Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইসরায়েল

ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

স্টক নিউজ বিডি June 20, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ আজ শনিবার জানায়, দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর কাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনও ভূখণ্ড দখল করার যেকোনও ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি এক এলাকার দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।

শুক্রবার রাত থেকে শুরু এবং আজ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে আসছিল, এমনকি ইসরায়েল একেবারে প্রথম মুহূর্ত থেকে এটি লঙ্ঘন করার পরও।

হিজবুল্লাহ বলেছে, তবে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে যৌথ আগ্রাসন শুরুর পর ইরান জলপথটি প্রায় বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর তা খুলে দিয়েছিল তেহরান।

সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইয়েমেন উপকূলে আরও এক ইসরায়েলি জাহাজ আটক

স্টক নিউজ বিডি November 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন আরও একটি জাহাজ আটক হয়েছে। ইসরায়েলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি জাহাজ ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে ২২ জন ক্রু ছিল এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি এক তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক এসিড বোঝাই রয়েছে বলে জানানো হয়েছে।

গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাম্ব্রে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে এবং অন্যান্য জাহাজকে সেখান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

তবে এখনও এটা পরিষ্কার নয় যে, কারা জাহাজটি আটক করেছে। এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সরিয়ি সামাজিক মাধ্যমে শুধু একটি শব্দ লিখে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, জেডআইএম।

ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থি সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুথি যোদ্ধারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে চলমান যুদ্ধে যোগ দিয়েছে।

হুথি আন্দোলন বলছে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট। অ্যাম্ব্রে জানিয়েছে, ছিনতাইকারীরা সেন্ট্রাল পার্ক জাহাজটিকে ইয়েমেনের হুদায়দা বন্দরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেছে এটি সেদিকে না গেলে জাহাজটির ওপর হামলা করা হবে।

এর আগে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। তার আগে গত ১৯ নভেম্বর লোহিত সাগর থেকে হুথি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামক গাড়ি পরিবহনকারী একটি জাহাজ আটক করে। জাহাজটি এবং এর ৫২ জন ক্রুর সবাই এখনও ইয়েমেনের হুদায়দা বন্দরে আটক রয়েছে। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফিলিস্তিনের স্বাধীনতাই সংকটের একমাত্র সমাধান: পুতিন

স্টক নিউজ বিডি October 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত নিরসনের একমাত্র উপায় বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিশকেকে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, ইসরায়েল এক অভূতপূর্ব আক্রমণের মুখোমুখি হয়েছে, যা ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। শুধু মাত্রার দিক থেকেই নয়, যেভাবে তা বাস্তবায়ন করা হয়েছে সেটিও নজিরবিহীন।

রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ণ শক্তিতে এর জবাব দিচ্ছে ইসরায়েলে এবং তারাও প্রচণ্ড নৃশংস পদ্ধতি বেছে নিয়েছে। আমরা এর পেছনের যুক্তি বুঝতে পারি। তবে আমি এখনো বিশ্বাস করি, প্রত্যেকের অবশ্যই বেসামরিক জনগণের কথা চিন্তা করা উচিত।

গাজায় ইসরায়েলি অবরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি মেনে নেওয়া যায় না। সেখানে ২০ লাখের বেশি মানুষ বাস করে। হয়তো সবাই হামাসকে সমর্থন করে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নারী-শিশুসহ সবাই।

এই সংকট সমাধানে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে উল্লেখ করে পুতিন বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাওয়া জরুরি। আমার মতে, এটি কিছু মধ্যস্থতা প্রচেষ্টায় অর্জন করা সম্ভব। তবে সবার আগে অবশ্যই ফিলিস্তিনিদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরায়েলে কী কী অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র?

