Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কোম্পানি খবর

orion_infusion

দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

স্টক নিউজ বিডি September 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১.০৫ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫০ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৮ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকা।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, আমান কটন ফাইবার্স, অ্যাপেক্স ফুডস, ন্যাশনাল টি, মেট্রো স্পিনিং, ন্যাশনাল পলিমার ও মালেক স্পিনিং মিলস লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করলো সোনালী পেপার

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন উৎপাদন লাইন স্থাপনের পর আজ থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডদের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সোনালী পেপারের এই নতুন উৎপাদন লাইনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে এবং বছরে এর এর থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত বিক্রয় রাজস্ব আয় সম্ভব হবে।

এর আগে, গত বছরের মে মাসের ২৪ তারিখে সোনালী পেপারের পরিচালনা বোর্ড অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপনের মাধ্যমে এই নতুন উৎপাদন লাইনটি স্থাপনের ঘোষণা দেয়।

অন্যদিকে, নতুন এই উৎপাদন লাইনে চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করা হয়েছে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইপিডিসি ফাইন্যান্সকে সন্মাননা প্রদান করলো বিআইবিএম

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সাসটেইনেবিলিটি রেটিং-এ ২০২০ এবং ২০২১ এ স্থান করে নেওয়ার জন্য আইপিডিসি ফাইন্যান্স-কে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-এ অনুষ্ঠিত ৯ম বার্ষিক ব্যাংকিং কনফারেন্স-এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি আইপিডিসি’র পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম সম্মানসূচক ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট-এর (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ফ্লোরিয়ান হোয়েলেন এবং বাংলাদেশ ব্যাংক-এর সাস্টেইনেবিলিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২২ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে। যা চলবে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ৬ জুলাই অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানায়, চার্টার্ড ইসলামী লাইফ শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে কোম্পানিটি।

শেয়ারবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
spot-market

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ আগস্ট, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা ব্রাক হাউজিং ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমেটড।

সূত্রে জানায়, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩০ আগস্ট, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ আগস্ট, বুধবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা নির্ধারণ

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি বন্ডটির কুপন রেট বা মুনাফার হার নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির ট্রাস্টি আগামী ১ সেপ্টেম্বর,২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি,২০২৩ পরযন্ত বন্ডের মেকানিজম অনুযায়ী কুপন রেট নির্ধারণ করেছে।

আলোচ্য সময়ে বন্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে বলে নির্ধারণ করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

শেয়ার বেচবে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ১ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আশরাফুল আলমের কাছে কোম্পানির মোট ৬ কোটি ৬০ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার বেচবে এই পরিচালক।

ওয়ালটনের এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

ফার্স্ট ফিন্যান্সের লেনদেন চালু কাল

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ২৫ আগস্ট, বৃহস্পতিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আজ বুধবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২ কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৫ আগস্ট, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানি দুইটি হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। এর আগে কোম্পানি দুইটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানি দুইটির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ২৮ আগস্ট, রোববার থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ক্রেতা নেই ২৮ কোম্পানির

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ক্রেতাশূন্য হয়ে গেছে ২৮ কোম্পানির শেয়ারে। বুধবার লেনদেন শুরুর পর কোম্পানিগুলোর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে এই ২৮ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর আগের ‍দিন ছিল ২৪.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৪.৬০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২২.১০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২২.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ফ্যামিলিটেক্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৪.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৭৯.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৭৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৭৯.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

জিএসপি ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৩২.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩২.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩২.৬০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১২৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১২৭.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১২৭.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫.৪০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

খুলনা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২৬.৬০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২৬.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৬.৬০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৪৪.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪৪.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪৪.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

মিথুন নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৮.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৮.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এমএল ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২৪.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২৪.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৪.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৭৯ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৭৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৭৯ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ন্যাশনাল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৮.৩০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৮.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৮.৩০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এনসিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৩.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৪২.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪২.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪২.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৪১.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪১.২০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৩৭.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩৭.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩৭.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৮২.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৮২.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৮২.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৩০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৬৩ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৬৩ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৬১.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৬১.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৬১.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ২৬১.১০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২৬১.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৬১.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

সাউথইস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৩.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৩.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৮.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৮.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ইউনিয়ন ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৯.৩০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৯.৩০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

জাহিন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১২.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১২.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১২.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

জাহিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৯ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১৭৪.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৭৪.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৭৪.২০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য