Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এশিয়া কাপ

এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করল ভারতের নারী দল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পরে এবার সংযুক্ত আরব আমিরাতকেও হারালেন স্মৃতি মান্দানারা।

মঙ্গলবার সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৮ রান জড়ো করেন ভারতের মেয়েরা। রান তাড়া করতে নেমে ব্লুজ ব্রিগেডের বোলিং তোপে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৪ রানে। ১০৪ রানে ম্যাচ জেতে ভারত।

আমিরাতের বিপক্ষে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্দানা। এ ম্যাচে অবশ্য ওপেন করতে নামেননি তিনি। রিচা ঘোষের সঙ্গে নামেন সাব্বিনেনি মেঘনা। তবে ভারতের শুরুটা ভালো হয়নি। রান পাননি দুই ওপেনার। চার নম্বরে নামা ব্যর্থ হন হেমলতাও।

দলের রানকে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ দীপ্তি শর্মা ও জেমিমা রদ্রিগেজ। দু’জনে মিলে ১২৯ রানের জুটি বাধেন। ডান হাতি-বাঁহাতির জুটিতে দ্রুত রান করছিলেন তারা। দু’জনেই হাঁকান অর্ধশতক। তাদের আটকে রাখতে পারেনি আমিরাতের বোলাররা।

শেষদিকে অবশ্য বড় শট নিতে গিয়ে আউট হন দীপ্তি, তার আগে করেন ৪৯ বলে ৬৪ রান। আর জেমিমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৭৫ রান করে। যার ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আমিরাতের মেয়েরা। মাত্র ৫ রানেই হারিয়ে ফেলে ৩টি উইকেট। যদিও শেষ পর্যন্ত আর একটি মাত্র উইকেট হারায় তারা। তবুও পৌনে একশ রানও জমা করতে পারেনি বোর্ডে।

দলের পক্ষে কাবিশা এগোদাগে ৫৪টি বল খেলেও অপরাজিত থাকেন ৩০ রান করে। আর ৫০ বল খেলা খুশি শর্মা আউট হন ২৯ রান করে।

দারুণ বোলিং করেন ভারতের প্রত্যেক বোলারই। তবে রাজেশ্বরী গায়কোয়াড় ও হেমালতা ছাড়া উইকেট পাননি কেউই। ২০ রান দিয়ে ২ উইকেট নেন রাজেশ্বরী। ম্যাচ সেরা হন জেমিমা রদ্রিগেজ।

এদিকে, এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাকিস্তানকে টপকে যথারীতি শীর্ষে ভারত। দুটি করে জয়ে যথাক্রমে দুই ও তিনে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এক জয় ও হারে চারে থাকা বাংলাদেশ বৃহস্পতিবার খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিরোপা নিয়েই ঘরে ফিরতে বললেন সাঙ্গাকারা

শিরোপা নিয়েই ঘরে ফিরতে বললেন সাঙ্গাকারা

স্টক নিউজ বিডি September 11, 2022

কাগজে-কলমে থাকলেও এবারের এশিয়া কাপের শুরু থেকেও শ্রীলঙ্কা দলকে কেউ ফেভারিট হিসেবে বিবেচনা করেনি। পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর সেই দলটি টানা চার জয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।

স্বাভাবিকভাবেই এখন লঙ্কানদের নিয়ে বাড়তি স্বপ্ন বুনছেন ভক্ত-সমর্থকরা। তার ওপর সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা তো শানাকা-হাসারাঙ্গাদের বলেই দিয়েছেন, শিরোপা নিয়ে তবেই ফিরবে তোমরা।

শানাকাদের উদ্দেশ্যে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো।’

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ (১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচে আলাদাভাবে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। উভয় দলই ধারাবাহিক ক্রিকেট খেলে ফাইনালে পা রেখেছে।

অবশ্য ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে শ্রীলঙ্কা। কারণ সুপার ফোরের আনুষ্ঠানিকতার ম্যাচে পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে দলটি। সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ভালো কিছু করতে চাইবে শানাকা অ্যান্ড কোং।

শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে শ্রীলঙ্কা দলকে শুভকামনা জানিয়েছেন লঙ্কান লিজেন্ড সাঙ্গাকারা। এক ভিডিও বার্তায় এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘শানাকা এবং শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো খুব আনন্দের ও সম্মানের। ফাইনালে মাঠে নামার আগে তোমাদের শুভকামনা জানাচ্ছি। আমি তোমাদের খেলায় নজর রাখছি। শুধু এশিয়া কাপ নয়, পুরো মাসজুড়ে দল যে ক্রিকেট খেলেছে, সেটা অনুপ্রেরণামূলক।’

সেইসঙ্গে সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘সামনে আর কেবল একটা ম্যাচ। তোমরা তোমাদের সেরা ক্রিকেট উপহার দাও। এই দলে অবিশ্বাস্য প্রতিভাধর এবং যোগ্য ক্রিকেটার আছে। তোমরা দল হয়ে খেলছো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল যখন খাদের কিণারায় তখনই তোমরা নিজেদের সেরাটা দিচ্ছো। এটা সবাইকে আনন্দ দিচ্ছে। এবার মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভারতীয় একাদশ ফাঁস!

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ২৮ আগস্ট হাইভোল্টেজ এই লড়াইকে সামনে রেখে নেটে নিজেদের প্রস্তুত করছে টিম ইন্ডিয়া।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেনিং সেশনের কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ক্রিকেটার কঠোর পরিশ্রম করছেন নেটে।

বিসিসিআই তাদের পোস্টে ছবিগুলো যেভাবে সাজিয়েছে, তাতে ইন্টারেস্টিং অর্ডার খুঁজে পেয়েছেন সমর্থকরা। অনেকেই মনে করছেন, ওই ছবিগুলো দিয়ে প্রকারান্তরে পাকিস্তান ম্যাচের একাদশই ফাঁস করে দিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের পোস্ট করা ১০টি ছবির মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে লোকেশ রাহুল আর রোহিত শর্মার ছবি। তারপর যথাক্রমে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, আভেশ খান এবং অর্শদীপ সিং। ব্যাটিং অর্ডার অনুসারে একে ভারতীয় একাদশই মনে হচ্ছে।

লক্ষ্যণীয় ব্যাপার হলো, বিসিসিআইয়ের পোস্টে ছবি নেই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই এবং দীপক হুদার। ক্রিকেটানুরাগীদের অনেকেই মনে করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে জায়গা হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপের ধারাভাষ্যে ওয়াসিম-ওয়াকার, বাংলাদেশের শুধু আতহার

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খেলোয়াড়ি ক্যারিয়ারে দীর্ঘদিন জুটি বেঁধে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। তাদেরকে এবার জুটি বাঁধতে দেখা যাবে ধারাভাষ্য কক্ষেও। আসন্ন এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন এ দুজন।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। শ্রীলঙ্কার আয়োজনে আরব আমিরাতে বসছে ছয় দলের এ আসর। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের অধীনে। এরই মধ্যে জানা গেছে, কারা থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্যে।

বরাবরের মতো ভারতীয়দের আধিপত্য ধারাভাষ্য প্যানেলে। ইংরেজি ও হিন্দি ধারাভাষ্য মিলে ভারত থেকে রয়েছেন মোট ৮ জন ধারাভাষ্যকার। এর মধ্যে রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দ্বীপ দাসগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার ইংরেজি ও হিন্দি- উভয় ধারাভাষ্যেই থাকবেন।

পাকিস্তান থেকে রয়েছেন দুজন- ওয়াসিম ও ওয়াকার। বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে রয়েছেন মাত্র একজন করে। শ্রীলঙ্কা থেকে রয়েছেন সাবেক তারকা রাসেল আর্নল্ড। এছাড়া এশিয়ার বাইরের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপে থাকবেন সাবেক নিউজিল্যান্ড তারকা স্কট স্টাইরিশ।

