Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ওয়ালটন

Walton

১০ জন এক্সিকিউটিভ নেবে ওয়ালটন, লাগবে স্নাতক পাস

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ইঞ্জিনিয়ারিং)/স্নাতক
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: ১৪,০০০-১৫,৫০০ টাকা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৩০ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর)

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Walton

চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

স্টক নিউজ বিডি August 6, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘শিফট ইনচার্জ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন

পদের নাম: শিফট ইনচার্জ
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি (ইইই)
অভিজ্ঞতা: ০২-০৬ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৩

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টা্কা ৫২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৯ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১৮ টাকা ০৬ পয়সা (পুনঃমূল্যায়ন পরবর্তী)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হেডকোয়ার্টার পরিদর্শনকালে এটিপিএফ সদস্যভুক্ত দেশগুলোর সিইওদের প্রতিনিধিদলের সঙ্গে ইপিবি এবং ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এটিপিএফের প্রতিনিধিদল ওয়ালটন ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতিতে মুগ্ধ

স্টক নিউজ বিডি October 22, 2022

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও আইটি পণ্যের প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন এশিয়ান ট্রেড প্রোমোশন ফোরাম (এটিপিএফ) এর সদস্যভুক্ত দেশগুলোর সিইওদের প্রতিনিধিদল। তারা ওয়ালটনের বিভিন্ন পণ্যের গবেষণা ও উদ্ভাবন, অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ও আন্তর্জাতিক মান, রপ্তানি সাফল্য দেখে অভিভ‚ত হয়েছেন। ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশের অগ্রগতিতে মুগ্ধতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এটিপিএফ হলো এশিয়া অঞ্চলের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন (টিপিও) এর একটি সম্মেলন। এটিপিএফের উদ্দেশ্য হলো তথ্য বিনিময়, যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি করা। স্বাগতিক বাংলাদেশসহ ২৩টি দেশের সদস্যদের নিয়ে গত ১৮-২০ অক্টোবর ঢাকায় এটিপিএফের ৩৫তম সিইও সভা অনুষ্ঠিত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) আয়োজনে এই সম্মেলনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রোগ্রামের অংশ হিসেবে এটিপিএফের প্রতিনিধিদল ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন।

ইপিবির ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসানের নেতৃত্বে বৃহস্পতিবার (অক্টোবর ২০, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে যান এটিপিএফ-এর প্রতিনিধিদল। হেডকোয়ার্টার প্রাঙ্গনে অতিথিদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও ইয়াসির আল ইমরান।

প্রতিনিধিদলে ছিলেন জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেএটিও) ও এটিপিএফ সেক্রেটারিয়েট ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট সাপোর্ট ডিভিশনের ডেপুটি ডিরেক্টর ইয়োতা ইচিনোজ, জেএটিও এবং এটিপিএফ সেক্রেটারিয়েটের রিপ্রেজেনটেটিভ রায়ো তাকাহমা ও ইয়ো কানেকো, জেএটিও ঢাকা অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইওয়া উসুকি, ভারতের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের সিনিয়র ম্যানেজার ক্রিশান কুমার ও ম্যানেজার প্রফুল নায়ের, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের রিজিওনাল ডিরেক্টর ইলিন লি, কম্বোডিয়ার জেনারেল ডিরেক্টরেট অব ট্রেড প্রোমোশনের ডিরেক্টর জেনারেল কোসাল কাও, কম্বোডিয়ার ট্রেড পলিসি ডিপার্টমেন্টের ডিরেক্টর সেইচানলি তিথ, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার শারিমাহতোন মাত সালেহ এবং পাকিস্তান ট্রেড ডেভেলপমেন্ট অথরিটির সেক্রেটারি আহসান আলি মাঙ্গী, ইপিবি’র ডিরেক্টর জেনারেল মাহবুবুর রহমান, সেক্রেটারি মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল হালিম, ইনভেস্টিগেটর মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।

