Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আন্তর্জাতিক

ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

স্টক নিউজ বিডি June 20, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ আজ শনিবার জানায়, দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর কাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনও ভূখণ্ড দখল করার যেকোনও ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি এক এলাকার দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।

শুক্রবার রাত থেকে শুরু এবং আজ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে আসছিল, এমনকি ইসরায়েল একেবারে প্রথম মুহূর্ত থেকে এটি লঙ্ঘন করার পরও।

হিজবুল্লাহ বলেছে, তবে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে যৌথ আগ্রাসন শুরুর পর ইরান জলপথটি প্রায় বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর তা খুলে দিয়েছিল তেহরান।

সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আজই চুক্তি স্বাক্ষর দাবি ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

স্টক নিউজ বিডি June 14, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি আজ ১৪ জুন স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয়,  স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি আগামীকাল (রোববার) সই হওয়ার কথা রয়েছে। 

তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে।

ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং দেশটির সরকার আর এমন অস্ত্র চায় না। তিনি আরও জানান, এই পর্যায়ে ইরানের ইউরেনিয়ামের মজুত ফিরিয়ে নেওয়া হবে না।

তিনি বলেন, যথাযথ সময়ে, যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা সেখানে গিয়ে গভীরে সমাহিত পারমাণবিক ধুলাবালি উদ্ধার করবো। এ সময় তিনি ইরানের কাছে থাকা শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ উল্লেখ করেন।

ভবিষ্যতে ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান ট্রাম্প। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে সম্পন্ন না হলে যুক্তরাষ্ট্রের কাছে ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে, যা তিনি আবার ব্যবহার করতে চান না।

অন্যদিকে তেহরান ইঙ্গিত দিয়েছে, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে নতুন করে ৬০ দিনের আলোচনা শুরু হবে।

আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছে, ইরানের আলোচকরা স্পষ্ট করেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি এবং রোববার স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। তাদের ভাষ্য, এই ঘোষণা ইরানের আলোচক দলের জন্য এক ধরনের ‘পরীক্ষা’।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় আইআরজিসি দাবি করে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকীভাবে ওই দিনটিকে ব্যবহার করতে চাইছেন। কিছু পর্যবেক্ষকের ধারণা, ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে ট্রাম্প এ তারিখকে গুরুত্ব দিচ্ছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে সেটি রোববার হবে না।

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অপর পক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্রের দ্বিধার কারণে এ বিষয়ে মন্তব্য করতে আমাদের সতর্ক থাকতে হবে। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত ও সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের অবস্থানে এখনো অমিল রয়ে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ করা হবে: ট্রাম্প

স্টক নিউজ বিডি April 1, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘খুব শিগগিরই’ শেষ করা হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চলমান কার্যক্রম গুটিয়ে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

একদিকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা, অন্যদিকে সমানতালে তেহরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে কী ভাবছেন-হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন আমাকে শুধু ইরান থেকে সরে আসতে হবে। সেটা আমরা খুব শিগগিরই করব। আর ততদিনে তারা ধসে পড়বে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি আরও বলেন, ‘আমাদের কাজটি প্রায় শেষ পর্যায়ে। আমার ধারণা, পুরো কাজটি সম্পন্ন করতে হয়তো দুই সপ্তাহ বা তার চেয়ে কয়েক দিন বেশি লাগতে পারে।’

ট্রাম্প স্পষ্ট করে বলেন যে, মার্কিন অভিযান শেষ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই।

ইরান ইতোমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে তেলের ট্যাংকার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামে বড় ধরনের প্রভাব পড়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাদের আমার সঙ্গে কোনো চুক্তি করার দরকার নেই’।

এর আগে তিনি মেইল-ইন ভোটিং দমনে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। উল্লেখ্য, মেইল-ইন ভোটিং জালিয়াতিতে ভরা বলে কোনো প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন ট্রাম্প।

তিনি বলেন, যখন আমাদের মনে হবে যে, ‘তাদেরকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তর যুগে পাঠাতে পেরেছি এবং দেশটি আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না; তখনই আমরা সেখান থেকে সরে আসব। এক্ষেত্রে চুক্তি হোক বা না হোক, সেটা অপ্রাসঙ্গিক।’

‘নিজের তেল নিজেই সংগ্রহ করুন’

হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল স্বাভাবিক করতে সামরিক সহায়তার মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে অনেক মিত্র দেশ। এরই প্রেক্ষিতে বিভিন্ন দেশকে নিজেরাই হরমুজ প্রণালিতে গিয়ে তেল ‘সংগ্রহ’ করে আনার আহ্বান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

ফ্রান্স বা অন্য কোনো দেশ যদি তেল বা গ্যাস পেতে চায়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে নিজেদের তেল-গ্যাস সংগ্রহের ব্যবস্থা তাদেরই করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্লিঙ্কেনের সফরের মধ্যেই গাজায় ২৫০ ফিলিস্তিনিকে হত্যা

