Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জাহিদ মালেক

দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি May 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে প্রতিবছর ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মধ্যে ৭০ শতাংশই মারা যায় বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অসংক্রামক রোগে প্রতিদিন ১ হাজার ৯০০ মানুষ মারা যান বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো চিকিৎসা সেবা দিতে গেলে গবেষণা দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আছে, তবে অসংক্রামক রোগ বেড়ে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দূষণও মৃত্যুর বড় কারণ। এর কারণেই নন কমিউনিকেবল রোগগুলো বেড়ে যায়। লাইফস্টাইল ও খাদ্যভ্যাসও এর জন্য দায়ী। মোবাইল ও স্কিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। পাশাপাশি আত্মহত্যাও এসব কারণে বাড়ছে। মানসিক স্বাস্থ্য পলিসি কেবিনেটে পাস হয়েছে। যেদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় সে দেশের কাঠামো সুন্দর হয় না।

তিনি আরো বলেন, আমাদের ৩৮টি মেডিক্যাল কলেজ, ৫টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বাস্থ্য বিভাগ এগিয়ে গেছে সেইসঙ্গে সমস্যাও বেড়েছে। স্বাস্থ্য সেবায় সংক্রামণ ব্যাধি মোকাবিলায় প্রস্তুত ছিল। আমারা টিবি, কলেরা, ডায়রিয়া নিয়ে কাজ করছি। এসব রোগ এখন নিয়ন্ত্রণে। ভালো স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজন অবকাঠামো, ওষুধ, স্বাস্থ্যকর্মী। আরো ভালো সেবা দিতে প্রয়োজন গবেষণা। গবেষণার মাধ্যমেই সঠিক নির্দেশনা আসে এবং নীতি ও পরিকল্পনা করতে সহজ হয় বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং বার্ন ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমে সফল হয়েছে। দেশের ভ্যাকসিন কার্যক্রম এতটা সফল হয়েছে যে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি ডোজ ভ্যাকসিন পেয়েছে। ইতোমধ্যে সাড়ে ২৩ কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ৭৫ ভাগেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্ট লাইনারদের প্রায় ৯৭-৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে। এখন করোনায় মৃত্যু প্রায় শূন্যের কোটায়, সংক্রমণের হারও এক শতাংশের এর নিচে নেমে এসেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস হলেই মিলবে বুস্টার ডোজ

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে এখন থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ৪ মাস সময় পার হলেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে, সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জাহিদ মালেক জানান, যারা টিকা নেবে তাদের উদ্দেশ্যে বলছি-এতদিন দ্বিতীয় ডোজের ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়া হতো। কিন্তু এখন থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার পর যাদের চার মাস হয়ে গেছে তারা বুস্টার ডোজ নিতে পারবেন।

জাহিদ মাালেক বলেন, বুস্টার ডোজের জন্য আগের নিয়মেই মোবাইলে এসএমএস যাবে। কেউ যদি এসএমএস নাও পায় তাহলে সে আসলে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১২ কোটির বেশি মানুষ প্রথম ডোজ, ৯ কোটি ৪ লাখ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছে প্রায় ৫০ লাখ মানুষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানন।

মন্ত্রী বলেন, গতকাল সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এরমধ্যে এক কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ছুটি বাড়বে কিনা তা নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে এ কথা বলেন তিনি।

করোনা সংক্রমণ বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছিলো ইউনিসেফ। এর প্রেক্ষিতে এমন কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেসময় পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। তিনি বলেন, এরই মধ্যে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ওমিক্রনের কারণে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে ৪ গুণ। সংক্রমণের কারণে স্কুল বন্ধ আছে। কিন্তু অনেক অভিভাবক সন্তানদের নিয়ে কক্সবাজার বা অন্য কোথাও যাচ্ছেন। এটা দুঃখজনক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