হেডকোয়ার্টারে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে তারা ওয়ালটনের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, সোলার পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জাপানের ইওয়া উসুকি বলেন, ওয়ালটন শুধু ইলেকট্রনিক্স পণ্যই উৎপাদন করছে না বরং আনুষঙ্গিক যন্ত্রাংশও তৈরি করছে। ওয়ালটনের মতো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বাংলাদেশের শিল্পখাতের বহুমুখীকরনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী হাই-টেক পণ্য রপ্তানিতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি।

ভারতের ক্রিশান কুমার বলেন, ওয়ালটনের ফ্যাসিলিটি, প্রযুক্তির উন্নতি, ভার্টিক্যাল ও ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন খুবই বিষ্ময়কর। ওয়ালটন অসংখ্য ধরণের পণ্য তৈরি করছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে। উন্নয়নের ক্ষেত্রে ওয়ালটন তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।

পাকিস্তানের আহসান আলি মাঙ্গী বলেন, ওয়ালটন শুধু বাংলাদেশেরই নয় বরং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর জন্যও সাফল্যের উজ্জ্বল উদাহরণ। ওয়ালটনের কম্প্রেসর তৈরির উদ্যোগ দেশের বেসিক ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের ইলিন লি বলেন, ওয়ালটন হেডকোয়ার্টারের মান, আকার ও অত্যাধুনিক উৎপাদন প্ল্যান্ট খুবই অসাধারণ। আমরা দেখতে পেলাম- তাদের শক্তিশালী গবেষণা ও উন্নয়ন টিম এবং অভিজ্ঞ সব প্রকৌশলী রয়েছে। ওয়ালটন প্রতিনিয়ত উদ্ভাবনী পণ্য তৈরি করছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মিট দ্যা পার্টনারস’ শীর্ষক ব্যবসায়িক সম্মেলনে ওয়ালটনের পরিচালনা পর্ষদের সদস্যগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা

ওয়ালটনকে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার প্রত্যয় ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের

স্টক নিউজ বিডি October 15, 2022

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের সর্ববৃহৎ সম্মেলন ‘মিট দ্য পার্টনারস’। পাঁচ তারকা ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ তে অনুষ্ঠিত সম্মেলনে দেশ-বিদেশ থেকে ওয়ালটনের দেড় সহ¯্রাধিক ডিস্ট্রিবিউটর অংশ নেন। সে সময় ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে কোভিড পরবর্তী চলমান বৈশি^ক অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স ব্যবসার কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওয়ালটনের পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবর্তিত পরিস্থিতিতে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসা সম্পর্কে ডিস্ট্রিবিউটদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে এস এম শামছুল আলম বলেন, ডিস্ট্রিবিউটরগণের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বন্ধুত্বসুলভ সম্পর্ক বিদ্যমান। তারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। ডিস্ট্রিবিউটরগণ যাতে তাদের ব্যবসা উত্তোরোত্তর বাড়াতে পারেন, সেজন্য আমাদের সর্ব্বোচ প্রচেষ্টা ছিলো। ভবিষ্যতেও এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।

এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটনের সেলস নেটওয়ার্ক দেশসেরা। অচিরেই এ নেটওয়ার্ক বিশ^সেরা হবে। বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট দিন দিন বড় হচ্ছে। পাশাপাশি ওয়ালটন ব্যাপকভাবে গেøাবাল মার্কেটে যাচ্ছে। শুধু বাংলাদেশই নয় বরং সারা পৃথিবীতে গর্বিত হওয়ার মতো প্রোডাকশন প্ল্যান্ট আমাদের আছে। সুতরাং আমাদের যৌথভাবে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে।

