Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইসরাইল

দুই মুসলিম দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ইসরাইল

দুই মুসলিম দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ইসরাইল: ইরান

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তুরস্কের ইস্তানবুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে বলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ যে ভিত্তিহীন দাবি করেছেন তেহরান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরান বলছে, প্রতিবেশী দুই মুসলিম দেশের সম্পর্কে ফাটল ধরানোর জন্য এই ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী। খবর তেহরান টাইমসের।

বিশ্বের কোনো জাতি ইসরাইলের এ ধরনের কল্পিত অভিযোগ বিশ্বাস করবে না বরং তারাই নিপীড়ক ও বর্বর শক্তি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ শুক্রবার এক বিবৃতিতে বলছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নিজের অপরাধযজ্ঞ ঢাকার অপকৌশল হিসেবে লাপিদ এই বক্তব্য দিয়েছেন।

খাতিবজাদেহ আরও বলেন, সন্ত্রাসবাদী ও প্রতারক ইসরাইল সরকারের এ প্রতিনিধির ভিত্তিহীন দাবি সম্পর্কে তুরস্ক সচেতন রয়েছে। তবে তেহরান আশা করে ইসরাইলের এমন ভিত্তিহীন দবির মুখে আঙ্কারা চুপ থাকবে না।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ গত বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ইস্তানবুল শহরে ইসরাইলের নাগরিকদের ওপর ইরান হামলা চালাতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী ও অন্তর্ঘাতমূলক যে কোনো তৎপরতার বিরুদ্ধে সাধারণ লোকজনকে ক্ষতিগ্রস্ত না করে কঠোর জবাব দিতে ইরান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

স্টক নিউজ বিডি February 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে মঙ্গলবার ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি।

এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর আরব নিউজের।

সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন ভঙ্গ করে চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছে ওআইসি।

ওই তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিহত তিন ফিলিস্তিনি হচ্ছেন- আশরাফ মুবাসালাত, আদাম মাবরোকা, মোহাম্মদ দাখিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চিঠি: আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দিতে চায় ইসরাইল

চিঠি: আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দিতে চায় ইসরাইল

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে সোমবার ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। বিমানবন্দর ও তেল সংরক্ষণ করার স্থাপনায় দুটি ড্রোন এসে আছড়ে পড়ে। এই হামলায় তিনজন নিহত হয়। আহত হয় ছয়জন।

আরব আমিরাতে হুথিদের হামলার পর দেশটিকে সহায়তা করতে প্রকাশ্যে একটি চিঠি দিয়েছে ইসরাইল।

ইহুদি দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চিঠি দেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে। ওই চিঠিতে আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরাইল। চিঠিটি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে দেয়া চিঠিটি নাফতালি বেনেট লিখেছেন, এই অঞ্চলে চরমপন্থীদের সঙ্গে যে যুদ্ধ চলছে, সেটি আপনার সঙ্গে একইসঙ্গে মোকাবেলা করতে ইসরাইল বদ্ধপরিকর। আমাদের শত্রুদের হারাতে সব সময় এক হব।

চিঠিতে তিনি আরো লিখেছেন, আমরা আপনাকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দিতে পাশে আছি। যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি, যদি আপনি চান আরব আমিরাতের যে কোনো প্রয়োজনে সহায়তা করতে।

সূত্র: আল আরাবিয়া

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
iran

ইরানের ওপর ইসরাইল হামলা চালানোর চিন্তা করলে ‘হাত কেটে নেবো’: ইরান

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে ইরান বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করে। ইসলামিক রেভুলশনারি গার্ডসের (আইআরজিসি) প্রধান জানালেন, এটা ইসরাইলের প্রতি একটা সতর্কতা।

শুক্রবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, সোমবার ইরানের দক্ষিণ অঞ্চলজুড়ে পাঁচদিনের মহড়া শুরু করা হয়। এই মহড়ার বার্তা ‘মারাত্মক’ এবং ইহুদি রাষ্ট্র ইসরাইলের কর্মকর্তাদের প্রতি ‘বাস্তব সতর্কতা’। এ সময় তিনি আরও বলেন, ইরানের ওপর ইসরাইল সামরিক পদক্ষেপের চিন্তা করলে আমাদের জবাব হবে ভয়াবহ। ইসরাইল হামলা চালানোর মতো ‘ভুল’ করলে আমরা তাদের হাত কেটে নিব।

আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে আইআরজিসি প্রধান এমন মন্তব্য করলেন। এর আগে বৃহস্পতিবার ইসরাইলের নতুন দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান বলেন, ইসরাইল যেকোনো সময় এমনকি আগামীকালের মধ্যে ইরানে হামলা চালাতে পারে।

পরমাণু নিয়ে ইরানের সঙ্গে ইসরাইলের চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরাইল সতর্ক করে বলেছে, ইরানের পরমাণু অস্ত্র প্রাপ্তি কূটনৈতিক প্রক্রিয়ায় ঠেকাতে ব্যর্থ হলে তারা শক্তি প্রয়োগ করবে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সৌদিসহ ৬৫ দেশের কাছে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না ইসরাইল

