Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলাদেশ ক্রিকেট

নিউজিল্যান্ডের তোপে তছনছ বাংলাদেশের ব্যাটিং

স্টক নিউজ বিডি October 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজ হারিয়ে পথ হারায় টাইগাররা।

এরপর এক এক হরে ফেরেন আরও চার ব্যাটার। এই অবস্থায় হাল ধরেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত আফিফও টিকতে পারলেন না। বোল্ডের বলে বোল্ড হয়ে ২৪ রানে ফেরেন আফিফ।

এর পরপরই ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৬ বলে ১৬ রান করে সোধির বলে গাবটিলের হাতে ধরা পড়েন অধিনায়ক।

বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেটে ১১৪ রান। নরুল হাসান (৬) ও তাসকিন আহমেদ (৩) ব্যাট করছেন

টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা আহামরি হয়নি। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। তারপর লিটন-শান্ত মিলে দারুণ জুটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বেশি লম্বা হয়নি তাদের ইনিংস। তাদের বিদায়ে ছন্দ পতন ঘটে ইনিংসের।

মিরাজ (৫) রানে ফিরে গেলে একপ্রান্ত আগলে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই শান্ত খেলেছেন। সাব্বিরের বদলে নেমে চেষ্টা করছিলেন। লিটনের সঙ্গে গড়েন ভালো জুটি। লিটনের বিদায়ে জুটি ভাঙতেই পরের ওভারে ফিরে যান শান্তি।

সোধিকে উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ৩৩ রানে। শান্তর ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার।

লিটনকে ফিরিয়ে দারুণ জুটিটি ভেঙেছেন ব্রেসওয়েল। তাদের জুটিতে যোগ হয়েছে ৪১ রান। সপ্তম ওভারে তারা যোগ করে ১২ রান। অষ্টম ওভারে এসে সাফল্য পান অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। সফট ডিসমিসালে তাকে ফিরতি ক্যাচ দিয়ে লিটন ১৫ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল দুটি চার।

এরপর্ মোসাদ্দেক হোসেনকে ২ রানে ফেরান সোধি আর ইয়াসির আলী আউট হন ব্রেসওয়েলের বলে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিসিবির সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকার ক্লাব তথা দেশের ক্রিকেটের নামী ও সফল সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ ক্রিকেট অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মুন্নার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে যে কজন ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক অগ্রণী ভূমিকা রাখেন, শফিকুর রহমান মুন্না তার অন্যতম।

৭০‘র মাঝামাঝি ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু মুন্নার। ক্লাব ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধিতে তার ছিল কার্যকর ভূমিকা।

তিনিই প্রথম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে তখনকার এক ঝাঁক শীর্ষ ও নামী তারকাদের সমন্বয়ে দল সাজান এবং ভিক্টোরিয়া ঢাকা লিগ চ্যাম্পিয়নও হয়।

অল্প সময়ের মধ্যেই ঢাকাই ক্লাব ক্রিকেটের জনপ্রিয় সংগঠক বনে যান মুন্না। যার ফলশ্রুতিতে তিনি দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির অন্যতম শীর্ষ কর্তা হিসেবে কাজ করারও সুযোগ পান।

১৯৯১ সালে প্রয়াত লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হওয়া বিসিবির নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ কর্তা ছিলেন শফিকুর রহমান মুন্না। এরপর ২০০১ থেকে ২০০৬ সালেও তিনি বিসিবির নির্বাহী কমিটির অন্যতম বড় কর্তা হিসেবে কাজ করেছেন।

প্রসঙ্গত, শফিকুর রহমান মুন্না জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত শহিদুর রহমান কচিও ছিলেন দেশের খেলাধুলার অন্যতম সংগঠক। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন কচি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে নাইম, ছিটকে গেলেন সোহান-মাহমুদ

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপে খেলার জন্য মঙ্গলবার সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তার একদিন আগেই স্কোয়াডে যুক্ত করা হলো ওপেনার নাইম শেখকে।

আজ সন্ধ্যা নাগাদ বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। একই সঙ্গে জানানো হয়েছে, ইনজুরির কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না নুরুল হাসান সোহান এবং পেসার হাসান মাহমুদের।

