Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইউক্রেন-সংকট

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস-ডেনমার্ক

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুিতি দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। তবে এগুলো যুদ্ধশেষে ফেরত দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এই ঘোষণা দিয়েছেন।

দেশ দুইটি এই প্রথম ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কথা জানালো।

রুট বলেন, তবে কতগুলো বিমান ইউক্রেনকে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু তাদের হাতে ৪২টি রয়েছে।

এর আগে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের অনুমোদনের আহ্বান জানিয়েছিল ন্যাটোভুক্ত দুই দেশ।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এক চিঠিতে ড্যানিশ ও ডাচ প্রশাসনকে অনুমোদনের বিষয়ে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই পাঠানো যাবে এ অত্যাধুনিক যুদ্ধবিমান।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এফ-১৬ ফাইটার জেট পেলেই যে ইউক্রেনীয় সেনারা যুদ্ধের গতিপথ পাল্টে ফেলতে পারবেন, বিষয়টি এমন নয়। কেননা, ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে বেশ সময় লাগে। বিশ্লেষকরা বলছেন, এখন এ বিমান শুধু ইউক্রেনী সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করতে পারে।

বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় যুদ্ধবিমান হলো এফ-১৬। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ উভয়পথেই হামলা চালাতে সক্ষম। ১৯৭০ সালে প্রথম আকাশে ওড়ে এ বিমান। মার্কিন বিমানবাহিনীর মতে, স্বল্প ব্যায়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। কয়েক দশক ধরে হাজার হাজার এফ-সিক্সটিন তৈরি ও বিশ্বজুড়ে তা রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি পোগুলিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের লুৎস্ক শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে বিমান হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে শহরের মেয়র নিশ্চিত করেছেন।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে ২৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১৬টি ধ্বংস করা সম্ভব হয়েছে। লভিভ এবং ভোলিন শহরে দুই ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

লুৎস্ক শহরে ব্যবসায়িক ভবন এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।

লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, সেখানে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ন্যাটোভুক্ত পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অবস্থান। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালানো হলেও দেশটির পশ্চিমাঞ্চলে খুব একটা হামলার ঘটনা চোখে পড়েনি।

তবে এর আগে গত জুলাই মাসে লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার রকেট হামলায় ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মস্কোয় ফের ড্রোন হামলা

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধের রেশ এতদিন সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এবার নিয়মিত হামলার শিকার হচ্ছে। রুশ সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরে ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়েছে।

রুশ সেনাবাহিনী সেই হামলা বানচালের দাবি জানালেও একটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত হেনেছে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি ধ্বংস করা সম্ভব হয়নি। হামলার সময় মস্কোর একটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়৷

গত রোববারও ‘মস্কভা সিটি’ নামের সেই ভবনটি ড্রোন হামলার শিকার হয়েছিল। মঙ্গলবারের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, মস্কোসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর মরিয়া হামলা আসলে ইউক্রেনের হতাশা ফুটিয়ে তুলছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, রাশিয়া এমন হামলা প্রতিহত করতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে।

ইউক্রেন সাধারণত রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে মুখ না খোলায় দেশটির সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে বলেছেন, যুদ্ধ রাশিয়া তথা সে দেশের প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোতে ফিরে যাচ্ছে।

যুদ্ধ শুরুর প্রায় ১৭ মাস পরেও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সোমবার জেলেনস্কির জন্মস্থান ক্রিভইয়ি রিগের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে।

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানসূত্রের লক্ষ্যে সৌদি আরব যে সম্মেলন আয়োজন করছে, তাতে খোদ রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সোমবার ক্রেমলিন জানিয়েছে, সেই সম্মেলনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে।

ইউক্রেন জানিয়েছে, সম্মেলনে রাশিয়াকে মোটেই স্বাগত জানানো হবে না। জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের দেশগুলো বিশ্ব নিরাপত্তা নতুন করে সাজানোর লক্ষ্যে কাজ করলে ইউক্রেনের ‘সীমাহীন আনন্দ’ হবে। কিন্তু আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মানা দেশগুলোর তালিকায় রাশিয়া থাকতে পারে না।

ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী সৌদি আরব সম্মেলনে কিছু পশ্চিমা দেশ, ইউক্রেন ও প্রথম সারির কিছু উন্নয়নশীল দেশকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সেই রিপোর্ট সম্পর্কে বলেন, রাশিয়া অবশ্যই সম্মেলনের ওপর নজর রাখবে। তার মতে, যেকোনো শান্তিপূর্ণ সমাধানসূত্রের ইতিবাচক মূল্যায়ন হওয়া উচিত। তবে পেসকভ বলেন, আপাতত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার কোনো সুযোগ নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জার্মান নাগরিক আটক ইরানে

ইরানে একজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওই ব্যক্তিকে দূতাবাস থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়টি।

আফগানিস্তানে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ২০০

কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ। চলতি মাসের গোড়ায় প্রবল বর্ষা শুরু হওয়ার পর দেশটিতে বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ’র কাছাকাছি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান সরকার।

এখনো রাশিয়া থেকে কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত রাশিয়ার জ্বালানি ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে যেসব রাশিয়ার পণ্য নিষেধাজ্ঞার বাইরে রয়েছে তা আমদানি করছে দেশটি, যার মূল্য কয়েকশ কোটি ডলার।

ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া নথির হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এফবিআই বিচারকদের জানিয়েছে যে, ট্রাম্পের বাড়িতে তারা যে তল্লাশি চালিয়েছে সেখান থেকে বিচারে বাধা দেয়ার কিছু প্রমাণ তারা পেয়েছে।

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত

ইউক্রেনে সম্প্রতি এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করছেন এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে ওই নাগরিকের মৃত্যুর বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

রাশিয়া থেকে মেক্সিকোর আমদানি বেড়েছে ২০ শতাংশ

ইউক্রেনে হামলার পর রাশিয়ার সঙ্গে বিশ্বের বহু দেশের বাণিজ্য কমেছে। কারণ এরই মধ্যে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদেশগুলো। তারপরও বেশ কিছু দেশ এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বার্ষিকভিত্তিতে রাশিয়া থেকে পণ্য আমদানি ২০ শতাংশ বেড়েছে মেক্সিকোর। ব্যাংক অব মেক্সিকো এ তথ্য প্রকাশ করেছে।

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছে।

শপথ নিলেন ভারতের ৪৯তম প্রধান বিচারপতি উদয় উমেশ

ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এনভি রমণার উপস্থিতিতে প্রধান বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সংসার চালাতে জমানো টাকা খরচ করছেন জার্মানরা

ইউরোপের বাকি দেশগুলোর মতো জার্মানিতেও হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তুলনামূলক নিম্নআয়ের মানুষদের। স্থানীয় অর্থনীতি বিষয়ক এক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, জার্মানির অধিকাংশ মানুষই জীবনযাপনের খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন। যা মজুরি বা বেতন পান তা দিয়ে সংসার চলছে না আর।

ইথিওপিয়ায় শিশুদের খেলার ময়দানে বিমান হামলা, নিহত ৭

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে শিশুদের একটি খেলার ময়দানে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মকর্তারা। তবে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ান সরকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য