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রতি ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রতিশ্রুতি অনুসারে এরই মধ্যে সামরিক সহায়তার প্রথম চালান পৌঁছে গেছে ইসরায়েলে।

হামাসের হামলার মুখে ইসরায়েলের কাছাকাছি একটি বিশাল বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এর বাইরেও বিপুল সংখ্যক সমরাস্ত্র পাঠিয়েছে তারা।

একনজরে দেখে নেওয়া যাক ইসরায়েলকে কী কী সাহায্য দিলো যুক্তরাষ্ট্র-

নৌবাহিনীর জাহাজ
ইসরায়েলের সমর্থনে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো পূর্ব ভূমধ্যসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। ইউএসএস ফোর্ড হলো মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত ও বিশ্বের অন্যতম বৃহত্তম বিমানবাহী রণতরী। এতে একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।

পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস নরম্যান্ডি এবং ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হাডনার, ইউএসএস রামেজ, ইউএসএস কার্নি এবং ইউএসএস রুজভেল্টকেও ইসরায়েলের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই অঞ্চলে এফ-১৫, এফ-১৬, এ-১০’র পাশাপাশি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ-৩৫’র সংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের পাঠানো রণতরীগুলোতে প্রায় পাঁচ হাজার নাবিক রয়েছেন বলে জানা গেছে।

অস্ত্র-গোলাবারুদ
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করবে।

তবে সেগুলো ঠিক কী ধরনের অস্ত্র তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ইন্টারসেপ্টর এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্র পাঠাতে অনুরোধ করেছে ইসরায়েল। ইন্টারসেপ্টরগুলো মূলত ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য।

সূত্র জানিয়েছে, প্রায় ২০০ কোটি ডলারের মার্কিন যুদ্ধাস্ত্র ইসরায়েলের ছয়টি ভিন্ন স্থানে আগেই সরবরাহ করা হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হতে পারে।

কত সাহায্য পায় ইসরায়েল
ইসরায়েলকে প্রতি বছর বিনাশর্তে প্রায় ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় প্রাপক হলো ইসরায়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরায়েল-হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থেকে লাভবান হওয়ার বড় সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হচ্ছে পশ্চিমাদের। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন থেকে ইসরায়েলের দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেটি হলে আখেরে লাভ হবে রাশিয়ারই। তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে তাতে আরও ফুলেফেঁপে উঠবে মস্কোর অর্থভাণ্ডার।

বিষয়টি স্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে নজর দেওয়ায় যদি ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহের গতি কমে যায়, তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জন দ্রুততর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তেল-আবিবের কাছে বর্তমানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র, গাইডেড যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ। তবে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে অস্ত্র ভাণ্ডারে চাপ পড়বে ইসরায়েলের।

সাবেক ইউএস মেরিন কর্নেল ও বর্তমানে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেন, সেই সময় ইসরায়েল ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার শুরু করবে। যদিও তাদের কাছে অস্ত্রের বড় মজুত রয়েছে, তবে তা দীর্ঘ অভিযানের জন্য যথেষ্ট না-ও হতে পারে।

ক্যানসিয়ানের মতে, শহুরে অঞ্চলে যুদ্ধের জন্য ইসরায়েল গাইডেড যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকবে। তবে ইউক্রেনেরও আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন, কারণ তারা এখন রুশ সামরিক ঘাঁটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়।

‘কিন্তু সমস্যা হলো, আমরা অল্প সময়ের মধ্যে সেগুলো উৎপাদন করতে পারবো না। তাই যুক্তরাষ্ট্রকে বিদ্যমান মজুত থেকেই অস্ত্রগুলো বের করতে হতে পারে। আর তার ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও অন্তত গতি কমে যেতে পারে।’

পুতিনের পোয়াবারো
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ইসরায়েলকেই নেবে। যদিও এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রকে এমন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তবু বুঝতে পারি, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিন্তিত হতেই পারেন এবং তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন।

কিছুদিন আগেই সরকারি শাটডাউন এড়াতে সাময়িকভাবে ইউক্রেনের জন্য নতুন সহায়তা পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ভবিষ্যতে কিয়েভকে সহায়তা দেওয়ার বিষয়টি এখন আরও বেশি নড়বড়ে হতে পারে।