স্টক নিউজ বিডি January 9, 2024

গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ঠেকাতে ইসরায়েলকে চাপ দেবে যুক্তরাষ্ট্র। সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরে এখন ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার এই সফরের প্রাক্কালে গেল ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আড়াইশ’র বেশি ফিলিস্তিনি। তিন মাসে চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। সপ্তাহব্যাপী এ সফরে এরই মধ্যে জর্ডান, তুরস্ক, গ্রিস, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি সফর শেষে এখন ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলে পৌঁছান তিনি। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। এরআগে সৌদি আরব সফর শেষে ব্লিঙ্কেন জানান, গাজায় যুদ্ধ পরবর্তী সরকার ও পুনর্গঠন নিয়ে পরিকল্পনা তৈরিতে কাজ করতে রাজি হয়েছে তুরস্কসহ আরব দেশগুলো। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য চাপ দেবেন বলে জানান তিনি। এদিকে গাজায় হামলার প্রতিবাদে আগামী শনিবার বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ। ওইদিনকে গ্লোবাল ডে অফ অ্যাকশন ঘোষণা করেছে তারা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইয়েমেন উপকূলে আরও এক ইসরায়েলি জাহাজ আটক

স্টক নিউজ বিডি November 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন আরও একটি জাহাজ আটক হয়েছে। ইসরায়েলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি জাহাজ ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে ২২ জন ক্রু ছিল এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি এক তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক এসিড বোঝাই রয়েছে বলে জানানো হয়েছে।

গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাম্ব্রে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে এবং অন্যান্য জাহাজকে সেখান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

তবে এখনও এটা পরিষ্কার নয় যে, কারা জাহাজটি আটক করেছে। এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সরিয়ি সামাজিক মাধ্যমে শুধু একটি শব্দ লিখে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, জেডআইএম।

ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থি সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুথি যোদ্ধারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে চলমান যুদ্ধে যোগ দিয়েছে।

হুথি আন্দোলন বলছে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট। অ্যাম্ব্রে জানিয়েছে, ছিনতাইকারীরা সেন্ট্রাল পার্ক জাহাজটিকে ইয়েমেনের হুদায়দা বন্দরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেছে এটি সেদিকে না গেলে জাহাজটির ওপর হামলা করা হবে।

এর আগে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। তার আগে গত ১৯ নভেম্বর লোহিত সাগর থেকে হুথি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামক গাড়ি পরিবহনকারী একটি জাহাজ আটক করে। জাহাজটি এবং এর ৫২ জন ক্রুর সবাই এখনও ইয়েমেনের হুদায়দা বন্দরে আটক রয়েছে। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বেপরোয়া গতির বলি দুই যুবক

স্টক নিউজ বিডি November 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হলো স্কুটি আরোহী দুই যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার ঘোলা থানার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, শনিবার (২৫ নভেম্বর) ভোরে আজাদ হিন্দ নগরের পানিহাটি স্টেট হাসপাতাল রোডে মদ্যপ অবস্থায় একটি স্কুটিতে করে যাচ্ছিলেন দুই যুবক। হঠাৎ স্কুটির চাকা পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই দুই যুবক। স্কুটির গতি বেশি থাকায় খানিক দূরে ছিটকে পড়েন এর দুই আরোহী।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওই দুই যুবককে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সকালে আমরা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই। ঘর থেকে বেরিয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় দুই যুবক রাস্তায় পড়ে রয়েছে। বেশ খানিকটা দূরে পড়ে রয়েছে একটি স্কুটি। তখন আমরা সবাই মিলে আহত যুবকদের হাসপাতালে নিয়ে যাই।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। যুবকদের পরিবারের খোঁজ চালানো হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একদিনে গাজায় প্রবেশ করেছে প্রায় ২০০ ত্রাণবাহী ট্রাক

স্টক নিউজ বিডি November 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গাজায় চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি। এরই মধ্যে এই যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে প্রথমদিন শুক্রবার (২৪ নভেম্বর) গাজায় প্রায় ২০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।

প্যালিস্টিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, একদিনে রাফাক্রসিং দিয়ে প্রবেশ করা ১৯৬টি ত্রাণবাহী ট্রাক সেখানে পৌঁছেছে।

এক্স বার্তায় সংস্থাটি জানায়, চারটি ট্রাকে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ রয়েছে, চার ট্রাকে হাসপাতালের বিছানা বাকি ট্রাকগুলোতে খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা রয়েছে।

দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৯ ফিলিস্তিনি নাগরিককে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এসব জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৯ ফিলিস্তিনি নাগরিকের মধ্যে ২৪ জন নারী ও ১৫ জন তরুণ রয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেইতুনিয়া চেকপয়েন্ট দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টানেলে আটকে পড়া শ্রমিকদের কাছাকাছি উদ্ধারকারী দল

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ধীরে ধীরে কমছে দূরত্ব। আর মাত্র ১২ মিটার খুঁড়লেই উদ্ধার করা যাবে ভারতের উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে। বুধবার (২২ নভেম্বর) এমনটাই জানান উত্তরাখণ্ডের প্রশাসনিক কর্মকর্তারা।

সেখানের কর্মকর্তাদের দাবি, শিগগির ‘বড় খবর’ আসছে। তারা জানিয়েছেন, টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে ১২ মিটারেরও কম পাথর ও ধ্বংসাবশেষ সরানো বাকি।