আগে থেকেই আঙ্গুলের ইনজুরিতে ভুগছিলেন সোহান। যার চিকিৎসা করাচ্ছেন তিনি সিঙ্গাপুরে। অন্যদিকে অনুশীলনে ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন পেসার হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে সফরেই ইনজুরিতে আক্রান্ত হন নুরুল হাসান সোহান। তবুও এশিয়া কাপের ১৭ সদস্যের দলে তাকে রাখা হয়েছিলো, যদি এর মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন, সে জন্য। কিন্তু সোহান সুস্থ হতে পারেননি। আজও তার আঙ্গুলে স্ক্যান করে দেখার কথা।

কিন্তু স্ক্যান রিপোর্ট হাতে আসার আগেই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিলো, সোহান খেলতে পারবে না এশিয়া কাপে। আর হাসান মাহমুদের যে ধরনের ইনজুরি, সেটা থেকে সেরে ওঠার জন্য অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ সময়ের প্রয়োজন। সুতরাং, স্বাভাবিকভাবেই এশিয়া কাপে খেলতে যাওয়া হচ্ছে না তরুণ এই পেসারের।

এশিয়া কাপের জন্য যে স্কোয়াড গঠন করা হয়েছিল সেখানে ওপেনার হিসেবে রাখা হয়েছিল কেবল দু’জনকে। এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। এ’দুজন ছাড়া আর কোনো ওপেনার নেই। যদিও মুশফিক, সাকিবদের দিয়ে ইনিংস ওপেন করানোর কথা বলা হচ্ছিল। তবে, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চাইলো না। মোহাম্মদ নাইম শেখকে অন্তর্ভূক্ত করে নিলো ওপেনার হিসেবে।

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), এমানুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন এবং মোহাম্মদ নাইম (শেখ)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের তিন পেসার

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে রয়েছে বাংলাদেশ দলের তিন ক্রিকেটারের নাম। সেই তিনজন হলেন আলআমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল। তারা তিনজনই পেসার।

রোববার সন্ধ্যায় নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে এ তিনজনের নাম রয়েছে। সবমিলিয়ে ১৯টি দেশের মোট ২৭৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে।

সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন ১২ জন ক্রিকেটার- ফাফ ডু প্লেসি, জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিং, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড উইলি, শাদাব খান, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, ক্রিস জর্ডান ও ট্রেন্ট বোল্ট। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে তিন লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে।

এদের মধ্যে বিলিংস (সিডনি থান্ডার), রাসেল (মেলবোর্ন স্টারস), শাদাব (সিডনি সিক্সার্স), জর্ডান (সিডনি সিক্সার্স) ও রশিদকে (অ্যাডিলেইড স্ট্রাইকার্স) তাদের আগের ক্লাব ধরে রাখতে পারবে। তবে তাদের সবাইকে পুরো আসরে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মোসাদ্দেকের দায়িত্ব ও কর্তব্য ঠিক করে দিয়েছেন সাকিব

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে এবার আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস সাকিব আল হাসান। মনোযোগ, মনসংযোগ বেড়েছে বহুগুনে। আজ সহযোগি মোসাদ্দেক হোসেন সৈকতের কাছ থেকে জানা গেল, এরই মধ্যে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে আলাদা কথা বলছেন সাকিব। কার কী দায়িত্ব, ভূমিকা তাও বাতলে দিচ্ছেন। কার কাছে অধিনায়ক সাকিব কি চান, সেটাও জানিয়ে দিয়েছেন।

এই যেমন আজ শেরে বাংলায় হওয়া ম্যাচ আবহে প্রস্তুতি ম্যাচে শেষ ৪ ওভারের করণীয় ঠিক করে দিয়েছিলেন অধিনায়ক সাকিব। দিন শেষে উপস্থিত সাংবাদিকদের তা জানিয়েছেন মোসাদ্দেক নিজেই। বলেছিলেন, আমি শেষ ৪ ওভারে ৪টি ছক্কা চাই।

অধিনায়কের চাওয়া ৪ ছক্কার বদলে তার দল শেষ ৪ ওভারে পেয়েছে ৫ ছক্কা। সে সময়ের বর্ননা দিয়ে মোসাদ্দেক জানান, আমি আর সাকিব ভাই যখন ব্যাটিং করছিলাম তখন সাকিব ভাই বলেছিলেন, শেষ চার ওভারে চারটা ছয় হলেই হবে। ওই জায়গায় পাঁচটা ছয় হয়েছে এটা একটা ভালো দিক।’

