Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লভ্যাংশ

এনসিসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি ব্যাংক) ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। করেছে। অনুষ্ঠিত এ সভায় ২০২২ সালের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যার ১২ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস।

বৃহস্পতিবার (১১ই আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ৩৭ তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ইতরাত হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং কোম্পানী সচিব মোঃ মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন।

সভায় ২০২১ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে একদিকে যেমন ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে তেমনি কষ্ট অব ফান্ড ও মোট শ্রেণীবদ্ধ ঋণের পরিমাণ কমে আসছে, যার ফলে আমাদের ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিং এ উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২০২১ সালে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

এসময় উক্ত বার্ষিক সাধারণ সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ সালে আমানতে ৮.৩৬ শতাংশ এবং বিনিয়োগে ৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২১ সালে ১.৯৬ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২১ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবিার (১১ আগস্ট) সকাল ১১ টায় ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএর সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মত ভোটে ৮ শতাংশ নগদ লভ্যাংশ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও বোর্ডের পরিচালকবৃন্দ জোসনা আরা কাশেম, মো: আকিকুর রহমান, জনাব ম.মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক: বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রাঃ) লিঃ), স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম এব মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার।

ব্যাংকের উদ্যোক্তাগন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন। সভার প্রারম্ভে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে “জাতীয় শোক দিবস ২০২২” উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনকল্পে সভার সভাপতি এবং ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ সহ অংশগ্রহণকারী সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং নিষ্পাপ শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তাগন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২১ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি ২০২১ সাল থেকে চলমান কোভিড-১৯ এর কারনে সৃষ্ট আর্থিক ক্ষতিসমূহ উত্তরণে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালার আলোকে ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনায় যে পুনর্বিন্যাস করা হয়েছে তা বিশেষভাবে উল্লেখ করেন।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২১ সালে ৮,৬৭১. ১২ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৩৭৬,৭০০.৭৭ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৪৯৫,৮৪১.৯৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ১.৫০ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৫.২২ টাকা (সম্মিলিত) এবং শেয়ার প্রতি নীট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৭.৮৯ টাকা (সম্মিলিত)। ২০২১ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ১০.৭৫ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২১ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪১,৩২৭.০৭ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ২০২১ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪০.৯০% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ০.৫৯ মিলিয়ন টাকা ও শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১২.৭০ মিলিয়ন টাকা।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উছ¡সিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরন করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২১ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
DGIC

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
MUTUAL-FUND

গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ট্রাস্টি ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২১-২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ৩০ জুন, ২০২২ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৭২ পয়সা।

সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mutual-Fund

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-এবি ব্যাংক ও বিডি অটোকার্স লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানি দুইটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে এবি ব্যাংক ৩ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ ও বিডি অটোকার্স ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
MUTUAL-FUND

এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

বুধবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৮৩ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mutual-Fund

এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

বুধবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৯৩ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৫৪ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mutual-funds

আরও ৬ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ৬ মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড

প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫০পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৪৪ পয়সা।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫০পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ০৫ পয়সা।

আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৭৯ পয়সা।

আইএফআইএল ইলামিক মিউচ্যুয়াল ফান্ড

আইএফআইএল ইলামিক মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৮৭ পয়সা।

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৫১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৫৮ পয়সা।

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরে ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১ টাকা ২৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৫৯ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দর কমার শীর্ষে আইসিবি এএমসিএল তৃতীয় ফান্ড

আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.২৮ টাকা। আর ২০২২ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১১.৫৯ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

  • জিকিউ বলপেনের মুনাফায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য