গত ৫ অক্টোবর রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাহায্যই ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকিয়ে রেখেছে। যদি অস্ত্র দেওয়া আগামীকাল থেকে বন্ধ হয়, তাহলে এক সপ্তাহের মধ্যেই কিয়েভের সব গোলাবারুদ ফুরিয়ে যাবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থনও দিনদিন নড়বড়ে হয়ে উঠছে। সম্প্রতি শস্যচুক্তি নিয়ে বিরোধের জেরে ইউক্রেনকে নতুন করে আর কোনো সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে পোল্যান্ড। আপত্তি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে স্লোভাকিয়া থেকেও। কারণ, দেশটিতে ক্ষমতায় ফিরতে চলা নেতা রবার্ট ফিকো বরাবরই রুশপন্থি হিসেবে পরিচিত।

তেলের দাম বাড়লেও রাশিয়ার লাভ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর ফলে রাশিয়ার রপ্তানি আয় আরও ফুলেফেঁপে উঠতে পারে।

র‌্যান্ড করপোরেশনের নীতি গবেষক অ্যান মেরি ডেইলি বলেন, তেলের দাম বাড়লে এটি তাদের (রাশিয়া) অস্ত্র উৎপাদনে ব্যয় অব্যাহত রাখার সুযোগ দেয় এবং বাজেট ঘাটতি পূরণে সহায়তা করে। অর্থাৎ, রাশিয়া এটি থেকে নিশ্চিতভাবেই অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা সন্দেহভাজন ফিলিস্তিনি সন্ত্রাসীদের হত্যা করেছে। খবর বিবিসির।

গত মাসে সামরিক অভিযানের একটি বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ওই শরণার্থী শিবির। সেখানে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অনেকেই।

শুক্রবার (০৪ আগস্ট) সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায়। সেখানে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে তেল আবিবে এক হামলায় ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল। একটি গাড়ি থেকে তারা একটি অটোমেটিক রাইফেল উদ্ধার করেছেন বলে উল্লেখ করা হয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, যারাই আমাদের ওপর হামলা করতে আসবে আমরা সব জায়গায়, যে কোনো সময়েই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে রোববার (০৬ আগস্ট) তিন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ। তিনি বলেন, অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই জেনিনে এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাগুলো ঘটছে।

ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। হামাসের এক মুখপাত্র বলেন, আমাদের তিন ফিলিস্তিনিকে যারা হত্যা করেছে সেসব শত্রুদের
এই অপরাধের যথাযথ মূল্য দিতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
israile

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলা, নিহত ৩

স্টক নিউজ বিডি May 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর দামেস্কের আশপাশের কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ সময় সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। তবে হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সানা জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ধরে যায় এবং বিমানের দু’টি ফ্লাইট স্থগিত করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আরও এক ফিলিস্তিনি যুবককে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারাওয়াত বনী হাসান শহরের বাসিন্দা আমির আতেফ রাইয়ান নামের ওই ফিলিস্তিনি যুবক সালফিট শহরে অবস্থান করার সময় তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আমির আতেফ রাইয়ান ছুরি দিয়ে হামলার চেষ্টা করেছিলেন বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দা সত্ত্বেও তারা আগ্রাসন অব্যাহত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় দুই সেনা নিহত

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় দুই সেনা নিহত

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আবারও ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আহত সরকারপন্থি দুই সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইল সিরিয়ার লাটাকিয়া বন্দরে বিমান চালায়। এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি পাঁচ সেনা আহত হন। পরে বুধবার লাটাকিয়ার একটি হাসপাতালে দুই সেনা মৃতুবরণ করেন।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান লাটাকিয়া বন্দরের ইঞ্জিন তেল এবং গাড়ির যন্ত্রাংশ রাখা কার্গোতে হামলা চালায়। তবে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ওই কার্গোতে অস্ত্র এবং গোলাবারুদ ছিল।

লাটাকিয়া বন্দর এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় টিকার তৃতীয় ডোজ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এবার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ধরনের কারণে ইসরায়েলে যেন আরেকটি ঢেউ না দেখা দেয় সেজন্য এই পদক্ষেপ নিলো সেখানকার সরকার।

মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী মানুষ ও স্বাস্থ্যকর্মীদের টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসরায়েলে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানালো কর্তৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য