মোসাদ্দেক আরও যোগ করেন, ‘সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি, তিনি সবসময়ই অনেক বেশি হেল্প করেন। এবং সে সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করেন, এখন কি হতে পারে বা কি করলে ভালো হবে।’

মোসাদ্দেক আরও জানালেন, অধিনায়ক সাকিবের সঙ্গে তার নিজের কারণীয় কাজ ও ভূমিকা নিয়ে কথা হয়েছে। অধিনায়ক তার কাছে কি চান? তা জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু আমারটা তো বললাম।’

অধিনায়কের কাছ থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে নিজের করনীয় স্থির করে ফেলেছেন মোসাদ্দেক। ময়মনসিংহের এ অলরাউন্ডারের শেষ কথা, ‘শেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে যে জায়গাতে সুযোগ পেয়েছি, ওই জায়গায় আমি ভালো করার চেষ্টা করেছি। শেষ দুইটা সিরিজ আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো গেছে। সে জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী এশিয়া কাপে হয়তো ভালো করবো ইনশাআল্লাহ।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এবার জাতীয় লিগ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে!

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার জাতীয় লিগে (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার ৪ দিনের খেলা শুরুর আগে টি-টোয়েন্টি ফরম্যাট আয়োজনের সিদ্ধান্ত একরকম চূড়ান্ত।

শুরুর আগে কিছু ধাপ-পর্যায় আছে। ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং, ফিটনেস টেস্ট, ব্লিপ টেস্ট হবে। সেগুলো অতিক্রমের পর বল গড়াবে ২২ গজের পিচে।

তাই প্রাথমিক প্রস্তুতি আগেভাগে শুরু হলেও এবারের জাতীয় লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১০ অক্টোবর। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই সময়টা এক সপ্তাহ কিংবা দিন দশেক এগিয়ে আসতে পারে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসর শুরুর আগে কয়েক দফা তারিখ পাল্টায় এবং বেশিরভাগ সময় শুরু হয় পিছিয়ে। সেখানে আসর এগিয়ে আসার কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? অবাক হবারই কথা!

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

আজ (বুধবার) জাতীয় ক্রিকেট লিগ আয়োজন নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভা হয়েছে। জানা গেছে, সেখানেই এমন কথা হয়েছে। আগামী ২০-২১ আগস্ট নাগাদ সব কিছু চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উইন্ডিজে সাইফের সেঞ্চুরি

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি টপঅর্ডার সাইফ হাসান। পরে বল হাতে ঝলক দেখিয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

ম্যাচের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সংগ্রহ ১৮ ওভার খেলে ২ উইকেটে ৪৩ রান। এর আগে ৯ উইকেটে ৩৪৮ রান করে ইনিংস ঘোষণা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তারা এগিয়ে রয়েছে ২০৫ রানে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে তৃতীয় দিনেও পিছু ছাড়েনি বৃষ্টি। বারবার প্রকৃতির বাগড়ায় তৃতীয় দিন খেলা হয়েছে মোটে ৬০.৪ ওভার। যেখানে ৪২.৪ ওভার ব্যাটিং করে আরও ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ।

আগেরদিন ২১৭ বল খেলে ৬৩ রান নিয়ে অপরাজিত ছিলেন সাইফ। শুক্রবার তৃতীয় দিন খানিক গতি বাড়িয়ে ব্যাটিং করে ২৮০ বলে তুলে নেন নিজের সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৪৮ বল খেলে ১৩ চার ও ৪টি ছয়ের মারে ১৪৬ রান করেন তিনি।

দলীয় ৩৪৮ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে সাইফ আউট হওয়ার পরই আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। এছাড়া জাকের আলি অনিক ৩৩ ও মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ১৪ রান। অ্যান্ডারসন ফিলিপ ও কলিন্স আর্চিবাল্ড নেন ৩টি করে উইকেট।

