Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লকডাউন

চীনের কঠোর লকডাউনের বিরুদ্ধে লাসায় বিক্ষোভ

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চীন নিয়ন্ত্রিত তিব্বতের লাসায় বেইজিংয়ের চাপিয়ে দেওয়া কঠোর লকডাউন ও বিধিনিষেধের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। টানা দুই মাস কঠোর লকডাউনে অবরুদ্ধ থাকার পর এ প্রতিবাদ ও বিক্ষোভ জানায় শহরটির পরিযায়ী হান চীনা সম্প্রদায়। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য হংকং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, লাসার বিরল ওই প্রতিবাদ ছিল বড় মাপের বিক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, শত শত প্রতিবাদকারী প্রতিবাদে অংশ নিয়েছেন এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বিক্ষোভকারীদের বেশির ভাগই জাতিগতভাবে হান চীনা অভিবাসী শ্রমিক। করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মুখে প্রায় দুই মাস ধরে লকডাউনে রয়েছে তিব্বতের অধিবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে প্রতিবাদ শুরু হয় এবং তা রাত পর্যন্ত গড়ায়।

এক ভিডিওতে দেখা গেছে, রাস্তায় জড়ো হওয়া মানুষকে এক পাশে আটকে রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি লাউডস্পিকারে বিক্ষুব্ধ জনসাধারণকে শান্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, জনসাধারণ যেন বিষয়টি উপলব্ধি করে এবং পিছু হটে।

আরেক ভিডিওতে এক ব্যক্তিকে মন্তব্য করতে শোনা যায়, ‘দীর্ঘদিন ধরে আটকে আছি। আর এই কমিউনিটির বেশির ভাগ মানুষ শুধু কাজ করে অর্থ আয় করতে এসেছে। চীনের মূল ভূখণ্ডে সে সুবিধা পেলে তারা আর এখানে আসত না।’

‘আমরা শুধু বাড়ি ফিরতে চাই’ ক্যাপশন লেখা আরেক ভিডিওতে বহু মানুষকে রাস্তায় মিছিলরত অবস্থায় দেখা গেছে। এদিকে, রেডিও ফ্রি এশিয়াকে (আরএফএ) তিব্বতের একাধিক সূত্র জানায়, বিধি-নিষেধ তুলে নেওয়া না হলে ‘আগুন জ্বালিয়ে দেওয়া হবে’ বলে সতর্ক করেছেন বিক্ষোভকারীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একজনের করোনা শনাক্ত, পুরো জেলা লকডাউন

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:চীনের হেবেই প্রদেশের একটি জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কারণ সেখানে মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে দুইবার রাজধানী বেইজিংয়ের কাছের এলাকায় করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। শুক্রবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হেবেই প্রদেশের জিয়াংহে নামের জেলাটি এরই মধ্যে তিন লাখ ৮৪ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশনা জারি করেছে। তাছাড়া অপ্রয়োজনীয় ব্যবসা ও পরিবহন ব্যবস্থাও স্থগিত করা হয়েছে। নাগরিকরা শুধু প্রয়োজনীয় ওষুধ ও করোনা টেস্ট করাতে বাইরে যেতে পারবে।

জেলাটি বেইজিং থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ও বাসিন্দারা প্রায়ই কাজের জন্য শহরটিতে যাতায়াত করে। এর আগে আটজনের করোনা শনাক্তের পর পার্শ্ববর্তী ঝুওঝুতে লকডাউন দেওয়া হয়।

করোনা সম্পর্কিত এমন লকডাউনের কারণে বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ ভাইরাসটি নিয়ন্ত্রণে অনেক বেশি সতর্ক। বিশেষ করে রাজধানী বেইজিংয়ে যাতে করোনা না ছড়াতে পারে। গত দুই মাস ধরে বেইজিংয়ে দৈনিক ১০ জনেরও কম মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

ভাইরাসটি নিয়ন্ত্রণে চীনের রাজনৈতিক কেন্দ্রটিতে কঠোর বিধিনিষেধ বজায় রাখা হচ্ছে। বাসিন্দাদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রতি তিন দিন পরপর করোনা টেস্ট করতে হয়। তাছাড়া যে এলাকায় করোনা রোগী রয়েছে সেখান থেকে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনার বিধিনিষেধ আরো ১৫ দিন বাড়ল

পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে আবারো লকডাউন হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে। তবে আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরো কঠোর হবেন।

শনিবার বিকালে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

তিনি বলেছেন, ওমিক্রনের হানা থেকে সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। ইতোমধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এ ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত ব্যক্তি যাদের সামান্য শারীরিক সমস্যা রয়েছে তারাও এ ট্যাবলেট সেবন করতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত ৪ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। ইতোমধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য নতুন আরও ৬ কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য