এর আগে উত্তরাখণ্ডের সড়ক ও পরিবহন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা মাহমুদ আহমেদ জানান, বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ সুড়ঙ্গের মুখে আটকে থাকা পাথর খনন করতে শুরু করে খননযন্ত্র অগার। দুই ঘণ্টার মধ্যেই সেটি ১৮ মিটার খনন করে ফেলে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি এটা জানাতে পেরে খুশি যে, ৩৯ মিটার পর্যন্ত পাথর খোঁড়া হয়েছে। আমাদের অনুমান, শ্রমিকরা ৫৭ মিটার নিচে আটকে রয়েছেন। অর্থাৎ, তাদের উদ্ধার করতে আর মাত্র ১৮ মিটার বাকি রয়েছে। আহমেদ আরও বলেন, যদি আর কোনো বাধা না আসে, তা হলে বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে বড় খবর পাওয়া যেতে পারে। যদিও তার এ ঘোষণার পর আরও ছয় মিটার খনন করা হয়েছে।

আহমেদ আরও জানিয়েছেন, পাথরে গর্ত করার পাশাপাশি সেই গর্তে উদ্ধারকারীদের বের করে আনার জন্য ঢালাই করা পাইপ ঢোকানো হচ্ছে। আর সেই প্রক্রিয়ায়ই অনেকটা সময় লাগছে বলেও আহমদ জানিয়েছেন। তিনি বলেন, ঝালাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে সময় লাগে। খনন করতে খুব বেশি সময় লাগে না।

ভারী ড্রিলিং মেশিন বারবার বিকল হওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ধীর, জটিল হয়েছে। গত সপ্তাহে একটি মেশিন বোল্ডারের মধ্যে পড়েছিল, ফলে টানেলের ছাদ ফাটল ধরে বলে মনে হওয়ার পরে তিনদিনের বেশি সময় ধরে ড্রিলিং স্থগিত করা হয়েছিল।

গত ১২ নভেম্বর উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় দুই কিলোমিটার দীর্ঘ টানেলের একাংশ ধসে পড়ে। টানেলের ভেতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। সেই ঘটনার পর ১১ দিন পেরিয়ে গেছে। এখনও উদ্ধার করা যায়নি শ্রমিকদের। টানেলে আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন।

টানেলে আটকে পড়া শ্রমিকদের পাইপের সাহায্যে খাবার ও অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রমিকদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। রাতের খাবারে পাঠানো হয় পোলাও, মটর পনির এবং দুটি করে রুটি। শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাবারের ধরনে বদল আনা হচ্ছে। মঙ্গলবার রাতে পাইপের ভেতর দিয়ে প্রায় দেড়শটি খাবারের প্যাকেট শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

1 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এর জবাব দিতেই পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) ইরাকে দুইটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চালানো ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীর হামলার সরাসরি জবাব এটি।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বাগদাদের দক্ষিণে আল আনবার ও জুরফ আল সাকারের কাছে একটি কাতায়েব হিজবুল্লাহ অপারেশন সেন্টার এবং কাতায়েব হিজবুল্লাহ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নোডকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় তাদের মধ্যে এই সমঝোতা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অধীনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে তীব্র সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় প্রায় ২০০ ইসরায়েলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এছাড়া হামাসের হামলায় ১২০০ জন নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজারের বেশিই শিশু। গাজার চারদিকে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানকার সাধারণ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাস্তার ঢালাই চুরি করে নিয়ে যাচ্ছে গ্রামবাসী

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন রাস্তায় মাত্রই কংক্রিটের ঢালাই দিয়ে গেছে কর্তৃপক্ষ। কিন্তু তারা সরতে না সরতেই কোদাল-বালতি নিয়ে হাজির এলাকাবাসী। যে যেভাবে পারছে ঢালাই তুলে নিয়ে বাড়িতে যাচ্ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলার আউদান বিঘা গ্রামে। সেখানে জেলা সদরের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে শুরু হয়েছিল তিন কিলোমিটার দীর্ঘ ওই সড়কের নির্মাণকাজ।

স্থানীয় বিধায়ক সতীশ কুমার দুই মাস আগে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু গ্রামবাসীরা নির্মাণসামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার পরে কাজ বন্ধ হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেউ বালতিতে, কেউ প্লাস্টিকের গামলায় সড়কের কাঁচা ঢালাই তুলে নিচ্ছেন। শুধু পুরুষরা নন, বেশ কিছু নারী-শিশুও যোগ দিয়েছেন এই অপকর্মে।

সতীশ কুমার বলেন, আমরা প্রায় দুই মাস আগে এই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম এবং সে অনুযায়ী নির্মাণকাজ চলছিল। ঠিকাদারদের কাজ আংশিক শেষ হলেও এর সিমেন্টেশন শুরু হয়নি। এর মধ্যেই গ্রামের কিছু লোক রাস্তার নির্মাণসামগ্রী চুরি করেছে।

এ ঘটনায় মখদুমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিহারে অবশ্য এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে রাজ্যটির সমস্তিপুরে প্রায় দুই কিলোমিটার রেললাইন চুরি হয়েছিল বলে জানা যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য