পরে দিনের বাকি অংশে ব্যাট করতে নেমে ১২ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। দশম ওভারে জেরেমি সলোজানোকে সরাসরি বোল্ড করেন মৃত্যুঞ্জয়। তার পরের ওভারে কট বিহাইন্ড হন ক্যাসে কার্টি।

শনিবার ম্যাচের শেষ দিন ৫৭ বলে ২১ রান নিয়ে ব্যাট করতে নামবেন ত্যাগনারায়ণ চন্দরপল। এছাড়া অধিনায়ক জশুয়া ডা সিলভা অপরাজিত রয়েছেন ২১ বলে ১২ রান করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপে সাকিবই অধিনায়ক

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাজমুল হাসান পাপন আজ বিকেলেই জানিয়ে দিয়েছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি- তিনজনই ইনজুরিতে। তাই তাদেরকে বাদ দিয়েই এশিয়া কাপের স্কোয়াড গঠন করতে হচ্ছে।

সন্ধ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও একই কথা জানালেন। তার ব্যাখ্যা, ‘সোহান, লিটন এবং রাব্বির সুস্থ হয়ে উঠতে আরও অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ কারণে তাদের এশিয়া কাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায়।’

তাহলে এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন কে? সাকিব আল হাসান নাকি অন্য কেউ? দুপুরে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হলে, বিসিবি সভাপতি জানিয়ে দেন, বেটিং কোম্পানিংর সঙ্গে চুক্তি বাতিল না করলে তো সাকিবের প্রশ্নই আসে না। আর চুক্তি বাতিল করে ফিরলেও তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে কি না সে বিষয়টা স্পষ্ট করেননি পাপন।

শুধু এটুকু জানিয়েছেন, অধিনায়কত্ব নিয়ে তারা চাপে নেই। সে সঙ্গে এটাও বলেছেন, ‘সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কি হয়! মনে করলাম একটা ছেলেকে দিব, ও যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না তাহলে ওকে দিয়ে লাভ হল কি অধিনায়কত্বটা? তার তো কোনো মানে হল না। আমরা এখন টিমটা ঠিক করবো সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি। আজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেওয়া হবে।’

তবে, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিসিবিতে সাকিব আল হাসান চিঠি পাঠানোর পর পরিস্থিতি নিঃসন্দেহে পাল্টে গেছে। বিসিবি সভাপতিও জানিয়ে দিয়েছেন, দল ঘোষণা করা হবে শনিবার। তার আগে তিনি সাকিবের সঙ্গে কথা বলতে চান। ব্যাখ্যা জানতে চান, বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে কেন চুক্তি করেছে? সে বৈঠকে কী মিষ্টি করে শাসনও করে দেবেন না বিসিবি সভাপতি! বুঝিয়ে বলবেন না, বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সিটা চালিয়ে নিতে!

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দুই ম্যাচে ক্যাপ্টেন্সি করার পর হাতের আঙ্গুল ফ্র্যাকশ্চার হওয়ায় সোহানের পক্ষে আর খেলা সম্ভব হয়নি। যদিও তিনি আশায় ছিলেন, এশিয়া কাপ দিয়েই ফিরবেন দলে।

কিন্তু তার সর্বশেষ ইনজুরির আপডেট হলো নেতিবাচক। তাই সোহান অধিনায়ক হচ্ছেন না অনিবার্য্যভাবেই। তার জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দল পরিচালনা করা মোসাদ্দেক হোসেন সৈকত কী তাহলে এশিয়া কাপে অধিনায়কত্ব করবেন? নাকি বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করা সাকিবকেই দেয়া হবে অধিনায়কের গুরু দায়িত্ব? তা নিয়ে রাজ্যের জল্পনা-কল্পনা।

ভক্ত, সমর্থক ও অনুরাগীরা উন্মুখ তা জানতে। বিসিবির ভাবনা কী? ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুস আনুষ্ঠানিকভাবেই আজই (বৃহস্পতিবার) অধিনায়কের নাম জানাতে চান না। তার বক্তব্য, ‘অধিনায়কের নাম ঘোষণা করা হবে আগামী শনিবার। এরআগে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম বলা সমীচিন হবে না।’

