Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইসিবি

বাজেটে পুঁজিবাজারে বড় প্রণোদনা: আস্থা ফেরাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ, কৃতজ্ঞতা জানাল আইসিবি

স্টক নিউজ বিডি June 30, 2026

বিশেষ প্রতিবেদন | দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জে থাকা দেশের পুঁজিবাজারে নতুন আশার সঞ্চার করেছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, নতুন বিনিয়োগ উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার একগুচ্ছ সময়োপযোগী ও বিনিয়োগবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

জাতীয় বাজেটে পুঁজিবাজারে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার, আইপিও (IPO), ডাইরেক্ট লিস্টিং ও আরপিও (RPO)-এর ক্ষেত্রে অতিরিক্ত কর সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনা, লভ্যাংশ ও মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত কর কাঠামোর ইতিবাচক সংশোধন এবং জিরো-কুপন বন্ডে কর রেয়াতের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপকে বাজারের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা।

এ প্রেক্ষাপটে সরকারের এই দূরদর্শী ও পুঁজিবাজারবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে এসব সিদ্ধান্ত গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠানটি।

আইসিবির মতে, বাজেটে ঘোষিত এই নীতিগত সহায়তাগুলো শুধু স্বল্পমেয়াদে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে না; বরং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের গভীরতা ও তারল্য সম্প্রসারণ, নতুন কোম্পানির তালিকাভুক্তি উৎসাহিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আইসিবি আরও উল্লেখ করেছে, দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ, শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করে তুলতে সরকারের গৃহীত নীতিমালা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি আগামীতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বাজারের স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং টেকসই পুঁজিবাজার গঠনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আইসিবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত এই পদক্ষেপগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে দেশের পুঁজিবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন গতি ফিরে আসবে এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে পুঁজিবাজার আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

আইসিবির বোর্ড সভা ১৬ নভেম্বর

স্টক নিউজ বিডি November 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

আইসিবির বোর্ড সভা ৬ নভেম্বর

স্টক নিউজ বিডি October 30, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

আইসিবির শেয়ার বেচবে বিডিবিএল

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) কর্পোরেট উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ ডেবেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিডিবিএল আইসিরি ১৫ লাখ শেয়ার বেচবে। বিডিবিএলের কাছে আইসিবির মোট ২০কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার আছে। এই কর্পোরেট প্রতিষ্ঠান আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

১০ লাখ শেয়ার বিক্রি করবে আইসিবির কর্পোরেট পরিচালক

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) কর্পোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১০ লাখ শেয়ার বিক্রি করবে। এই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ২০ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার আছে।

আইসিবির এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

শেয়ার বেচবে আইসিবির পরিচালক

স্টক নিউজ বিডি January 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আইসিবির কর্পোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে আইসিবির মোট ২০ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার আছে।

এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

আইসিবি ১ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে

স্টক নিউজ বিডি December 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ। ১ হাজার কোটি টাকার এ বন্ডের নাম হবে ‘আইসিবি ফার্স্ট মুদারাবা সুকুক’। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর বন্ডটি ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, ইস্যুয়ার হিসেবে ফান্ডটির ট্রাস্ট হবে আইসিবি ফার্স্ট মুদারাবা সুকুক ট্রাস্ট। ১০ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি নন-লিস্টেড। বন্ডের অভিহিত মূল্য ১ হাজার টাকা। বাংলাদেশের সব নাগরিক (আবাসিক ও অনিবাসী), প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, দেশী-বিদেশী কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, করপোরেশনসহ সামাজিক প্রতিষ্ঠান, যেমন ক্লাব ও অ্যাসোসিয়েশন বন্ডটিতে বিনিয়োগ করতে পারবে।

সর্বনিম্ন সাবস্ক্রিপশন হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১০০ ইউনিটের প্রতি লটের জন্য ১ লাখ টাকা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৫ ইউনিটের প্রতি লটের জন্য ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। সুকুকে বিনিয়োগকৃত মূলধনের ২০ শতাংশ ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম বছরের শেষে দেয়া হবে। সুকুকের বাকি অংশ বাজার মূল্যে হিসাবে দশম বছরের শেষে পরিশোধ করা হবে। লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে বছর শেষে সর্বনিম্ন ৭৫ শতাংশ নিট মুনাফা বিতরণ করা হবে। বাকিটা কোম্পানির কাছে থাকবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫৬ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ৩৯ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা বা ৮৬ দশমিক ৮৭ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৪ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আইসিবির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যেখানে এর আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ৭০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯৮ পয়সায়।

প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৮০৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৮০ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৫২৭টি। এর মধ্যে ৬৯ দশমিক ৮১ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ২৭ শতাংশ সরকার, ১ দশমিক ৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১ দশমিক ৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অইসিবি

আইসিবির বোর্ড সভা ১৮ নভেম্বর

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য