বাংলাদেশ থেকে এশিয়া কাপের ধারাভাষ্যে আমন্ত্রণ পাওয়া একমাত্র ধারাভাষ্যকার হলেন আতহার আলি খান। ধারাভাষ্যে অভিজ্ঞ শামীম আশরাফ চৌধুরী ছাড়াও উঠতি মুখ হিসেবে রয়েছেন মাজহার উদ্দিন অমি, সমন্বয় ঘোষরা। তাদের কাউকেই এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে দেখা যাবে না।

এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্য প্যানেল: আতহার আলি খান, রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, রাসেল আর্নল্ড, দ্বীপ দাসগুপ্ত, স্কট স্টাইরিশ, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

এশিয়া কাপের আগে দেশেই কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানা খেলার মধ্যেই রয়েছেন ক্রিকেটাররা। সেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতে না হতেই জিম্বাবুয়ে চলে যেতে হয়েছে। সেখানেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে হয়েছে। অনুশীলনেও কেটেছে সময়। তাই শারীরিকের পাশাপাশি ক্রিকেটীয় প্রস্তুতিটা রয়েছে পুরোপুরি। অর্থাৎ পুরো দল খেলার ভেতরেই ছিল এবং আছেও।

এ কারণেই টিম ম্যানেজমেন্ট ঘটা করে কঠোর অনুশীলন ক্যাম্প আয়োজনের চিন্তা-ভাবনা থেকে সরে এসেছে। সে কারণেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কন্ঠে কোনো অফিসিয়াল প্র্যাকটিস সেশন না করার কথা।

তবে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন করায় কোন বাধা নেই। সবাই নিজের মত করে প্র্যাকটিস করতে পারবেন। যেমনটা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। পরশু গভীর রাতে দেশে ফিরে কালকের দিনটি ব্যস্ত সময় কাটিয়ে আজ রোববার সকালেই শেরে বাংলায় অনুশীলনে এসে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার।

একটা ভাল প্র্যাকটিস সেশন কেটেছে টি-টোয়েন্টি অধিনায়কের। এদিকে প্রধান নির্বাচক নান্নু আরও একটি তথ্য দিয়েছেন। আনুষ্ঠানিক অনুশীলন না হলেও প্রন্তুতি পর্বে একাধিক প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ভাবা হচ্ছে।

দিন-তারিখ চূড়ান্ত না হলেও দেশ ছাড়ার আগে অন্তত গোটা দুয়েক গা গরমের ম্যাচ আয়োজনের চিন্তায় টিম ম্যানেজমেন্ট। নান্নুর কথা, ‘আমরা চাচ্ছি আরব আমিরাত যাওয়ার আগে যাতে ক্রিকেটাররা ম্যাচ প্র্যাকটিসটা সেরে যেতে পারে। সে কারণেই কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত হয়েছে।’ যদিও সেই প্রস্তুতি ম্যাচ কিভাবে, কোন দলের বিপক্ষে খেলা হবে, সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবই অধিনায়ক

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার পরই অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে, সাকিব আল হাসানই হচ্ছেন এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক। এছাড়া দেখার বিষয় ছিল মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দলে ফেরানো হয় কি না।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে করা হলো টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং দলে ফেরানো হলো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে ইনজুরিতে থেকে সেরে ওঠার সম্ভাবনা থাকায় নুরুল হাসান সোহানেরও নাম রাখা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে।

সাকিব শুধু আসন্ন এশিয়া কাপেই নয়, চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় সিরিজেও নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজের অন্য দলটি হলো পাকিস্তান।

আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে এক বৈঠক শেষে সাকিবকে অধিনায়ক মনোনয়ন দেয়ার কথা ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তিনি জানান, বিশ্বকাপের পর পরিস্থিতি বিবেচনা করে সাকিবের অধিনায়কত্ব বহাল থাকবে নাকি পরিবর্তন করা হবে, তখন চিন্তা করা হবে।

অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণার পরই এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তার পাশে ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক, এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত করা নিয়ে আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে বৈঠকে বসেন বিসিবি সভাপতি, জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার এবং সদ্য ঘোষিত অধিনায়ক সাকিব আল হাসান।