তবে জালালের কথায় কিছুটা ইঙ্গিত মিলেছে। বোঝা গেছে সাকিবকেই করা হবে অধিনায়ক। সম্ভাব্য অধিনায়ক হিসেবে যার নাম আসতো সবার আগে, সেই নুরুল হাসান সোহান যেহেতু দলেই থাকবেন না, তাই তার অধিনায়ক হবার প্রশ্নই আসেনা।

এশিয়ার কাপের মত বড় আসরে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে অধিনায়কের গুরু দায়িত্ব অর্পনের সম্ভাবনাও খুব কম। আর অধিনায়ক হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে সৈকতের পারফরমেন্সও ভাল ছিল না। তাই অধিনায়কের অপশনও গেছে কমে। সে কারণেই ভাবা হচ্ছে সাকিবকেই করা হবে অধিনায়ক।

এদিকে আজ বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচক নান্নু জানান, নির্বাচকরা আগামীকাল শুক্রবার এশিয়া কাপ স্কোয়াড চূড়ান্ত করতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৈঠকে বসবেন।

অধিনায়ক মনোনয়নও কী ওই বৈঠকেই হবে? প্রধান নির্বাচকের জবাব, ‘না, না। ক্যাপ্টেন সিলেকশন তো বোর্ড করে। আমরা শুধু ইনপুট দিই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা সিকান্দার রাজা

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংটা আগের দুই ওয়ানডের চেয়ে খারাপই হয়েছে বাংলাদেশের। একটা সময় তো মনে হচ্ছিল, লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হবে। তবে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন তরুণ আফিফ হোসেন ধ্রুব।

দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার মূল কারিগর ছিলেন এই আফিফ। ১২৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন।

৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দেওয়া সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিকান্দার রাজা কী সত্যিই এতটা বিধ্বংসী ব্যাটার?

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের এবারের জিম্বাবুয়ে সফরে সবচেয়ে প্রধান প্রতিপক্ষ কে? চোখ বন্ধ করে যে কেউ বলে দেবে পাকিস্তানি বংশোদ্ভূত সিকান্দার রাজার নাম। টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ছিলেন খুবই আক্রমণাত্মক। ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডে সিরিজেও বাংলাদেশের সামনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এক দুর্দমনীয় ব্যাটার হিসেবে। ১৩৫ রান করে টাইগারদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন।

আসলেই কী সিকান্দার রাজা দুর্দমনীয়? তাকে থামানো কী এ মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ? বাংলাদেশের বোলারদের বিপক্ষে এই সিরিজে তাকে দেখে তেমনটাই মনে হচ্ছে।

পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেয়া এ জিম্বাবুইয়ান ক্রিকেটার নিশ্চয়ই বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম কিংবা ডেভিড ওয়ার্নার নন যে তাকে আটকে রাখা, তার ব্যাটের গতি নিয়ন্ত্রন করা দুঃসাধ্য!

বিস্ময়কর হলেও সত্য, এবারের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের বোলারদের কাছে সিকান্দার রাজা যেন মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন। তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। আউট করা তো বহুদুরে, তার ব্যাটের গতি নিয়ন্ত্রণে রাখা এবং তার ফ্রি-স্ট্রোক প্লে বন্ধ করার কাজ করতে গিয়েও হিমসিম খাচ্ছেন মোস্তাফিজ, তাসকিন, শরিফুল, শেখ মাহদি এবং মেহেদি হাসান মিরাজরা।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে সিকান্দার রাজাই ছিলেন বাংলাদেশের মাথা ব্যথার কারণ। জিম্বাবুয়ের সিরিজ বিজয়ের রূপকার ও নায়ক এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে সিকান্দার রাজার ব্যাট থেকে এসেছে দুটি অর্ধশতক। এর মধ্যে প্রথম যে ম্যাচে বাংলাদেশ ১৭ রানে হেরেছে, তাতে তার ২৬ বলে করা ৬৫ রানের ঝড়ো ইনিংসটিতেই দুমড়ে মুচড়ে গেছে টাইগারদের বোলিং।

পরের ম্যাচে অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা (৩০ রানে ৫ উইকেট) বোলিংয়ের সুবাদে বাংলাদেশ ৭ উইকেটে জিতলেও সিকান্দার রাজা ঠিকই একদিক আগলে রেখে অনেক্ষণ লড়াই করেন এবং শেষ পর্যন্ত ৫৩ বলে উপহার দেন ৬২ রানের দারুন ইনিংস।

