Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংক লিমিটেড

ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‌ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৯ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭১ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৬৭ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ২৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংক লিমিটেড

ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ অক্টোবর

স্টক নিউজ বিডি October 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৫৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংক লিমিটেড

ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বড় লেনদেন

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার ৬৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৩ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড ৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ২ কোটি ৬৬ লাখ টাকা, লাফার্জহোলসিম ৩ কোটি ৩৪ লাখ টাকা, ম্যারিকো ২ কোটি ৪৪ লাখ টাকা, মেট্রো স্পিনিং ১ কোটি ৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৪৫ লাখ টাকা, প্রাইম ইন্স্যুরেন্স ১ কোটি ৪৯ লাখ টাকা, সোনালী পেপার ৩ কোটি ৭ লাখ ও সান লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৫ জুলাই ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, মিজানুর রহমান, মুহাম্মদ সাঈদ উল্যাহ, মোঃ মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ কামরুল বারী ইমামী, মীর রহমত উল্লাহ, আহমেদ জোবায়েরুল হক ও মিফতাহ উদ্দীন। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান এবং বিনিয়োগ ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জগণ অংশগ্রহন করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Islami-Bank

ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ০৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৭৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি। সভায় ভাইস চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ আল-রাজি ও মো. সাহাবুদ্দিন, আইডিবি’র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস । সভায় ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে “মহামারী পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ” শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ড. মোঃ হাবিবুর রহমান।

আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসান। ব্যাংকের নির্বাহীগণ প্রোগ্রামে অংশগ্রণ করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি June 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ডের এক সভা ২১ জুন ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এতে সভাপতিত্ব করেন।

সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মোঃ সাহাবুদ্দিন, আইডিবি-র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাপ্রতিক কার্যক্রম পর্যালোচনাসহ কতিপয় ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসলামী ব্যাংক -ই-ক্যাব কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড সেবা চুক্তি

ইসলামী ব্যাংক -ই-ক্যাব কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড সেবা চুক্তি

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে কো-ব্রান্ডেড প্রি-পেইড কার্ড সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি করেছে।

ই-ক্যাবের সদস্যরা এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ট্রাভেল কোটার বাইরেও অতিরিক্ত ১০ হাজার ইউএস ডলার বছরে ব্যয় করতে পারবেন। এ ছাড়া সর্বোচ্চ ২০০০ ডলার পর্যন্ত একক লেনদেন করা যাবে।

৭ জুন ২০২২, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও ই-ক্যাব এর সভাপতি শমী কায়সার এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মোঃ মাকসুদুর রহমান, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শিপন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ স¤পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য