সেই বৈঠকেই দল চূড়ান্ত করণসহ অধিনায়কও হিসেবে সাকিবকেও মনোনয়ন দেয়া হয়। যদিও তার আগে বেটিং কোম্পানি বেটউইনার নিউজের সঙ্গের বিষয়ে সাকিবের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয় বিসিবির পক্ষ থেকে। সেখানে সাকিব নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হওয়ার কথা জানান এবং বিসিবিও তার দেয়া ব্যাখ্যাকে গ্রহণ করে নিয়েছে।

মূলত জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে যারা ছিলেন তাদেরই এশিয়া কাপ টি-টোয়েন্টি দলে রাখা হলো। ইনজুরির কারণে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে মিডল অর্ডার ব্যাপার সাব্বির রহমান রুম্মনকে।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেয়া হয়েছিল দুই সিনিয়র মুশফিক এবং রিয়াদকে। সাকিব নিজে থেকেই ছুটি নিয়েছিলেন। যদিও সোহানের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে ফেরানো হয়েছিল রিয়াদকে।

অধিনায়কের নাম ঘোষণা করতে গিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, এবং এরপর অস্ট্রেলিয়াতে রয়েছে বিশ্বকাপ। আমরা যে সভা করেছিলাম সেখানে বোর্ডের একটা সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটা আজকে আবার আলোচনা করেছি। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এবং নির্বাচকরা ছিলেন। এই কয়েকটা সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি। এশিয়া কাপ, নিউজিল্যান্ড ট্রাইনেশন সিরিজ এবং তারপর বিশ্বকাপ পর্যন্ত।’

বেটউইনার নিউজের মত জুয়ার সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের (বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান) সঙ্গে চুক্তির পরও পরও সাকিবকে অধিনায়ক করার পেছনে যুক্তিটা কী? জানতে চাইলে এ জবাবে জালাল ইউনুস বলেন, ‘হি ইজ আওয়ার বেস্ট প্লেয়ার। আমরা তাকে ওউন করি। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে যে এটা মিসটেক, আমরা ধরে নিয়েছি যে এটা মিসটেক। তবে তাকে বলা হয়েছে, সে যেন এ ধরনের মিসটেকের পূনরাবৃত্তি না করে। সে আমাদের বলেছে নেক্সট টাইম এ ধরনের মিসটেক আর হবে না। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে সে আশ্বাস দিয়েছে। আমরা সেটা মেনে নিয়েছি।’

এ নিয়ে দ্বিতীয় মেয়াদে টি-টোয়েন্টি দলের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন সাকিব আল হাসান। ২০০৯-১০ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে চার ম্যাচে দলকে নেতৃত্ব দেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার অবসরের পর প্রথম দফায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হয় তাকে।

২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার আগে সাকিবই ছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক। সবমিলিয়ে এখনও পর্যন্ত তার অধীনে ২১টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় মিলেছে সাত ম্যাচে। এবার আসন্ন এশিয়া কাপ দিয়ে শুরু হবে সাকিবের নতুন অধ্যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপে সাকিবই অধিনায়ক

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাজমুল হাসান পাপন আজ বিকেলেই জানিয়ে দিয়েছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি- তিনজনই ইনজুরিতে। তাই তাদেরকে বাদ দিয়েই এশিয়া কাপের স্কোয়াড গঠন করতে হচ্ছে।

সন্ধ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও একই কথা জানালেন। তার ব্যাখ্যা, ‘সোহান, লিটন এবং রাব্বির সুস্থ হয়ে উঠতে আরও অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ কারণে তাদের এশিয়া কাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায়।’

তাহলে এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন কে? সাকিব আল হাসান নাকি অন্য কেউ? দুপুরে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হলে, বিসিবি সভাপতি জানিয়ে দেন, বেটিং কোম্পানিংর সঙ্গে চুক্তি বাতিল না করলে তো সাকিবের প্রশ্নই আসে না। আর চুক্তি বাতিল করে ফিরলেও তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে কি না সে বিষয়টা স্পষ্ট করেননি পাপন।