গোলাম মুর্শেদ বলেন, আমরা সব শ্রেণীর ক্রেতাদের প্রয়োজনীয়তা ও চাহিদা অনুযায়ী পণ্য ডেভেলপ ও উৎপাদন করি। এ সপ্তাহে প্রিমিয়াম সিরিজের ৪ মডেলের নতুন ফ্রিজ উদ্বোধন করলাম। আগামি নভেম্বরের শেষ নাগাদ ইকোনমি মডেলের নতুন কিছু পণ্য বাজারে আসবে। আমাদের চৌকস সেলস নেটওয়ার্ক রয়েছে। মার্কেট শেয়ারে ওয়ালটন শীর্ষে আছে। আমার বিশ^াস এ বছর তা সর্বোচ্চ হবে। ওয়ালটন ব্র্যান্ড নিয়ে, লাল সবুজের পতাকা নিয়ে আমরা বিশ^জয় করবোই।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা, ওয়ালটন প্লাজা টেড্রের সিইও মোহাম্মাদ রায়হান, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি লিয়াকত আলী, ওয়ালটনের গেøাবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, সোহেল রানা, ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, মাহফুজুর রহমান ও আল ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, মনিরুল হক, শহীদুজ্জামান রানা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সেরা ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করা হয়। ছিলো সি-বিচ পার্টি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দমুখর আয়োজন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের

স্টক নিউজ বিডি October 12, 2022

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাপক গবেষণার মাধ্যমে টেলিভিশনে প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি ও অত্যাধুনিক ফিচারের সংযোজন করে চলেছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রকৌশলীরা টেলিভিশন প্রযুক্তিতে সংযোজন করেছেন ইন্টিগ্রেটেড ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক সিস্টেম। বিশ্বে ওয়ালটনই প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টেলিভিশন উদ্ভাবন করলো।

বুধবার (১২ অক্টোবর, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ফায়ার এক্সটিংগুইশার ইন্টিগ্রেটেড টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক ফিচারের টিভি উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

সেসময় জার্মান রাষ্ট্রদূত ওয়ালটনকে বিশ্বের প্রথম ফায়ার এক্সটিংগুইশার ইন্টিগ্রেটেড সেইফ টিভি উৎপাদনকারীর সার্টিফিকেট প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেওবি গ্রæপের সিনিয়র বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মার্কাস ফাইবিগ, এআই বিজনেস সলিউশনস মালয়েশিয়ার পরিচালক মো. আরিফুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও মো. হুমায়ূন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি। আমাদের ভিশন হচ্ছে- ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ গেøাবাল ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ব্র্যান্ডে পরিণত করা। ই-বাল্ব ডিভাইস ইন্টিগ্রেটেড ফায়ার সেফটিযুক্ত ওয়ালটন টিভি আমাদের পণ্যের নিরাপত্তা এবং ব্র্যান্ড ভ্যালুকে আরো বাড়িয়ে তুলবে। আমাদের পণ্য ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ওয়ালটন টেলিভিশন বিশ্বব্যাপী শীর্ষ ইলেকট্রনিক ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে। এমন সব যুগান্তকারী উদ্ভাবন আমাদের ভিশন ২০৩০ অর্জনে পথে সহায়ক ভ‚মিকা রাখবে।”