সৌদিসহ ৬৫ দেশের কাছে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না ইসরাইল

স্টক নিউজ বিডি November 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসরাইল সাইবার প্রযুক্তি বিক্রি করবে এমন দেশের তালিকা ছোট করেছে। অর্থাৎ দেশটি কিছু দেশের কাছে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, মরক্কো।

ইসরাইলের পত্রিকা ক্যালকালিস্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গণমাধ্যমে স্পাইওয়্যার পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে ইসরাইল এটা নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল। এরপর তারা এমন সিদ্ধান্ত নিল।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরাইলের গণমাধ্যম যে সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে, তার নাম জানায়নি। পূর্বে ইসরাইলের কাছ থেকে সাইবার প্রযুক্তি কিনতে পারে, এমন দেশের সংখ্যা ছিল ১০২টি। সেই সংখ্যা কমিয়ে ৩৭ এ এনেছে তারা।

ইসরাইলি পত্রিকার ওই প্রতিবেদনের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সাইবার প্রযুক্তি কেনার ক্ষেত্রে কোন কোন দেশের নিবন্ধন বাতিল করা হয়েছে, তা নিশ্চিত করেনি তারা।

ইসরাইলের এনএসও গ্রুপ পেগাসাসের নির্মাতা। গত জুলাইয়ে এই স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে বিশ্বের ১৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে বলা হয়, বিভিন্ন দেশে সরকারি কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মীদের ফোনে আড়ি পাততে পেগাসাস স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল। বিশ্বের হাজারো মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহীকে পেগাসাসের নজরদারির সম্ভাব্য তালিকায় পাওয়া যায়। তারপর গোটা বিশ্বে বিতর্কের মুখে পড়ে এনএসও গ্রুপ।

পরে এনএসও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে দেশটি। আর চলতি সপ্তাহে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
'মুসার লাঠির' আক্রমণে দিশেহারা ইসরাইল

‘মুসার লাঠির’ আক্রমণে দিশেহারা ইসরাইল

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ইসরাইলে বড় রকমের সাইবার হামলা চালিয়েছে।

সংগঠনটি বলেছে, তারা ইসরাইলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে, যা প্রকাশ করা হতে পারে। খবর দ্য রেকর্ডের।

মুসার লাঠি নামের হ্যাকার গ্রুপটি সোমবার জানিয়েছে, তারা ইসরাইলের বহু প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে।

হ্যাকার গ্রুপটি আরও জানিয়েছে, তাদের হাতে ইসরাইলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরাইলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে বলে দাবি মুসার লাঠির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দুই ইসরাইলি সেনাকে অপহরণের দাবি

দুই ইসরাইলি সেনাকে অপহরণের দাবি

স্টক নিউজ বিডি November 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:গোপন মিশনে থাকা ইসরাইলের দুই গোয়েন্দা কর্মকর্তাকে অপহরণের দাবি করেছে অজ্ঞাত একটি সংস্থা।

আলজাজিরায় শুক্রবার মধ্যরাতে প্রচারিত একটি প্রতিবেদনে অজ্ঞাত ওই সংস্থাটির বক্তব্য প্রকাশ করা হয়। খবর আরব নিউজের।

এতে সংস্থাটির দাবি করে, বিদেশে গোপন মিশনে থাকা দুই ইসরাইলি এজেন্টকে আটক করে তাদের হেফাজতে রাখা হয়েছে।

এ সময় আটক দুই ইসরাইলির ভিডিও ফুটেজ দেখানো হয়। এতে একজন নিজেকে ডেভিড বেন রৌসি এবং আরেকজন নিজেকে ডেভিড পেটি হিসেবে পরিচয় দেন।

সংগঠনটি এর আগে গত সেপ্টেম্বরেও দুই ইসরাইলি সেনাকে অপহরণের দাবি করেছিল। তবে এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……..

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরাইলকে ১ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে আমিরাত

স্টক নিউজ বিডি March 16, 2021

ইসরাইলকে সংযুক্ত আরব আমিরাত এক কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ ইসরাইলে বিনিয়োগ করছেন বলে জানান ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর আনাদোলু।

ইসরাইলি সামরিক বাহিনী পরিচালিত একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ তথ্য জানান।করোনাভাইরাস মোকাবিলায় ইসরাইলের অর্থনীতি চাঙ্গা রাখতে এ অর্থ দিচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্স। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কোনো মন্তব্য করেননি।

জর্ডান তার আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় গত বৃহস্পতিবার নাহিয়ানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেন নেতানিয়াহু।

বৈঠক বাতিল হলেও ইসরাইলে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আমিরাত। গত বছর ইহুদিবাদী দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের এ মুসলিম দেশটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হচ্ছে দেশ দুটির মধ্যে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য