শুধু এটুকু জানিয়েছেন, অধিনায়কত্ব নিয়ে তারা চাপে নেই। সে সঙ্গে এটাও বলেছেন, ‘সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কি হয়! মনে করলাম একটা ছেলেকে দিব, ও যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না তাহলে ওকে দিয়ে লাভ হল কি অধিনায়কত্বটা? তার তো কোনো মানে হল না। আমরা এখন টিমটা ঠিক করবো সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি। আজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেওয়া হবে।’

তবে, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিসিবিতে সাকিব আল হাসান চিঠি পাঠানোর পর পরিস্থিতি নিঃসন্দেহে পাল্টে গেছে। বিসিবি সভাপতিও জানিয়ে দিয়েছেন, দল ঘোষণা করা হবে শনিবার। তার আগে তিনি সাকিবের সঙ্গে কথা বলতে চান। ব্যাখ্যা জানতে চান, বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে কেন চুক্তি করেছে? সে বৈঠকে কী মিষ্টি করে শাসনও করে দেবেন না বিসিবি সভাপতি! বুঝিয়ে বলবেন না, বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সিটা চালিয়ে নিতে!

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দুই ম্যাচে ক্যাপ্টেন্সি করার পর হাতের আঙ্গুল ফ্র্যাকশ্চার হওয়ায় সোহানের পক্ষে আর খেলা সম্ভব হয়নি। যদিও তিনি আশায় ছিলেন, এশিয়া কাপ দিয়েই ফিরবেন দলে।

কিন্তু তার সর্বশেষ ইনজুরির আপডেট হলো নেতিবাচক। তাই সোহান অধিনায়ক হচ্ছেন না অনিবার্য্যভাবেই। তার জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দল পরিচালনা করা মোসাদ্দেক হোসেন সৈকত কী তাহলে এশিয়া কাপে অধিনায়কত্ব করবেন? নাকি বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করা সাকিবকেই দেয়া হবে অধিনায়কের গুরু দায়িত্ব? তা নিয়ে রাজ্যের জল্পনা-কল্পনা।

ভক্ত, সমর্থক ও অনুরাগীরা উন্মুখ তা জানতে। বিসিবির ভাবনা কী? ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুস আনুষ্ঠানিকভাবেই আজই (বৃহস্পতিবার) অধিনায়কের নাম জানাতে চান না। তার বক্তব্য, ‘অধিনায়কের নাম ঘোষণা করা হবে আগামী শনিবার। এরআগে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম বলা সমীচিন হবে না।’

তবে জালালের কথায় কিছুটা ইঙ্গিত মিলেছে। বোঝা গেছে সাকিবকেই করা হবে অধিনায়ক। সম্ভাব্য অধিনায়ক হিসেবে যার নাম আসতো সবার আগে, সেই নুরুল হাসান সোহান যেহেতু দলেই থাকবেন না, তাই তার অধিনায়ক হবার প্রশ্নই আসেনা।

এশিয়ার কাপের মত বড় আসরে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে অধিনায়কের গুরু দায়িত্ব অর্পনের সম্ভাবনাও খুব কম। আর অধিনায়ক হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে সৈকতের পারফরমেন্সও ভাল ছিল না। তাই অধিনায়কের অপশনও গেছে কমে। সে কারণেই ভাবা হচ্ছে সাকিবকেই করা হবে অধিনায়ক।

এদিকে আজ বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচক নান্নু জানান, নির্বাচকরা আগামীকাল শুক্রবার এশিয়া কাপ স্কোয়াড চূড়ান্ত করতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৈঠকে বসবেন।

অধিনায়ক মনোনয়নও কী ওই বৈঠকেই হবে? প্রধান নির্বাচকের জবাব, ‘না, না। ক্যাপ্টেন সিলেকশন তো বোর্ড করে। আমরা শুধু ইনপুট দিই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য