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেন, স্বাধীন বাংলাদেশকে জার্মানির স্বীকৃতি দানের ৫০ বছর পূর্তি উদযাপনের সময়ে আমরা ওয়ালটন উদ্ভাবিত বিশ্বের প্রথম ফায়ার এক্সটিংগুইশার ইন্টিগ্রেটেড টিভি উন্মোচন করলাম। বিগত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতির অভ‚তপূর্ব উন্নতি হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নতির অন্যতম লাইটহাউজ ওয়ালটন। রেফ্রিজারেটর, টিভির মতো হাই-টেক পণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের চিত্র পাল্টে দেয়ার পাশাপাশি বহির্বিশ্বে পজিটিভ ব্র্যান্ডিং করছে। জার্মান প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং টেলিভিশন রপ্তানির মাধ্যমে ওয়ালটন জার্মানি ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা ওভারলোড, মরিচা পড়া, ইলেকট্রিক শর্ট সার্কিট ইত্যাদি কারণে ইলেকট্রনিক্স ডিভাইসে আগুন ধরতে পারে। এই ধরনের অগ্নি দুর্ঘটনা থেকে গ্রাহকদের রক্ষা করতে বিশ্বে প্রথম টেলিভিশনের মাদারবোর্ডে ই-বাল্ব মিনি ফায়ার এক্সটিংগুইশার সংযোজন করেছে ওয়ালটন। ই-বাল্ব¦ হলো একটি অগ্নি নির্বাপক ফিউজ এবং এতে অ-বিষাক্ত নির্বাপক এজেন্টে ভরা একটি প্রলেপযুক্ত কাচের অ্যাম্পুল থাকে। এটি ইলেকট্রনিক্স ডিভাইসে আগুন ধরলে স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে নিভিয়ে দেয় এবং পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। ওয়ালটন টিভির মাদারবোর্ডে ই-বাল্ব মিনি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটবে না। ই-বাল্ব প্রযুক্তি ২০২০ সালে যুক্তরাজ্যের সেফটি ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

উল্লেখ্য, দেশের শীর্ষ ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন ওয়ালটন। ৩৫ টিরও বেশি দেশে, শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। ওয়ালটন টিভির মোট রপ্তানির প্রায় ৯৫ শতাংশই যাচ্ছে ইউরোপের উন্নত বিশ্বের দেশগুলোতে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

শেয়ার বেচবে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ১ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আশরাফুল আলমের কাছে কোম্পানির মোট ৬ কোটি ৬০ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার বেচবে এই পরিচালক।

ওয়ালটনের এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

ওয়ালটনের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 8, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে ২৫ টাকা লভ্যাংশ পাবেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে কম লভ্যাংশ নেবেন। তাদেরকে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ তারা শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ পাবেন।

সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫৪ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৪ টাকা ৬৮ পয়সা (পুনমূল্যায়ন পরবর্তী) ।

আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

ওয়ালটনের বোর্ড সভা ৮ আগস্ট

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটনের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কর্ণফুলীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

কর্ণফুলীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রা শুরু করলো বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’। উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজারের হাজী ফারুক টাওয়ারে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য। উদ্বোধন ও ঈদ উপলক্ষে এ শোরুমে সব ধরনের ওয়ালটন পণ্যে ফ্ল্যাট ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।

শনিবার (২ জুলাই, ২০২২) ফিতা কেটে ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’ শোরুম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কর্ণফুলী থানার সহকারী পুলিশ পরিদর্শক স্বপন কুমার দাস, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা এবং হক ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-স্বত্বাধিকারী ইকরামুল হক পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, ‘সারা দেশে ওয়ালটনের ২০ হাজারেরও বেশি সেলস আউটলেট আছে। ক্রেতারা বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য সাদরে গ্রহণ করেছেন বলেই আজ এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশের চাহিদা মেটানোর পাশাপশি ৪৬টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। নতুন এই শোরুমের মাধ্যমে কর্ণফুলী এলাকায় ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বৃদ্ধি পাবে।’

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামের ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। মানুষের হাতের নাগালে ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের পণ্য পাওয়া এলাকাবাসীর জন্য সৌভাগ্যের। এ এলাকায় সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ আছে। এটা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা থাকবে।’

হক শোরুমের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) নাঈমুল আজম আল বাকী বলেন, ‘দীর্ঘদিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম কর্ণফুলী এলাকার মানুষের দরকার ছিল। ওয়ালটন সেই চাহিদা পূরণ করলো। উদ্বোধন ও ঈদুল আজহা উপলক্ষে শোরুম থেকে ক্রেতাদের জন্য সব ধরনের পণ্য কেনায় ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও ওই শোরুম থেকে ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিভিন্ন সুবিধা দেওয়া অব্যাহত থাকবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য