একই ধারা অব্যাহত আছে ওয়ানডে সিরিজেও। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়েই লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের বোলিং-ফিল্ডিং। তার ১২৩.৮৫ স্ট্রাইকরেটে করা ১৩৫ রানের হার না মানা ইনিংসের কাছেই আসলে হেরেছে তামিমের দল। ফিল্ডাররা মুরি-মুড়কির মত ক্যাচ ফেলার মহড়া দিয়েছেন; কিন্তু তারপরও সিকান্দার রাজা ছিলেন আত্মবিশ্বাসে বলিয়ান এক সাহসী যোদ্ধা। তার দৃঢ়তায় ১০ বল আগেই বাংলাদেশের রান পাহাড় (৩০৩) টপকে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের বোলারদের বিপক্ষে সিকান্দার রাজার চোয়াল শক্ত করা দৃঢ়তা আর খোলা তরবারির মত উইলোর ঝলক দেখানোর কারণ কী? আসলেই কী এতটা বিধ্বংসী ব্যাটার তিনি? পরিসংখ্যান কি বলে, আসুন একটু দেখে নেয়া যাক।

পরিসংখ্যান জানাচ্ছে, ১১৫ ওয়ানডেতে সিকান্দার রাজার রান ৩৩৬৬। গড় (৩৬.১৯) এবং স্ট্রাইকরেট (৮৪.৩৮) কোনোটাই আহামরি নয়। ওয়ানডেতে সেঞ্চুরি ৪টি। হাফ সেঞ্চুরি ২০টি। অন্যদিকে ৫৮ টি-টোয়েন্টি ম্যাচে রান ১০৪০। উইকেট ২৮টি। সেঞ্চুরি নেই। সর্বোচ্চ স্কোর ৮৭। গড় ২০.০০। স্ট্রাইকরেট ১২৫.৪৫।

সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বিপক্ষেও তার পরিসংখ্যান আহামরি নয়। ওয়ানডেতে ২০ ম্যাচে করেছেন ৭০২ রান। সেঞ্চুরি ১টি। হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ ১৩৫*। গড় ৩৬.৯৪। স্ট্রাইকরেট ৮০.৫৯। সেঞ্চুরিটি এসেছে গত শুক্রবার, সর্বশেষ ম্যাচে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১৫ ম্যাচে সংগ্রহ ২২২ রান। গড় ১৫.৮৫। স্ট্রাইকরেট ১১৭.৪৬। সর্বোচ্চ ৬৫। হাফ সেঞ্চুরি ২টি। এই দুই হাফ সেঞ্চুরিই এসেছে- এবারের সিরিজে। অর্থ্যাৎ এবার তাকে দেখে যতই বিশ্বমানের ব্যাটার মনে হোক না কেন, আসলে তিনি তা নন।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও সিকান্দার রাজা এক পরিচিত মুখ। ঢাকাই ক্লাব ক্রিকেটের বড় দলের তকমাধারী মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক আর শেখ জামালে ঠাই হয়নি তার। মাঝারী শক্তি শাইনপুকুরের হয়ে গত প্রিমিয়ার লিগ খেলে গেছেন। ১০ ম্যাচে রান করেছেন ৪২৫। একটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরি ছিল। সঙ্গে ১২টি উইকেটও পেয়েছেন।

যা মোটেই আহামরি নয়। অথচ সেই সিকান্দার রাজা জিম্বাবুয়ের জার্সি গায়ে রীতিমত দুর্বার। আর ঢাকা লিগে রানের নহর বইয়ে দেয়া বাংলাদেশের ব্যাটাররা লাল-সবুজ জার্সি গায়ে চড়িয়ে যেন রান করাই ভুলে গেলেন।

আসল পার্থক্যই হলো এখানে। সিকান্দার রাজারা জাতীয় দলের পক্ষে সামর্থ্যের সেরাটা উজাড় করে দেন। আর বাংলাদেশের ক্রিকেটাররা সবটুকু নিংড়ে দেন জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে। জাতীয় দলে জায়গা পাওযার পর বেশির ভাগই কেমন যেন চুপসে যান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য