Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মির্জা-ফখরুল

আ’লীগের জন্য যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তা দেওয়ার সংবাদ ভিত্তিহীন

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারত আওয়ামী লীগের জন্য যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে- ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবাদটি অথেনটিক নয়, সূত্রবিহীন। আমরা এখন পর্যন্ত এর কোনো সূত্র পাইনি।

রোববার (২০ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ও পুলিশকে রাষ্ট্রীয় সন্ত্রাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দলের নেতাকর্মী গুম, খুন, গ্রেফতার বেড়ে যাওয়া হলো আওয়ামী লীগের নির্বাচনী কৌশল। আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বিরোধীদের মাঠ থেকে সরিয়ে নির্বাচনী মাঠ খালি করা।

ছাত্রদল নেতাদের পুরোনো অস্ত্র দিয়ে গ্রেফতারকে পুলিশের নতুন নাটক মন্তব্য করে ফখরুল বলেন, তারা আবারও বড় ধরনের হামলা, মামলা ও গ্রেফতারের ক্ষেত্র প্রস্তুত করছে- এসব অস্ত্র নাটক করে।

তিনি বলেন, সরকারের সব অস্ত্র আছে, পুলিশ আছে, রাষ্ট্রীয় সব শক্তি আছে, তারা চাইলে যে কোনো নাটক সাজাতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন ও গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও নেতাকর্মীদের গ্রেফতার করছে, নির্বাচনের মাঠ খালি করার সব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার।

চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন। তার চিকিৎসা চলছে। আন্দোলনের কর্মসূচি যখন দেওয়া হবে, আপনাদের জানানো হবে।

সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও সহিংসতার দিকে যাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সরকার কী চায় তার ওপর নির্ভর করবে। আমরা যে দাবি করেছি সরকারকে সেই দাবি বাস্তবায়ন করতে হবে। সরকার নিজেরা সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি।

তিনি নারায়ণগঞ্জ ও হবিগঞ্জে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষ ও গতকাল নয়াপল্টনে ডিবি কর্তৃক নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানান। আটক ছয় ছাত্রদল নেতার মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

এছাড়া সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে নিন্দা জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাঈদীর মৃত্যুতে ফখরুলের শোক

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, কারাবন্দি অবস্থায় আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু গভীর শোকাবহ। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি পন্ডিত বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন ইসলামের আলোকিত পথে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই শোকবার্তায় ফখরুল আরও বলেন, ক্ষমতাসীন শক্তি তাকে (সাঈদীকে) কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। তিনি তার নিজস্ব মতাদর্শে ছিলেন অকম্প অবিচল। ধর্মপ্রাণ মানুষের প্রতি সহমর্মী এই মানুষটি জনসাধারণের মধ্যে বিশুদ্ধ ইসলামি জ্ঞানের চর্চা ও প্রচারে নিজেকে নিবেদিত রেখেছিলেন। দেশ ও মানুষের জন্য কাজ করেছেন নিরলসভাবে।

তিনি বলেন, জাতীয় সংসদেও সাঈদী ছিলেন ধৈর্যশীল ও তেজস্বী বক্তা। তিনি ছিলেন মৃদুভাষী ও সৌজন্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। গুরুতর অসুস্থ সাঈদী গত ১৩ বছর বন্দি অবস্থায় থাকলেও তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয়নি। তার মৃত্যু স্বৈরশাসনের এক নির্দয় নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।

মির্জা ফখরুল শোকবার্তায় সাঈদীর রুহের মাগফিরাত কামনা এবং শোকাবহ পরিবার-পরিজন, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত নেতা সাঈদী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fakhrul

তারেক-জোবায়দাকে ফরমায়েশি সাজা দেওয়ার আশঙ্কা ফখরুলের

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সরকারের নীলনকশা অনুযায়ী সাজা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।

অতীতে খালেদা জিয়াসহ বিএনপির অনেক নেতাকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। তবে, তারেক রহমান ও জোবায়দা রহমানের মামলার সাজা চলমান আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না মনে করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আশঙ্কা করছি যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সরকারি নীলনকশায় মিথ্যা মামলায় হয়তোবা সাজার ব্যবস্থা করা হয়েছে। অথচ এ মামলা চলার মতো কোনো আইনগত উপাদান নেই। কেননা তারেক রহমানের প্রদেয় সম্পদ বিবরণী যা ২০০৭ সালে জমা দেওয়া হয়েছিল, তার পুরোপুরিভাবে আয়কর জমা দেওয়া হয়েছিল।

‘পাশাপাশি ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ৩৫ লাখ টাকা এফডিআর, উক্ত এফডিআর মামলা দায়েরের আগেই (২০০৫-২০০৬) অর্থবছরের ট্যাক্স রিটার্ন দেওয়া হয়েছিল। তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে ঢাকার বিশেষ আদালতে চলমান এ মামলায় অবিশ্বাস্য দ্রুততায় সাক্ষী নিয়ে আগামীকাল রায় প্রচারের জন্য দিন ধার্য করা হয়েছে। দেশে লাখ লাখ মামলার জট থাকলেও তাদের এ মামলায় ১৬ দিনে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রাত ৮-৯টা পর্যন্ত একতরফাভাবে সাক্ষী নেওয়া হয়েছে।’ বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আমাদের আইনজীবীরা এ ধরনের বিচারকাজের বৈধতা বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে গেলে তাদের ওপর পুলিশ ও সরকারদলীয় আইনজীবীরা একাধিকবার হামলা চালিয়েছেন। তাদের আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে।

ফখরুল বলেন, এতকিছুর পরও দেশের মানুষ ন্যায়বিচার আশা করে। যদি অন্যায়ভাবে কোনো কিছু করা হয়, তাহলে বিচার বিভাগের ওপর মানুষের সর্বশেষ আশাটুকু শেষ হয়ে যাবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানই নয়, বিরোধীদলীয় দমন কমিশনে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সর্বক্ষেত্রে বিচারের নামে প্রহসন প্রত্যক্ষ করছি। এর আগে আমাদের দলীয় প্রধান খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে দীর্ঘ বছর ধরে কারান্তরীণ করে রাখা হয়েছে। নিম্ন আদালতের সাজা উচ্চ আদালত কর্তৃক নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে।

সরকার বিএনপির সিনিয়র নেতাদের একটি তালিকা তৈরি করেছে অভিযোগ করে তিনি বলেন, তাদের মামলা দ্রুত শেষ করতে চিঠিও দেওয়া হয়েছে। যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারে। এরই মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহকে সাজাও দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য