Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এনআরবিসি ব্যাংক

NRBC-Bank

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ৩০ এপ্রিল

স্টক নিউজ বিডি April 28, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসি বোর্ডের বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৯ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটের পরিবর্তে ৩০ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC_Bank

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ অক্টোবর

স্টক নিউজ বিডি October 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর দুপুর ২টা ৫০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫১১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 24, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। এনআরবিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানায়।

সূত্রে জানায়, হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস হয়েছে ৫১ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের জুনে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। গতবছরের জুনে যা ছিল ১ হাজার ২০০ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ১৬৮ কোটি টাকা।

আরও জানায়, প্রথম ষান্মাসিকে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও অন্য সূচকে অগ্রগতি হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির আমানতের পরিমান ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ১৪ হাজার ৯১৭ কোটি টাকা। অন্যদিকে ঋণ বিতরণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা। সোমবার ব্যাংকের পরিচালনা বোর্ডের ১৬৮তম সভায় চলতি বছরের প্রথম ষান্মাসিকের (জানুয়ারি-জুন) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

তথ্য জানায়, ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্যাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২৩ সালের জুন শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির অফ ব্যাল্যান্সশিটসহ মোট ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৭ হাজার ৩২১ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ২৪ হাজার ৩৩০ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ট্রেজারারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭২ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ৩ হাজার ৫০২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৩৩ দশমিক ৪০ শতাংশ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। সারাদেশে ১ হাজার ৬১৬টি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ২০২১ সালে শেয়ারবাজারে নিবন্ধিত ব্যাংকটি। গ্রামের মানুষের কর্মসংস্থানে উপশাখা ব্যাংকিং ও ক্ষুদ্রঋণের প্রচলন এবং ব্যাপক প্রসার ঘটিয়েছে এনআরবিসি ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC-Bank

এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১১ পয়সা।ম অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ২২ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC-Bank

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ০৬৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC-Bank

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ৩১ জুলাই

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
nrbc-bank

এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৮৯ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৪২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনআরবিসি ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ

এনআরবিসি ব্যাংকের ১৫ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ

স্টক নিউজ বিডি April 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে নিবন্ধিত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২১ সালে ১৫ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। যার মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিতে¦ বৃহস্পতিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৩৮ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, মোহাম্মদ অলিউর রহমান, আবু বকর চৌধুরী, লকিয়ত ঊল্লাহ, একেএম মোস্তাফিজুর রহমান, বিকল্প পরিচালক ড. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব) আবু এশরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, এএমডি কাজী মো. তালহা, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সেক্রেটারি মো. রিয়াজ উদ্দিন আসিফ উপস্থিত ছিলেন।

আগামী ২ জুন ২০২২, বৃহস্পতিবার অনলাইন প্লাটফর্মে ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে ২০২১, বুধবার। সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরনী অনুমোদিত হয়।

আর্থিক বিবরণী অনুসারে, ২০২১ সাল শেষে (জানুয়ারি-ডিসেম্বর) সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৭ পয়সায়। গত ২০২০ সাল শেষে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। আলোচ্য সময়ে এককভাবে ইপিএস ১ টাকা ৮২
পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। এক বছরে ইপিএস বৃদ্ধির হার ৬৪ শতাংশ।

ডিসেম্বর শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪৪ কোটি টাকা। যা আগের বছরের ডিসেম্বরে ছিল ১১ হাজার ৬৬৪ কোটি টাকা। এছাড়া সমন্বিতভাবে বছর শেষে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ১৯৮ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫০৭ টাকা। ২০২০ সালের ডিসেম্বরে যা ছিল ৯৮৩ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা। এককভাবে এনএভি হয়েছে ১ হাজার ১৮০ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ১৬৩ টাকা। আগের বছরের ডিসেম্বরে ছিল ৯৭৯ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৭১০ টাকা।

এছাড়া সমন্বিতভাবে ২০২১ সালের ডিসেম্বর শেষে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ২৫ পয়সায়। আগের বছরের ডিসেম্বরে যা ছিল ১৩ টাকা ৩৩ পয়সা। আর এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৬ টাকা ১ পয়সা। গত ডিসেম্বরে যা ছিল ১৩ টাকা ২৮ পয়সা।

পরিচালনা বোর্ডের সভায় জানানো হয়, করোনাকালের মধ্যে ব্যাংকটি তার নেটওয়ার্ক বিস্তার এবং ব্যাংকিং সেবার প্রসার ঘটিয়েছে। সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং ও মাইক্রোক্রেডিটের মাধ্যমে ঋণ বিতরণ জোরদার করা হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে ৪০.১৭ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বরে ঋণের পরিমান দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯০ কোটি টাকা, যা আগের বছরের একই সময় র্ছিল ৭ হাজার ৪৮৩ কোটি টাকা। পাশাপাশি আমানত সংগ্রহ প্রায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বর শেষে আমানত ছিল ৯ হাজার ৫৩১ কোটি টাকা। ২০২১ সালের চূড়ান্ত হিসেবে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪০৫ কোটি টাকা, আগের বছরে যা ছিল ৩০৬ কোটি টাকা। নিট মুনাফার পরিমান দাঁড়িয়েছে ২০৮ কোটি টাকা, আগের বছর যা ছিল ১৩৪ কোটি টাকা। ২০২০ বছরের ডিসেম্বরে ব্যাংকের শাখা-উপশাখা ছিল ৪৫০টি, গত বছর শেষে যা বেড়ে হয়েছে ৭২৯টি। ব্যাংকে সবমিলিয়ে প্রত্যক্ষভাবে ৬০০০ জনের কর্মসংস্থান হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC_Bank

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ১৩ এপ্রিল

স্টক নিউজ বিডি April 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NRBC-Bank

এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সভায় ব্যাংকটির চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্ব করেন ।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৯১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ১৪ পয়সা।

আজকের পরিচালনা বোর্ডের সভাটি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, লকিয়ত উল্লাহ, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও রাদ মুজিব লালন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিচালনা বোর্ডের সভায় ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এনআরবিসি ব্যাংক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কার্যকরীভাবে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য একেবারে গ্রামের মানুষ ও আয়ের মানুষের কাছে টাকা পৌছানো। এজন্য আমরা কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ও মাঝারি খাতে প্রণোদনার প্যাকেজের ঋণ বিতরণে গুরুত্ব দিয়েছি। এর মাধ্যমে আমরা চাচ্ছি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক।

এতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রয়েছে। ফলে করোনাভাইরাসের অর্থনৈতিক সংকট আমাদের দেশে প্রকট আকার ধারণ করেনি। এইসব উদ্যোগের কারণে আমাদের ব্যাংকের আর্থিক সূচকেও উন্নতি হয়েছে। শোয়ারবাজারের লেনদেনেও এনআরবিসি ব্যাংকের শক্তিশালী অবস্থান রয়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য