৪০ বছর হলেই বুস্টার ডোজ পাবে

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ রোববার থেকে বয়স ৪০ হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ গ্রহণে বয়সসীমা কমানো হয়েছে। ৫০ বছরের বেশি বয়সের সবাইকে বুস্টার ডোজ দেয়া হচ্ছিল। সেটা কমিয়ে ৪০ করা হলো। আজ থেকে এটার কাজ চলবে।
‘১২ বছর বয়সী দেশের সব নাগরিককে টিকা দেয়া হবে। জনসনের টিকা ভাসমান লোকদের দেয়া হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

আগামী সাত দিনের মধ্যে ওমিক্রন ঠেকাতে নতুন নির্দেশনা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ

স্টক নিউজ বিডি January 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দে‌শে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কেবিনেটের সঙ্গে গতকাল মিটিং করেছি। বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো এখনো ফাইনাল না। কেবিনেট থেকে এগুলো ফাইনাল করা হবে। এর আগে যে আলোচনা হয়েছে, করোনাভাইরাস রুখতে হবে একারনেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। পরিবহনের মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং লঞ্চ থাকবে এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। আমাদের প্রস্তাবনায় রয়েছে। তারপরে যাত্রী সংখ্যা সেখানে বাস এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেস্টুরেন্ট-হোটেল সেখানেও মাস্ক পড়ে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও ফাইন হবে যে যাবে তারও ফাইন হবে। দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। রাত ৮টা পর্যন্ত ১০টার পরিবর্তে, এটাও প্রস্তাব করা হয়েছে। টিকা নেওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।

স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমন বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয় চিন্তাভাবনা করা হবে যে এটাকে চালানো যাবে কিনা। এখনো আমরা সে সিদ্ধান্ত নেই নি, সে পরিস্থিতি এখনো বিরাজ করছে না।

তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। আমরা এখনো সে চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাহিরে চলে যায়, সংক্রমন অনেক বৃদ্ধি পায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো স্ক্রিনিং আরো জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এজন্য পুলিশ পাহারা দেওয়া হবে। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে।

‘ডিসি এসপিদের বলা হয়েছে তারা এ নির্দেশ যখন পাবে তা যেন দ্রুত বাস্তবায়ন করে। আগে ১৫ দিন সময় দেয়ার কথা বলা হয়েছিলো কিন্তু আজ প্রপোজ করেছি ১৫ দিন নয় সাত দিন দেয়ার জন্য। এটা কেবিনেট সচিবকে বলা হয়েছে তিনিও একমত পোষণ করেছেন। এটা সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন………

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনার বিধিনিষেধ আরো ১৫ দিন বাড়ল

পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে আবারো লকডাউন হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে। তবে আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরো কঠোর হবেন।

শনিবার বিকালে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

তিনি বলেছেন, ওমিক্রনের হানা থেকে সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। ইতোমধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এ ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত ব্যক্তি যাদের সামান্য শারীরিক সমস্যা রয়েছে তারাও এ ট্যাবলেট সেবন করতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত ৪ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। ইতোমধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য নতুন আরও ৬ কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

কাল থেকে বুস্টার ডোজ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামীকাল রবিবার সকালে রাজধানীর মহাখালীর বিপিসিএস ভবনে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। টিকার বুস্টার ডোজ ষাটোর্ধ্বরা এবং সম্মুখ সারির লোকজনদের দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছেন আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হয়েছে তাদেরকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, টিকার কোনও অভাব হবে না। ফাইজারের টিকাই আপাতত বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। কারণ এটিকে ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরও ৫ কোটি টিকা আছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি। পরামর্শক কমিটির ৪৯তম সভায় এই পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তারা হলেন— ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার অর্থাৎ যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন।

পরামর্শক কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিডের টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে জাতীয় কমিটির কাছে মতামত চেয়েছিলেন। সে অনুযায়ী কমিটি বৈঠক করে তাদের সুপারিশ জানিয়ে দিয়েছে।

‘কোভিডের নিয়মিত টিকাদান কার্যক্রমের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার, যাদের দুই ডোজ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিডের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।’

এদিকে স্বাস্থ্যমন্ত্রী আজ মন্ত্রিসভা থেকে বেরিয়ে জানিয়েছেন, চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য