Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইসিসি

২৫ আগস্ট শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি, কবে কোথায় পাওয়া যাবে?

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিবর্তন করে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। একই দিন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো, ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা আর ১৬ দিন পর থেকেই বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের খেলা দেখতে টিকিট কেনা শুরু করতে পারবেন। স্বাভাবিক ভাবেই উদ্বোধনী ম্যাচ, ভারত-পাকিস্তান ম্যাচ এবং ফাইনাল নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।

তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যারা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাদের ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নাম ‘রেজিস্টার’ করতে হবে https://www.cricketworldcup.com/ এই ঠিকানায় গিয়ে। টিকিটের চাহিদা কেমন থাকবে, তার ওপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তাহলেই মাঠে ঢোকা যাবে।

২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুভানান্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলো রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে। ১ সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধর্মশালা, লখনৌ এবং মুম্বাইয়ে রয়েছে সেগুলোর টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচগুলো রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩ সেপ্টেম্বর শুরু হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করা হবে।

বিভিন্ন কেন্দ্রে টিকিটের দামও আলাদা হতে যাচ্ছে। অর্থাৎ, মুম্বাই বা চেন্নাইয়ে টিকিটের দাম যা থাকবে, কলকাতায় টিকিটের দাম এক হবে না। গত ১০ জুলাই ইডেনে ম্যাচ দেখার জন্য পাঁচ রকম টিকিটের প্রস্তাবিত দাম ঘোষণা করা হয়েছিল। ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপির মধ্যে কলকাতার ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে।

সিএবি কর্তারা দাবি করেন, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই টিকিটের দাম স্থির করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের। ইডেনের আপার টায়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকে বসে খেলা দেখতে চাইলে ১০০০ রুপির টিকিট কাটতে হবে। ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি করে।

তবে এত কম খরচে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Nahida

প্রথমবারের মতো আইসিসির মাসসেরা তালিকায় বাংলাদেশের নাহিদা

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসি মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদা আক্তার। প্রমীলা ক্রিকেটার ক্যাটাগরিতে যে ৩ ক্রিকেটার নভেম্বরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন, তাদের একজন নাহিদা।

২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদার প্রতিদ্বন্দ্বী অন্য দুজন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলে ম্যাথিউস। পুরুষদের ক্যাটাগরিতে এবারের লড়াই পাকিস্তানের আবিদ আলী, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউ জিল্যান্ডের টিম সাউদি।

আবিদ আলী বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত দুই ইনিংসে মনোনয়ন পেয়েছেন। নাহিদা আক্তার মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পারফরম্যান্স ও বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচের পারফরম্যান্সের জন্য।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। নাহিদাকে মাসের সেরা নির্বাচিত করতে এই লিংকে https://www.icc-cricket.com/awards/player-of-the-month/womens-player-of-the-month গিয়ে ভোট দিতে হবে।

এর আগে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা জিতে নিয়েছেন মাসসেরা পুরষ্কার। মনোনয়ন পেয়েছিলেন নাসুম আহমেদও। তবে প্রথমবারের মতো দেশের নারী ক্রিকেটারদের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন নাহিদা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য