব দেশের সম্পদগুলো প্রায় চিরদিনের মতোই বহুজাতিক কোম্পানির হাতে চলে গিয়েছিল। তা থেকেই আমরা বুঝতে পারি কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তারা চেয়েছিল প্রতিশোধ নিতে। বাংলাদেশের ওপর তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে।

এপিইউবি সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে ও কাজী আনিস আহমেদ সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দীল আফরোজা বেগম, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু কাজ করে গেছেন : পলক

গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু কাজ করে গেছেন : পলক

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন ঢাকা মানে বাংলাদেশ নয়। গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তিনি কাজ করে গেছেন। ৫০ বছর আগে সংবিধানে দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা রাষ্ট্রের নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। বঙ্গবন্ধু আর ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশকে উন্নত সোনার বাংলায় পরিণত করে যেতে পারতেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে গ্রামের দুখী মানুষের মুখে হাসি ফোটানের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।’

আজ শনিবার সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের ছয় হাজার পরিবারে পারিবারিক সাইলো (মটকা) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে কখনো ক্ষমতা মনে করেন না, মনে করেন জনগণের সেবক। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানের চেষ্টায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উপলব্ধিতে সবসময় মানুষের কল্যাণ চিন্তা। দেশে কোনো মানুষ আর গৃহহীন থাকবে না, অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না- এমন মানবিক রাষ্ট্র নির্মাণে কাজ করছে বর্তমান সরকার বলে উল্লেখ করেন পলক।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে প্রথম প্রতিবাদ করেছেন কবি ও আবৃত্তিকাররা

স্টক নিউজ বিডি January 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবিতা, গান, নাটক তথা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যেভাবে প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ উদ্বুদ্ধ হয় তা আর কোনো কিছুতে হয় না। তিনি বলেছেন, ‘জাতির পিতা হত্যাকাণ্ডের পরও যখন রাজনীতি নিষিদ্ধ ছিল তখনো প্রতিবাদ করেছেন কবি ও আবৃত্তিকাররা।’

শেখ হাসিনা বলেন, ’৭৫ এর ১৫ আগস্টের পর যখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছিল না তখন আমাদের কবিতার মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়।’

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২’ এর উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত আবৃত্তি উৎসবে ভার্চুয়ালি যোগদান করেন।

শেখ হাসিনা বলেন, নাট্যকার দীন বন্ধু মিত্রের ‘নীল দর্পন’ নাটকের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন যেভাবে এগিয়ে গিয়েছিল- একটি কবিতার শক্তি যে কত বেশি সেটাতো আমরা নিজেরাই জানি। ’৭৫ এর ১৫ আগস্টের পর যখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছিল না তখন আমাদের কবিতার মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়।

তিনি বলেন, আমাদের ওপর কতবার আঘাত এসেছে কিন্তু বাঙালি বসে থাকেনি, প্রতিবারই প্রতিবাদ করেছে। কারণ, আমাদের সাহিত্য চর্চাতো বৃথাই হয়ে যেতো। এক একজন কবি, শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকার আমাদের যা কিছু দিয়ে গেছেন এগুলো আমাদের সম্পদ।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমি বলবো যে এ দেশের আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে এ দেশের কবিদের এবং আবৃত্তিকারদের। আমি কৃতজ্ঞতা জানাই তাদের সকলের প্রতি।’

তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, সে সময় অনেকেই যে যেভাবে পেরেছেন, লিখেছেন, নাটক করেছেন, সাহিত্য রচনা করেছেন, বই ছাপিয়েছেন, প্রতিবাদ করে গ্রেফতারও হতে হয়েছে কাউকে কাউকে। কিন্তু থেমে থাকেননি কেউ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পাঁচ দিনব্যাপী এই আবৃত্তি উৎসবের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’-এর প্রদান করেন।

বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কবিতার অমোঘ শক্তির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমরা যখন আন্দোলন শুরু করলাম স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখনো কত নাটক, কবিতা-বিভিন্ন আবৃত্তির মধ্যদিয়েই এগিয়ে যেতে হয়েছে আমাদের। সেখানে অনেক বাধা বিপত্তিও এসেছে। তখনকার কবিতার উৎসব অনেক বাধার মধ্যদিয়েই করতে হতো।

প্রধানমন্ত্রী বলেন, এসব কবিতা পাঠের আয়োজন বা উৎসবে যাওয়া তার অভ্যাস ছিল, কখনো দূরে বসে বা গাড়িতে বসেও তিনি শুনেছেন।

তিনি বলেন, এই কবিতার মধ্য দিয়ে আমাদের অনেক না বলা কথা বলা হয়। অনেক সংগ্রামের পথও দেখানো হয়।

শেখ হাসিনা একজন রাজনীতিবিদ এবং এ জন্য বিভিন্ন জায়গায় বক্তৃতা প্রদান করলেও সংস্কৃতি চর্চার আবেদন বক্তৃতার চেয়ে অনেক বেশি বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, আমি কথা বলে একটি মানুষকে যতটুকু উদ্বুদ্ধ করতে পারি, তার চেয়ে অনেক বেশি উদ্বুদ্ধ হয় মানুষ একটা কবিতা, গান, নাটক বা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। যার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছে পৌঁছনো যায়।

গ্রাম বাংলার চিরায়ত ‘কবি গান’র আসরের প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাদের দেশে আগে কবিয়ালদের লড়াই হতো। আসলে বাঙালিরা সহজাতভাবেই কবি, এটা হলো বাস্তবতা।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ূন আখতারের নেতৃত্বে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ( প্রশাসন) প্রফেসর ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সজীব ওয়াজেদ জয়

বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু : সজীব ওয়াজেদ জয়

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেই দেশকে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এ কথা লিখেছেন তিনি।

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
২০২১ সালে বিজয়ের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদযাপন করছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের এই ৫০ বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছে অর্ধেকেরও অনেক কম সময়।

মুক্তিযুদ্ধে রক্তাক্ষয়ী বিজয়ের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভের পর, মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বল্প সম্পদ ও মানবসম্পদকে কাজে লাগিয়ে তিনি যখনই একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার পথে এগোচ্ছিলেন, ঠিক তখনই বাংলাদেশের স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র তাকে সপরিবারে হত্যা করে। এরপর স্বৈরশাসকদের দুঃশাসনে বাংলাদেশ উন্নতি করা তো দূরের কথা, দেশ আবার নিমজ্জিত হতে থাকে এক অতল অন্ধকারে।

সেই দুরবস্থা থেকে বাংলাদেশকে গড়ার প্রত্যয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে, ১৯৯৬ সালে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার, দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করে তোলে।

এরপর আবার ২০০১ সালে ক্ষমতায় আসে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোট। ১৯৭১-এর গণহত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত যুদ্ধাপরাধীরা বাংলাদেশের মন্ত্রী বনে যায়। বিএনপি জামায়াতের সেই দুঃশাসনের আমলে পর পর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ‘হাওয়া ভবন’ হয়ে ওঠে বাংলাদেশের সন্ত্রাসবাদ, দুর্নীতি ও দুঃশাসনের কেন্দ্রবিন্দু।

পরবর্তীতে আবার ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। সেই নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিল। আজ সেই ডিজিটাল বাংলাদেশ অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এখন সেই দেশকে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। এই অ্যালবামে তুলে ধরা হয়েছে দেশের অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, প্রবৃদ্ধি, মানুষের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য কিছু অর্জনের তথ্য।

আপনার মূল্যবান মতামত ও পরামর্শ শেয়ার করুন এই পোস্টের কমেন্ট সেকশনে। মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই হোক আমাদের সবার প্রত্যয়।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য