Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাভেলো আইসক্রিম

লাভেলো আইসক্রিম

লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 23, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪১ পয়সা।

এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lovello

লাভেলো আইসক্রিমের বোর্ড সভা ২৩ অক্টোবর

স্টক নিউজ বিডি October 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাভেলো আইসক্রিম

তাওফিকা ফুডের মুনাফা বেড়েছে ১৫৮ শতাংশ

স্টক নিউজ বিডি April 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২২ – মার্চ ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৭৩৫ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৬৩৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩ কোটি ০৪ লাখ ৭৯ হাজার ১০০ টাকা বা ১৫৮ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৬ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ১২৩ শতাংশ।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান ৩৩ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ০৪৩ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১৭ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ০৭৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান বেড়েছে ১৫ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৯৬৮ টাকা বা ৮৯ শতাংশ।

অন্য দিকে চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২১ – মার্চ ২২) কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৯ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ২৫৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ০১০ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৪৭ টাকা বা ১০৬ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭৬ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৯ শতাংশ।

৩১ মার্চ ২০২২ শেষে, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা, যা ৩০জুন ২০২১ শেষে ছিল ১২ টাকা ৫৭ পয়সা এবং কোম্পানিটির শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৬ পয়সা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাভেলো আইসক্রিম

লাভেলোর ক্যাটাগরি পরিবর্তন

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাভেলো আইসক্রিম লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি, বুধবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাভেলো আইসক্রিম

দর কমার শীর্ষে লাভেলো আইসক্রিম

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে লাভেলো আইসক্রিম লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬. ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৪ হাজার ৫৩৪ বারে ৪৯ লাখ ১৯ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৪৪ লাখ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিক। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৫ হাজার ৩১৯ বারে ৭৭ লাখ ৫৩ হাজার ৭১৬ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৪১ লাখ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৪ হাজার ৮৬০ বারে ৬৬ লাখ ৩৮ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করে। যার আর্থি মূল্য ৩০ কোটি ৬৬ লাখ টাকা।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাণের ৬.১৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৬০ শতাংশ, সিভিও’র ৪.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৬১ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪.৩১ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৪.৩০ শতাংশ কমেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাভেলো আইসক্রিম

দর বাড়ার শীর্ষে লাভেলো আইসক্রিম

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ৯৯৮ বারে ৫৮ লাখ ১৯ হাজার ৭২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৯২ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিক। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি আজ ৩ হাজার ৪৭৬ বারে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ২৭ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রংপুর ফাউন্ড্রি। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ১০০ বারে ২ লাখ ৭০ হাজার ৬২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এএমসিএল, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো, স্যোসাল ইসলামী ব্যাংক, ফরচুন সুজ এবং আমান কটন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাভেলো আইসক্রিম

লাভেলো আইসক্রিমের ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাঁতিন শামীমা নার্গিস হক। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো: একরামুল হক পরিচালক মন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্¦পূর্ণ বিষয় ও ভবিষৎকর্ম পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২০-২০২১ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য আলোচ্য এজেন্ডা অনুমোদন করেন এবং বিনিয়োগকারীদের সম্মতিতে আইপিও থেকে প্রাপ্ত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত গ্রহন করেন।

এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, স্বতন্ত্র পরিচালক জনাব ইমতিয়াজ লুৎফুল বাসেত, কোম্পানি সচিব এ.কে.এম জাকারিয়া হোসেন এফসিএমএ এবং সিএফও মুশতাক আহমদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lavello ice

লাভেলো আইসক্রিমের বোর্ড সভা ২১ নভেম্বর

স্টক নিউজ বিডি November 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lavello ice

লাভেলো আইসক্রিমের বোর্ড সভা ১৮ অক্টোবর

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য